আমার প্রিয় পোস্ট

ফাকা মাঠের রিপোর্টার

১০ ই মে, ২০০৯ রাত ১১:৪৯

শেয়ারঃ
3 0

জগতের এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ -রবীন্দ্রনাথ ঠাকুর

আজকের এই ভোজসভায়
তোমরা নিজেদের মাংস ছাড়া
কিছুই খাবে না; উনুন
জালানো আছে, মসলাপাতি হাতের নাগালে
তবে কাচা মাংসই সব থেকে সুস্বাদু

এরকম নির্দেশে ও সুপরামর্শের জন্য
অভ্যাগতরা আয়োজকদের ধন্যবাদ জানাতে
খোজ করছিলো, কিন্তু তারা ভোজউৎসবের শুরুতেই
নিজেদেরকে ছিড়েখুড়ে খেয়ে নিয়েছিলো।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৫১
সবাক বলেছেন:
জোসিলা!!!

ছিড়েখুড়ে খাওয়ার বিষয়ে জোর করতালি।

প্রিয় পোস্ট
১০ ই মে, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: জোসিলা!!!

সবাক ধন্যবাদ আপনাকে।

২. ১১ ই মে, ২০০৯ রাত ১২:৩৮
রথো রাফি বলেছেন: এতোদিন তোমার কবিতায় অন্দরের ঘটনা পয়েছি এখনেতো বাইরের ঘটনা!!!!!

বাইরের ফাকা মাঠ নিঃসঙ্গ মস্তিস্কে অনেক পৌরানিক হিংস্র গল্পের জন্ম দেয়- লেখাটা পড়ে এমনই মনে হলো।
১১ ই মে, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: আপনার মন বড়ই বৈচাত্রময়!!!:)

৩. ১১ ই মে, ২০০৯ রাত ১:৩৬
মুয়ীয মাহফুজ বলেছেন: কিন্তু তারা ভোজউৎসবের শুরুতেই
নিজেদেরকে ছিড়েখুড়ে খেয়ে নিয়েছিলো।..

নিজেকে খেতে যেমন,ঠিক তেমনই সুস্বাদু কবিতা :)
১১ ই মে, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: :)
তুই ছিলি সেইখানে!!!

৪. ১১ ই মে, ২০০৯ রাত ১:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: রবীন্দ্র কাগু কি উপরেরডু লেখছে না নীচেরডু?

বুঝতাম পারতাছি না, তয় রবি কাকু বরাবরই ভালো লেখে, আমার কাছ থিকাই শিখছে!
১১ ই মে, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: আমারও তাই মনে হয় ভাই আপনার কাছ থিকাই শিখছে!:)

৫. ১১ ই মে, ২০০৯ সকাল ১০:৫৭
ইমরান মাঝি বলেছেন: তবে কাচা মাংসই সব থেকে সুস্বাদু

১১ ই মে, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: এহ্ ভাবখানা এমুন যেন কত খাইছে!!!:)

৬. ১১ ই মে, ২০০৯ রাত ১১:৫৫
তানভীর রাতুল বলেছেন:
উপভোগ্য, কিন্তু পড়ার সময় যদি কবিতার পেছনের জটিলতা ভাবায় তাহলে আর তার সুখপাঠ্য থাকার উপায় কই?
আর কবিতায় এই সুখের অনুপস্থিতি কিন্তু এখানে একটা ধনাত্মক দিক
১২ ই মে, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: যা বলেন আপনি আর একটা ধনাত্মক ধন্যবাদ জানবেন।

৭. ১২ ই মে, ২০০৯ রাত ১:২২
মুজিব মেহদী বলেছেন: বীভৎস রসে উপচানো এই জগৎপাত্রটির জন্য মায়া হয়!
১২ ই মে, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: জগতের রূপের বীভৎসতা কণামাত্র দেখা গেলেই পাঠক যদি মায়াময় স্নেহেই প্রতিক্রিয়া রাখে তবে আমিতো লেখক মাত্র; কি রূপে আরো প্রকাশিবো বিভৎস আরো আরো যা। ভূগোলের বই পড়ি রোজ টিভি স্ক্রিণে আর যা জানি বুঝি ....এসবতো কণামাত্র ভোজ। আর এই ভোজে অংশগ্রহনকারী কে না-লেখক পাঠক...।যদি কেউ নিজেকে এই পরিস্থতার বাইরে মনে করে তখনই এমত দৃশ্যে মায়া লাগতে পারে।

ভাল থাইকেন মুজিব দা।

৮. ১২ ই মে, ২০০৯ রাত ২:২৫
প্রবর রিপন বলেছেন: ধুর হালা বিভৎসতার হুদাই ফাল পাড়াপাড়ী
আসলে কেউ বিভৎস না
এটা ভীতুদের আত্মরক্ষার শেষ কামড়
সব হালা বিচি ছাড়া জিনিষ

কি বলস মাংশাষী হওয়ার সাহস যদি এদের থাকতো
তাহলে নিশ্চিত আমি এদের কারো সন্তান হতাম
নিজেরে জারজ মনে হতো না

কি বলস কবিভাই???????????????

তোর কি মত??????????
১২ ই মে, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: প্রিয় কবিভাই?:)

এই সভ্যতারে আমার মনে হয় শিল্পবিপ্লবের জারজ। আমরা ৩য় বিশ্ব সেই জারজতার উপজাত!!!

কবিভাই:)

৯. ১৩ ই মে, ২০০৯ রাত ১:০৩
নৃপ অনুপ বলেছেন: ঘুম থেকে জেগে দেখি আবারও জ্বলছি আমি;
স্বপ্নের ভিতর কতবার গুম খুন হই, কতবার পোস্টমর্টেম...
১৩ ই মে, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: ...তারা ভোজউৎসবের শুরুতেই
নিজেদেরকে ছিড়েখুড়ে খেয়ে নিয়েছিলো।

১০. ১৩ ই মে, ২০০৯ রাত ২:০৫
জয় সরকার বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: রবীন্দ্র কাগু কি উপরেরডু লেখছে না নীচেরডু?

বুঝতাম পারতাছি না, তয় রবি কাকু বরাবরই ভালো লেখে, আমার কাছ থিকাই শিখছে!
১১ ই মে, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: আমারও তাই মনে হয় ভাই আপনার কাছ থিকাই শিখছে!:)

কবিতা অসম্ভব সুন্দর হইছে।তবে এই কমেন্টটা পড়ে হাসতে হাসতে আমার যে কী অবস্থা হইছিল...উফ!!!!
১৩ ই মে, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন: হাসাহাসি করেন না!:)

পড়ার জন্য ধস্যবাদ।

১৩ ই মে, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: ফাকা মাঠ:)

১৪ ই মে, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: হু, ধন্যবাদ।

১৩. ১৬ ই মে, ২০০৯ রাত ১:৩৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মসলাপাতি হাতের নাগালে
তবে কাচা মাংসই সব থেকে সুস্বাদু

মসলাপাতি হাতের নাগালে
তবে কাচা মাংসই সব থেকে সুস্বাদু

__________________________

আমিও জেনেছি
১৬ ই মে, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: বেশ বেশ!!!

১৪. ১৯ শে মে, ২০০৯ রাত ৯:১৮
আকাশ অম্বর বলেছেন: দারুন।
শুভেচ্ছা।
ভাল থাকবেন।
১৯ শে মে, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: আপনাকেও শত শুভেচ্ছা।

১৫. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৫০
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতা পড়া শেষে নিজে ঠিক আছি কী-না পরীক্ষা করলাম..
০৩ রা জুন, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ২.৮৯৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ