somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে জামায়াত-শিবিরের ৫শ' কিলার রয়েছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেট জেলায় জামায়াত-শিবিরের প্রশিক্ষিত পাঁচশ' কিলার রয়েছে। এরা বেড়ে ওঠেছে মূলত মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে। বিশাল এ কিলার বহরের নেতৃত্বে রয়েছে জামায়াতের দায়িত্বশীল চার কমান্ডার। গ্রেফতারকৃত ৮ জামায়াত-শিবির ক্যাডারের কাছ থেকে এসব তথ্য উদ্ধার করেছে পুলিশ।
গত ১২ ফেব্রুয়ারি সিলেটে পুলিশ, র‌্যাব ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জামায়াত-শিবির ক্যাডারকে এক দিনের রিমান্ডে নেয় কোতোয়ালি থানা পুলিশ। রিমান্ড শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, একদিনের রিমান্ডে অনেক তথ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রিমান্ডে আসামিরা জানিয়েছে, সিলেটে মাদ্রাসা কেন্দ্রিক সশস্ত্র চার-পাঁচশ কিলার রয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ জন ওইদিন (১২ ফেব্রুয়ারি) হামলায় অংশ নিয়েছিল। এদের কৌশলের কাছেই হেরে যায় র‌্যাব ও পুলিশ। এই বিশাল ক্যাডার বহরের নেতৃত্বে আছে তাদের চার কমান্ডার। যারা জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীল পদে আছেন। ওসি জানান, রিমান্ডে তারা আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা বলা যাবে না।
এদিকে ছাত্রশিবির গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় নিজেদের সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। উল্টো তারা বলেছে, সরকার সমর্থিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ক্যাডাররা বিনা উস্কানিতে দেশের সর্বত্র শিবির নিধনে নেমেছে। তারা প্রকাশ্যে পুলিশ-র‌্যাবকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নিরীহ কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আগুন ধরিয়ে দিচ্ছে তাদের আবাসস্থলে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতিতদের পক্ষে না থেকে হামলাকারীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছাত্রশিবিরের নেতারা।
এদিকে সিলেট জেলা ও মহানগর জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালির ওসি জানান, বেলা সাড়ে ১২টার দিকে একদল পুলিশ নগরীর কুদরত উল্লাহ মার্কেটের জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালায়। সেখানে কোন অস্ত্র, জেহাদি বই বা কাউকে পাওয়া যায়নি।

Click This Link
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×