উনি এ্যাডভোকেট সাহারা খাতুন। তত্বাবধায়ক সরকারের সময় টিভি মিডিয়ায় ব্যাপক ফোকাস হন আওয়ামী লীগের নেত্রীর আইনজীবী হিসেবে। দলীয় নেত্রীর প্রতি অন্ধ আনুগত্যের উপহার স্বরুপ তিনি ডিজিটাল মন্ত্রীসভার সদস্য হিসেবে ভাগে স্বরাস্ট্র মন্ত্রণালয় পান।
তিনি তার মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কে এতটাই ওয়াকিবহাল যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পদত্যাগ করার বিষয়টি দুই মাস পর্যন্ত তিনি জানতেন না। সোহলে তাজ নিজে তার পদত্যাগের কথা জানাবার পরেও সাহারা খাতুন বিষয়টি জানেন না বলে জানিয়েছিলেন।
বিডিআর বিদ্রোহের সময়ে তার বক্তব্যসমূহ এবং আচরন ছিলো অসংলগ্ন, প্রশ্নবোধক, পরস্পরবিরোধী এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত রহস্যজনক।
সম্প্রতি তরুন সাংসদ ফজলে নূর তাপসের উপর বোমা হামলা হবার পরে তিনি পুলিশকে রাতের মধ্যে অপরাধীদের ধরবার জন্য নির্দেশ দেন। কিন্তু থানায় মামলা হয় পরদিন শেষ দুপুরে। অপরাধীদের ধরবার জন্য পুলিশ এতই তৎপর ছিলো যে তারা মামলাটি নিতে পারেনি অথবা ফজলে নূর তাপস মনে করেছিলেন আপরাধীরা ধরা পড়ার পর নিশ্চিত হয়েই মামলা করবেন!!!
গতকাল তিনি বলেছেন এই সরকারের সময়ে কোন ক্রস ফায়ারের ঘটনা ঘটে নাই। অথচ এই সরকারের প্রথম ১০ মাসেই ক্রস ফায়ারে মারা গেছে প্রায় ১০০ জন। অবশ্য এরকম নির্জলা মিথ্যা তিনি সবসময়ই বলেন।
আপনি এই মহিয়সী নারী সম্পর্কে কিছু জানলে জানান। বোকা জনগনের অংশ হিসেবে তার সম্পর্কে জেনে নিজেকে ধণ্য করি।
সাহারা খাতুন: আপনি এই মহিয়সী নারী সম্পর্কে কিছু জানলে জানান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।