ওবামা বনাম ওসামা: বাংলদেশের জঙ্গী এবং যানাজা পাঠ
সরকারের কয়েকজন মন্ত্রীর ব্ক্তব্য এবং বিভিন্ন প্রচার মাধ্যমের নিউজ ট্রিটমেন্ট দেখলে মনে হয় বাংলাদেশ জঙ্গীময়। শুক্রবারে মসজিদে লাখে লাখে জঙ্গী ছদ্মবেশে নামাজ পড়তে যায়। একজন ঝাকড়া চুলের অর্থনীতিবিদ ( যিনি এখন একটি ব্যাংকের চেয়ারম্যান) জঙ্গী অর্থায়নের উপর এবং প্রতি বছর কতজন জঙ্গী সৃষ্টি হয় তা গবেষণা করে সবাইকে জানিয়ে দিয়েছেন। তার গবেষনা সঠিক হলে বাংলদেশে আগামী দশ বছরের মধ্যে জঙ্গী ছাড়া আর কেউই থাকবেনা। বোকা জনগন হিসেবে যদি ধরি নেই, যে তার গবেষনা ভুল তবে তিনি ব্যাংকের চেয়ারম্যান হন কিভাবে!!
বাংলাদেশে যে সকল জঙ্গীরা গ্রেফতার হয় তারা হরহর করে সব তথ্য দিয়ে দেয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের মত মাইক দেখলে আর লোভ সামলাতে পারেনা। অথচ জঙ্গীদের প্রশিক্ষণ দেয়া হয় যে তারা যেন কোন তথ্য না দেয়।
ক্ষমতাসীন দলের চরম দলবাজ বুদ্ধিজীবী এবং গৃহপালিত মুক্তচিন্তার ধারকগন বাংলাদেশেকে পরিচিত করাচ্ছেন উদীয়মান জঙ্গী রাস্ট্র হিসাবে। অনুরুপভাবে বিরোধী দলের গৃহপালিত বুদ্ধিজীবি এবং উদার মনের ধারকগন বগল বাজাচ্ছেন জঙ্গী নেই বলে। অথচ এই দুই দলেরই অন্ধ এবং ভয়ংকর সমর্থক গোস্ঠী আছেন। তাদের কর্মকান্ডের পর্যালোচনা করে সহজেই আওয়ামী জঙ্গী এবং বিএনপি জঙ্গি হিসেবে তাদের অবহিত করা যায়। বোকা জনগন অবাক নয়নে প্রত্যক্ষ করছে এই দুই জঙ্গী গোষ্ঠীর বিষয়ে সুশীল সমাজ সুশীল বালকের ন্যায় নীরব।
দেশের বর্তমান পরিস্থিতিতে সত্যিকার ভাবে লাভবান হবে আসল জঙ্গীরা। তারা গোপনে বিকশিত হবে। যখন আত্নপ্রকাশ করবে তখন আর কোন বিকল্প থাকবেনা। তখন তারা দুই দল এবং সমগ্র দেশবাসীকে নাঁচাবে। পাকিস্তানের মত প্রতি শুক্রবারে মসজিদে মসজিদে বিস্ফোরিত হবে বোমা। আর জুম্মার নামাজ পড়ে অনেকেই ফিরবেন না। তাদের পরিবার অশ্রুসিক্ত নয়নে আদায় করবেন যানাজার নামাজ।
(পুনশ্চ : আফগানস্থানে ত্রিশ হাজার নতুন সৈন্য পাঠাবেন ওবামা। এই সংবাদটি জানার পর মনে প্রশ্ন জেগেছে ওবামা এবং ওসামার পারস্পরিক সম্পর্ক এখন কি রকম!! নিজের মনে ভাব প্রকাশের জন্য একটা গ্রাফিক্স (কোলাজ) করে ফেললাম। কোলাজটি সম্পর্কে মতামত পেলে বাধিত হব।
সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।)
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।