somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়াই বছর বয়সী পুত্রের সাথে পিতার কথোপকথন-৩

১১ ই মার্চ, ২০১০ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুমিত আমার আড়াই বছর বয়সী সন্তান। তার সাথে প্রতিদিনই একাধিকবার আমার দীর্ঘ কথোপকথন হয়। এখন সেই আমার সবচেয়ে কাছের বন্ধু। আজ অফিস থেকে ফিরে দুজনের সংক্ষিপ্ত কথোপকথনটি আপনাদের সাথে শেয়ার করলাম।

বাবা: মুমিত সোনা কোথায় রে!! আমার বাবাই'টা কোথায়!!
মুমতি: আমি তো আজ ডলফিন হয়ে গেছি।
বাবা: দেখি আমার লক্ষী ডলফিনটাকে!! হুমমম এই হাতটা ডলফিনের!!
মুমিত : হুম!! হি:.... হি; ....হি:......
বাবা: এই পা দুটোও ডলফিনের!!
মুমিত : হুম!! হি:... হি:..হি:.....
বাবা: দেখিতো আমার ডলফিনের চোখ দুটো। ডলফিনের চোখ দুটো'তো খুব চেনা চেনা লাগছে!! দেখি'তো ভালো করে!!
মুমিত : তোমার চেনা চেনা লাগছে?
বাবা : হুম... ডান চোখটা চেনা চেনা লাগছে। আচ্ছা বাম চোখটা দেখিতো- এটাওতো খুব চেনা চেনা লাগছে। শোনো দুষ্টু ডলফিন, এটাতো তোমার চোখ না। এটা আমার পঁচা বাবাই-এর চোখ।
মুমিত : আমি পঁচা বাবাই না, আমি লক্ষী বাবাই। আমি বন্ধু বাবাই।
বাবা: হুম.. তাহলে ডলফিনটা কোথায় গেল?
মুমিত : আম্মুর কাছে গেছে। পড়তে গেছে।
বাবা : গরম লাগছে বাবাই। আমি হাপুস করে এসে তোমার সাথে খেলবো!!
মুমিত: না, তুমি হাপুস করবেনা। করবেনা।
বাবা: কেন বাবাই?
মুমিত : জ্বর আসবে। জ্বর কামড়ে দিবে।
বাবা : তুমি'তো লক্ষী সোনা। রাতের বেলা লক্ষীসোনারা হাপুস করলে জ্বর কামড়ে দেয়। আর বড়রা না করলে জ্বর কামড়ে দেয়। আমি যে জ্বরের কামড়কে ভয় পাই বাবাই।
মুমিত : ভয় পাও!! লালটু পাগলকে ভয় পাও!!
বাবা : হুম। খুব খুব ভয় পাই। আমি হাপুস করতে যাই!!
মুমিত : আমি চুলে শাম্পু দিয়ে দিবো।
বাবা : ঠিক আছে। চলো বাবাই। হাপুস করি।
মুমিত: আম্মু বকবে। আমি শুধু শাম্পু দিবো।
বাবা : ঠিক আছে বাবাই।
মুমিত : বাবা একটা জেব্বা (জেব্রা) ছিলো। ওর আম্মু হারিয়ে গেল।
বাবা: তাই... কেন?
মুমিত: একটা হাতি ছিলো.. সাদা দাঁত..
বাবা: সাদা হাঁতি?
মুমিত: একটা হাতি। বড় দাঁত। জেব্বাকে কামড়ে দিলো।
বাবা : আহারে বাবাই। তারপর কি হলো!!
মুমিত: জেব্বাটা কান্না করছে। হাতিটা বকছে।
বাবা: তাই। খুব খারাপ। তারপর কি জেব্বাটা কি করলো!!
মুমিত: জেব্বটা বলে 'আম্মু ...আম্মু... আমার রত্ত (রক্ত) বের হয়ে গেছে।"
বাবা : রক্ত বের হয়ে গেছে। তারপর কি হলো?
মুমিত: জেব্বা আম্মু ওষুধ দিয়ে দিয়েছে। থাম্মোমিটার দিয়ে জ্বর মেপেছে।
বাবা: তাই। আর কি হলো?
মুমিত: জেব্বা আম্মুটা হাতিকে বকেছে। জেব্বা আম্মুটা জোরে বলে, "হাতি যাও"
বাবা: হাতিটা চলে গেল!!
মুমিত : হাতিটা ভয় পেয়েছে। জেব্বা আম্মু বলেছে লালটু পাগল আসবে!!
বাবা: তারপর?
মুমিত : হাতিটা চলে কাঁদতে কাঁদতে নদীতে চলে গেছে।
বাবা: হাতিটা নদীতে থাকে?
মুমিত: না.... জনগলে থাকে... হালুম থাকে... হরিণ থাকে... চিড়িয়াখানায় থাকে...
বাবা : বাবাই হাতিটা নদীতে কেন গেল!!
মুমিত : পানি খেতে। ওর বাবা হাপুস করছে।

আলোচনা আরো কিছুক্ষন চলতো। কিন্তু মুমিতের আম্মু আমাকে জোড় করে পাঠালো হাপুস করতে। মুমিত আমার মাথায় আর শাম্পু দিতে পারেনি। ওকে বলেছি কাল সকালে যখন হাপুস করবো তখন দু'জন একসাথে করবো। ও ভীষন খুশী। কাল আধাবেলা সে আমার সাথে অফিসে কাটাবে। সপ্তাহের শেষ দিনটা এভাবেই কাটছে গত দেড় মাস ধরে। দিনের বেলা ছেলেকে শুক্রবার ছাড়া সময় দিতে পারিনা। তাই এই ব্যবস্থা।

আড়াই বছর বয়সী পুত্রের সাথে পিতার কথোপকথন-১
Click This Link

আড়াই বছর বয়সী পুত্রের সাথে পিতার কথোপকথন-২
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৬
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×