আজ থেকে অর্ধযুগ আগেকার কথা, গীটার ধরেছিলাম আর দশজনের মত শখের বশে। খুব বেশীদূর এগোতে পারিনি, এক বছর না পেরোতেই বিভিন্ন ঝক্কি ঝামেলায় সাধনা থেকে সরে আসলাম। বিশেষ করে কন্ঠটা বাঁধ সেধে ছিল। এমন কাককর্কশ কন্ঠ আমি নিজেই শুনিনি আর সাথে গানের সেন্স বলে যে কথাটা তারও কমতি পরিলক্ষিত হয়। এত প্রতিকূল অবস্থা নিয়ে আগানোর সাহস পেলাম না। ফলাফল গীটারের প্রাইমারীও পাশ করতে পারিনি শুধুমাত্র কয়েকটি গানের কর্ড ছাড়া। ধার করা বেশ কিছু গানের গীটার কর্ড আছে যা খাতায় পঁচতেছিল। বেশীরভাগ গানই অঞ্জন দত্ত এবং নচিকেতার। ইচ্ছে হলো যারা গীটারে নবীন তাদের সাথে গানগুলো শেয়ার করি। যার ফলশ্রুতিতে আমার প্রথম শেখা গানটি শেয়ার করলাম। কর্ডে কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
তুমি না থাকলে
অঞ্জন দত্ত
Emতুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো Dmনা
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো Emনা
তুমি না থাকলে মন কষাকষি, Dmকরে হাসাহাসি নাক ঘষাঘষি
Cরাপা রাপপাপপা রাম Emপাম Dmপা।
Emতুমি না থাকলে চাঁদটার গায়ে Dmপড়ে যেত মরচে
Cতুমি না থাকলে কিপটে লোকটা হতো Emনা যে খরচে
তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরী
Cবনবন করে দুনিয়াটা এই Emপারতো না ঘুরতে
তুমি না থাকলে রবীন্দ্রনাথ Dকালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত
Cরাপা রাপপাপপা রাম Emপাম Dmপা।
Emতুমি না থাকলে সুমন Dকেলেঙ্কারী করতো কত
গীটার ফেলে গুয়েতেমালায় Emনামটা শেখাতে হতো
পাশের বাড়ির মেয়েটা পাশের Dপাড়ার ছেলের সাথে
Cতুমি না থাকলে এইভাবে কি Emবাড়িটা ছেড়ে পালাতো
তুমি না থাকলে তাজমহলটা Dবানানোই হতো না
লাঠালাঠি এই কাটাকাটি কিছু Emথামানোই যেত না
তুমি না থাকলে মোনালিসা কবে Dহয়ে যেত গম্ভীর
তুমি না থাকলে তোমার চিঠি Emজমানোই হতো না
তুমি না থাকলে রোমিও কবে
Dহোমিওপ্যাথির দোকান খুলে Cজমিয়ে দিতো
রাপা রাপপাপপা রাম পাম পা।
ডাউনলোড তুমি না থাকলে
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


