ব্যান মোবারকে আসল প্লেয়ার গেলে
কেমতে খেলুম আমরা ছোট্ট ছেলে
আমগো দরকার পেলে বা ম্যারাডোনা
যারা ছিনিয়ে আনবো আসল সোনা
তারা যেমন খেলতো তাগো ফুটবল দলে
এরকম রেওয়াজ ছিল এই সামু ব্লগে
ভাল লেখায় ছিলনাকো তাদের জুড়ি
পইড়া আমগো বাড়তো জ্ঞানের ভুড়ি
এখন শুধু দেখি কপি পেষ্টের বাহার
একশতও পোষ্ট পইড়া মিটেনা সাধ আর
ভাল লেখা আসেনা তা বলবোনা ঠিক
প্রথম পাতায় যা আসে তা যৎকিঞ্চিৎ
তাও আবার গায়েব হয় দশ মিনিটে
দেখে শুনে মেজাজটা হয়ে যায় খিটমিটে
এরশাদ বাদশা ভাই নিয়েছেন মহৎ উদ্যোগ
পুরাতন ব্লগারদের ফিরে আনার এইতো সুযোগ
সবাই মিলে আসুন তারে জানাই সাধুবাদ
আপনারা শুধু একটু বাড়িয়ে দেন হাত
আশা রাখি সামু আমগো করবোনা হতাশ
বাড়বো তখন ব্লগে থাকার দারুণ উচ্ছ্বাস।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


