somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাছন রাজার এককালের বাড়ী -ছবিসহ ভ্রমণবৃত্তান্ত

১৫ ই মার্চ, ২০১০ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কাজে সিলেটের বিশ্বনাথ উপজেলা ডাকবাংলোতে থাকতে হলো বেশ কিছুদিন। অবশ্য কাজের পরিধি সিলেট জেলার সব উপজেলাতেই ছিল। সিলেট শহরে থাকা যেহেতু একটু ব্যয়বহুল। তাই কাছাকাছি কোন উপজেলায় ডাকবাংলো পাওয়া যায় যেখান থেকে পুরো জেলাতেই গাড়ী নিয়ে অতি সহজেই যাতায়াত করা যায় একথা চিন্তা করে বিশ্বনাথ উপজেলাকেই প্রাধান্য দিলাম। বিশ্বনাথ উপজেলা ডাকবাংলোতে উঠলাম। এখানে এসে দেখা গেল বড় বড় বিভিন্ন আকৃতি প্রকৃতি আর বাহারী সব বাড়ি। অবশ্য আমরা জানি সিলেট এলাকার বেশীর ভাগ পরিবারেই কেউ না কেউ ইংল্যান্ড প্রবাসী বিশেষ করে লন্ডনে তাদের অবাধ আনাগোনা। কিন্তু এই উপজেলায় যেন পরিমাণটা একটু বেশী, যার দরুণ লন্ডনী পাউন্ডে বাড়িও বানিয়েছে চমৎকারভাবে। নিত্যপণ্যের দামও চড়া আর হোটেলে খেতে গেলে পকেটখালী হওয়ার উপক্রম হয়।

এরমধ্যে কেয়ারটেকার কে জিজ্ঞেস করলাম এখানে দেখার মত কোন কিছু আছে কিনা। সে এক বাক্যে বলে দিল রাজার বাড়ি আছে ৬ কিমি দূরে। কোন রাজা জিজ্ঞেস করায় বলল হাছন রাজা। এখানে যে হাছন রাজার বাড়ি আছে তাতো কোনদিন শুনিনি। সুনামগঞ্জ শহরে তার বাড়ি আছে এটাই শুধু জানি। এদিকে টাইট সিডিউল রাজার বাড়ি দেখতে যাওয়ার সময় বের করা বেশ মুশকিল। তাই একদিন কাজ শেষে বিকেল বেলা বেছে নিলাম। কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রামপাশা নামক জায়গায় এই বাড়িটি যা আগেই বলেছি বিশ্বনাথ উপজেলা সদর থেকে প্রায় ৬ কিমি। এলাকা বাসিকে জিজ্ঞেস করলাম হাছন রাজার বাড়ি তো সুনামগঞ্জে এখানে আবার কবে বানিয়েছে। এক প্রবীণ ব্যক্তি বলল কোন এক রাজার সাথে বাজিতে জিতে এই বাড়িটি এবং এলাকার জমিদারী পেয়েছিল হাছন রাজা। কথায় কথায় বের হয়ে আসল-হাছন রাজা এই বাড়িটি অবকাশ যাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করতো।


দূর থেকে হাছন রাজার বাড়ি


মূল দ্বিতল ভবনের সম্মুখভাগ।


পেছনের দিক থেকে।


আবার পেছন দিক থেকে


জীর্ণপ্রাচীর


আবারও জীর্ণপ্রাচীর


পুকুর ছিল এটি কালের বিবর্তনে ভরাট হয়ে গেছে। সেই সঙ্গে ঘাটের অবস্থাও জীর্ণ। ঘাটটি দেখে কেন জানি রবীন্দ্রনাথ ঠাকুরের "ঘাটের কথা" নামক ছোটগল্পটির কথা মনে পড়েছিল। কিন্তু এই ঘাট তো সেই ঘাট না। কোন এক পূর্ণিমা রাত্রে তার কাছে বসলে হয়ত সে হাছন রাজা আর পেয়ারীর কাহিনী অকপটে ব্যক্ত করে দিবে!


বারান্দায় যখন দাঁড়িয়েছি ততক্ষণে দিনের আলো প্রায় নিবুনিবু।


নিচতলার প্রধান রুমটির ভিতরে দাঁড়িয়েছি আর মনে হচ্ছে যেন রাজা অকস্মাৎ আমার কাঁধে হাত দিয়ে বলবে তার অতীত ইতিহাস। একটু ভয়ভয় লাগল কেন জানি।

দিনের আলো শেষের পথে তাই পটাপট ছবি তুলে যাচ্ছিলাম। পরে ফেরার পথে কানে আসল একটু দূরে যে বাড়িটি দেখা যাচ্ছিল ঐ বাড়িতে রাজার উত্তরাধিকারী একজন বসবাস করে। ঐ বাড়িটির ছবি নিতে না পাড়ায় বেশ খারাপ লাগল।

পরে আর একদিন ভাগ্যক্রমে রামপাশার দিকে যেতে হলো- তখন দ্বিপ্রহর আর রৌদ্রকোজ্জ্বল দিন। তাই আরও কয়েকটি ছবি নিলাম বাড়িটির।


কৌনিকভাবে বাড়িটি।


এটি ছিল হাম্মামখানা।


পেছনের দিকের বারান্দা।


এখন বাড়িটির নিচতলা গরু-ছাগলের আড্ডাখানা।


দোতলায় উঠার সিঁড়ি।


জানালা দিয়ে উকিঁদিয়ে দেখা গেল হাছন রাজার এক জীবিত বংশধরের বাড়ি। যার নাম আগেই উল্লেখ করেছি-গণিমিয়া। যিনি সন্তানাদি নিয়ে সেই রাজার অতীত ইতিহাস আগলে রাখার চেষ্ঠা করে যাচ্ছেন।

রাজার বাড়ি ঘুরে দেখতে দেখতে হাঁফায় গিয়েছেন। তাই রাজার এলাকার একটি জনপ্রিয় খাবার খেয়ে নেন।


খেতে তেলপিঠার মত মিষ্টি আবার দেখতে পুরীর মত। স্থানীয় জনগণ বলে সন্দেষ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×