রাহেলা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের বিচার ও শাস্তি দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত

৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৭

শেয়ারঃ
0 0 0

রাহেলা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের বিচার ও শাস্তি দাবীতে শ্রীমঙ্গল চৌমুহনাতে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
রাহেলা হত্যাকারীদের শাস্তির দাবীতে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেছে।

দৈনিক আমাদের সময় পাঠক ফোরাম,
দৈনিক উত্তরপূর্ব (সিলেট) পাঠক ফোরাম,
দৈনিক ভোরের কাগজ পাঠক ফোরাম,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি), সচেতন নাগরিক কমিটি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,
দুর্বার নেটওয়ার্ক,
শ্রীমঙ্গল ফাউন্ডেশন,
ম্যাক বাংলাদেশ, জনতা থিয়েটার,
সম্মিলিত নাট্য পরিষদ,
এমসিডা,
সাতগাঁও সাংস্কৃতিক সংসদ,
কণ্ঠকথা,
সেফটি ফার্ষ্ট

চন্দ্রনাথ প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরাও মানববন্ধনে অংশ নেয়।

রাহেলা হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবীতে মানববন্ধন কর্মসূচী ও
সমাবেশে বক্তব্য রাখেন টিআইবি'-সনাক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান, ব্লগার ও সাংবাদিক ভাস্কর চৌধুরী,
টিআইবি'র প্রোগ্রাম অফিসার সৈয়দ মনিবুল হাসান,
মনিপুরী লেখক ব্লগার কবি মাইবম সাধন,
সাংবাদিক ও ব্লগার রহিম শেখ,
এমসিডা'র নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন,
সাংবাদিক বিকুল চক্রবর্তী,
দৈনিক দেশবাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সৈয়দ সায়েদ আহমদ, সাহেলা আক্তার,
নাট্যকার নিহারেন্দু কর,
কবি লুৎফুর রহমান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।


 

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
আবু সালেহ বলেছেন: দারুন উদ্যেগ..............চালিয়ে যাও

৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: আমাদের দায়িত্ব শেষ করলাম।

এখনো যারা উদ্যোগ নেয় নি, দায়িত্ব এখন তাদের নয় কি?

তবুও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২. ৩১ শে মার্চ, ২০০৮ রাত ৮:০১
শেখ রহিম বলেছেন:




ছবিসহ শ্রীমঙ্গলের মানববন্ধনের বিস্তারিত-

রাহেলা হত্যার ঘাতকদের বিচারের দাবীতে সিলেটের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

Click This Link
৩১ শে মার্চ, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: ধন্যবাদ রহিম শেখ।
মন্তব্যের জন্য মাহবুব সুমনকে ধন্যবাদ।

মানুষের জন্য যারা সংগ্রাম করে, তাদের কাজটা অনেক সময় অসাধারণ হয়ে যায়।

সামাজিক দায়বদ্ধতা থেকে সংগ্রাম করতে হয়।

এখনকার যুগে যৌথ নেতৃত্ব ছাড়া সংগ্রাম অচল।

কাউকে খুশী করতে সংগ্রামে নামি নি।


চৌধুরী ভাস্কর, রহিম শেখ, মাইবম সাধন, বিকুল চক্রবর্তীসহ অনেকের যৌথ প্রচেষ্টায় সফল হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে ওয়ার্কার্স পার্টি ও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

৩. ০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
আমার আমি বলেছেন: মিষ্টার আমিরুজ্জামান
বাঙ্গালীদের স্বভাব হচ্ছে নিজে কিছু না করে অন্যের সৃষ্টি নিয়ে লাফালাফি করা। সমস্যা সমাধানে জটিলতা সৃষ্টি করে সমস্যাকে বাড়িয়ে তোলা।
আপনাদের মত কিছু ভন্ড সমাজবাদী, সমাজসেবার নামে মানুষের ভালো কাজে চুলকানি দিতে পছন্দ করেন।
রাহেলাকে নিয়ে যারা মহতি উদ্যোগ নিয়েছে তাদের'কে আমি ভালো ভাবে চিনি। জনসভায় এসে বক্তৃতা দিলেই নেতা হওয়া যায় না। আপনি তো অবহেলিত চা শ্রমিকদের নিয়ে খুব ঝাড়ি ঝুড়ি দেন। কখনও তো দেখলাম না, তাদের ন্যায্য আদায়ে মালিকপক্ষের সাথে বৈঠক করতে। শেভরন সিসমিক জরিপ শুরু করেছে। পারলে ঠেকান। জানি পারবেন না। কারন মাইক হাতে পেলে আপনাদের মত তথা কথিত সমাজবাদীরা লম্বা বক্তৃতা দিতে পারে। আপনাদের কারনেই সমাজের এই দুদর্শা।

এখনও সময় আছে, ভন্ডামী ছাড়ুন। রাহেলার মানববন্ধনে কোন কৃতিত্ব আপনার নাই। অযথা ব্লগে নেতা সাজার চেষ্টা থেকে বিরত থাকুন।
৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৭
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: সফল হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকেসহ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
৫. ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৯
কবি হেলাল রশিদ বলেছেন: সফল হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকেসহ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ। এই জীবন মানুষ পায় মাত্র একটি বার। তাই, এমন ভাবে বাঁচতে হবে যাতে বছরের পর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই