জঙ্গীবাদ মৌলবাদ ও ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি

০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২০

শেয়ারঃ
0 0

'৮০-এর দশকে সামরিক শাসন ও স্বৈরাচার বিরোধী জনগণের গণতন্ত্রের জন্য সংগ্রাম ও '৯০-এর মহান গণঅভ্যুত্থানের নেতৃত্বকালে যে সংগঠনের সাথে যুক্ত ছিলাম, সেই সংগঠনের একটি মৌলিক দৃষ্টিভঙ্গী হচ্ছে অসাম্প্রদায়িক ও সেক্যুলার দৃষ্টিভঙ্গী। আমাদের সমাজের পশ্চাৎপদতার কারণে ধর্মান্ধ সাম্প্রদায়িক চিন্তা ও ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব এখনো রয়ে গেছে। গণতন্ত্রের সাধারণ ব্যাখ্যাও সাম্প্রদায়িকতা-জঙ্গী মৌলবাদকে অনুমোদন করে না।

বৃটিশ সাম্রাজ্যবাদ তার হীন রাজনৈতিক উদ্দেশ্যে এ দেশে সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা প্রদান করে ও উস্কে দিয়েছে। পাকিস্তানি শাসকরাও একই উদ্দেশ্যে একই কাজ করেছে। বর্তমান যুগের শোষক শ্রেণীও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে, তাদের শোষণকে জিইয়ে রাখার স্বার্থে, লুটেরা ধনিক শ্রেণী প্রগতিশীল শক্তির বিকাশ প্রতিহত করার জন্য নানা সময় এই ধর্ম ব্যবসায়ী সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর সাথে গোপন অথবা প্রকাশ্যে আঁতাত গড়ে তোলে। যা ইতিমধ্যেই সামাজিক দগদগে ঘায়ে পরিণত হয়েছে।

আমি স্পষ্টভাবেই মনে করি, '৭১-এর ঘাতক দালাল রাজাকার-আল বদর-আল শামস- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র তথা সাম্প্রদায়িক শক্তি গণতন্ত্রের মিত্র নয়, বরং শত্রু। বাংলাদেদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চাসহ সকল গণতান্ত্রিক শক্তির কর্তব্য হচ্ছে জঙ্গীবাদ মৌলবাদ ও ধর্মান্ধ সাম্প্রদায়িকতাকে প্রতিহত করা। '৭১ সালের স্বাধীনতাযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী পাক হানাদার বাহিনীর সহযোগী ধর্ম ব্যবসায়ী রাজাকার সাম্প্রদায়িক গোষ্ঠি স্বাধীনতা উত্তরকালে মধ্যপ্রাচ্যের পেট্টোডলার আর বিভিন্ন সরকারের সহযোগিতা পেয়ে আজ তারা আবারো মরিয়া হয়ে উঠেছে খুনের নেশায়। তাই যে কোনো মূল্যে ধর্মব্যবসায়ী সাম্প্রদায়িক মৌলবাদী চক্রকে রুখতে হবে। সাম্রাজ্যবাদ, স্বৈরাচার আর সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই আজ একসূত্রে গ্রোথিত।

 

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৮
পাঞ্জুমশাহ্ বলেছেন:

-
-
-
এই ফডুটা দিয়া কি বুঝাইলেন ???
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: ছবিটা সম্পর্কে পরে জানানো হবে।

২. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৭
ফেলুদা বলেছেন: পাঞ্চুম শাহ যুগান্তরের মিল্লাত না?
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: পাঞ্চুম শাহ যুগান্তরের মিল্লাত না কিনা, জানি না।

তবে লোকটা যে সভ্য নয়, এটা নিশ্চিত করে বলা যায়।

আমার লেখা ও ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমার বউকে নিয়ে খুব খারাপ ও অশ্লীল ভাষায় গালি দিয়েছিল। ওইসব বিশ্রী মন্তব্যগুলো কয়েকদিন রাখার পর মুছে দিয়েছিলাম।


৩. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৭
সুজনবাঙালী বলেছেন: ছবির ক্যাপশন প্লিজ..............
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। পরে জানানো হবে..........................................................................................................................................................................................................................................................................................................................................................

৪. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫০
পাঞ্জুমশাহ্ বলেছেন:

ফেলুদা @ যুগান্তরের মিল্লাত? মানেটা বুঝলাম না।
আমি ভাই অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মকর্তা। শেষ জীবনে ব্লগে একটু সময় দিচ্ছি আর সৈয়দ আমিরুজ্জামান সাহেবের মতই টুকটাক কলাম লিখি।
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: জেনে খুশী হলাম।

ধন্যবাদ পাঞ্জুমশাহকে।

১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: বিষয়ভিত্তিক মন্তব্য করার ক্ষেত্রে আপনারা অনেকেই কৃপণ।

৬. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৫
gladiator বলেছেন:
পুস্টের লগে ছবির কি ছমপর্ক?
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ছবির বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে।

৭. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০০
gladiator বলেছেন:
আপনে যে একটা আবাল এটা কি আপনে জানেন?
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: সম্মান রেখে মন্তব্য করা উচিত নয় কি?

৮. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৯
ময়ুরবাহন বলেছেন: ভাল লাগল। তবে ছবিটার মানে বুঝলাম না। +
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

৯. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২২
হ্যারি সেলডন বলেছেন: গন্ডু, কি হল? শত্রু বাড়াইয়োনা মিয়া, জামাতি না হলেই হল, আর সব জায়েজ, আবাল হলেও জায়েজ!
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিষয়ের উপর গঠনমূলক আলোচনা বা মন্তব্য করুন।

১০. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৫
gladiator বলেছেন: এই পুস্টাট পড়ো

Click This Link

হ্যারি
১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: পড়েছি। এখন কি করতে হবে?

১১. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৬
নেমেসিস বলেছেন:
মিরাজ বলেছেন: জনাব আমিরুজ্জামান, আপনাকে এই এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন । নিশ্চয়ই আপনার কাজের স্বীকৃতি স্বরূপ এই এ্যাওয়ার্ড আপনি পাচ্ছেন ।

আপনি কোন পত্রিকায় লেখালিখি করেন? জানার জন্য প্রশ্ন করছি ।

আর একটি ব্যাপার আমি ব্লগে আপনার লেখাগুলি পড়ি । অনেক ভালো কিছু লেখা আছে । একটা অনুরোধ করি, প্রতিটি লেখার সাথে আপনি আপনার ছবি ব্যবহার করেন । এই কাজটি না করলে ব্যাপারটি ভালো দেখায়, এজন্যই অনেকে মনে করেন যে আপনি আত্মপ্রচার করছেন ।

ভালো থাকবেন ।

Click This Link
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: নেমেসিস ভাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

কোনো পত্রিকায় আমার লেখা ছাপা হলে, তা উল্লেখ করলেও আপনারা অনেকে তা পছন্দ করেন না। কারণটা কি?
ব্লগে আমার লেখাগুলি পড়েন বলে লিখেছেন। এইজন্য আবারও ধন্যবাদ। অনেক ভালো কিছু লেখা আছে বলে স্বীকৃতি দিয়েছেন।

ব্লগে নিয়ম আছে বলেই প্রতিটি লেখার সাথে আমার ছবি ব্যবহার করি । ছবি ব্যবহার করলে আত্মপ্রচার করছি, তা আমি মনে করি না ।
তবু আপনাদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেব।
আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনারা প্রত্যেকে নিজের ছবিসহ আসল নামে লিখুন।

সকলের জন্য শুভ কামনা।

১২. ০৯ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
প্রবাস কন্ঠ বলেছেন: একটা অনুরোধ করি, প্রতিটি লেখার সাথে আপনি আপনার ছবি ব্যবহার করেন । এই কাজটি না করলে ব্যাপারটি ভালো দেখায়, এজন্যই অনেকে মনে করেন যে আপনি আত্মপ্রচার করছেন ।
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: প্রবাস কন্ঠকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

ব্লগে নিয়ম আছে বলেই প্রতিটি লেখার সাথে আমার ছবি ব্যবহার করি । ছবি ব্যবহার করলেই যে আত্মপ্রচার করছি আপনি মনে করছেন , তা কিন্তু আমি মনে করি না । তবু আপনাদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেব।

আপনারা আমার অনুরোধ ও পরামর্শ শুনবেন কি?

আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনারা প্রত্যেকে নিজের ছবিসহ আসল নামে লিখুন।

সকলের জন্য শুভ কামনা।

১৩. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৪
নেমেসিস বলেছেন: ঐটা আমার নয় মিরাজভাইয়ের মন্তব্য । লিংক দেয়া আছে ।
১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২২
এস্কিমো বলেছেন: '৭১-এর ঘাতক দালাল রাজাকার-আল বদর-আল শামস- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র তথা সাম্প্রদায়িক শক্তি গণতন্ত্রের মিত্র নয়, বরং শত্রু -


একমত।


(ছবি নিয়ে কন মাথা ব্যথা নেই :))
১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ এস্কিমো ভাইকে।

১৫. ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
আরিফুর রহমান বলেছেন: এস্কিমো বলেছেন: '৭১-এর ঘাতক দালাল রাজাকার-আল বদর-আল শামস- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র তথা সাম্প্রদায়িক শক্তি গণতন্ত্রের মিত্র নয়, বরং শত্রু -


একমত।
ছবি নিয়ে আমারো কোন মাথা ব্যথা নেই !
১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪২
দস্যু বনহুর বলেছেন: জঙ্গীবাদ, মৌলবাদ অথবা ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি কেন এবং কি কারণে খারাপ জানালে কৃতার্থ হতাম। জঙ্গীবাদ, মৌলবাদ বা ধর্মান্ধতা খারাপ কি, ভালই তো। এক লাদেনের ভয়ে আম্রিকা দিশাহারা দেখতে পান না?

আর জামায়াত-শিবির নিয়া আপনার মুল্যায়ন সমর্থন করতে পারলাম না। একাত্তরে জামায়াত পাকিস্তানের পক্ষ নিছিল এটাতো তাদের দেশপ্রেমিক মনোভাবের পরিচয়। কারণ সেসময় এদেশের নাম ছিল পাকিস্তান। পাকিস্তানের সাচ্চা নাগরিক অখন্ড পাকিস্তানের কথা বলবে এটাই তো স্বাভাবিক।


আরেকটা প্রশ্ন, ফটুকে যার উপস্থিত তারা কি জঙ্গীবাদ মৌলবাদ ও ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতির সাথে কুনোভাবে জড়িত?
১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: অপেক্ষা করুন, আমার পরবর্তী লেখায় জানতে পারবেন।

১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণকে ওই সময়ে হত্যা-নির্যাতন-ধর্ষণ-গুম করাসহ নানা কায়দায় ফ্যাসীবাদী জুলুম করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে আর যাই হোক দেশপ্রেমিক বলা যায় না।

১৮. ১১ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৩
দস্যু বনহুর বলেছেন:

হ্যারি সেলডন বলেছেন: হাহাহা.......বনহুর কি কও?

... শুনিনা কি কয়?
১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: জঙ্গীবাদ, মৌলবাদ অথবা ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি অবশ্যই খারাপ। বিস্তারিত পরে লিখবো। লাদেন তো আমেরিকার সৃষ্টি। মার্কিন সাম্রাজ্যবাদী রাজনীতির সাইকোলজি ও স্ট্র্যাটেজি বা কৌশল বুঝলে নিশ্চয়ই বিষয়টি বোধগম্য হবে। ভয়ে আম্রিকা দিশাহারা কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। ১১ সেপ্টেম্বরের ঘটনা যে সাজানো ছিল, তা এখন প্রমানিত।

জামায়াত-শিবির নিয়া মুল্যায়ন সমর্থন করতে পারলেন না কেন? একাত্তরে জামায়াত পাকিস্তানের পক্ষ নিছিল এটা তাদের দেশপ্রেমিক মনোভাবের পরিচয় নয়। নারী ধর্ষণ, ধ্বংসষজ্ঞ, গণহত্যা আর জুলুম-নির্যাতন দেশপ্রেমের উদাহরণ হতে পারে না।

১৯. ১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২২
স্ট্যানলি কুবরিক বলেছেন: আপনার প্রিয় ব্যক্তিত্ব কে হাবিব মহাজন, নাকি সারওয়ার চোধুরী?
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, ড. হুমায়ুন আজাদ, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, মুফতিয়ে আজম গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমান পুরী (২নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা), সৈয়দা রোকেয়া খাতুন, প্রকৌশলী সৈয়দ আব্দুল মোতালেব (কাচন মিঞা), কমরেড ইয়াকুব আলী বড় মিঞা, কমান্ডেন্ট মানিক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইয়াকুত চৌধুরী, সৈয়দ আব্দুল হাকিম, সাবেক ডিএসপি সৈয়দ আতাউল বারী মানিক, গাজী লাল মিয়া শাহ জিন্দাপীর, আল্লামা জালালুদ্দিন রুমী, আল্লামা ইকবাল, রাহুল সাংকৃত্যায়ন, অমল দাসগুপ্ত, দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, সুশোভন সরকার, হায়দার আকবর খান রনো, এঙ্গেলস, মিখাইল নেসতুর্ক, রোমেলা থাপার, কার্ল মার্কস, অজয় ভট্টাচার্য, বদরুদ্দিন উমর, শাহ আহমেদ রেজা, অধ্যাপক মেজবাহ কামাল, মাইদুল হাসান, সুভাষ মুখোপাধ্যায়, নরহরি কবিরাজ, যতীন সরকার, মুজফফর আহমদ, জ্ঞান চক্রবর্তী, আন্দ্রেই আনেকিন, মাও সেতুং, যোসেফ স্ট্যালিন, সৈয়দ শাহেদুল্লাহ, আনাতোলি লুনাচারস্কি, ড. সাইদুর রহমান, অধ্যক্ষ সাঈদ আলী, কমরেড নাজীম আলী খলিফা, নাদেজদা ক্রুপস্ক্রায়া, জুলিয়াস ফুচিক, জনরীড, চে গুয়েভারা, হোচিমিন, লেনিন, এমিল বার্ণস, লী শাউ চী, প্লেখানভ, হেগেল, আবুল কালাম আজাদ, জ্যাঁ জ্যাক রুশো, জর্জ ডিমিট্রভ, ড, আখলাকুর রহমান, মার্গারেট রেনডাল, রজনী পাম দত্ত, ইরফান হাবিব, বিনয় ঘোষ, লুইস হেনরী মর্গান, ক্রিস্টোফার কর্ডওয়েল, এডেগার স্নো, উচিয়াং, ফিদেল ক্যাস্ট্রো, সাদ্দাম, ইয়াসির আরাফাত, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, সোমেন চন্দ, সুকান্ত ভট্টাচার্য, শওকত ওসমান, সৌরীন সেন, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সেক্সপিয়র, জ্যাঁ পাল সার্তে, লেভ তলস্তয়, মিখাইল সলোকভ, ফিউদর দস্তয়ভস্কি, ম্যাক্সিম গোর্কি, ইভান তুর্গেনেভ, জ্যাক লন্ডন, কৃষন চন্দর, পুশকিন, বালজাক, ব্রেটোল্ট ব্রেশট, নিকোলাই গোগল, মায়াকোভস্কি, আর্নেষ্ট হেমিংওয়ে, নিকোলাই অস্ত্রোভস্কি, লু স্যুন, ভলটেয়ার, আলবেয়ার ক্যামু, খাজা আহমেদ আব্বাস, আন্তন শেখভ, আর্নেষ্টো কার্দেনাল, পাবলো নেরুদা, আপটন সিনক্লেয়ার, নাজিম হিকমত, গ্যাটে, ভিক্টর হুগো, সালমান রুশদী, এরিক মারিয়া রেমার্ক, মার্কটোয়েন, নিকোলাস গিয়েন, বেঞ্জামিন মলয়সি, খলিল জিবরান, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্ক্যুজ, সত্যেন সেন, সত্যজিৎ রায়, শান্তনু কায়ছার, জাহানারা ইমাম, শান্তি, সুনীতি, প্রীতিলতা, বেগম রোকেয়া, মাষ্টার দা সূর্যসেন, সিরাজ শিকদার, কর্ণেল তাহের, শহীদ জামিল আকতার রতন, শহীদ রিমু, শহীদ আসাদুজ্জামান, ভাষা সৈনিক আব্দুল মতিন, তিতুমির, ক্ষুধিরাম, ড. নরেন বিশ্বাস, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, সৈয়দ জুরান আলী, সৈয়দা রাশিদা খাতুন, বেগম রাবেয়া চৌধুরী, রমজানী বিবি, সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, সৈয়দ আব্দুর রহমান জামী, তসলিমা নাসরিন, জওহর লাল নেহরু, মহাত্মা গান্ধী, কমরেড অমল সেন, মনি সিং, রাউফুন বসুনিয়া, দিপালী সাহা, কাঞ্চন, দেলোয়ার, তাজুল, নূর হোসেন, ডা. মিলন, শহীদ ইমন, রুমী, ময়েজ উদ্দিন,................................................... ।

২০. ১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৪
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, ড. হুমায়ুন আজাদ, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, মুফতিয়ে আজম গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমান পুরী, সৈয়দা রোকেয়া খাতুন, প্রকৌশলী সৈয়দ আব্দুল মোতালেব (কাচন মিঞা), কমরেড ইয়াকুব আলী বড় মিঞা, কমান্ডেন্ট মানিক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইয়াকুত চৌধুরী, সৈয়দ আব্দুল হাকিম, সাবেক ডিএসপি সৈয়দ আতাউল বারী মানিক, গাজী লাল মিয়া শাহ জিন্দাপীর, আল্লামা জালালুদ্দিন রুমী, আল্লামা ইকবাল, রাহুল সাংকৃত্যায়ন, অমল দাসগুপ্ত, দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, সুশোভন সরকার, হায়দার আকবর খান রনো, এঙ্গেলস, মিখাইল নেসতুর্ক, রোমেলা থাপার, কার্ল মার্কস, অজয় ভট্টাচার্য, বদরুদ্দিন উমর, শাহ আহমেদ রেজা, অধ্যাপক মেজবাহ কামাল, মাইদুল হাসান, সুভাষ মুখোপাধ্যায়, নরহরি কবিরাজ, যতীন সরকার, মুজফফর আহমদ, জ্ঞান চক্রবর্তী, আন্দ্রেই আনেকিন, মাও সেতুং, যোসেফ স্ট্যালিন, সৈয়দ শাহেদুল্লাহ, আনাতোলি লুনাচারস্কি, ড. সাইদুর রহমান, অধ্যক্ষ সাঈদ আলী, কমরেড নাজীম আলী খলিফা, নাদেজদা ক্রুপস্ক্রায়া, জুলিয়াস ফুচিক, জনরীড, চে গুয়েভারা, হোচিমিন, লেনিন, এমিল বার্ণস, লী শাউ চী, প্লেখানভ, হেগেল, আবুল কালাম আজাদ, জ্যাঁ জ্যাক রুশো, জর্জ ডিমিট্রভ, ড, আখলাকুর রহমান, মার্গারেট রেনডাল, রজনী পাম দত্ত, ইরফান হাবিব, বিনয় ঘোষ, লুইস হেনরী মর্গান, ক্রিস্টোফার কর্ডওয়েল, এডেগার স্নো, উচিয়াং, ফিদেল ক্যাস্ট্রো, সাদ্দাম, ইয়াসির আরাফাত, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, সোমেন চন্দ, সুকান্ত ভট্টাচার্য, শওকত ওসমান, সৌরীন সেন, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সেক্সপিয়র, জ্যাঁ পাল সার্তে, লেভ তলস্তয়, মিখাইল সলোকভ, ফিউদর দস্তয়ভস্কি, ম্যাক্সিম গোর্কি, ইভান তুর্গেনেভ, জ্যাক লন্ডন, কৃষন চন্দর, পুশকিন, বালজাক, ব্রেটোল্ট ব্রেশট, নিকোলাই গোগল, মায়াকোভস্কি, আর্নেষ্ট হেমিংওয়ে, নিকোলাই অস্ত্রোভস্কি, লু স্যুন, ভলটেয়ার, আলবেয়ার ক্যামু, খাজা আহমেদ আব্বাস, আন্তন শেখভ, আর্নেষ্টো কার্দেনাল, পাবলো নেরুদা, আপটন সিনক্লেয়ার, নাজিম হিকমত, গ্যাটে, ভিক্টর হুগো, সালমান রুশদী, এরিক মারিয়া রেমার্ক, মার্কটোয়েন, নিকোলাস গিয়েন, বেঞ্জামিন মলয়সি, খলিল জিবরান, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্ক্যুজ, সত্যেন সেন, সত্যজিৎ রায়, শান্তনু কায়ছার, জাহানারা ইমাম, শান্তি, সুনীতি, প্রীতিলতা, বেগম রোকেয়া, মাষ্টার দা সূর্যসেন, সিরাজ শিকদার, কর্ণেল তাহের, শহীদ জামিল আকতার রতন, শহীদ রিমু, শহীদ আসাদুজ্জামান, ভাষা সৈনিক আব্দুল মতিন, তিতুমির, ক্ষুধিরাম, ......................................................................................................................................... ।
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: আরও অনেকে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২১. ১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২
স্ট্যানলি কুবরিক বলেছেন: আপনার কথাবার্তা তো হাবিব মহাজনের মতো আর সারওয়ার চৌধুরীর সঙ্গেও মিলে। আমি ভাবছি আপনি উনাদের ফ্যান
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৪
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: চমৎকার একিট লেখার জন্য ধন্যবাদ।

আরও লিখুন ভবিষ্যৎ প্রজন্মসহ আমাদের জন্য।

+
১৩ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।

২৩. ১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
আমার আমি বলেছেন:
কি ব্যাপার জামান সাহেব।
শেষ পর্যন্ত আপনার বউকে ব্লগে আনলেন মনে হয়।
আজকাল জনৈক মহিলা ব্লগারের মাঝে কোথায় যেনো ভাবির ছায়া পরে। চালিয়ে যান............................
১০ ই জুন, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: কি ব্যাপার ছদ্মবেশধারী আহমেদ ফারুক মিল্লাদ?

২৪. ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৩
দস্যু বনহুর বলেছেন: বাপরে! এতগুলান প্রিয় ব্যক্তিত্বের নাম শুণে যুগপৎ বাকরূদ্ধ ও বিমুঢ় হয়ে পড়লাম... আপনে তো ভাই একটা জিনি(য়া)স। নবাব সিরাজউদ্ধৌলা পদক আপনার হাতেই মানায়।চালিয়ে যান...

জঙ্গীবাদ, মৌলবাদ অথবা ধর্মান্ধতা বা জামাত শিবির কেন খারাপ সেই বিষয়ে তো বিস্তারিত কিচু তো পাইলাম না। এ বিষয়ে দ্রুত লিখুন, অন্যথায় যেকুনো মুহুর্তে জামাত শিবিরে যোগ দিয়া ফেলতে পারি...
১০ ই জুন, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: আপনি কি রাজাকার?

২৫. ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৯
কবি হেলাল রশিদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন, '৭১-এর ঘাতক দালাল রাজাকার-আল বদর-আল শামস- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র তথা সাম্প্রদায়িক শক্তি গণতন্ত্রের মিত্র নয়, বরং শত্রু।

আপনাকে ধন্যবাদ।
১০ ই জুন, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৫
হ্যারি সেলডন বলেছেন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
১০ ই জুন, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: আপনি ছদ্মবেশে লিখছেন কেন হ্যারি সেলডন?

২৭. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৫
হ্যারি সেলডন বলেছেন: এটা কি একটা কৌতুক? কৌতুক ভাল হয়েছে।
১০ ই জুন, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: অসৌজন্যমূলক মন্তব্য

২৮. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৭
মানুষ বলেছেন: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: চমৎকার একিট লেখার জন্য ধন্যবাদ।

আরও লিখুন ভবিষ্যৎ প্রজন্মসহ আমাদের জন্য।
২৯. ১০ ই জুন, ২০০৮ রাত ২:৩১
ওমেগা থ্রি বলেছেন: আমি এই ধরনের সম্মান হানিকর পোষ্ট ও মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সামওয়্যার কর্তৃপক্ষকে বলবো যে, এই নিকটি যাতে অবিলম্বে ব্যান করা হয়।

 

মোট সময় লেগেছে ২.৮৬১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ। এই জীবন মানুষ পায় মাত্র একটি বার। তাই, এমন ভাবে বাঁচতে হবে যাতে বছরের পর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই