(মিরাক্কেলের জামিল, ইশতিয়াক, সজল, রনি কে বলছি, আপনারা অনুষ্ঠান বয়কট করে ফিরে আসুন বাংলাদেশে)
অনেক দিন ধরেই ব্লগে মিরাক্কেল নিয়ে অনেকে আহা-উহু করে চলেছেন, কারো কারো আবার গর্বে বুক ফুলে উঠেছে, অনেকে বাংলাদেশের প্রতিযোগীদের ভোট দানের অনুরোধ করছেন, আবার অনেক “বিশিষ্ট দেশপ্রেমিক” জি-বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন।
আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে ভারত ইদানিং কালে আমাদের সাথে প্রতারনা করছে, সিমান্তে মানুষ হত্যা করছে, বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে আমাদেরকে মেরে ফেলতে চাইছে। কিন্তু এতেও আমাদের হুঁশ হচ্ছে না, আমরা কিন্তু কাহানী, সাস-বহু,রাশী, কেয়ার নৌকা ইত্যাদি দেখে চলেছি। তার উপর মিরাক্কেল দেখে গর্ববোধ করে নিজেদের বুকটা ফুলিয়ে দিচ্ছি। মনে হয় আমাদের গর্ব ঐ কোলকাতার জি-বাংলা পর্যন্ত।
এত যদি প্রতিবাদ করতে চান তাহলে ঐ অনুষ্ঠান থেকে এখনই বাংলাদেশের প্রতিযোগিদের এখনই ফিরিয়ে আনুন। তাদেরকে বোঝান কেন তাদের জি-বাংলায় থাকা উচিৎ নয়। তারা ফাইনালে না গেল। তাহলে কি হবে?? কি ক্ষতি হবে?? তারা বাংলাদেশে এসে তাদের প্রতিভা দেখাক, কিন্তু জি বাংলাতে কেন? অনেকে আবার বলছেন এতে বলে তারা দেশের মুখ উজ্জ্বল করেছে!! আসলেই কি তাই?? বি.এস.এফ তো বুঝিয়ে দিল ওপার বাংলার মানুষরা আমাদের কিরকম সন্মান করে!! কোলকাতায় দেশের মুখ উজ্জ্বল করার নমুনা এখন তো দেখলেন!!
বাংলাদেশের প্রতিযোগিরা দেশে ফিরে আসলে হয়ত কিছুটা বোঝানো যাবে যে আমরা কেন এখন ভারতকে প্রচন্ড ঘৃণা করি।তারা বাংলাদেশে এসে, বাংলাদেশী চ্যানেলে পারফর্ম করুক। কিন্তু আমার অনুরোধ তারা যেন ওই অনুষ্ঠান বয়কট করে চলে আসে। কেননা ওপারের ওরা যতই খ্যাক ক্যাক করে হাসুক না কেন, আমরা যতই গর্বে বুক ফুলাইনা কয়েন, তারা আপনাদের কে দুই পয়সাও দাম দেয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



