পুরোটা আকাশ আমার ক্যানভাস ছিলো
সুর্য-রশ্মিগুলো রং ধার দিয়েছিলো
তবুও ছবিটা আঁকা হোলো না
অসম্পূর্ণ্য অবিন্যস্ত অসমাপ্ত
আমি তখন চন্দ্রগ্রস্ত জোছনাবিলাসী
সূর্যের রং দিয়ে চাঁদকে ধরতে পারিনি
এখনো অসীম আকাশ আমার ব্যার্থতার সাক্ষ্য দেয়
অসম্পূর্ণ্য অবিন্যস্ত অসমাপ্ত
পুরোটা আকাশ আমার না লেখা বই ছিলো
মেঘ রঙে ডালিমকুমারের গল্প লিখবো ভেবেছিলাম
লেখা হয়নি তারবদলে
আমার ঘাস ফরিং স্বপ্নের শৈশবে
অথবা ঘুড়ি ওড়ানো কৈশরই রূপকথা হয়ে গেছে
আজকের কৈশরে ইথারে ইথারে মুঠোফোনবার্তা ওড়ে
ঘুড়িদের ঠাই নেই আর ঘাস ফড়িং?
তারা সব বেড়ালের পেটে
"সাম্প্রতিক গবেষনায় জানাগেছে একুশ শতকের পৃথিবীতে শিশুরা প্রজাপতির পেছনে দৌড়াতো আর প্রাপ্ত বয়ষ্করা কবিতা লিখতো, স্বপ্ন দেখতো
নির্ঘন্ট
প্রজাপতি--বিলুপ্ত প্রাণী
কবিতা-- মস্তিষ্কে অসম বৈদ্যুতিক সন্চালনে সৃষ্ট অসামন্জস্যপূর্ণ বাক্য
স্বপ্ন-- ঘুমের ব্যাঘাতে সৃষ্ট দৃশ্যাবলী (অনেকে না ঘুমিয়ে স্বপ্ন দেখতো সে ব্যাপারে গবেষণা চলছে বিষদ জানা যায় নি)
৩০০৯ ইং
"
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



