আমার প্রিয় পোস্ট
- যে কবিতা লিখে কবি হয়েছিলেন নন্দিত অথবা নিন্দিত.... - দস্যু রত্নাকর
- পুরাণের কথা (পর্ব -১) : হোমার - রেজওয়ান মাহবুব তানিম
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ - নির্ঝরিনী
- জীবনানন্দ : যিনি জোনাকির ভাষা ও গল্প জানবার জন্য সমস্ত জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন ... - ইমন জুবায়ের
- টুকরো টুকরো মুক্তিযুদ্ধ - টাইম ম্যাগাজিনে ১৯৭১ - রাগিব
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- একাকী নভোযাত্রী - মুহম্মদ জায়েদুল আলম
- ইচ্ছেকথা: নিঃশ্বাস তরজমা করে মুঠোয় একটি নদী - আশরাফ মাহমুদ
- ইতিকথার আগের কথা :: বিগব্যাঙ নিয়ে কিছু ভুল ধারণা - শুভ রহমান
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- সে তোমাকে পাবে না। - পেন্সিল
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- কবিতা: সে - জীবনানন্দ দাশ - রাতফুল
- অগভীর ভাবনা- ধর্মীয় সংঘাত - রাসেল ( ........)
- নাগরিক সনদপত্র এবং- - ছন্নছাড়ার পেন্সিল
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- নারীমূর্তি ভাঙায় ব্যস্ত পুরুষ ঈশ্বর (উত্সর্গঃ উত্স) - দীক্ষক দ্রাবিড়
- নারী-ঈশ্বরকে মাটিচাপা দেয়ার জন্য শুধু পুরোহিতরা নয় প্রত্নতাত্ত্বিকরাও দায়ী - দীক্ষক দ্রাবিড়
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
-
মঞ্চায় বসে বসে মেঘ খাই
- আশরাফ মাহমুদ
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- কঁাকন এর বর্ষপূর্তি তে অভিনন্দন জানিয়ে কিছু ফটোগ্রাফী - আমি ও আমরা
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- 70 দিনের হিসাব - অপ বাক
- আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত চিঠিটি - মনির হাসান
- আমরাই বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল :: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উল্লসিত জুনায়েদ সিদ্দিকী - মেহরাব শাহরিয়ার
- কতোবার বৃষ্টি এলে...? - সুনীল সমুদ্র
- কল্প-গল্পঃ কিংবদন্তী - কালো রঙের পাকা চুল
- রেসিপি - চকলেট মুস (একটি চকলেটমুলক পোষ্ট
) - ~স্বপ্নজয়~
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- প্রিয় কবিতা - জলপাই দেশি
- রসমালাই বানানো খুব সোজা - বায়েজীদ
- আমাদের অনিয়ন্ত্রিত আবেগ, সুশীলদের পরিমিত সুশীলতা ও কামরুজ্জামান ছাওয়ালদের সুযোগ সন্ধান - সমালোচনাকারী
- মৃত্যুও ক্রমশ: কবিতায় জমাট বাঁধে..... - বুলবুল আহমেদ পান্না
- হিন্দী সিনেমা নিয়া গপসপ: পছন্দের কিছু নামও দিলাম - শওকত হোসেন মাসুম
- ধর্মের ভৌতিকতা কিম্বা ভুত'আশ্রয়ী ধর্মের অম্লঃপরীক্ষা ... ০১ ... - মনির হাসান
- কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন - তর্পন
- বিশ্বাসের শুন্য স্থানাংকে যাওয়া বা "চেষ্টা" ... - মনির হাসান
- বেলা অবেলার গল্প - ক-খ-গ
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- জীবনানন্দ দাশ: যদি আমি ঝরে যাই একদিন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- শহীদ জননী তোমাকে প্রণতি করি, হাজার সালাম তোমাকে। - ইরতেজা
- |তিল-গপ্পো| গোসল - আশরাফ মাহমুদ
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- অণু ভাবনা - ২ - কালপুরুষ
- যেতে পারি, কিন্তু কেন যাব -শক্তি চট্টোপাধ্যায় - বিপাশা দেবনাথ
- ১৪ মিলিয়ন ডলারের ছবি...ইশ কি সুন্দর! - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- দশ ব্লগাররে লইয়া খভিতা একটা কইরা মাইনাচ দিয়া যান - সৌপ্তিক
- ইতিহাসের পাঠ দিও না, আমরা জানি তোমরা কি শেখাতে চেয়েছো - অমি রহমান পিয়াল
- কঁাকন - সৌপ্তিক
- ~শেষের কবিতা~ - বিবর্তনবাদী
- ইন্দ্রিয়াবেগ ট্র্যাফিকিং - ছন্নছাড়ার পেন্সিল
- বৃত্তবন্দি আমি - দিকভ্রান্ত উন্নাসিক
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- ছিটেফোঁটা মেঘ - শেষ বিকেলের মেয়ে
- একটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নয় - সবাক
- নিম গাছ- 'বনফুলের' ছোট গল্প - দাম্পত্য
- ঝাল মুরগী - জরিণা
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আমার কখনো কিছু ছিলো না... (উৎসর্গ : সমগ্র মুক্তিযোদ্ধাদের) - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- তুইও কি এই বৃষ্টি দেখিস........? - প্রতিফলন
- জলপরী, তোমার বুকের উষ্ণতায় - একজন ব্লগার
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- মহান, হে আমার - জাতেমাতাল
- ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো - সুলতানা শিরীন সাজি
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- দুঃখ করবেন না ----- (রূপম) - বিষাক্ত মানুষ
- এ-টিম সম্পর্কে যারা জানতে চান... - অমি রহমান পিয়াল
- সবাকের এ-টীম বিষয়ক পোস্ট নিয়ে কিছু কথা। - কুম্ভকর্ণ
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- আলিঙ্গনে এসো, বৃষ্টির ছাদে দাঁড়িয়ে পূর্ণিমা দেখি! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বছরে এই দিনটিতে ফুল কিনতে কখনও ভুল হয় না। - এস্কিমো
- মেয়ে, একটু ভাব - ফরহাদ উিদ্দন স্বপন
- উত্তরাধুনিক কবিতার বৈশিষ্ট্য : একটা মনোজ্ঞ বিতর্কালোচনা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- তোমাকে স্মরণ করে............. - তামিম ইরফান
- ফুলের নাম - পুদিনা - রাজামশাই
- আসুন আমরা ডাউনলোড করি ইচ্ছামত - মো: শামসুজজামান
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৫ ( দিন আনি, দিন খাই --তারাপদ রায় ) - আবদুর রাজ্জাক শিপন
- প্রেম (Love) ও অহং (Ego) (রি পোষ্ট) - ডালটন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪২ ( বৃষ্টি ভেজা বাংলা ভাষা--জয় গোস্বামী )] - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৩ ( রিক্সাওয়ালা--অরুণ মিত্র ) - আবদুর রাজ্জাক শিপন
- ব্লগ স্কুল (মজারু কেবল ,আর কিছু না ) - সুরভিছায়া
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- আর কতকাল হিপনোটাইজড হয়ে থাকবে সুলগ্না? - একজন ব্লগার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৮ ( এখন যে কবিতাটি লিখবো আমি--আবিদ আজাদ)] - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- নকল++++++সংরক্ষণ - পাভেল রহমান
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- এখন আমি এটা নিয়ে গর্বিত ... - সাঁঝবাতি'র রুপকথা
- পুরোহিত তন্ত্রের উদ্ভব এবং ধর্মের রাজনৈতিক ব্যাবহার। - অপ বাক
- ইতিহাসের পাতা থেকে ৬ - বোলারস ব্যাকড্রাইভ
- পৃথিবীর সেইসব প্রাচীন রূপকথা ............ - হনলুলু
- পদ্য লেখার দায়ে - তামিম ইরফান
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
- ।। মরিবার হলো তার সাধ ।। - রোবট রাজকন্যা
- মনপুরা ছবির গান - মুখোশধারী
- মন- (কঁাকনের জন্য কবিতার অনুবাদ..........) - পারভেজ
- চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয় - লেখাজোকা শামীম
- মনপুরা এর গান(লিংক ঠিক করে দিলাম).... - মনযূর মান্নান
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- গান দরকার ! - মশিউর রহমান মেহেদী
- ফুলকপির রোস্ট - কানিজ আনিছা পিয়া
- তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ? - বিলাস আহমেদ খাঁন
- তুমি কি আমায় আগের মতো বাসোভালো? - সজল বলছি
- তবু দিন কাটে, অপেক্ষায় - সুলতানা শিরীন সাজি
- ক্লান্ত পথিক - তামিম ইরফান
- নিটোল পায়ে রিনিক ঝিনিক ----- (শচীন দেব বর্মন) - বিষাক্ত মানুষ
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যে পায় সে পায় - বালুকাবেলা
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- জাতিস্মর...সুমন - বিষাক্ত মানুষ
- অনলাইনে বাংলা নাটক - দুঃখবিলাস
- আমি নিরপেক্ষ নই - প্রেমাস্পদ বেস্ট
- সিজনাল রেসিপি - জরিণা
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- নকশী কাথার মাঠ - জসিমউদ্দীন - মুহিব
এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

সেদিন যারা বৃষ্টিতে ভিজেছিলো......
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০৮
বৃষ্টি সব সময় আমাকে অন্যরকম করে দেয়।
কখনো আনমনা করে, কখনো দুঃখি, খনো হঠাৎ উচ্ছল, কখনো বিমর্ষ হতাশ বা অন্যকোন অনুভূতি।
তবে সবচেয়ে বেশি বোধয় অলস করে। এক কাপ আগুন গরম চা অথবা কফি, একটা গল্পের বই অথবা শুধু গান শোনা এবং স্মৃতি রোমান্থন করা, ও আচ্ছা বলতে ভুলে গেছি বৃষ্টি আমাকে স্মৃতিকাতর ও করে।
নাহ্, কোন বৃষ্টির দিনে দমকা হাওয়া হাতের রঙ্গীন ছাতা উড়িয়ে কোন নায়ক বা খল নায়কের কাছে ফেলেনি, তবে হ্যা অনেকবারি ছাতা আমার হাতে উল্টেগেছে আমার আমাকে বিনা আয়োজনে বৃষ্টিতে ভিজতে হয়েছে, কোন হঠাৎ বৃষ্টিতে কোন দোকানের শেডে দাড়িয়ে কোন সুদর্শনের সাথে চোখাচোখিও হয়নি তবু বৃষ্টি আমাকে রোমান্টিক করে তোলে, বৃষ্টি নিয়ে রোমান্টিসিজম বাঙালী মধ্যবিত্ত বোধয় উত্তরাধিকার সুত্রেই পেয়ে যায়।
আমার বয়স তখন কয়েক মাস, আমাদের বাসার চালে অনেক ফুটা ছিলো, বাড়িওয়ালা ঠিক করে দিচ্ছি, দেব করছিলো তখনো ঠিক হয়ে ওঠেনি, সেই সময় নাকি একদিন শিলা বৃষ্টি হয়েছিলো, মুড়ির আকৃতির শিলা আমাদের ঘরে চলে আসছিলো, আমার মা আমাকে নিয়ে রান্না ঘরে বসে ভয়ে কাপছিলো........
আমাদের বাসায় যখন ফ্রিজ আনলো আমি খুব খুশি ছিলাম ইচ্ছেমতন শিল খেতে পারবো ভেবে তবে বরফ আসলে বরফ ই বরফে শিলের মজা পাইনি।
স্কুল লাইফে বৃষ্ট নামলে মনে মনে প্রার্থনা করতাম বৃষ্টি যেন ছুটি পর্যন্ত কনটিনিউ করে তাহলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরবো।
বর্ষায় মামাবাড়ি গেলে বৃষ্টির জন্য অপেক্ষা করতাম, বৃষ্টি নামলে ছোট মামা নোকায় করে বৃষ্টিতে ভেজাত, আমি আর ছোটমামা একসাথে বৃষ্টিতে ভিজতাম।
বৃহঃস্পতি বার রাতে চাইতাম ভোররাতে বৃষ্টি হোক, আরাম করে ঘুমুবো, শুক্রবার সকালে উঠতে হবে না, বৃষ্টিগুলো বৃহ:স্পতিবারে হোতো না, আফসোস।
ছোটবেলায় যেমন বৃষ্টি নামলেই ছুটে বেরিয়ে যেতাম এক্টু বড় হবার পর আর সেই স্বাধিনতা ছিলো না তখন বারান্দার রেলিঙ ধরে দাঁড়িয়ে থাকতাম, বৃষ্টির ছাট এসে ভিঁজিয়ে দেবে, হাত বারিয়ে বৃষ্টি ধরতাম, তখন মাঝে মাঝেই কান্না পেত, কি এক অভিমানে বুক ভরে যেত, মনে হোতো কেউ কেন আমাকে বোঝে না........
আমি যেন কত বুঝি আমাকে বা অন্যদের কে........
আমার এই জীবনে আমি কাউকেই বুঝতে পারিনি হয়তো চেষ্টাও করিনি কেউ আমাকেও বোঝেনি হয়তো বুঝতে চেষ্টা করার মতন যথেষ্ট ইন্টারেস্টিং চরিত্র আমি ছিলাম না।
একটানা কয়েকদিন বৃষ্টি হলে মন টা কেমন স্যাতস্যাতে হয়ে যেত, কিছু ভালো লাগতো না, এখনো ভালো লাগে না মেজাজ খারাপ হয়ে যায় কাপর-চোপর শুকোয় না, ঘর ড্যাম হয়ে থাকে, ধুত্তোর।
একসময় খুব আয়োজন করে বৃষ্টি উপভোগ করতাম, বৃষ্টির গান দিয়ে প্লে লিস্ট বানিয়ে রাখতাম বৃষ্টিতে শোনার জন্য, বর্ষা মানে জারুল অথবা কদম ছিলো এখন বৃষ্টি মানে বিরক্তি, কাপড় শুকোনোর জন্য ঘরের ভেতর দড়ির জন্জাল, দফায় দফায় চায়ের চালান দাও, মুড়ি মাখো, ছানাপনা দের খিচুরীর বায়না, আধভেজা হয়ে অফিস কর.......
তবুও আজ ঝুম বৃষ্টিতে তোদের মনে পরে, আমরা ছ'জন সেই উথাল পাথাল বৃষ্টিতে ভিজেছিলাম একসাথে,হয়তো কেউ কেউ একসাথে স্বপ্ন দেখেছিলাম, আজ তারা কে কোথায়................
(পাঠক আপ্নারা লিখুন, পুরোটা না হলেও কিছুটা লিখুন অন্য একজন শেষ করবে, কি হয়েছিলো , কারা বৃষ্টিতে ভিজেছিলো, তারা কে কোথায়)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুন্যতা ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাঙ্গন বলেছেন:
আলসি লাগতেছে। ক্যামতে লিখি?
লেখক বলেছেন: লিখার দরকার নাই টাইপ করেন ![]()
কৌশিক বলেছেন:
এক সন্ধ্যায় বৃষ্টি নামলো। তেরচা। বাতাস বইছে পশ্চিমা। বৃষ্টি হেলে যাচ্ছে।
আদুরে বৃষ্টি। গ্রীষ্মে কোমল পরশ।
জ্বরসর্দির ভয় নেই। গরমের ভাপ নেই।
মাইল দুই হেঁটে গেছিলাম তীর্যক বৃষ্টিকে ঠেলে।
লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
বৃত্তবন্দী বলেছেন:
বৃষ্টি আর বাঙ্গালীর রোমান্টিকতা এক সুতোয় বাধা...আমি সবসময় বৃষ্টি বিলাসী। একা একা ভিজতেই ভালোবাসি।
বছর দুই আগের কথাই বলি। তখন আমি এম.আর। রিপোর্টিং পয়েন্ট ধানমন্ডির একটা হাসপাতাল। দুপুরে ডাক্তার ভিজিট শেষে দাঁড়িয়ে আছি বাসায় যাবার জন্য। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি। মাথা আউলা হয়ে গেলো। ভিজতেই হবে। হাতের ঢাউশ ব্যাগটা নিয়ে কি করি চিন্তা করতে করতে শেষে পাশের দোকান থেকে একটা বড় দেখে পলিথিনের প্যাক কিনে ব্যাগটাকে মুড়ইয়ে ফেললাম। ওয়ালেট, সেলফোন সব ব্যগের ভিতর। তারপর একটা সিগারেট ধরিয়ে ঝুম বৃষ্টি থেকে সিগারেটটাকে বাঁচানোর চেষ্টা করতে করতে জুতা মোজা পড়েই রওনা হলাম বাসার দিকে। বিভিন্ন শেডে দাঁড়ানো মানুষদের অবাক চোখ গুলো দেখতে ভালোই লাগছিলো।
লেখক বলেছেন: আমারো এমন কিছু ঘটনা আছে
একবার বৃষ্ট নামার পর রিক্সার হুড ফেলেদিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য তখনো আপনার মতন কিছু অবাক চাহুনী দেখেছিলাম
ভালো থাকুন
গল্পটা একটু টেনি দিলেন না
ভাঙ্গন বলেছেন:
আমি বরং বিষ্টির একটা গান টাইপ(?) করি।.....বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দুচোখের হলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত...
লেখক বলেছেন: অসাধারন একটা গান
বৃত্তবন্দী বলেছেন:
কোন গল্পটার কথা বলছেন? কমেন্টের টা নাকি হাতুড়ে কোনোটার কথা কইতেছেন?এখন সুমন শুনতেছি। অনেক পছন্দের একটা গান পাইলাম সেইটা।
দেখতে পারেন Click This Link)&singer=Sumon Chatarjee
লেখক বলেছেন: তারা ছয় জন কে কোথায় আছে ![]()
লেখক বলেছেন: লিংক পুরোটা আসেনি
কোন গানের কথা বলছেন?
লেখক বলেছেন: তবুও ভিঁজে যাই একাকী তুমুল বৃষ্টিতে
বৃত্তবন্দী বলেছেন:
গান টা হ'লো "আমাদের জন্যে"আর ছয়জনের ব্যাপারে কেল্টু দা'র মতো বলতে হয় "স্যটেলাইট, স্যাটেলাইট"
লেখক বলেছেন: আর ছয়জনের ব্যাপারে কেল্টু দা'র মতো বলতে হয় "স্যটেলাইট, স্যাটেলাইট" --- মানে কী?
শাওন৩৫০৪ বলেছেন:
টিউশনি করতে বের হইছিলাম দুইবন্ধু একসাথে...হঠাৎ কোপাইয়া বৃষ্টি...ভাবলাম, না গেলাম টিউশনিতে....ভিজলাম আইজকা...মেসে ফিরলাম...আরো দুইটারে ম্যানেজ করতে পারলাম...সেইদিন বাসায়ও পানি উঠছিলো...একজনের জ_বর একজনের ঠান্ডা হইছিলো..ঘন্টা দুয়েক ভিজার পরও বৃষ্টি না থামায় খান্ত দিছিলাম...সারাসাত বৃষ্টি থামেনাই....সকালে ঘুম থেইকা উইঠা দেখি স্যান্ডেল ভাসতাছে খাটের কাছে....রোমান্টিক কিছুনা।
ঐবার ই শেষ মনে পড়ে বৃষ্টিতে ভিজার কথা, তাও ৬/৭ বছর হইয়া গেছে...
এর আগে আমি অহরহই ভিজতাম।
লেখক বলেছেন: ঠিক সেই অর্থে রোমান্টিক হয়তো না তবে মধুর স্মৃতি তো অবশ্যই
ভালো থাকুন
লেখক বলেছেন: বুড়িগো মত কথা কও কেন জিলীদি ![]()
গুরুদেব বলেছেন:
পড়ে ভালো লাগলো রে।
লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো
কাক ভুষুন্ডি বলেছেন:
ছেটেলাইট মানে হৈলো সবচে পাওয়ার্ফুল ছেটেলাইটেও ধর্তার্লাম্না।
লেখক বলেছেন: হুমম
মুইছা দিব নাকি ![]()
নানা কল্প কাহিনী (Click This Link) তৈরী করে পৌঁছে গিয়েছিলাম সাগর সৈকতে।
সেই ঝুম বৃষ্টি আজও আবার দেখা হয়ে উঠেনি।ছুটে চলছি হিমছড়ির পথে।তারুন্যের সেকি উদ্দ্যমতা। হেরে গলায় গান।পলিথিনের ভেতরে ক্যামেরা রেখে টুপ করে ছবি তুলে ফেলা।এখন থেকে প্রতি বর্ষায় আমরা একবার আসব সেই স্বাপ্নিক শপথ নিয়ে নেয়া।
ছুতে পারবনা এমন স্বপ্ন খুব বেশী দেখিনি।তাই শহর বদলালেও আমাদের আমরা বদলায়নি। সিটিজি থেকে ঢাকা। ক্লান্তি শেষে বিকেলের শেষ আলোয় মিলিত হয়ে এক কাপ চা-জামিল মিঠু আর আমার লাগাম ছাড়া আড্ডা। বৃষ্টি এখনও ভিজিয়ে দেয় ,যদিওবা উদ্দামতায় কমতি থাকে।রাজু ও আছে এই শহুরে মায়াজালে।
জুয়েল চিটাগং এ।অঝোর বৃষ্টি নিশ্চিত তার চোখ দুটোকে আর ভিজিয়ে দেয় হাতছাড়া হতে চলা কেটেএইচ এর ভর্তির সুযোগটার জন্য।
স্বপ্ন থাক তার আঙ্গীনায়।শুধু জানি আমরা যখন এক হই স্বপ্নেরও হিংসা হয়।
তবে সে গাড়িচালকের ভাবনাটা হলফ করে বলতে পারি। এই ঝুম বৃষ্টিতে আরেকটা ট্রীপ পাবত।
লেখক বলেছেন: আপনার সুন্দর একটা স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদ
ভালো থাকুন
লেখক বলেছেন: জীবনটা এরকমি ![]()
স্মৃতি তুমি বেদনা
চিটি (হামিদা রহমান) বলেছেন:
পড়ে নি এর পর বলবো।
লেখক বলেছেন: আচ্ছা ![]()
জুল ভার্ন বলেছেন:
বৃস্টি আমাকে কাঁদায়.....................
লেখক বলেছেন: আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পরলো.......
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
এই গরমে বৃষ্টির কথা কল্পনা করতে পারতাছি না। যাই, একটু বৃষ্টিদের বাসার সামনের রাস্তায় ঘূর্ণি মাইরা আসিলেখক বলেছেন: যাও যাও
বড় বিলাই বলেছেন:
বৃষ্টিতে অনেক ভিজেছি। বৃষ্টি শুরু হলেই দৌড়ে ছাদে চলে যেতাম। এখন সেটা সম্ভব হয়না, অনেক মিস করি।একবার রিকশায় করে স্কুল থেকে দুই বান্ধবী ফিরছি। হঠাৎ এমন ঝুম বৃষ্টি শুরু হলো, রিকশাওয়ালা সেদিন পর্দা আনতে ভুলে গেছিল। আমরা কাক ভেজা হয়ে আসতে থাকলাম। মজাই লাগছিল। হি হি করতে করতে আসছি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বান্ধবী একসময় বলল, কোত্থেকে জানি পানতা ভাতের গন্ধ আসছে, নাকি আমরাই ভিজে পানতা হয়ে গেছি।
লেখক বলেছেন: আমি তো ইচ্ছে করেই রিক্সার হুড ফেলে দিতাম বৃষ্টিতে ![]()
লেখক বলেছেন: ![]()
নিহন বলেছেন:
ইউনুস খান বলেছেন: আমি বৃষ্টি খামু
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ..................
রাতমজুর বলেছেন:
ক্লাসের মাঝখানে হঠাৎ খাড়াইয়া পড়লাম, টিচার রে কিছু না কৈয়া সোজা হাঁটা দিলাম বাইরে, বিল্ডিঙ থেকে বের হবার আগে ফেভারিট ম্যাডামের কিউবিকলে নক দিয়ে রিকুষ্ট কর্লাম ব্যাগটা রাখতে পারবেন কি না ঘন্টা খানেকের লাইগ্যা।
তার্পর সোজা হাঁটা দিলাম বৃষ্টির মইদ্যে - আহ!!!!
লেখক বলেছেন: আহ!!!!!!!!
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ছোটবেলার আনন্দমাখা বৃষ্টি ভেজা শুভেচ্ছা রেখে গেলাম।লেখবো হয়ত কোন একদিন...
লেখক বলেছেন: লিখে ফেলো
নাকি লিখে ফেলেছো অলরেডি ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
বুঝলাম, বৃষ্টির ছাঁট পেয়ে বা মেঘ দেখে আপনার মন উতালা হয়েছে। এটা বিশেষ কিছু না, একটু সময় দেন নিজেকে- ঠিক হয়ে যাবে সব। লেখক বলেছেন: হুমম
তোমারে উপদেশ কপচাইতে কে বলসে ![]()
শত রুপা বলেছেন:
আজ তুমি আকুল বৃষ্টি হওআমার দুই চোখে।
বিদ্যুতের ঝলকানি হোক রামধনু রং
গায়ে মেখে প্রীত হও বন্ধু
আজ স্মৃতির বৃষ্টিতে।
লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
লেখক বলেছেন: হুমম
মাথা রোদ্রে দেন
লেখক বলেছেন: শুধু ভাবলে হবে ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ছয়জনের ১ জন বাইরে চলে গেছে, আরেকজন যাবার অপেক্ষায় ...আরেকজন যাবার চেষ্টায় ...বাকী ৩ জন আছে যে যার মত .. দেখাও হয় না, কালে ভদ্রে হয়ত কখন ও ...এটাই হয়ত জীবন ...
লেখক বলেছেন: কালে ভদ্রে হয়ত কখন ও ...এটাই হয়ত জীবন ...
লেখক বলেছেন: বাঙালী মধ্যবিত্ত উত্তরাধিকার সূত্রেই বৃষ্টি নিয়ে রোমান্টিসিজমে ভোগে
আর এই রোমান্টিসিজম ই হয়তো সেই শূন্যতার জন্মদেয়
কবৃষ্টি ও মেঘমালা মনে করিয়ে দেয় কি যেন বলার ছিলো বলা হয়নি, কি যেন পাওয়ার ছিল পাওয়া হয়নি এমন কি কি যেন দেবার ছিলো দেয়াও হয়নি............
ভালো থাকুন
আহমেদ রাকিব বলেছেন:
লেখাটা আর কমেন্ট গুলো জুড়ে জড়িয়ে আছে এক চমৎকার অনুভূতি প্রবনতা। বৃষ্টি ব্যাপারটাই অদ্ভুত। মনে পড়ে অসংখ্য স্মৃতি। কখনো রিক্সায় হুড নামিয়ে ভিজতে ভিজতে পথ চলা, কখনোবা ক্যাম্পাসের রাস্তায় দুদিকে হাত প্রসারিত করে দিয়ে অন্য ভুবনে চলাচল,কখনোবা মাঠে চোখের উপর থেকে পানি মুছে প্রবল পরাক্রমে বলের গায়ে লাথি মারা,কখনো ধরা হয়নি দুটি হাত,মাঝে মাঝে স্বপ্ন দেখি,সমুদ্রের কোল ঘেষে হেটে যাচ্ছি আধো অন্ধকার সময়ের মধ্য দিয়ে। রিম ঝিম বৃষ্টি হচ্ছে, আনমনে হাতে আসে হাত।
লেখক বলেছেন: বৃষ্টির জলে ধোঁয়া ছাত
...............................ভুল করে ছুঁয়ে দেয়া হাত
.......................................................................
এক আকাশ ভর্তি অভিমান
.....................................কোন দিনো গাইবো না যে গান
Click This Link
লেখক বলেছেন: তাহলে কবিতায় হোক আপু
লেখক বলেছেন: কেন ![]()
পারভেজ বলেছেন:
বৃষ্টির সাথে কেন যেন সব কষ্টের স্মৃতিগুলি জড়িয়ে আছে।একবার ঝুম বৃষ্টির ভেতর দৌড়াতে শুরু করেছিলাম, খালি পায়ে পিচ ঢালা রাস্তা ধরে। হয়তো বাস্তবতা ছেড়ে পালিয়ে যাবার জন্য। চশমার কাঁচ ঝাপসা হয়ে সবকিছুকে আড়াল করে দিয়েছিলো। একসময় পৌঁছলাম কবর স্থানের কাছে। ভেতরে ঢুকে মনটা শান্ত হয়ে পড়লো। হাটতে হাটতে আবার ফিরে আসলাম নিজের ঘরে।
লেখক বলেছেন: বৃষ্টির সাথে সবারি শুধু কষ্টের স্মৃতি জরিয়ে থাকে না বোধয় তবে বৃষ্টি একধরনের শুন্যতারো জন্মদেয় সেই শুন্যতাটাই হয়তো সুখের স্মৃতিতেও একটু দুঃখ জরিয়ে দেয়
ভালো থাকুন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















