আমার প্রিয় পোস্ট

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ঈশ্বরের অনুশোচনা -- পর্ব ১ (বৈজ্ঞানিক কল্প গল্প)

১৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪১

শেয়ারঃ
0 0 0

সূচনা পর্ব:
আরিয়ানার অবাধ্য চুলগুলো এলোমেলো বাতাসে তার মুখের ওপর পরছে, সমুদ্রের ছোট ছোট ঢেউ গুলো তার পায়ের ওপর আছরে পরছে ঢেউগুলো যখন সরে যাচ্ছে সাথে নিয়ে যাচ্ছে পায়ের নিচের কিছু বালু মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ........
পায়ের নিচের মাটি সরে যাওয়ার ভয়ঙ্কর অনুভুতিটির সাথে আরিয়ানার পরিচয় আজ থেকে ঠিক দশ বছর আগে। আজ থেকে ঠিক দশ বছর আগে এই দিনে অরিত্র কে সিলিকন ভ্যালিতে পাঠিয়ে দেয়া হয়। শুনতে খুব হাস্যকর শোনালেও কৈশরের সেই আবেগ আজো সে মুছে ফেলতে পারেনি। সে একজন প্রথম শ্রেনীর নাগরিক, বিজ্ঞান একাডেমির তিন তারকা খচিত বিজ্ঞানি, তার জন্য প্রেম-ভালোবাসা-যৌনতা কোন কিছুর জন্যই একজন রক্ত মাংসের মানুষের দরকার নেই সে সরাসরি
মস্তিষ্কে এই অনুভুতি গুলো নিতে পারে আরো তীব্র ভাবে। এছারা বিজ্ঞান একাডেমির ৫ তারকা খচিত বিজ্ঞানী অনিশের সঙ্গে সে বেশ কয়েকবার মঙ্গলের চাঁদ থেকে ঘুরে এসেছে। কিন্তু তারপরো সে অরিত্রর জন্য এক ধরনের শুন্যতা অনুভব করে আবার এই শুন্যতাটুকুকেই তার বেচে থাকার প্রেরনা মনে হয়।

আজ থেকে দশ বছর আগে এই দিনে প্রতিপালন কেন্দ্রের রুটিন ব্রেন টেস্টে ধরা পরে যে অরিত্রর ব্রেইন ঠিকমত ডেভলপ হয়নি, সে একজন ক্যাটাগরি সি বুদ্ধিমত্তা সম্পূর্ন মানুষ, ক্যাটাগরি সি বুদ্ধিমত্বা আর বানরের বুদ্ধিমত্বার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। ক্যাটাগরি সি দের সিলিকন ভ্যালিতে নিয়ে যাওয়া হয় এবং তারপর সাধারনত একটা মহাকাশ যাত্রায় পাঠিয়ে দেয়া হয় বুদ্ধিমান প্রাণীর সন্ধানে। অনন্ত কাল ধরে যে মহাকাশ যান চলতে থাকে বুদ্ধিমত্তার সন্ধানে নির্বোধ মানব আর অতি উন্নত লজিকের যন্ত্র মানব নিয়ে।

আরিয়ানা অরিত্রের জন্য তার শুন্যতা টুকু কখনো কারো সাথে শেয়ার করতে পারেনি। ভার্চুয়াল চ্যাট রূমগুলোর কোন ভার্চুয়াল চরিত্রের প্রেমে পরে আপনি উদাস হতে পারেন, বিজ্ঞান একাডেমির মাথানষ্ট পরিচালক রনের প্রেমে পরে পাগল হতেও কোন দোষ নেই এমন কী কয়েক হাজার বছর আগের টমক্রুজের প্রেমে পরে কেন ঐ সময় জন্মালাম না সেই আক্ষেপ করাটাও দোষের না। কিন্তি তিন তারকা খচিত একজন বিজ্ঞানী সি ক্যাটাগরির এক মানুষের জন্য শুন্যতা অনুভব করবে এটা খুবি হাস্যকর। সে কারো হাসির পাত্র হতে চায় ন..........

অতীতে ফেরা
আজ থেকে সুরু হয়েছে ৩ দিন ব্যাপী অতীত ফিরে দেখার আয়োজন। নাহ সময় পরিভ্রমন যানে করে কেউ অতীতে গিয়ে অতীত অনুভব করে আসে না বরং কাইটি দ্বিপে এই সময় অতীতের বিভিন্ন সময়ের আদলে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়। যেমন যাত্রা, নাটক, সিনেমা, হলোগ্রাফিক প্রোজেকশন, সাপের খেলা, বানরের নৃত্য, ডলফিন শো,......., জিপসি সেজে ভাগ্য গণনা, ম্যাজিক ইত্যাদি। এছাড়া পুরোনো দিনের মতন ঝুপড়ি দোকান, টং দোকানের চা, কফি, কাগজের পোটলায় মুরি মাখানো, আম আমড়া, তরল-কঠিন পাণীয়, বারবি কিউ উৎসব থেকে সাম্বা ড্যান্স, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ........

বিনোদনের নিত্যনতুন আবিষ্কার স্বত্তেও এই প্রাচীন পৃথিবীতে ফিরে যাবার আয়োজনটার জন্য মানুষ গভীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে। এমনকী বিজ্ঞান একাডেমির ৫ তারকা খচিত বিজ্ঞানী অনীশও অপেক্ষা করে ছিলো। গত বছর আরিয়ানার সাথে সেই তিন দিন তার জীবনের শ্রেষ্ঠ তিন দিন বলা যায়। তারা এ্যাভাটার নামের একটা ত্রিমাত্রিক প্রেজেন্টেশন উপভোগ করেছিলো। তবে আরিয়ানার মাথায় গেথে গিয়েছিলো ধুম মাচালে এরপর কিছু হলেই সে ধুম ধুম বলে চিৎকার করে উঠতো......

ট্রেন স্টেশনের গেটে দাঁড়িয়ে আছে আরিয়ানা আর অনীশ (এই সময়টায় পরিবহন ব্যাবস্থাও পুরোনো কোন সময়ে নিয়ে যাওয়া হয় এর আগের বার যাতায়েতে ব্যাবহৃত হয়েছিলো উড়োজাহাজ, তার আগে বাইভার্বাল এবার হচ্ছে পাতাল ট্রেন তবে সবচেয়ে মজা হয়েছিলো যেবার টমটম ও ঘোড়ার গাড়ি ব্যাবহার করা হয়েছিলো)। আরিয়ানা তার টিকেট খুঁজছে । কাউন্টার দিয়ে বেরোতেই এক সুদর্শন যুবক তাদের হাতে ধরিয়ে দিলো পুরো আয়োজনের ব্রোশিয়ার।ইতঃস্তত ঘুরতে ঘুরতে তারা একটা কনসার্টে ঢুকে পরলো, এ জাতিয় কনসার্টে সাধারনত পুরোনো গান গাওয়া হয় কিন্তু এই ছেলেটা গত বছর এক অপ্রতিরোধ্য ভাইরাসের আক্রমনে ধ্বংশ হয়ে যাওয়া ম্রিকা সিটি নিয়ে গান গাইছে। গানটা শুনতে শুনতে আরিয়ানার চোখ ছল ছল করে উঠলো।
চল আরিয়ানা ত্রাতুলের জগৎ দেখে আসি বলে উঠলো অনিশ
আরিয়ানা: কী দেখবে?
অনিশ: ত্রাতুলের জগৎ, একটা ত্রিমাত্রিক এনিমেশন প্রেজেন্টেশন।
আরিয়ানা: আমার এনিমেশনে কোন আগ্রহ নেই তুমি জানো, এই মাত্র রিয়ান্ডা এস এম এস করেছে তারা "বেদের মেয়ে জোছনা" দেখেছে, সে সাজেস্ট করেছে ওটা দেখতে, ওটার একটা শো আছে ১০ মিনিট পর চলো দেখে আসি। আমি মানুষ দেখতে চাই।
অনিশ: ত্রাতুলের জগৎ এর লেখক জাফর ইকবাল।
আরিয়ানা: সে কে? নিউরোলোজিস্ট? নাম তো শুনিনি
অনিশ: নাহ। সে একজন সাইফাই লেখক। আমার প্যারেন্টস ট্রি তে তার নাম আছে মানে আমার পূর্ব পুরুষ আর কি । তার চিন্তার প্যাটার্ন টা জানতে ইচ্ছে করছে।
আরিয়ানা: চলো

আরিয়ানা এক প্যাকেট পপকর্ন ও দু কাপ কফি নিলো হলে ঢোকার প্রস্তুতি হিসেবে এবং এক রোবট ফেরিওয়ালার ঘ্যানর ঘ্যানরে অতিষ্ট হয়ে তারকাছ থেকে এক পোটলা চীনা বাদাম কিনলো, এবং শো এর ১৫ মিনিট দেরি থাকায় বাদাম চিবোতে আরম্ভ করলো। উনিশ শতকের প্রেমিকের মতন অনীশ বাদাম ছিলে দিতে লাগলো। বাদাম শেষ করে কাগজটা ফেলতে গিয়ে আরিয়ানা দেখলো সেখানে শিরোনামে বড় বড় করে লিখা বৈজ্ঞানিক কল্পগল্প আইনস্টাইন : মো: জাফর ইকবাল। কি মনে করে কাগজটা পকেটে ঢুকিয়ে আরিয়ানা অনিশের সাথে ত্রাতুলের জগৎ দেখতে ঢুকে গেল।

(চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাই ফাইসাই কম ফাই বেশিএটি একি সাথে আমারাবন্ধুতে প্রকাশিত ;
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১
মোস্তাফিজ রিপন বলেছেন: পরেরে পর্বের অপেক্ষায় রইলাম।
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

তারাতারি ই দেবার চেষ্টা কোরবো ভালো থাকুন

২. ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৮
মুক্ত বয়ান বলেছেন: বাহ.. সাম্প্রতিককালের মুভি আর বইগুলারে নিয়া লেখলেন, কিন্তু, আজ থেকে ১০ বছর পরে যে বইগুলো বা মুভিগুলো হবে, সেগুলোও একটু আন্দাজে লেখলে ভালো হইতো।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
তবে, বান্দরের বুদ্ধিমত্তা যে 'ক্যাটাগরি সি' এইটা একটা অসাধারণ আবিষ্কার।:P :P
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: বানরের বুদ্ধিমত্তা ক্যাটাগরি সি এইটা আবিষ্কার করিনাই ঐ লাইন দিয়া বুঝাইতে চাইছি বানরের চেয়ে বেশি অধিকার ক্যাটাগরি সি পায় না

কেন ত্রাতুলের জগৎ ত্রি ডি তে দেখাইলাম না :)

১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবরন

৪. ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৯
রোবোট বলেছেন: সাইফাই ভালো পাইনা। বাদ দিয়ে বাদ দিয়ে পড়লাম। তবে মোস্তাফিজ রিপনের কমেন্ট দিয়ে শুরু হওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার পোস্টে োনার কখনো পাড়া পড়েনি। (আমি কিন্তু বচন রিপনের বিগ ফ্যান)
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: :)

৫. ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫
মোস্তাফিজ রিপন বলেছেন: রোবোট যদি বলে সাইফাই ভাল লাগেনা, তাহলে বুঝতে হবে- কপোট্রনিক সুখ-দুঃখ পঞ্চম মাত্রা অতিক্রম করেছে।


:``>>
(এর আগে যীশূ শরম দিল, এইবার রোবোট। শরম দেয়ার ব্যাপারে মহামানব আর যন্ত্রমানবে কোনো পার্থক্য নাই মনে হইতেছে।)
৬. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭
খারেজি বলেছেন: ঘটনা তাইলে টমক্রুজ -)
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: নাহ টমক্রুজ ঘটনা না

টমক্রুজ বেশি গ্রহন যোগ্য

আমার নিজের পছন্দ জর্জ ক্লুনি

৭. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮
খারেজি বলেছেন: ঘটনা তাইলে টমক্রুজ! B-)
৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৫
তামিম ইরফান বলেছেন: শুভ সকাল কঁাকন....
...........................................।

পরিভন = পরিবহন

ঘোরার= ঘোড়ার

চিন্টার =চিন্তার

ইচ্চে=ইচ্ছে

................................................।


ক্যাটাগরি সি বুদ্ধিমত্বা আর বানরের বুদ্ধিমত্বার মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

.......................................

এই লাইনটার লেগ্গ্যা মাইনাস দিমু নাকি চিন্তা কর্তেছি:-P
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: এডিটাইলাম

"ক্যাটাগরি সি বুদ্ধিমত্বা আর বানরের বুদ্ধিমত্বার মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

.......................................

এই লাইনটার লেগ্গ্যা মাইনাস দিমু নাকি চিন্তা কর্তেছি" -- এই লাইনটা লিখার সময় আপ্নার আর সাঁঝুর কথা মনে হইতেছিলো, আপনারাই এই লাইনের অনুপ্রেরনা :#)

৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
শান্তির দেবদূত বলেছেন: দারুন ! বাহঃ ! আপনিতো খুবই ভালো সাই-ফাই লেখেন!! শেষ পর্যন্ত না পড়ে কাহিনী নিয়ে কমেন্ট করতে পারছি না , তবে বলতেই হবে আপনার গল্প লেখার হাত অনেক অনেক সাবলীল। এককথায় চমৎকার।
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: :)

ধন্যবাদ

শেষ পর্ব লিখে ঠিক শান্তি পাইনি নিজেরি মনে হচ্ছে কিছু যায়গা ঠিক করা দরকার আবার খুব টায়ার্ড ও লাগছে আগ্রহ পাচ্ছিনা

ভালো থাকবেন

১০. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সাহিত্য চমৎকার হয়েছে, অনেক সাই ফাই-ই রসহীন সায়েন্সের জগৎে হাবুডুবু খেতে খেতে সাহিত্যের অভাবে গলাধ:করণ করা দু:সহ ব্যাপার হয়ে দাড়ায়।

কাহিনী ইন্টারেস্টিং, পরের পর্ব দেখতে হবে :)
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন

১১. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
পারভেজ বলেছেন: গল্পের মুল ধরনটা ভালো লেগেছে।
নিজস্ব্যতা আছে।
পরের পর্বে গেলাম।
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

নিজস্ব্যতা আছে কথাটা শুনে খুব ভালো লাগলো

১২. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১০
আহমেদ রাকিব বলেছেন: সাধারনত সাই ফাই পড়ে আমি খুব একটা মজা পাই না। তবে পড়ি। এটা পড়ে কেমন জানি মজা পাচ্ছি। আপনে দেখি পুরাই ছুপা রুস্তম। পারলে পরের বার বেদের মেয়ে জোছনা আর ধুম এর সাথে ছুপা রুস্তম মুভিটাও দেইখা আইসেন। :)
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫১

লেখক বলেছেন: ছুপা রুস্তমের নায়ক-নায়িকা কে? নামটার মধ্যে রুবরল-রুবেল গন্ধ আছে আমার আবার রুবেলে এলার্জি আছে :)

আমি আবার সাই-ফাই পড়ে ব্যাপক মজা পাই; আমার জীবনে সবচেয়ে বেশিবার পাঠ করা বই হচ্ছে "টুকু এবং ঝা এর প্রায় দুঃস্বাহসিক অভিযান"। পড়েছেন নাকি ? না পড়লে পড়ে ফেলুন

১৩. ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৫
মমমম১২ বলেছেন: বেদের মেয়ে জোছনা হা হা হা মজা পেলাম
২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৪

লেখক বলেছেন: তুমি জোছনা হেথা.........................
................................................... দিয়া ছিলে কথা

১৪. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮
আহমেদ রাকিব বলেছেন: পড়ছি। স্যারের অনেক বই পড়তাম আগে। ইদানিং কম পড়া হয়। ইদানিং বইই পড়া হয় খুব কম। :( কইলামতো পইড়া তেমন আনন্দ না পাইলেও পড়ি। ছুপা রুস্তম মনে হয় হিন্দী মুভি। মনীষা আছে। ট্রেইলর দেখলেই হাস্তে হাস্তে গড়াগড়ি খাইতে হইত।
২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৪

লেখক বলেছেন: ছুপারুস্তমের কথা মনে পরছে

ট্রেলার দেখসি ছবি দেখার সৌভাগ্য হয়নাই :(

ঐটায় তো সন্জয় কাপুর নায়ক ছিলো; "তু নিকলা ছুপা রুস্তম" -- গান ছিলো :)

১৫. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২
আহমেদ রাকিব বলেছেন: ঐটায় তো সন্জয় কাপুর নায়ক ছিলো; "তু নিকলা ছুপা রুস্তম" -- গান ছিলো

হা হা হা হা হা হা হা, 'তু নিকলা ছুপা রুস্তম' হা হা হা হা হা

আপ্নের সাই ফাই পড়তে গিয়া আমারো একি কথা মনে হইছে,

তু নিকলা ছুপা রুস্তম ;)
২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: :)

২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: :)

১৬. ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০
পাপতাড়ুয়া বলেছেন: আপু।পড়া শুরু করলাম।

শুরু টা ভালো হয়েছে।সৈকতের বালি সরে যাওয়া থেকে আরিয়ানার জগতে টেনে নেয়া টা ভালো লেগেছে।

বাংলা সাই-ফাই,বাংলা সিনেমা ......হা হা হা।মজাই লাগছে।বেদের মেয়ে জোসনা।


তবে,সংলাপের আগে নাম দেয়ায় কেমন যেন নাটকের স্ক্রিপ্ট মনে হয়েছে ঐ অংশ টা।

বুদ্ধিমত্তার ব্যপার টা ত প্রয়োজনেই সৃষ্ট,তাই না?
২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: আসলে কে কোন কথা বলছে এর বর্ননাটা কিভাবে দেব বুঝতে না পেরেই নাটকের ডায়লগের আদলটাই নিলাম :)

১৭. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫
হিমাংশু বলেছেন:
চমৎকার, কাঁকন!
সাবলীল গদ্য আপনার।
লিখতে থাকুন।

বাকি দুটো পর্ব পড়ে আবার মন্তব্য করবো।

ভালো থাকুন,শুভেচ্ছা....
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন

১৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বান্দরের অফমান সইহ্য হইল না ...
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: "ক্যাটাগরি সি বুদ্ধিমত্বা আর বানরের বুদ্ধিমত্বার মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

...................................... -- এই লাইনটা লিখার সময় আপ্নার আর সাঁঝুর কথা মনে হইতেছিলো, আপনারাই এই লাইনের অনুপ্রেরনা

 

মোট সময় লেগেছে ১.০৪৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি স্বপ্‌ণের ফেরিওয়ালা স্বপ্‌ন খূঁজে ফিরি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই