আমার প্রিয় পোস্ট

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

সুলতা কাব্য

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫

শেয়ারঃ
0 0 0

সুলতা ভালোবাসে বা বাসে না
স্কুল পালানো দুপুরে তার প্রেমিক/প্রেমিকরা তার কাছে আসে বা আসে না
অলস দুপুরে জানালার শিকগালা দৃষ্টিতে স্বামির জন্য অপেক্ষা উপেক্ষা মাখামাখি হয়ে যায় / যায় না
সুলতার বিছানায় সে বা তারা আসে জানালা গলে
মেঘ হয়ে ঘুম হয়ে বৃষ্টি আর রৌদ্র হয়ে
ঘুম মেদুরে দুপুর আর ক্লান্তিকর বিকেল ছুয়ে
রহস্যের রাত্রি আর জুঁই ফোটা ভোর অধরাই থেকে যায়

সুলতার সুবিন্যস্ত এলো চুলে সাস্থ্যকর সুখ আর
অনভ্যস্ত আচলে বিলাসি দুঃখেরা খেলা করে
সুলতা বনলতা হয়ে ওঠে না .........

 

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লাগলো। এরকম কিছু একটা পড়া দরকার ছিলো আজকে।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২১

লেখক বলেছেন: Thanks hama

bangla ascena

২. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকদিন পর কবিতা! সুন্দর। সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২১

লেখক বলেছেন: thanks

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধইন্যা

৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১
অভিমানী মেঘ বলেছেন: টু বি অর নট টু বি দ্যাটস দ্যা কোয়শ্চেনস,

কেন মনে হল জানি না, আপনার কবিতা পড়ে সেটিই মনে হল
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ঠিক টু বি অর নট টুবি ভাবনা থেকে লিখিনি কি হয়েছে আর কি হলে কী হতে পারতো সেরকম এক্টা ভাবনা কাজ করেছে মাথায়
ভালো থাকুন

৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
কবি কাঁকনদিদিরে স্যলুট জানাই ।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: :)

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ঘাসের জেলি বানানো নিয়া গবেষনা করতেসি কিন্তু সমস্যা হইলো কেউ টেস্ট করতে চায় না; আপনার আগ্রহ দেইখা ভরসা পাইতেসি আপনি একটা পি,ও বক্স নাম্বার অন্তত দেন আমি পাঠায় দেই তারপর আপনার সুচিন্তিত মতামত পেয়ে সেটা পোস্ট করা যাবে

৭. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
নস্টালজিক বলেছেন: গত প্রায় ৩ ঘন্টা ধরে ব্লগ এর সামনে বসে ছিলাম মাথায় যন্ত্রনা আর একরাশ আক্রোশ নিয়ে।
লেখাটা পড়ে আপাতত রিলিভিড।।

অভিনন্দন এবং প্লাস।।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

আপ্নার মন্তব্যটা খুবি উৎসাহ ব্যান্জক

ভালো থাকবেন

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: এই প্রশ্ন তো আমার

৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
kisuna বলেছেন: অনেক সুন্দর!

+++++
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ
আপ্নারে দেইখা খুব ভালো লাগলো :)

ভালো থাকবেন

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: :)

১২. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২
সমুদ্র কন্যা বলেছেন: সুলতা সুলতাই থাকুক। বনলতা হতে হবে না।
কবিতা অনেক সুন্দর হয়েছে।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আমার ব্লগে শফিকূল নামক এক কবি সুলতা কে নিয়ে কবিতা লিখতো সে দাবী করতো তার সুলতা জীবনান্দের বনলতার চেয়ে বেশি ভালো, বনলতা গ্রাম্য সুলতা বিদূষী, হেন তেন পেন.....

সে রীতিমত পোল খুলে ভোটাভুটির আয়োজন করেছিলো সুলতা বনাম বনলতার মধ্যে কে শ্রেয় সেটা নিয়ে সেটা পড়েই সুলতার বনলতা হওয়া না হওয়া নিয়ে কিছু লিখতে মনচাইলো

ভালো থাকবেন

১৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: মাঝে "আমার ব্লগ" এ শফিকুল নামে একজন সুলতা বনাম বনলতা নিয়ে পোস্ট দিতো :) সুলতা শফিকুলের কবিতার নায়িকা । ঐ পোস্ট কোনোটা দেখছেন ?

---

দিদি কবিতা অনেক ভালো লাগছে - আর আমি একটা জিনিস পিক ও করছি , পরে লেখায় কাজে লাগাবো :)

কেমন আছেন ? নুশেরা আপুর পোস্ট সব অফ করে দেওয়া কেন জানেন ? নক ও করা যায় না :(
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: কবি শফিকুল তো সুলতা বনাম বনলতা পোল ও খুলেছিলো :) সেই কাহিনী পড়েই সুলতা - বনলতা মাথায় ধুকে গেছে :)

তোমার লিখা পড়ার উপায় কি?


২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি কোনো মন্তব্য করলাম বা করলাম না! :)
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আমি কোনো মন্তব্যের জবাব দিলাম বা দিলাম না

১৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
তাজা কলম বলেছেন: সুলতার সুবিন্যস্ত এলো চুলে সাস্থ্যকর সুখ আর
অনভ্যস্ত আচলে বিলাসি দুঃখেরা খেলা করে
সুলতা বনলতা হয়ে ওঠে না .........

সুলতার জন্য ভালবাসা আর তোমার জন্য পিলাচ।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন

১৭. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০
অরণ্যচারী বলেছেন: কবিতা বুঝি না। মাইনাস। :(
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭

লেখক বলেছেন: আমার একটা কবিতা পইড়াই কিন্তু আমারে তোমার লিংকে এডাইছিলা আমার মনে আছে :)

১৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এখন তো কোনো ব্লগেই লিখছি না কাকন্দি -- আপাতত ।


একটা কমেন্ট এর জবাব পৈড়া মনটাই ভালো হয়ে গেছে ! খেক খেক ;)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭

লেখক বলেছেন: সেটাই তো মানতে পারছি না; কেন?
কোথাও অন্তত লিখ
চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার তো মানে নাই

১৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১
রোবোট বলেছেন: অফটপিক: লালসালু ধারাবাহিক নাটকটা দেখসো নাকি সামুতে?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: লাল সালুর একাধিক নিক আছে; লালসালুরে কেউ কেউ পছন্দ করে; রাগ ইমনরে কেউ কেউ অপছন্দ করে;

২০. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নাহ রাগ করছি না তো কারো উপরেই দিদি । লেখা বন্ধ করেছি - লেখা উচিত না মনে হওয়ায় -- দু জায়গাতেই

নতুন ব্লগটায় নিক খুলবো হয়তো - সিস্টেম ইজি করুক তারপর - আপাতত নন ব্লগার স্ট্যাটাস টা এনজয় করছি :)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: নন ব্লগার না বল নন ব্লগ লেখক :)

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ
আপনার বই এর কতদূর

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন

২৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৬
সিজানুর রহমান বলেছেন:
দিদি আজ কাল ভালবাসা এমনই হয়ে গেছে! শুধু কনফিউড . . . আমি যেমন কখনও দেবদাস হতে পারবনা ঠিক তেমনি সুলতাও বনলতা হতে পারবে না। মনখারাপ হলে দু-চারটা সিগারেট ছাই করি, বন্ধুরা এলে আড্ডা মারি, কখনও ভালবাসার তিব্রতা অনুভূত হয়না। না পাওয়ার মাঝে যেমন দুঃখ নেই, ঠিক তেমনি পাওয়ার মাঝেও আনন্দ নেই। আজকাল কি ভালবাসা এমনই . . ! ? ব্যপারটাতো দেখি আমার জন্য, সুলতার জন্য হয়ত আপনার জন্যও সত্য। . . .
কবিতাটা ভাল লাগল . . .
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: বনলতা তো খুব এবসট্রাক্ট একটা ক্যারেক্টার একেক জনের বনলতা একেক রকম সেটা হওয়া সম্ভব না ক্ষনিকের তরে কেউ হলেও সেটা ধরে রাখা বোধয় আরো সম্ভব না। যে যেমন তেমনি হওয়া ভালো .......

আর দেবদাস আমার খুব অপছন্দের ক্যারেক্টার; কেউ দেবদাস না হোক :)

২৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯
শিরীষ বলেছেন: অধরা - জুঁই ফোটা ভোর !!!

-চমৎকার-
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: :)

২৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯
ভাঙ্গন বলেছেন: অনেক ভাল লাগছে।
অনেকদিন পরে পড়লাম আপনার লেখা।
নিয়মিত পাওয়া যায় না।
এটাই অভিযোগ!
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫২
প্রাকৃত বলেছেন: কবিতার দরজা খোলা ছিল অথবা দরজাটা বন্ধ ছিলনা
ঠিক যে কারণে সুলতার আর বনলতা হয়ে ওঠেনা!


কেমন আছেন কঙ্কনদি? অনেকদিন ব্লগে ঘুরিনা,মেলা পোস্ট জমে গেছে।পড়তে হবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

আমার নিজের অবশ্য কোন কারনে কিছুদিন ব্লগে না আসলে পরে পুরোনো পোস্ট ঘুরে পড়তে মনচায় না হাতের কাছে যা পাই সেগুলোতেই ঘোরাঘুরি করি :)

ভালো থাকবেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব সুন্দর কাঁকন। সুলতা'র বনলতা হওয়ার দরকার নাই :)

যে সুন্দর করে কবি এঁকেছেন সেভাবে থাক :)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩১

লেখক বলেছেন: আমিও তাই বলি আপু দরাকার নেই :)

৩০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো কাঁকন? ব্লগে অনিয়মিত তোমাদের সাথে আগের মত যোগাযোগ হয়ে উঠছে না:(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: ভালো আছি আপু; আপনি ভালো তো

ব্যাক্তইগত ব্যাস্ততায় ব্লগে অনিয়মিত হওয়া ভালো :) ;

৩১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: আছি ভালো। সময় মনে হয় আমার আগে দৌড়াঁয় :(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১১

লেখক বলেছেন: :)

৩২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৭
মৃন্ময় আহমেদ বলেছেন: সিলিং-এ ঝুলছে রূপবতী লাশ.. মহাশূন্যের মতো একা
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১১

লেখক বলেছেন: আমি কখনো সিলিং এ রূপবতীর লাশ ঝুলাবো না;

৩৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১৬
অনার্য তাপস বলেছেন: সুলতার কষ্ট আমার মতোই।

আছেন কেমন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১১

লেখক বলেছেন: ভালো
আপনার খবর কি?

৩৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
আহমেদ রাকিব বলেছেন: কবিতা পড়তে গেলে ঠিক বোঝা যায় না যে কবিতা লেখা আসলে অনেক কঠিন। দারুন লাগলো কঠিন কাজটা খুব সহজ সাবলীল ভাবে করে ফেললেন দেখে। আপনিতো পুরাই অলরাউন্ডার দেখি। :) :)

কবিতাটা অনেক ভালো লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৫
অনন্ত দিগন্ত বলেছেন:
সুলতা হয়তো কাছে আসে , অথবা কাছে আসে না .
সুলতা হয়ত দৃশ্যমান অথবা অশরিরী মায়ার খেলা ...
সুলতা হয়তো কারো স্বপ্নচারিনী অথবা উর্বর মস্তিষ্কের কল্পনা ....
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: হ

সবি মায়া

৩৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
আহমেদ চঞ্চল বলেছেন: সুলতা ; তোমাকে দিলাম ছুটি /////////////
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: একেবারে ছুটিই দিয়ে দিলেন

৩৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১
চতুষ্কোণ বলেছেন: ভালো লাগলো
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
আবু সালেহ বলেছেন: সুলতা বনলতা হয়ে ওঠে না .........

চমৎকার....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: নির্ঝর

৪১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৪
পাপতাড়ুয়া বলেছেন: বাসে...বাসে না
আসে..আসে না
যায়...যায় না

কাঁকন দি,সমান্তরাল দুটো কবিতা মনে হলো।আলাদা আলাদা।কিন্তু শেষ এক জায়গায়।

সুলতা বনলতা হয়ে উঠে না।

ভালোবাসায় কি আসলে কোন ভালো আছে,এটা একটা প্রশ্ন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: যাকে ভালোবাসেন তাকে ভালোবাসলে ভালোমন্দ সবি আছে তারমাঝে সুলতা ; বনলতা; এন্জেলিনা খুঁজলে সমস্যা

৪২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০
সাকিরা জাননাত বলেছেন: সুলতা কাব্য ভালো লাগলো কাঁকনদি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ জাননাত

ভালো থাকবেন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৯

লেখক বলেছেন: দেখি

৪৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
নিহন বলেছেন: খালা .......,কতোদিন দেখিনা তোমার হতের বালা ??
তুমি আছো কিরাম ,বালা না কালা ??:((
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৯

লেখক বলেছেন: :)

৪৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
তামিম ইরফান বলেছেন: শুভ সন্ধ্যা কঁাকন...........


কবিতা অসাধারন হইছে........
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: শুভ সকাল

৪৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৭
সকাল রয় বলেছেন: সুন্দরম
কবি শ্রদ্ধা রইল
আর আমন্ত্রণ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন

৪৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
শাওন৩৫০৪ বলেছেন: ওয়াও বস, তোমার ফাইজলামী টাইপ পোষ্টের মাঝে মাঝে এইরকম চমৎকার পোষ্ট দেখলে টাশকি খাওয়া লাগে.....
দারুন হৈছে..
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ধইন্যা; ফাইজলামি পোস্ট ও ভাব আসলে লিখি তোমার ভাষায় এই চমৎকার পোস্ট ও ভাব আসলে লিখি; কুন ভাব ই ফেলনা না :)

৪৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮
শ্রাবনের ফুল বলেছেন: ভাবের লেখা ভাল্লাগছে :) :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৫০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:






ভালো লাগলো, কাঁকন ভাইয়া।
আর প্রিয় একটা কবিতার লাইন মনে পড়লো:


"সুলতা জানে, সুলতা জানে ভালো,
আকাশে মেঘ-- দিঘিতে কেনো হাঁস,
সুলতা জানে, সুলতা জানে ভালো
কবিরা কেনো নারীর ক্রীতদাস!"

-সিকদার আমিনুল হক।



কবিরা কেনো নারীর ক্রীতদাস :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৯

লেখক বলেছেন: সিকদার আমিনুল হকের কবিতা টা আগে পড়া হয়নি কোট করার জন্য ধন্যবাদ; আমার কবিতাটা শফিকুলের সুলতার জন্য :)

৫১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৮
শয়তান বলেছেন: অটঃ কি সব গ্রুপ ট্রুপের কথা শুনি :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৭

লেখক বলেছেন: কবি/কবিতা গ্রুপের কথা বলেন নাকি?

৫২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: দিদি নতুন পোস্ট দেন :)

কেমন আছেন ? কালকে নুশেরা আপুর বই এর ইনোগরেশন এ যাবো :)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩২

লেখক বলেছেন: দিব; এইখানে আড্ডা পোস্ট না দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কিন্চিৎ বেকয়দায় আছি; আগের মতন যখন তখন পোস্ট প্রসব করতে পারতেসি না :(

আছি ভালোই; যাও; ছবি টবি তুললে দিয়ো পারলে মানে মনচাইলে; ভালো থাকো

৫৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০১
স্পর্শক বলেছেন: আরো একটা চিত্রা কাহিনী দেয়া যায় ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ স্পর্শক চিত্রার কথা মনে করায় দেয়ার জন্য; চেষ্টা করবো লিখার; তবে চিত্রার প্রথম চিঠিটা লিখার পর এর পরের চিঠিটা কিন্তু লিখেছিলো জাতেমাতাল তাই ইচ্ছে করলে আপনিও একটা চিত্রাকাহিনী লিখতে পারেন কিন্তু। ভালো থাকবেন

৫৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৩
খারেজি বলেছেন:


কাকনা
দিব্যি হৈসে। এত বড় প্রতিভা রান্নাপুস্টে খর্চা করিও না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধইন্যা :)
৪৮ নং কমেন্টের উত্তর দ্রস্টব্য

৫৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২২
স্পর্শক বলেছেন: আমার ওই লেখার হাত থাকলে তো আমিই লিখতাম :) :) ... আমি শুধু পড়তে পারি , মাঝেমাঝেও তাও পারি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ব্লগে আসার আগে কি আমিও জানতাম যে আমি লিখতে পারি; প্রথমদিকের পোস্ট গুলোতো লজ্জ্বায় ড্রাফটে রেখে দিসি; আপনিও শুরু করুন; লিখতে লিখতে লেখক না হওয়া গেলেপ ব্লগাইতে ব্লগাইতে পোস্টক হওয়া যায় :)
ভালো থাকবেন

৫৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার কাছে পুরা অনুষ্ঠানের ভিডু আছে - কাউরে দেখাবো না ;)



কামাল ভাইরে হিরোর লাহান লাগতেছে মাশাল্লাহ ;)
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: ইউটিউবে আপলোডায় লিংক দাও; পুরা অনুষ্ঠানের ভিডিও না দিলেও বিশেষ বিশেষ অংশের টুকু দাও; হ কাকু থিকা যখন ভাই হইছে তখন হিরোর মতন তো অবশ্যই লাগতেসিলো ;)

৫৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: লাল দরজা নামে একজন আপলোড করছেন - পুরাটাই আছে এইখানে

Click This Link

আমার আর কষ্ট করে শিখতে লাগলো না -এমনেই কেমনে আপলোডায় জিগাইতে শরম লাগতেছিলো :(

----

কাক্কু আমারে পাবলিক প্লেস এ হাই কৈয়া ডাকে -- হাত নাড়ায়া নাড়ায়া হিরোর ইসটাইলে --- কি আর কওয়ার আছে ;)
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪১

লেখক বলেছেন: হুমম লাল দরজার পোস্ট দেখলাম :); ভিডিও দেইখা ভিডিওর ওপর একটা রিভু লিখুম নাকি চিন্তাইতাছি :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: :)

৫৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭
প্রেসিডেন্ট মামা বলেছেন: চমৎকার!!

আমাকে ভুলে গেছেন?
ভুলে যাবারই কথা,
পুরাতন নিক: কবিতার আড্ডা।
মনে আসছে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: কেমন আছেন আপনি? হঠাৎ নতুন বেশ; অনেক দিন পর ;
ভালো থাকবেন

৬০. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৭
প্রেসিডেন্ট মামা বলেছেন: আমাকে এই ব্লগ থেকে কিকআউট করে দেয়া হয়েছিলো।
এখন টেরই পাবেন না আমি ব্লগে আছি কি না।
আর তনুজার কি হইছে?
ব্লগ লেখা বন্দ করলো কেনো?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: নতুন ইনিংস সুন্দর হোক; লম্বা হোক

৬১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাবনার কি আছে দিদি ? কৈরা ফেলেন রিভিউ

আমার তো খালি হাত দেখা যায় - প্রব কি ? ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: :)

৬২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৬
ইউনুস খান বলেছেন: ধারুন লাগছে। কেমন আছেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৬৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
রাতমজুর বলেছেন: সুলতাটা আবার কে!!!??? :|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: কেউ না

৬৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭
আহমেদ রাকিব বলেছেন: শুভ দুপুর কঁাকন। কেমন আছেন? বসন্তের শুভেচ্ছা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৩

লেখক বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা

৬৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৯
চন্দ্র কথা বলেছেন: ভালো লাগলো। প্লাস।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৬৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ধুরো আসতেছে না :( কপি করে বসাইতে হবে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৩

লেখক বলেছেন: :) ধইন্যা আমি মূল লিংক আসছে তো

৬৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২০
কালপুরুষ বলেছেন: হাতের কাঁকন না বাজলেও মনের কাঁকন আজ সুরেই বেজেছে।

ভাল লাগলো। (তোমার নিকের মতো কিছু বানান শুদ্ধতার দাবী রাখে)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

৭০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২০
শয়তান বলেছেন: একদম পর কৈরেন্না পুরাপুরি এই ব্লগ :)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৪

লেখক বলেছেন: ব্লগটা মনে হয় ভালোই বদলাইসে তাই না; আপনাদের লড়তে দেখলে ভালো লাগে আবার অনেক কিছু ভালো লাগে না :)

৭১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৬
শয়তান বলেছেন: আমূল বদলাইসে । কেবল সন্দেহ আর অবিশ্বাস ।যে কোনদিন ভয়ংকর বিষ্ফোরনের আশংকা করছি আমি /:)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: বিস্ফোরন মানে ?

সামুর বিকল্প কোন সাইট এখনো নাই (আমু, সচল, প্রথম আলো ব্লগ এরা এতদিনে যখন পারে নাই ভবিষ্যতেও পারবো না; আর আমরা বন্ধু, নাগরিক ...... এরাও ভবিষ্যতে সামুর যায়গা নিব মনে হয় না)। এইটা ছাগুদের ম্যাৎকারে ভইরা থাকাটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হইবো না। পুরোনো ছাগুরা দেখি ফিরা ফিরা আসে; ঐদিন আমুতে একজন দেখলাম স্ক্রীন শট দিসে ওয়ালী লগিন।

আর অবিশ্বাসে আমারেও ধরসে কারো কারো ছাগু বিরোধিতা আমার নিজেরো একটা স্টাইল মনে হয়; ভন্ডামি মনে হয়

৭২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭
শয়তান বলেছেন: ওয়ালী রে কিন্তু ব্যান করে নাই । করছিল ওয়ামিরে ।


কোন সাইটই অন্য সাইটের সম্পুর্ন বিকল্প হতে পারে না । তবে সামহ্যয়ারের প্রচ্ছন্ন জাশি তোষন বরাবরই খারাপ বৈ ভাল ইতিহাস তৈরি করতে পারে নাই ।
০৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৭

লেখক বলেছেন: শুধু সামহয়ার কেন সব যায়গা মানে সমাজের সব স্তরেই তো প্রচ্ছন্ন জাশি তোষন চলে

৭৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০
আন্দালীব বলেছেন: সুলতা কাব্য ভালো লাগলো কাঁকন...
০৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ; আপনার মন্তব্য পেয়েও ভালো লাগলো

৭৪. ০৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২৬
খারেজি বলেছেন: কাকনা তোমাগো ব্লগ সেদিন বেড়ার ফাঁক দিয়া উকি দিয়া দেখ্লাম ।


চান্দের হাট বসছে যেন!
০৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৭

লেখক বলেছেন: বেড়ার ফাঁক দিয়া দেখলা কেন খিরকি দিয়া চলে আসো; নতুন নতুন সবি চকচক করে গো সবি চান্দের আলো মনে হয় কিন্তু নক্ষত্রেরো একদিন মরে যেতে হয়;

৭৫. ০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:২২
খারেজি বলেছেন:

কাকনা তুমি কিন্তু বেশি মাত্রায় পেসিমিস্ট হয়া গেলা।


কবে নক্ষত্র মৈরা যাইব ভাইবা কে চান্দের আলো গায়ে মাখা বন্ধ করে! এমনকি জীবনবাবুর যে লাইন কৈলা, সে তো লিখছে

চমৎকার ধরা যাক দুয়েকটা ইদুর এবার!...
আম্রা দুজনে মিলে শূন্য করে যাব জীবনের প্রচুর ভাড়ার



(খিড়কি দিয়াই ঢুকতাম, কিন্তু আমার তো আবার ক্যাচাল লাগানি স্বভাব। মনির পর্যন্ত ঝাড়ি দেয়। তাই বন্ধুগো আর বিব্রত করতে ডর লাগে। )
০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: অপ্টিমিস্ট/পেসিমিস্ট এর কথা না, কথা হইলো "তোমাগো ব্লগ" -- শব্দটা একটু মন খারাপ করায় দিল; যখন প্রথম সামুতে ব্লগিং স্টার্ট করি সামুরে আমার ব্লগ মনে হইতো; এখন আর মনে হয়না আবার এবিরে ও আমার ব্লগ মনেহয় না; পুরোনো পছন্দের কিছু ব্লগার ঐখানে আছে গ্যাজাইতে ভালো লাগে ঐ পর্যন্তই সেই প্রথমের মতন ফিলিংস পাই না সেটাই মনে হইলো; এনিওয়ে ভালো থাকো আর শয়তান কাহিনী দিতে ভুইলো না

৭৬. ০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৪
খারেজি বলেছেন:


স্যরি, তোমাগো ব্লগ বলতে ওইরকম কিসু বুঝাইনাই।

সামুতে প্রথম দফায় ব্লগিং করতে গিয়া কিন্তু আমি মোটেও আটকা পড়ি নাই। কোন মায়া জন্মায় নাই।

দ্বিতীয় দফায় গত ফেব্রুয়ারিতে যখন আসলাম, একদম জইমা গেলাম। যেন চান্দের হাট। তারপর এপ্রিলে ব্যান খায়া আবার ডিসেম্বরের শেষে যখন মুক্ত হৈলম: এই দুনিয়া অখন তো আর সেই দুনিয়া নাই... প্রায় অচেনা ঠেকে। এমনকি নতুনরা নিজেদের মধ্যে হৈলেও যে সেই রকম সার্কেল গৈড়া তুলছে, সেইটাও তো মনে হয় না। আর তখন কতগুলা চক্র ছিল!

তো একদিন কৌতুহলে ওইখানে উকি দিয়া দেখি চান্দের কয়েক টুকরা ওইখানে। ফলে তোমাগো ব্লগ বলতে ওইটাই বুঝাইছি, পর করি নাই। য়াপনত্ব প্রকাশ করছি।


শয়তান কাহিনী দিব। একটু বই পত্র ঘাটতে হবে। মনে যেটুকু আছে, সেইটুকু ওইটাই। বাকিটার রেফারেন্স পুস্তক মায়ের বাসায়।
০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ঐরকম কিছু যে বোঝাইছ তা ভাবি নাই; জাস্ট কমেন্ট টা পড়ে মনে হইলো কোন কিছুই আমার না সেই দুঃখবোধ থিকা লিখা আর কি

০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৯

লেখক বলেছেন: তোমার না সিঁথিরেপছন্দ এখন সুলতা কইয়া চিল্লাও কেনে

৭৮. ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৭
আরিয়ানা বলেছেন: ভাল লাগলো। কেমন আছেন? আপনি কি অস্ট্রেলিয়ায় কোথাও থাকেন? আমারা ব্রিসবানে মুভ করছি এই বছরের শেষের দিকে। কাছাকাছি থাকলে জানাবেন। :)
৮০. ১৮ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫২
মমমম১২ বলেছেন: এইটা ব্যপক পছন্দ হইছে

আপনার সেই রঙ মাখার কবিতাটার নাম যেন কি!
ঐটা এখনো কিছু লাইন মনে আছে, নামটা ভুলে গেছি
৮১. ২০ শে মার্চ, ২০১০ রাত ১:৪৩
চানাচুর বলেছেন: মোটামুটি পছন্দ হয়েছে আমার /:)
৮২. ০৪ ঠা এপ্রিল, ২০১০ ভোর ৫:৩০
অনার্য তাপস বলেছেন: আপনি কি বাইচা আছেন না মইরা গ্যাছেন??
৮৩. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৩
সিজানুর রহমান বলেছেন: দিদি কই আছ তুমি!? বহুদিন পোস্ট নাই, আমার নতুন সাই ফাই এ কমেন্ট নাই; আক্ কববো কিন্তু!!! :(
৮৪. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫০
অদৃশ্য বলেছেন: কাঁকন...........বেশ লিখেছেন..........



শুভকমনা রইলো.......
৮৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১২
ইউনুস খান বলেছেন: কেমন আছেন? আপনাকে ব্লগে মিস করি। ভালো থাকুন সেই শুভকামনা রইলো।
৯০. ১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
আরিয়ানা বলেছেন: কেমন আছেন কঁাকন?

 

মোট সময় লেগেছে ১.৪৩৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি স্বপ্‌ণের ফেরিওয়ালা স্বপ্‌ন খূঁজে ফিরি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই