আমার প্রিয় পোস্ট

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

:#) অটো চার্জার বা আইপি এস না থাকলে ৫০ টাকায় বানিয়ে নিন।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

শেয়ারঃ
0 0 0

প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে একটি ছোট্ট, সুন্দর ও মজার সার্কিট উপস্থাপন করব। ইদানিং আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় লোডসেডিং একটি নিয়মিত সমস্যা। বাড়িতে অটোচার্জার বা আইপিএস না থাকলে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তখন হাতে কাছে থাকা দেয়ারশলাই বা মোম বাতিটিও আর খুঁজে পাওয়া যায় না। আলোচ্য সার্কিটটি আমাদের এই সমস্যার হাত থেকে রক্ষা করবে।

Resistor :
R1=100 k
R2=420 k
Veriable Resistor:
VR1=10 k
Transistor:
T= BC 148 B
Light Dependent Resistor
LDR
Light Emeting Diode:
LED = White or Green(Any One)

তৈরী পদ্ধতি বর্ণনা: প্রয়োজনীয় Parts গুলো ইলেকট্রনিক্সের দোকান থেকে সংগ্রহ করে একটি ভেরো বোর্ডের উপর চিত্রের সার্কিট অনুসারে সংযোগ করতে হবে। ভেরো বোর্ডের পরিবর্তে শক্ত মোটা কাগজের উপরে প্রয়োজনীয় ছিদ্র করেও সাকির্টটি তৈরী করা যেতে পারে। সার্কিট এ ব্যবহৃত LDR টি সেন্সর হিসেবে কাজ করে। যখন সেন্সরটির উপরে আলো পড়ে তখন সার্কিটে ব্যবহৃত LDR টি নিভে থাকে। কিন্তু যখনই লোডসেডিং হয় তখন LDR এর উপর আলো পড়ে না এমতাবস্থায় ট্রানজিস্টর T এর সাহায্যে LED এর মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং LED জ্বলে উঠে। প্রদত্ত সার্কিটে পাওয়ার হিসেবে ৩টি পেন্সিল ব্যাটারী অথবা হাতঘড়িতে ব্যবহৃত ব্যাটারীও (৩টি) ব্যবহার করা যেতে পারে। সমস্ত সার্কিট সহ ব্যাটারীকে একটি ছোট আকর্ষনীয় বক্সে এমন ভাবে আবদ্ধ করতে হবে যাতে LED থেকে আগত আলো সরাসরি LDR এ না পড়ে এবং LDR এর উপর রুমে ব্যবহৃত আলো সরাসরি পড়ে। VR1 কে এমন ভাবে এ্যাডজাস্ট করতে হবে যাতে রুমের লাইট অফ করলে খঊউ জ্বলে।
সর্ম্পূণ প্রজেক্টটি তৈরী করতে প্রায় পঞ্চাশ টাকা লাগবে। আশাকরি প্রজেক্টটি তৈরী করে আপনারা বাড়িতে ব্যবহার করবেন। যে কোন সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন।
সূত্র: সায়েন্স-জোন
http://www.science-zone.tk/

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
অকাটমুর্খ বলেছেন: আড়াই সের ধৈন্যপাতা
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ভাই আই ধইন্যাপাতা খাবারনই

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
সৌম্য বলেছেন: খুব সহজ সার্কিট। আলতু ফালতু আইসি নাই। পার্টসগুলোও খুব সহজ লভ্য। আউটপুটে কত পাব?? যেই লাইট জ্বালাবো এইটা কি টর্চ লাইটের মত, রিফ্লেক্টর লাগানো লাগবে।
সহজ সরল সার্কিট ডিজাইনের জন্যে প্লাস।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ....
এটা জাষ্ট...
বাড়িতে অটোচার্জার বা আইপিএস না থাকলে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তখন হাতে কাছে থাকা দেয়ারশলাই বা মোম বাতিটিও আর খুঁজে পাওয়া যায় না। আলোচ্য সার্কিটটি আমাদের এই সমস্যার হাত থেকে রক্ষা করবে।
একটা লিড লাইট জ্বলবে এবং ৩-৪ ঘন্টা ব্যাকআপ দেবে....
রিফ্লেক্টর লাগানো লাগবেনা...

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ভালা লাগছে জানিয়া ভালা লাগলো....ধন্যবাদ

৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
অরণ্য আনাম বলেছেন: কিচ্ছুই ভুঝি নাইক্কা :(
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: মাঝে মাঝে না বোধনই ভালা

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৬
সোনালীডানা বলেছেন: সময় সুযোগ থাকলে মাঝে মাঝে এরকম জিনিশ আরো দিয়েন।+
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ....
আরো দেবার চেষ্টা করবো...

৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
রুহুল্লাহ বলেছেন: ধন্যবাদ, প্রিয়তে নিলাম।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ....

৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: + দিলাম । ট্রাই করবো তো.........
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্য ধন্য....
আপা ক্যামন আছস ? ভালা তো ?

১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২
সাইফুর বলেছেন: ভাই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা না করলে তো সাধারন কেউ এটা বানাতে পারবে না..অন্তত এগুলো বললে ভালো হতো
তাও গুড পোষ্ট

Transistor




Resistor





১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: হমমমমমমমমম ধন্যবাদ...
কিন্তু সার্কিট ডিজাইন করনের সময় কিন্তু এই ভাবেই রেজিষ্টর, ট্রানজিসটার রে দেখায়....আপনের ছুবর মতন না.....

১১. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
সালাউদ্দিন আইউবী বলেছেন: ধন্যবাদ, আপনার সার্কিটের জন্য।

আগামীতে আরো আশা করি।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ.....
বাই....আশা করি আরো দিবার পামু....ভালা থাইকেন...

১২. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭
সাইফুর বলেছেন: জানিতোরে ভাই...এভাবে ডিটেইলস দিলে নতুনরা আগ্রহী হতো..
নাহলে তো তারা বুঝবে না..এজন্যই বললাম
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: ওহ ধন্যবাদ...
আপনার কথায় যুক্তি আছে...
তা বাই ক্যামন আছেন ?

১৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫
সাইফুর বলেছেন: ভালো আছি ভাই..আপনি ক্যামন?
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: এই তো বাই না মইরা বাচি আছি....
তা মিয়া বাই থায়েন কোন টে ? করেন কি ?

 

মোট সময় লেগেছে ১.০১২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দেখিনি,
আমি জানিনি,
আমি শুনিনি অনেক কিছু.............
আমি চাইনি,
আমি পাইনি,
তবু ঘুরেছি..............................
তোমার পিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই