বহু অসম্পূর্ন বুদ্বুদ মিলিয়েছে এই স্রোতে-
অবিরল, কতদূর ভেসে গেলে -
সম্পূর্ন ভাসান হবে না জেনেই ।
বিস্রস্ত কোলাহলে গভীরতম বিবক্ষাও
অনুচ্চারিত অন্ধকারে স্বেচ্ছা নির্বাসন খুঁজে নেয় ।
সুললিত শব্দের শক্ত গাঁথুনিতে
যতখানি সেতু গড়া যায় বলে বোধহয়
সকলই বিভ্রম ।
কখনও কি দেখা হয়েছিল তার সাথে?
কখনও কি স্পর্শের একটি বিন্দুতে
ঠাঁয় দাড়িয়েছিল উদভ্রান্ত হৃদয় ?
কখনও কি একটুকরো আলো ঢুকে পড়েছিলো
গভীর থেকে চেতনার ক্রমশ: গভীরে ?
অজস্র প্লাবন বুকে বয়ে
অমিত একাকী মেঘ
বেপথু ভেসে গেছে দহনের লেলিহান গহবরে ।
-------------*******--------------
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


