somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেন গল্প ১০-১২: বাইসাইকেল: ভিজিটিং কার্ড: নিয়তি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইসাইকেল

একদিন এক জেন শিক্ষক তাঁর পাঁচ ছাত্রকে সাইকেল চড়ে বাজার থেকে ফিরে আসতে দেখলেন। ছাত্ররা সাইকেল থেকে নামলে শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, ‘তোমরা সাইকেল চড়েছো কেন?’
প্রথম ছাত্র বললো, ‘সাইকেলটি আলুর বস্তা টানছে। বস্তাটিকে যে আমার পিঠে নিতে হয়নি এতে আমি খুশী।’
শিক্ষক ছাত্রটির প্রশংসা করে বললেন, ‘চালাক ছেলে, বুড়ো হলে তুমি আমার মত কুঁজো হবে না।’
দ্বিতীয় ছাত্র বললো, ‘পথ চলার সময় দু’পাশের গাছপালা, মাঠ আমাকে মুগ্ধ করে।’
শিক্ষক প্রশংসা করে বললেন, ‘তোমার দৃষ্টি উন্মুক্ত। তুমি বিশ্বকে দেখো।’
তৃতীয় ছাত্র বললো, ‘আমি সাইকেল চড়লে মন্ত্র জপ করি।’
শিক্ষক প্রশংসা করে বললেন, ‘তোমার মন নতুন চাকার মত চলমান থাকবে।’
চতুর্থ ছাত্র বললো, ‘সাইকেলে চড়ে আমি সকল সত্ত্বার সঙ্গে একাত্ম হই।’
শিক্ষক খুশী হয়ে বললো, ‘তুমি অ-অনিস্টের মহাপথে এগোচ্ছ।’
এবার পঞ্চম ছাত্র বললো, ‘ চড়ার জন্য সাইকেল চড়ি।’
শিক্ষক ছাত্রের কাছে এগিয়ে গিয়ে ছাত্রের পায়ের কাছে বসে বললেন, ‘আমি তোমার শিষ্য।’

ভিজিটিং কার্ড

মেইজি যুগের বিখ্যাত জেন শিক্ষক কেইচু কিয়োতোর তোফুকু মঠের প্রধান ছিলেন। একদিন প্রথমবারের মত কিয়োতোর গভর্ণর তাঁর সঙ্গে দেখা করতে এলেন।
এক অনুচর গভর্ণরের ভিজিটিং কার্ডটি কেইচুকে দিলেন। তাতে লেখা: কিতাগাকি, কিয়োতোর গভর্ণর।
কেইচু অনুচরকে বললেন, ‘এমন লোকের সঙ্গে আমার কোন কাজ নেই। উনাকে চলে যেতে বলো।’
অনুচর কার্ডটা নিয়ে গিয়ে ফেরত দিয়ে ক্ষমা চাইতে গভর্ণর বললেন, ‘না, আমারই ভুল হয়েছে।’ এরপর পেন্সিল দিয়ে কার্ডের ওপরের ‘কিয়োতোর গভর্ণর’ কথাটুকু কেটে ফেলে বললেন, ‘তোমার শিক্ষককে আরেকবার বলো।’
জেন শিক্ষক কার্ডের দিকে তাকিয়ে এবার উৎসাহের সঙ্গে বললেন, ‘ওহ্‌, এ যে কিতাগাকি! তাঁকে নিয়ে আসো।’

নিয়তি

নোবুনাগা নামে এক জাপানি বীর যোদ্ধা একবার শত্রুপক্ষকে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন যদিও শত্রুপক্ষ সংখ্যায় তাঁর সৈন্যসংখ্যার দশগুণ। তিনি বুঝেছিলেন যে তিনি জিতবেন কিন্তু তাঁর সৈন্যরা দ্বিধায় ছিল।
পথে তিনি এক শিন্‌তো উপাসনালয়ে থামলেন এবং সৈন্যদের বললেন, ‘প্রার্থনা শেষ করে এসে আমি একটি মুদ্রা দিয়ে ভাগ্য পরীক্ষা করব। সামনের দিক পড়লে আমরা জিতবো। আমরা এখন নিয়তির হাতে।’
নোবুনাগা ভেতরে গেলেন। নীরবে প্রার্থনা সারলেন। বেরিয়ে এসে মুদ্রা উপরে ছুঁড়ে দিলেন। সবাই দেখল মুদ্রার সামনের দিক দেখা যাচ্ছে। সৈন্যরা প্রচন্ড উৎসাহে যুদ্ধ করল। নোবুনাগা যুদ্ধ জিতলেন।
যুদ্ধ জয়ের পর নোবুনাগার অনুচর বললেন, ‘কেউ নিয়তির হাত পাল্টাতে পারে না।’
‘অবশ্যই না,’ নোবুনাগা মন্তব্য করলেন। তিনি সেই মুদ্রাটি দেখালেন। মুদ্রার এপিঠ ওপিঠ দু’দিকেই একই ছাপ আঁকা।

সবক’টি পর্বের লিংক:
আর কোন জেন গল্প নয়: Click This Link
জেন গল্প ১০-১২: Click This Link
জেন গল্প ৭-৯: Click This Link
জেন গল্প ৪-৬: Click This Link
জেন গল্প ১-৩: Click This Link

দ্রষ্টব্য: এসব গল্পই ইন্টারনেট হতে সংগ্রহ করা হয়েছে এবং বাংলায় অনুবাদ করা হয়েছে। অনূদিত ৯৯টির মধ্যে ১০টি গল্প দৈনিক ইত্তেফাক এর ‘সাহিত্য সাময়িকী’ ও দৈনিক সমকাল এর ‘কালের খেয়া’-তে প্রকাশিত হয়েছে। সবশেষ কিস্তিতে ভূমিকাটি উপস্থাপনের আশা রাখছি। ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১১ রাত ৯:১৯
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×