somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যর্থ ব্যক্তির সাফল্য? স্কুল-কলেজ ড্রপআউট ১০ নোবেল বিজয়ী

০১ লা জুন, ২০১১ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ একটা তালিকা দেখি। ১০ জন নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি। কেবল ১০ জন কেন? কারণ ইনারা সবাই ড্রপআউট শিক্ষার্থী। ইনাদের ৫ জন স্কুল বা কলেজ থেকে ঝরে পড়েছিলেন এবং আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। ইনারা অবশ্যই স্বশিক্ষিত হয়েছেন। বাকি ৫ জন ঝরে পড়লেও পরবর্তীতে লেখাপড়া চালিয়ে গেছেন।

এই ১০জন ড্রপআউট শিক্ষার্থীর ১জন কেমিস্ট্রিতে, ১জন ফিজিক্সে, ২জন শান্তিতে ও ৬জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা আমাদের জীবনের ব্যর্থতায় মুষড়ে পড়ি। হ্যাঁ, আমরা হয়ত নোবেল পুরস্কার নাও পেতে পারি, কিন্তু জীবনের শান্তি তো পেতে পারি, আত্মবিশ্বাসী থাকতে পারি একথা ভেবে যে আমি আমার কাজটি করে চলেছি।

সেই ৫ জন নোবেল বিজয়ী যারা স্কুল বা কলেজ থেকে ঝরে পড়েছিলেন এবং আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি বা লেখাপড়া করেননি:

Joseph Brodsky
জোসেফ ব্রডস্কি: সাহিত্য:
স্কুল অব সাবমেরিনারস এ যোগ দিতে ১৫ বছর বয়সে স্কুল ছাড়েন কিন্তু ব্যর্থ হন। শেষমেশ এক কারাগারের মর্গে কাজ করেন এবং এর ফলে হসপিটালে কাজের সুযোগ পান।

Arthur Henderson
আর্থার হেন্ডারসন: শান্তি:
১০ বছর বয়সে বাবার মৃত্যুর পর গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করার জন্য ১২ বছর বয়সে স্কুল ছাড়েন।

Leon Jouhaux
লিয়ন জুহক্স: শান্তি:
উনার বাবা ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করতেন। স্ট্রাইকের সময় বাবার উপার্জন বন্ধ হয়ে গেলে লিয়ন জুহক্স ১৬ বছর বয়সে ফ্যাক্টরিতে কাজ নেন। লেখাপড়া বন্ধ।

Harry Edmund Martinson
হ্যারি এডমুন্ড মার্টিনসন: সাহিত্য:
ছোটতেই এতিম হয়ে অন্যের কাছে প্রতিপালিত হন। সামান্য শিক্ষা। ১৬ বছর বয়সেই পালিয়ে সমুদ্রে গেছেন।

George Bernard Shaw
জর্জ বার্নার্ড শ: সাহিত্য:
কলেজে থাকার সময় লেখাপড়া ছাড়েন এবং সারাজীবন স্কুল, কলেজ ও শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন। উনার কথায়: "Schools and schoolmasters, as we have them today, are not popular as places of education and teachers, but rather prisons and turnkeys in which children are kept to prevent them disturbing and chaperoning their parents".

বাকি ৫ জন নোবেল বিজয়ী যারা স্কুল বা কলেজ ঝরে পড়লেও পরবর্তীতে লেখাপড়া চালিয়ে গেছেন:

Herbert Brown
হার্বার্ট ব্রাউন: রসায়নশাস্ত্র:
বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে স্কুল ছাড়েন। পরে লেখাপড়ায় ফিরে আসেন।

Albert Camus
আলবেয়ার কামু: সাহিত্য:
১৭ বছর বয়সে যক্ষার কারণে স্কুল ছাড়েন, তবে পরে লেখাপড়া চালিয়ে যান। পরে আলিজয়ার্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।

Albert Einstein
আলবার্ট আইন্সটাইন: পদার্থবিদ্যা:
তোমাকে দিয়ে কিছুই হবে না- শিক্ষকের এমন মন্তব্য ছিল কারণ তিনি ঠিকমত উত্তর দিতে পারতেন না। একসময় জার্মানির স্কুল ছাড়েন তবে গণিতে বিশেষ পারদর্শিতার জন্য সুইজারল্যান্ডে লেখাপড়া করে মাত্র ১৭ বছরে গ্রাজুয়েট হন।

William Faulkner
উইলিয়াম ফকনার: সাহিত্য:
কলেজে ২য় বর্ষে ঝরে পড়েন এবং পরে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও ডিগ্রি নেয়া হয়নি।

José Saramago
হোসে সারামাগো: সাহিত্য:
পারিবারিক আর্থিক দুরবস্থার জন্য হাই স্কুল থেকে ঝরে পড়েন। পরে টেকনিক্যাল স্কুলে অটো রিপেয়ার এর উপর প্রশিক্ষণ নেন।

সবাই ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ৮:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×