১৯৯৯ সালে মাস্টার্স শেষে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড ও ব্রিটিশ কাউন্সিল ঢাকার যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রকল্পে কাজ করার সময় ৮টির অধিক ভাষা বুঝতে পারেন যুক্তরাজ্যের ওয়েয়লশ এর অধিবাসী এমন এক অক্সফোর্ড গ্রাজুয়েটের সঙ্গে কাজ করার সময় পৃথিবীর সব ভাষার বর্ণমালা চোখে দেখার ইচ্ছে জাগে। আমার জন্য শিক্ষণীয় ব্যপার ছিলো: আমি বা অন্যান্য বাংলাভাষী সহকর্মী কম্পিউটারে ঠিকঠাক বাংলা টাইপ করতে পারার আগেই সেই এন্ড্রু মরিস বাংলায় চিঠি টাইপ করে স্কুল-কলেজে পাঠিয়ে দিতে পেরেছিল।
সব ভাষার বর্ণমালা চোখে দেখার ইচ্ছে তো জাগল কিন্তু তা হাতের কাছে পাবার তো উপায় পেলাম না। সেসময় ইন্টারনেট ব্যবহার শুরু করি খুব প্রয়োজনীয় দাপ্তরিক কাজে। তখন থেকে আনাড়ি হাতে শুরু হলো খোঁজ। কিন্তু ঠিক কি শব্দ ব্যবহার করে গুগল সার্চ করলে আমার উদ্দিষ্ট সাইটে পৌঁছব তা তো ঠিক বুঝে উঠতে পারিনি। তবু আমার চেষ্টা সার্থক হলো। ১৯৯৮ সালে যুক্তরাজ্যের ওয়েয়লশ এর আরেক ব্যক্তি যেন আমার ইচ্ছা পূরনের জন্যই তার শখের ওয়েবসাইট এর কাজ শুরু করেছিল।
সাইমন এগার - এর Omniglot বা http://www.omniglot.com এর কথাই বলছি। Omniglot বলতে বহুভাষী বা এমনকি সর্বভাষী বোঝায় বলে ওয়েবসাইটের এমন নাম। সংক্ষেপে দেখা যাক তার ওয়েবসাইটে কি পেতে পারি।
অ) এখানে পাবেন সাইমন এগার এর সংগৃহীত বাংলা ভাষা সংশ্রিষ্ট তথ্য।
আ) এছাড়া অন্যান্য ভাষার বহুল ব্যবহৃত কথ্য শব্দসম্ভার এর সংগে বাংলা ভাষার সংশ্লিষ্ট তথ্যও আছে এখানে।
ই) এখানে পাবেন প্রায় ৫০০ ভাষার নাম ও সেই নামের সঠিক উচ্চারণ ।
ঈ) এখানে পাবেন ৫০০ ভাষার বর্ণমালা ও সেই ভাষার লিখন পদ্ধতি ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট তথ্য।
উ) পৃথিবীর বহু ভাষাতে পাওয়া যাবে সচরাচার প্রয়োজন হয় এমন সব বহুল ব্যবহৃত স্পোকেন এক্সপ্রেশন।
ঊ) পৃথিবীতে ভাষার লিখন পদ্ধতির বহু রূপ আছে। সেসব সম্বন্ধে সহজে জানা যাবে এখানে এছাড়াও বিভিন্ন ধরেনর বর্ণমালার লিখিত রুপের রকমফের সম্বন্ধে জানা যাবে এখানে ।
ঋ) অবশ্যই ভাষা সংশ্লিষ্ট বিভিন্ন আর্টিকেল এর তালিকা এক নজরে দেখতে চাইলে যেতে হবে এখানে।
এ) আপনি যদি ভাষা বিষয়ক বাস্তব ধাঁধাঁর খোঁজে থাকেন, তাহলে সেই তৃষ্ণাও মেটাতে পারবেন এখানে।
ঐ) বর্তমানে সাইমন এগার তার সাইটে ফোরামের ব্যবস্থা ও ব্লগের ব্যবস্থাও করেছেন। এসব থেকে ভাষাপিয়াসীরা প্রচুর তথ্য পেতে পারেন।
ও) আর সাইমন এগার সম্বন্ধে জানতে চাইলে এখানে ঢ়ুঁ মারতে হবে।
ঔ) (অনুস্বর, বিশর্গ ও চন্দ্রবিন্দু আলাদা আলাদা করে লেখতে পারলামনা, দু:খিত?) ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ড় ঢ ঢ় ণ ৎ ত থ দ ধ ন প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ
.
.
.
.
.
শেষ কথা: আমি আমাদের বর্ণমালার অক্ষরগুলো সাজিয়েছি বাংলা একাডেমি অভিধান অনুযায়ী। আমাকে শব্দের অর্থ খুঁজে বের করতে এখনো মাঝে মাঝেই এই লিস্টিতে চোখ বোলাতে হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


