আমার প্রিয় পোস্ট

সেলিনা শিরীন শিকদার

কাঠঠোকরার চঞ্চু

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

শেয়ারঃ
0 0 0

আদর্শলিপির মতো স্মৃতির অক্ষর সব
মুখস্থ তোমার, বড় বেশি চেনাজানা।
তুমি বলো তোমার জীবনে নদী হয়ে
বয়ে গেছে প্রেম।
আমি বলি : নষ্ট একটা ডিম!
জলাবদ্ধ যেখানে জীবন -
মশাদের মতো সেখানে স্মৃতিরা শুধু
পুরাতত্ত্ব ছেড়ে যেতে আসে - ডিম।

হালভাঙা পালছেঁড়া নৌকার মাঝির মতো
তোমার চোখের কোণে ভাঙা স্বপ্ন
সাগরের নোনা জল গুমড়ে গুমড়ে ঢেউ;
তুমি বলো: পাখি হয়ে উড়ে গেছে সুখ
বিচ্ছেদ জাগরণে।
আমি কৌতূহলী : পৌর জীবনের কমলারঙা সন্ধ্যায়
প্রেম ছাড়া তোমার আবাসে আর বুঝি চানাচুর নাই?
যে দিকে ফেরালে দৃষ্টি মন ভালো হয়?
টবে কিছু ফুল গাছ
কিংবা ফুটফুটে শিশু?
অথবা নিদেনপক্ষে একটা টেবিলল্যাম্প,
লাল কাপড়ে মুড়ে উঁচুতে হেফাজতে রাখা ধর্মগ্রন্থ?

স্মৃতির জাবর সব রেখে - পারো যদি তাকাও নিজের দিকে।
ভেবে দেখো অন্তর ফেরাবে নাকি ইতিবাচ্য জীবনের দিকে।
সব বিষয়ের ইতিহাস থাকে যদি,
সময়ের বুকে আগামীর উন্মুক্ততা নিশ্চয়ই কিছু আছে।
ভেবে দেখো কোন সমুদ্রকে ভালোবাসে জলোচ্ছ্বাস
ভেবে দেখো ঘূর্ণিঝড় বেগবান বাতাসের কোন আহ্বানে

তুমি জানো : প্রেম কিংবা স্মৃতি নয়,
আসলে স্মৃতির অনুসঙ্গ প্রেমময় ফ্যান্টাসির
কাঠঠোকরার ধারালো চঞ্চুর
অবিরত তৎপরতা ছাড়া
বিষণ্ন তোমাকে আর কিছু বিক্ষত করে নি।


© লেখক

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
খলিল মাহমুদ বলেছেন: আপনার কবিতা পড়ে মুগ্ধতায় থ হয়ে গেলাম।


------------------------------
প্রেম ছাড়া তোমার আবাসে আর বুঝি চানাচুর নাই,
যে দিকে ফেরালে দৃষ্টি মন ভালো হয়?
টবে কিছু ফুল গাছ
কিংবা ফুটফুটে শিশু?
অথবা নিদেনপক্ষে একটা টেবিলল্যাম্প,
লাল কাপড়ে মুড়ে উঁচুতে হেফাজতে রাখা ধর্মগ্রন্থ?


------------------------------


সময়ের বুকে আগামীর উন্মুক্ততা নিশ্চয়ই কিছু আছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন:
"সময়ের বুকে আগামীর উন্মুক্ততা নিশ্চয়ই কিছু আছে" - কথাটি বিশ্বাস করি। ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। :)

২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভাল লাগল.. ভাল থাকবেন..
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আবদুল্লাহ আল মনসুর। আপনিও ভাল থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন:
:)

৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। মুগ্ধতা নিয়ে পড়লাম। আপনাকে যাতে চট করে খুঁজে পাওয়া যায় এইজন্য প্রিয়তে রেখে দিলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন:
অশেষ ধন্যবাদ। প্রিয়তে কি করে রাখতে হয় এখনো শিখিনি? জানাবেন? :)

৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
কালপুরুষ বলেছেন: পোস্ট ওপেন করার পর পোস্টের নীচে একটা "হলুদ তারকা" দেখতে পাবেন। ঐ তারকায় ক্লিক করলেই প্রিয়তে এ্যাড হয়ে যাবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
হেমায়েতপুরী বলেছেন: জলাবদ্ধ যেখানে জীবন -
মশাদের মতো সেখানে স্মৃতিরা শুধু
পুরাতত্ত্ব ছেড়ে যেতে আসে
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: :)

৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
রাহামনি বৃষ্টি বলেছেন:
বিশেষ ভালোলাগা।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
নাঈম বলেছেন: দারুন........
৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
সেলিনা শিরীন শিকদার বলেছেন: ধন্যবাদ এবং আমার ব্লগে আপনাকে স্বাগতম। :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। :)

১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
সহেলী বলেছেন: খুব মন ভোলানো , ভাল লাগল কথাগুলো চেনা চেনা !
কালপুরুষদাকে ধন্যবাদ , তার প্রিয়তে ছিল বলে এসেছি এখানে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী :)

১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
আফসার নিজাম বলেছেন: আসসালাম।
আপা আমি আপনার নামের সাথে অনেক দিন থেকে পরিচিত।
কবিতা আপনার লেখা বেশি পেড়েছি তা বলবো না।
খুবই কম পড়েছি। নাকি আজই পড়লাম।
খুব ভালো লাগলো।
চিত্রকল্পময়।
আবেগময়।
এবং যুথবন্ধ গাঁধুনি আছে কবিতার ভেতর।
আর আছে নাগরিক জীবনের যন্ত্রণা।
'পৌর জীবনের কমলারঙা সন্ধ্যায়
প্রেম ছাড়া তোমার আবাসে আর বুঝি চানাচুর নাই?'
এই যে নাগরিক জীবনের চিন্তা এটা একজন নগর কবির মনোজগতের ভাঙা-গড়ার খেলা। এই নাগরিক জীবনের ভাঙা গড়ার খেলা। এই খেলা যতক্ষণ না কবিকে আলগা করে দিচ্ছে। ততক্ষণ সে নাগরিক কবি হতে পারে না।
'টবে কিছু ফুল গাছ
কিংবা ফুটফুটে শিশু?'
এটা নাগরিক জীবনের একলা মেয়ের টবে ফুল নয় সন্তানের ফুটবুটে চেহরা ভেসে ওঠার দৃশ্য অবলোকন করে

মা'আসসালাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন:
ওয়ালাইকুম আস সালাম আফসার নিজাম ভাই। আপনাকে স্বাগতম। আপনার মন্তব্য আমাকে একজন পাঠক হিসাবে নিজের রচনাটিকেই পাঠকের দৃষ্টিতে দেখতে সহায়তা করছে। অনেক ধন্যবাদ এতো সুন্দরভাবে কবিতাটিকে বিশ্লেষন করার জন্য। ভালো থাকুন। :)

১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
নুরুজ্জামান মানিক বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: মানিকভাই, এটা তো বিশাল এক প্রাপ্তি! ধন্যবাদ।

১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অনেক কম লেখালেখি?
বিজি নাকি?

কবিতা কৈলাম জোশ হৈছে :)
থ্যাংকু
থ্যাংক :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: একটু ব্যস্ত ছিলাম ভাইয়া। আপনাকে ওয়েলকু। কেমন আেছন? :)

১৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮
সুরঞ্জনা বলেছেন: ভালো লাগলো।
++++
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ সুরঞ্জনা। শুভেচ্ছা রইলো।

১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
মিলটনরহমান বলেছেন: আমি কৌতূহলী : পৌর জীবনের কমলারঙা সন্ধ্যায়
প্রেম ছাড়া তোমার আবাসে আর বুঝি চানাচুর নাই?
যে দিকে ফেরালে দৃষ্টি মন ভালো হয়?
টবে কিছু ফুল গাছ
কিংবা ফুটফুটে শিশু?
অথবা নিদেনপক্ষে একটা টেবিলল্যাম্প,
লাল কাপড়ে মুড়ে উঁচুতে হেফাজতে রাখা ধর্মগ্রন্থ?




ভালো লাগলো


@আপনার রুবাইয়াৎ গুচ্ছ থেকে নির্বাচিত কিছু পেস্ট করলে পড়তে পারতাম। অনেক আগে পড়েছিলাম ভুলে গেছি। যতটুকু মনে পড়ে আজীজে আপনি আমাকে দিয়েছিলেন প্রন্থ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন:
মিলটন রহমান, আপনাকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। বয়েত এর কথা বলছেন ? খুব ভাল আইডিয়া। পছন্দ হলো। :)

১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
কালপুরুষ বলেছেন: আবারো পড়লাম। এতো ভাল মানুষ লিখে কিভাবে ভেবে অবাক হই!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: :D

১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬
তারেক.মাহমুদ বলেছেন: হালভাঙা পালছেঁড়া নৌকার মাঝির মতো
তোমার চোখের কোণে ভাঙা স্বপ্ন
সাগরের নোনা জল গুমড়ে গুমড়ে ঢেউ;
তুমি বলো: পাখি হয়ে উড়ে গেছে সুখ
বিচ্ছেদ জাগরণে।

মুগ্ধ হলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: শুভেচ্ছা। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
আহমদ ময়েজ বলেছেন:
লেখাটি ভালো। মাঝেমধ্যে আপনি এমন হেয়ালি করে শব্দ ব্যবহার করেন যে পুরো বিষয়টি থেকে চোখ সরে যায়। যেমন 'চানাচুর' শব্দটি যেভাবে বাক্যের সঙ্গে এসেছে তাতে কবিতার শুরুর গাম্ভীর্যের সঙ্গে মানায়নি বলেই আমার ধারণা। আমি ভুলও হতে পারি। সন্দেহটা প্রকাশ করলাম।



ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: সন্দেহ প্রকাশ করে খুব ভাল করেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভিবিষ্যতে আপনার আরো সুচিন্তিত মতামত পেলে খুশি হবো। শুভেচ্ছা জানবেন। :)

২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১০
তাজা কলম বলেছেন: তুমি জানো : প্রেম কিংবা স্মৃতি নয়,
আসলে স্মৃতির অনুসঙ্গ প্রেমময় ফ্যান্টাসির
কাঠঠোকরার ধারালো চঞ্চুর
অবিরত তৎপরতা ছাড়া
বিষণ্ন তোমাকে আর কিছু বিক্ষত করে নি।

++++++++ ভাল লাগলো। সামুতে স্বাগতম সুন্দর লেখনীর অধিকারী তোমায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। খুব সম্মানিত বোধ করছি। :D

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশা: মানসিক স্বাস্থ্যসেবা
নেশা: খুজেঁ দেখা

© লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


abhibashi@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই