সন্ধ্যা থেকে মাঝরাতে-২
Javed Ali’r ‘Kaise kahe alvida’ গান শুনছিলাম আজ রাতে অফিস শেষে ঘরে ফেরার সময়...অসাধারণ গান...মন খারাপ হওয়ার মতো...কেমন এক অদ্ভূত কষ্ট হচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল সেইসব মানুষদের কথা যাদের সাথে এক কালে ভালোবাসার সম্পর্ক ছিল...কিন্তু আজ আর নেই।
কেউ গেছে হারিয়ে সময়ের আবর্তনে...ধারণা নেই কোথায় আছে বা কেমন আছে, কেউবা আছে অনেক দূরে অন্য কোনো দেশে...আমার মতোই নিজের জীবনে ব্যস্ত...কথা হয় হঠাৎ একদিন। আবার কেউ আছে আমারই আশেপাশে...সংসারি মানুষ, সংসার নিয়ে ব্যস্ত...সম্পর্ক বদলে আমরা এখন বন্ধু।
এই এক ছোট্ট জীবনে আমাদের কতো চাওয়া-পাওয়া...সীমাহীন চাওয়া, পাওয়ার আনন্দ, না পাওয়ার কষ্ট, পেয়ে হারানোর বেদনা। যাপিত জীবনে কোন সিদ্ধান্ত ঠিক, কোনটা নয় সেটা বেশীর ভাগ ক্ষেত্রেই সময়ে বোঝা যায় না। সময় পেরিয়ে যখন বুঝি, তখন সব অর্থহীণ।
তারপরও জীবন কিন্তু থেমে নেই। এগিয়ে যাই ছেলেবেলায় শেখা সেই মন্ত্র মনে করে...’যা হয় ভালোর জন্য হয়’। আশায় ভরসা করি...ভাবি, সামনে হয়তো ভালো কিছু আছে! আর যা আমার হয়নি, তা হয়তো কখনো আমার ছিলই না...
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।