somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কথা-১৬

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলছে....

না পাওয়া কিছু যেনো পেতে চলেছি... অজানা আনন্দের আহবান!
খাওয়া ঘুম বন্ধ। অজানা সুখের চিন্তায়।
এতো বেশী আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ আমি, আমার আবেগগুলো ধরে রাখাই আমার জন্য কঠিন ছিলো।
ছোটবেলা থেকেই আমার কল্পনা করার একটা অভ্যাস ছিলো, মোটামুটি একটা নেশার মতো, বলা যায় এটা আমার হবি।
যখনই সময় পেতাম নিজের ঘরের দরজা বন্ধ করে চোখ বুজে শুয়ে পরতাম। তারপর শুরু হতো আমার কল্পনা, যা হতে পারে এমনও ভাবতাম আবার যা কখোনো হবার নয় এমনও ভাবতাম।
আমার কল্পনাটা কোনো নির্দিষ্ট কিছু নিয়ে নয়, মনে মনে একটা গল্প বানিয়ে নিয়ে যখন যে রকম ইচ্ছা হতো সেটাকে নিয়ে কল্পনা করতাম।
এবং কল্পনাগুলো এমন ছিলো যে প্রতিটি মূহুর্ত আমি অনুভব করতাম, একেবারে মিশে যেতাম প্রতিটি ভাবনার সাথে।
জীবনকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে কল্পনা করতাম, কখোনো শুধুই সুখের একটা জীবন কখোনো কিছুটা দুঃখ মিশ্রিত।

আমার কল্পনাগুলো এতোটাই গভীরভাবে ভাবি যে, কোন কষ্ট বা কারো ছোঁয়া অনুভব করতে পারি গভীরভাবে, মিশে যেতে পুরোপুরি অনুভুতিটা দিয়ে।
মূহুর্তের জন্যও ভাবতে পারি না যে এটা কল্পনা।
হয়তো এতোটা কল্পনাপ্রবন বলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে অবচেতন ভাবেই জীবনকে কল্পনার সাথে মিলাতে চেয়েছি।
হয়তো ভুল করেছি, আবার এমনও হতে পারে কল্পনা করতে পারি বলেই বেঁচে আছি।
কারন দেখা গেছে আমার অনেক কষ্টের সময়ও আমি সব ভুলে কিছক্ষণের জন্য হারিয়ে গেছি আমার কল্পনার জগতে,
আমার কল্পনার একজন আছে, যাকে আমি বাস্তবে কখোনো দেখিনি, যে আমার বুকের গভীরে নিভৃতে লুকিয়ে আছে। আমি চাইলেই সে আমার কল্পনায় ভেসে উঠে, আমি যা চাই তাই পাই তার কাছে। সেই... আমার বেঁচে থাকার আশা।
আব্বা যখন আম্মাকে রাজী করাতে ব্যস্ত তখন আমি ডুবে আছি আমার কল্পনার জগতে।
আব্বা জানালো আম্মা রাজী হয়েছে।
রানার সাথে কথা বলতে চাইলো আব্বা,
বাসায় আসলো রানা, বললো তার মা আসবে কথা বলতে। আব্বা রাজী হলো ।
আমি একদিন বাইরে গেছি বাসায় এসে দেখি রানার মা, বোন, বোনের জামাই এসেছে।
আমি ভিতরে চলে গেলাম। প্রচন্ড ভয় করছিলো কি জানি কি হয়।
পরে শুনলাম রানার মা ভালো ব্যবহার করে নাই। তাঁর একটাই ছেলে নিজের ইচ্ছা মতই বিয়ে দিতে চেয়েছিলো সে।
হয়তো মনে মনে রাগ ছিলো ।
আব্বাকে বললো, ছেলে যখন পছন্দ করেছে আমার বলা না বলায় কিছু যায় আসে না,
আমার ইচ্ছা না থাকলেও বিয়ে হবে, কিন্তু বউ-এর মর্যাদা কখোনো পাবে না। চাকরানীর মত থাকবে।
যেনো বাজ পরলো, আব্বা কিছুক্ষণ চুপ করে থাকলো তার পর কি হলো কে জানে খুব রেগে গেলো।
কোনদিন আব্বা এতটুকু কষ্ট আমাকে দেয়নি, সে কি কওে এতো বড় কথা সহ্য করবে? বাসা থেকে বের কওে দিলো। সব শুনে নিজেই হতবাক হলাম, কি করবো ভেবে পেলাম না, ভালোবাসার যন্ত্রণা যে এতো কঠিন জানতাম কিন্তু বুঝতাম না। কঠিন পরীক্ষা, রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম একদিকে রানা অন্যদিকে বাবা মা, রানার বাসায় এসে তাঁদেও অপমান করেছে। আমারও খুব রাগ হয়েচিলো। ভাবতে ভাবতে এক পর্যায়ে ডিসিশন নিলাম বিয়ে করবো না রানাকে। মরে তো যাবো না নিশ্চয়।

চলবে....
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×