আমার প্রিয় পোস্ট
- জাহাজ মারা হাবিব: হাবিবুর রহমান বীরবিক্রম - এম. রহমান
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....

২৭ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
আমরা বিভিন্ন জন বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি..... কেউ ইন্টারনেট এক্সপ্লোরার, কেউ ফায়ারফক্স, কেউ ক্রোম, কেউ সাফারি অথবা কেউ অপেরা......
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমেই সীমাবদ্ধ......... বাকিগুলো ইনস্টল করে কয়েকবার ব্যবহার পর্যন্তই আমার দৌড়.... কারণ আমার নেট স্পিড খুব একটা উঠানামা করে না জন্যে যেই ব্রাউজারই ব্যবহার করিনা কেন স্পিডের তারতম্য হয়না..... তাই যেটা্য় আমি অভ্যস্থ হয়ে গেছি সেটাতেই আছি ( আই-ই এবং ক্রোম )......
যাই হোক, বিভিন্ন ব্রাউজারের তুলনা নিয়ে একটি আর্টিকেল পড়ার পর মনে হল যদি ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হত তাহলে কোনটা কোন নায়িকা হত
....ভাবনা অনুসারে নিচে লিখা হল ( আমার ব্যক্তিগত মত এটা, অন্যের সাথে না মিলাই স্বাভাবিক ) :
ফায়ারফক্স:
নিঃসন্দেহে জুলিয়া রবার্টস..... সুঅভিনেত্রী এবং দেখতে সেইরকম সুন্দর.......... পৃথিবীর সব চরিত্রেই সে মানিয়ে যাবে , এমনকি যেই চরিত্র এখনো কেউ করেনি সেটাও জুলিয়াকে দিয়েই সম্ভব..... অ্যাওয়ার্ড তার কোটি কোটি , কিন্তু সেগুলো খুবই সামান্য তার অবদানকে তুলে ধরতে...... সংক্ষেপে বলা যায় জুলিয়া রবার্টস রকস.......... তবে ইদানীং মুভিতে তার আগ্রহ কমে যাওয়াতে মিস করছি ভীষণভাবে...... ![]()
(ফায়ারফক্সের অসংখ্য অ্যাড অন এবং স্ট্যান্ডার্ডাইজেশন একে করেছে অনন্য কিন্তু মাল্টি প্রসেস না হওয়াতে একটু পিছিয়ে গেছে এখন )
অপেরা:
স্কারলেট ইয়োহানসন.......কোন কোন সিনেমায় এত ভাল লাগে একে পুরাই ফ্যান হয়ে যাই কিন্তু কখনো কখনো এত্ত মেজাজ খারাপ লাগে এরে দেখলে....
বুঝে উঠতে পারিনা কিভাবে একজন এত ফাউল অভিনয় করে......

( অপেরা ব্রাউজারের অবস্থায় এমনি... সুবিধা আছে.... মেজাজ খারাপ করানোর সবই আছে..... )
সাফারি :
মেরিলিন মনরো........ আমার রাডারের বাইরের অভিনেত্রী..... তবে যা শুনছি এবং পড়ছি তাতে বুঝছি অনেক অনেক হট ছিল এই মহিলা...... ঠিক যাকে বলে স্টাইল আইকন..... অভিনয় কেমন পারতো তা জানিনা তবে সৌন্দর্য্য দিয়েই অভিনয়কে ঢেকে দেয়ার ক্ষমতা রাখতেন

( সাফারি নিয়ে অনেক অভিযোগ থাকলেও এর দৃষ্টিনন্দন ভিউ নিয়ে কোন দ্বিমত নাই )
গুগল ক্রোম:
আমার প্রিয়, আমার জান ডায়ানে ক্রুগার..... আবির্ভাব ট্রয় সিনেমা দিয়ে, যা দেখেছিল সবাই কিন্তু অত ভাল লাগেনি কারো..... তবে নিজের সৌন্দর্য্য এবং অভিনয়গুণে এখনি অনেক দূর না গেলেও একদিন না একদিন অনেক দূর যাবেই যাবে...... আর হ্যা, আমার সবচেয়ে ফেভারিট এই মেয়েটা....... আমার ডেস্কটপ ওয়ালপেপারে শুধুই এর ছবি.......

( ক্রোম গুগলের ব্যানারে আসায় অনেক ব্যবহারকারী পেয়েছিল তবে অনেক বাগ একে পিছিয়ে দিয়েছে..... তবে দারুন গেটআপের এই ব্রাউজারের পিছনে গুগল থাকায় অনেক দূর যাবে একদিন )
ইন্টারনেট এক্সপ্লোরার :
ক্যাটরিনা কাইফ.......... হাজার হাজার কথা তার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়ান বক্স অফিসে তারই রাজত্ব চলেছে অনেকদিন........ এখনো আছে.... ভবিষ্যৎ জানিনা......

( অনেক অভিযোগের পরেও আই-ই এখনো সবচেয়ে বেশী ব্যবহৃত ব্রাউজার....... তবে সাধারন মানুষের অপারেটিং সিস্টেম উবুন্টু'র সাথে বিল্টইন ব্রাউজারটি কোন না কোনদিন একে কাটাবে বলেই মনে হয় )
****************
এটা একটি ভাবানুবাদমূলক পোস্ট...... অরিজিনাল লিংক: If browsers were women (১৬+)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৯ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অদ্রোহ বলেছেন:
মজা পাইলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আচ্ছা
হাসান মাহবুব বলেছেন:
মজা পাইলাম।
লেখক বলেছেন: হে হে......
আপনার চয়েসগুলাও লিখতেন.......
লেখক বলেছেন: হাসির জবাবে হাসি:
![]()
ঝান্ডুদা বলেছেন:
সবই ঠিকাচে...ইন্টা:এক্স: হৈলো অঞ্জু ঘোষ
লেখক বলেছেন: হা হা হা হা........... ভুল বলেন নাই.........
ছোট থাকতে বিটিভিতে এই মহিলার সিনেমা দেখছি অনেক
নেট এ ছবি পাইলাম একটা:

লেখক বলেছেন: আইচ্ছা
আপনি বলেন দেশি কাকে কোনটা রোল দেয়া যায়
লেখক বলেছেন:
টেংকুস
হাসান মাহবুব বলেছেন:
আমি ফায়ারফক্স,অপেরা আর আই.ই ইউজ কর্সি। আমার মতামত হৈলো,অপেরা-চম্পা । ভালৈ আচে, তয় মাঝে মইদ্যে বেশি আঁতলামি শুরু করে।
আই.ই- জুলিয়া রবার্টস। দিন শ্যাষ। আমার কাছে এই দুইডাই মহা অপছন্দের।
ফায়ারফক্স- মেরিল স্ট্রিপ। যেমন গ্ল্যামার তেমন দক্ষ।
লেখক বলেছেন: জুলিয়া রবার্টস মোটেও শেষ না....... আপনার এই কথার সাথে একমত না....
তবে নায়িকাদের গ্রুপিং করা পছন্দ হইছে.... একটা ভুল করছেন যা হল:......
ইন্টারনেট এক্সপ্লোরার == ময়ূরী / মুনমুন / পলি ( একসময়কার বিশাল হিট কিন্তু এখন বেল পাচ্ছে না )
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
সিউল ভাই, সেরাম হইসে তো! ডায়ানেরে সেরাম লাগে আর আজকের স্লোগান
গো গো গো রেড ডেভিলস!!!
লেখক বলেছেন: ভাইয়া আমি ০৪ এর....... আপনার ছোট...
ভাল লাগছে জন্য ধন্যবাদ
![]()
আজ মনে হয়না জিতব....ইদানীং আমার লাক খুব খারাপ যাইতিছে তাই মনে হয় আজকে সেরকম একটা কষ্ট পেতে হবে.....
( আল্লাহ না করুক )
ঝান্ডুদা বলেছেন: সবই ঠিকাচে...ইন্টা:এক্স: হৈলো অঞ্জু ঘোষ
-পূরাই একমত। ই.এ আর এখন কাইফের মতো হালকা-পাতলা নাই পূরাই অন্জু ঘোষের মতো ভারী।
ভাল লাগলো।
লেখক বলেছেন: " ই.এ আর এখন কাইফের মতো হালকা-পাতলা নাই পূরাই অন্জু ঘোষের মতো ভারী। "
একমত ![]()
গিফার বলেছেন:
অপেরা বেস্ট ক্রোম ও খারাপ না......তয় আপনার স্পিড ভালো বলে ইনটারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন এইডা হুইনা অবাক হইলাম। শুধু স্পিড আই ই এর তো কোন তাল ই ঠিক নাই। হ্যাং তো করা ওর প্রিয় অভ্যাস।
লেখক বলেছেন: আই-ই ব্যবহারের মূল কারণ প্রথম থেকেই আমি এতে অভ্যস্থ.... আমি যেটায় অভ্যস্থ হয়ে যায় সেটা সহজে পাল্টাই না কারণ আমার বাজে একটা স্বভাব আছে যা হল: একবার যেটা ভাল লাগে সারাজীবন সেটা ভাল লাগে...... সে মানুষ হোক আর প্রোগ্রাম হোক......
তাই এটাতেই থেকে গেছি...... ক্রোম ওপেন করলে কোন মেনু-টেনু নাই...... শুধুই ওয়েব পেজ ওপেন হয় জন্যে ওটা ভাল লেগেছিল........... আর ওয়েব নিয়ে যেহেতু কাজ করি তাই একটা ইচ্ছা আছে নতুন এই ব্রাউজারটার সাথে লেগে থাকার.....
এইতো..... ব্যবহারের কারণ এগুলোই......
অফ টপিক: আপনার প্রোফাইল ফটোতে ইনফাইনাইট প্লাস
কোরক বলেছেন:
দারুন দেখালেন বস।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
একরামুল হক শামীম বলেছেন:
বাহ বাহ!!
লেখক বলেছেন:
টেংকুস
ফিফথ্নিক বলেছেন:
আমি এক্সপ্লোরার চাই
লেখক বলেছেন: এক্সপি'র জন্যে এক্সপ্লোরার ৮ আছে.........ওটা ব্যবহার করতে পারেন কারণ ওটায় বাগ কম.....
উইন্ডোজ সেভেনের / ভিসতারটা ব্যবহার কইরেন না..... অনেক অনেক বাগ এখনো... খালি ট্যাব ক্র্যাশ করে.
নাহিন বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: ফায়ারফক্স- মেরিল স্ট্রিপ। যেমন গ্ল্যামার তেমন দক্ষ।
ঝান্ডুদা বলেছেন: সবই ঠিকাচে...ইন্টা:এক্স: হৈলো অঞ্জু ঘোষ
ফারফেক্ট কইছেন
লেখক বলেছেন: সহমত ![]()
সোজা কথা বলেছেন:
অনুবাদে বিশ্বস্ত থাকতে গিয়ে দেশী নায়িকাদের ইগনোর করলেন। ফায়ার ফক্সের খারাপ দিকটা কারো সঙ্গে মেলান। এটা ধুম ধাম মেমরী খেয়ে বসে থাকে । সিপিউ ও খায় ভালই।
লেখক বলেছেন: নারে ভাই...... ওটা আসলেই বস...... এখন আমরা যতকিছু পাচ্ছি ওয়েব ব্রাউজারে সবই ফায়ারফক্স ও তার পূর্বের নেটস্কেপের জন্যে......
ওয়েব টেকনোলজী কোনদিনই নিয়মের মাঝে আসত যদিনা ফায়ারফক্স থাকত...... দেখতেন আই-ই তখন নিজের মত করে একটার পর একটা জিনিস বানাতো যার ফলে উইন্ডোজ ব্যবহারে আপনি বাধ্য থাকতেন....
মোট কথা আগুন শিয়ালের ধারাবাহিক উন্নয়নের ফলে আজকে ইন্টারনেট অনেক স্টেবল এবং স্ট্যান্ডার্ড........ সুতরাং একে সেরা বলা ছাড়া উপায় নাই.......
আর আপনার দাবীটা আমার ধারণা পুরা ঠিক না, মেমরী কনজিউম নিয়ে নিচের ছবিতেই তা বুঝবেন:

লংকার রাজা বলেছেন:
চরম লেখারে ভাই,লাস্টেরটা পইড়া হাসতে হাসতে শেষ।আমার মনের কথা বলছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
প্রোফাইল ফটোটা দারুন হইছে.......
লেখক বলেছেন:
![]()
মোনালিসা আক্তার বলেছেন:
Valo laglo vaia..........
লেখক বলেছেন: ধন্যবাদ আপু
প্রসেস টাইম খেয়ে বসে থাকে
মেমরী ও
ক্রোম অনেক সিকিউর
তবে অনেক লাইট
আমার পছন্দ ফায়ারফক্স আর ক্রোম
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ইন্টারনেট এক্সপ্লোরার যতো তার রুপের চমক দেখাক
এজীবনে আর তার কাছে ফেরত যাচ্ছি না ।
লেখক বলেছেন: "ইন্টারনেট এক্সপ্লোরার যতো তার রুপের চমক দেখাক
এজীবনে আর তার কাছে ফেরত যাচ্ছি না ।
"
![]()
জুমানজি১১ বলেছেন:
এইধরনের fantasy আমি ভালা পাই। আমি আমারটা কই
Safari হইল Drew Barrymore...সেইরাহাম Cute মাগার কখনই Top actress হইতে পারে নাইক্কা (51st Date বাদে)।
Google Chrome হইলো Megan Fox...sexy...এখনো line e আহে নাই মাগার Potential আছে।
Opera হইল Charlize Theron...unpredictable.
এই ভালা আবার এই ভেজাল।
IE টা আমি দেশেই রাখুম...আমাদের মৌসুমী আফা...এক্কালে জব্বর hit এখন বেল নাই (মাইন্ড লইএন না যেহেতু এইডা আপনার প্রিয়)
Firefox...বহুত চিন্তা করলাম...Julia ছাড়া কাউরে পাইতাসিনা...তয় যদি নায়ক option ডা open থাকত তাইলে কইতাম আমির খান...হালাই যেকোনো part খুব যত্নের সাথে করে...র যা করে তাই Hit.
লেখক বলেছেন: আই-ই আমার প্রিয় ঠিক আছে তবে তারমানে এইনা সেটার নামে সত্য কথা বললে মাইন্ড খাব.......
আপনার ক্ল্যাসিফিকেশন গুলাও পছন্দ হইছে...... দারুন বলেছেন.... তবে নায়ক যদি আনতাম তাহলে আমিরকে নিতাম না, আমি টম হ্যাংকস / রাসেল ক্রোরে নিতাম
ধন্যবাদ আপনাকে
জানজাবিদ বলেছেন:
গুগল ক্রোমের যে ছেমরীরিরে মিলাইছেন..........জোস!!! আগে দেহি নাই কুনুদিন। শুধু এর লেইগা একখান প্লাস দেওয়া যাইতেই পারে।
লেখক বলেছেন: আমার জানের প্রশংসা করার জন্যে আপনারেও প্লাস
![]()
ওর সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখতে পারেন:
Diane Kruger @ IMDB
Diane Kruger @ Wikipedia
সাদা কালো এবং ধূসর বলেছেন:
অপেরা কেভিন কস্টনারক্রোম আল প্যাচিনো
আই ই ম্যাট্রিক্স আর স্পিড এর নায়ক নাম মনে পড়ছে না
লেখক বলেছেন: কিয়ানু রিভস
.......... ভালই বলছেন.....
ফায়ারফক্স কে তাইলে ????
সাদা কালো এবং ধূসর বলেছেন:
ভ্যান ড্যাম জ্য ক্ল
লেখক বলেছেন: কোন ব্রাউজারে অ্যাসাইন করলেন একে /???
লেখক বলেছেন: ফ্লক তো মজিলা ফায়ারফক্স...... আর ওটা তেমন একটা বিখ্যাত না....
নাহিন বলেছেন:
ফ্লকতো আমি যদ্দূর জানি ফায়ারফক্সের ছোডু ভইন।একি ইন্জিন দিয়া চলে। তয় সিওর না।
কিন্তুক মেমরী খায় মাশাল্লাহ।
আমি তিন দিনের মাথায় ডরে আনইনস্টল কইরা লাইসি।
ফ্লক হইলে হাল আমলে মনীষা কৈরালা হৈতারে
সোশ্যাল, মাগার সাইজ আলহামদুলিল্লাহ।
লেখক বলেছেন: " ফ্লক হইলে হাল আমলে মনীষা কৈরালা হৈতারে
"
জটিললললললল.......... উত্তম জাঝা
লেখক বলেছেন: কি খবর ??? কেমন আছেন ???
লেখক বলেছেন: টেংকুস
![]()
গিফার বলেছেন:
তাইলে তো ছোড বেলায় যে মাইয়া রে পছন্দ করছো ঐডাই ফাইনাল হু + হইয়া আর কি হইব ? ম্যাচ তো হারল। খুব কষ্ট পাইছি
লেখক বলেছেন: নাহ্........... পছন্দ আর প্রাপ্তি এক হতে কপাল লাগে..... আমার সেই কপাল নাই বলেই আমি বিশ্বাস করি.....
আমিও খুব কষ্ট পাইছি হেরে যাওয়াতে...... সারাদিন খুব কষ্টে কাটছে
সুবিদ্ বলেছেন:
মজা পাইলাম........
লেখক বলেছেন: খুশি হলাম.......... ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: 18- পোস্ট এইটা......... তাই মজাটা বুঝেন নাই ![]()
লেখক বলেছেন:
tenkus
লেখক বলেছেন: বেটার লেট দ্যান নেভার ![]()
কিষান বলেছেন:
আগুইন্যা শেয়ালের উপর কেউ নাই। ওরে আমি অড্রে হেপবার্ন উপাধি দিলামআর ক্রোমরে "এলিশা কাথবার্ট"
লেখক বলেছেন: ২টা উপাধিই পছন্দ হইসে
ফিউশন ফাইভ বলেছেন:
কী একটা বিষয়ে সার্চ করতে গিয়ে এই লেখা আবিষ্কার করলাম। এতোদিন কেন চোখে পড়েনি - বুঝতে পারছি না। হতে পারে ভাবানূবাদ, তবে অনুবাদটাও ভালো হয়েছে।
লেখক বলেছেন: থেংকু ![]()
লেখক বলেছেন: মানে কি?
লেখক বলেছেন: সবকয়টার ব্যাপারে একমত না, তবে ইন্টারনেট এক্সপ্লোরারকে নিঃসন্দেহে এক্স রেটেড প্রভা-চৈতি বলাই যায়.....
লেখক বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























