আমার প্রিয় পোস্ট

কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন :| :|

১৬ ই জুন, ২০০৯ রাত ৩:১৬

শেয়ারঃ
0 1 0

বো্ল্ড করে লিখাগুলো ভাষা শহীদের...... এবং উত্তরগুলো আমার...... পুরোটাই কাল্পনিক.........

**********************************

তোমার ভাষা ?
-----> বাংলা

বর্ণমালা আছে ??
-----> আছে

বর্ণমালা ও তার স্বীকৃতি পেতে কত মূল্য দিয়েছি বলোতো ?????
-------> আত্মত্যাগের কোন মূল্য হয় ? হলে তার মূল্য যত অত.....



বাংলা ভাষার বিকাশে কি করেছ ???
--> স্পেসিফিকভাবে প্রশ্ন করেন


১৯৫২'র পর তোমাদের উল্লেখযোগ্য সাহিত্যিক কারা ?? কেমন করেছেন তারা ??
----> শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের কথা বলছেন ?? কবিতা পড়িনা তাই জানিনা ঠিক.... আমার জ্ঞান জীবনানন্দ ও রবীন্দ্রনাথে সীমাবদ্ধ


সর্বস্তরে বাংলার প্রচলন হয়েছে ???
--> জ্বি না, করতে পারিনি......


বাংলা ভাষার অপমান করোনি তো /???
---> আমি করিনি তবে এফএম রেডিওগুলো ভাষাকে গণধর্ষন করেছে কিছুকাল, এখনো কেউ কেউ করছে....


বাংলা' বিলুপ্তি হয়ে যাবে না তো ???
---> কি যে বলেন.... বাংলা এখন ইউনিকোড কনসোর্টিয়াম স্বীকৃত... আর কিছুদিনের মাঝেই সবাই ইউনিকোডে চলে এলে বাংলার স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে যাবে...... সবাই একইভাবে বাংলা পড়বে, লিখবে..... ইলেকট্রনিক জগতের দ্বারা টিকে যাবে সব.....


তো বাংলা ভাষার জন্যে কিবোর্ড আছে না ???
--> জ্বি আছে, ৮টা কিবোর্ড আছে...... কোনটা নিবেন ?

দোকানে আসিনি, সঠিক ও বিজ্ঞানসম্মতটা দাও, কিছু লিখে যাই.....
---> ইয়ে মানে, সেরকম কিছু নাই..... তবে মন্দের ভাল ফোনেটিক নেন, ওটা দিয়ে লিখেন


ইংরেজী দিয়ে বাংলা লিখার জন্যে প্রাণ দেইনি...... অন্য কিছু দাও..........
----> তাহলে ইউনিজয় / বিজয় দিয়ে লিখেন... ওটায় সব অক্ষর আলাদা..........


তোমার বর্ণমালার নাম কি কারো নামে রেখেছ ???
----> জ্বি না, ওটার আবার নাম হয় নাকি ??

তাহলে কারো নামে প্রচলিত একটা কিবোর্ড কেন দিচ্ছো ??? কিবোর্ড কি বর্ণমালা নয় ?? সেটা কারো নামে করাটা ঠিক করলে ???
---> (নতমস্তকে) না ঠিক না



যাচ্ছি...... ভাল থেকো........ মৃতদের চাওয়া-পাওয়া থাকেনা তাই আর কিছু বললাম না........

--> যদি বেঁচে থাকি ভাষার জন্য কিছু একটা করব..... এই সাক্ষাৎকারটি মনে থাকবে..........

 

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ রাত ৩:২০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৯ রাত ৩:১৯
সিউল রায়হান বলেছেন: পোস্টের প্রেরণা ও উৎসর্গ:


একলব্যের পুনর্জন্মের সব ভাষার প্রতি শ্রদ্ধা ............ পোস্টটিকে
২. ১৬ ই জুন, ২০০৯ রাত ৩:২৪
সিউল রায়হান বলেছেন: গ্রুপ ব্লগ থেকে সরিয়ে নিলাম........ এটা মন খারাপ করে দেয়া পাগলামী পোস্ট...... গ্রুপ ব্লগে দিয়ে কারো সাথে আমার পাগলামী শেয়ার করা ঠিক না......

কেউ গ্রুপ ব্লগে এটা দেখে থাকলে ও পরে খুঁজে না পেলে স্যরি.....

গুড নাইট
৩. ১৬ ই জুন, ২০০৯ রাত ৩:৩২
অন্যরকম বলেছেন: হুমম...... পোস্টের আইডিয়া নতুন!
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: মন খারাপ করে লিখেছি.......ঠিক ব্লগ পোস্ট হিসেবে নয়.... নিজের আবোলতাবোল চিন্তা আরকি.......

তবুও আপনার কমেন্টটা ভাল লাগল অনেক........ ধন্যবাদ ভাই

১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: প্রথম পাতায় যায়নি পোস্টটা তবুও পড়েছেন.......অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৫. ১৬ ই জুন, ২০০৯ রাত ৩:৫৮
আট আনা বলেছেন: কিবোর্ডের নাম নিয়ে ব্যাপারটার পয়েন্ট ধরতে পারলাম না মনে হয়।

কলম দিয়ে লেখা বর্ণমালা আর কিবোর্ডে টাইপ করা তো এক না। একেক জনের কাছে একেক রকম কম্বিনেশন ভাল লেগেছে বলেই এতগুলো লেআউট বের হয়েছে। আর সেগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করার জন্যই নামকরণ। তবে হ্যা আমরা এটা বলতে পারি যে এতগুলো লেআউট বাদ দিয়ে একটা ষ্ট্যান্ডার্ড লেআউট থাকলে ভাল হতো। ১০/১৫ বছর পরে ভয়েস রিকগনিশন ইনপুট ডিভাইস দিয়ে যখন বাংলা লেখা হবে তখন হয়ত 'এইসব' আর থাকবে না।

ব্যতিক্রমী পোষ্ট। ভাল লাগল।
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ভাই অনেকগুলো লেআউট থাকাটাই তো একটা ভেজাল....... বুঝানোর চেষ্টা করি:

আপনার এবং আমার হাতের লিখা অবশ্যই মিলবে না কিন্তু তাও আমরা দু'জনই দু'জনের লিখা বুঝব..... কেন বুঝব ??? কারণ হল দুইজনই জানি কোনটা কোন বর্ণ ও তা কিভাবে লিখে...... সুতরাং বর্ণ দেখে চিনব.....


আরো ভেঙ্গে বললে: ধরেন "অ" বর্নটা কিভাবে বুঝি আমরা ??? একটা গোল ও তার ডানে একটা লাঠি...... অনেকটা এরকমই তাইনা ? এখন হঠাৎ করে যদি আপনি অন্য কোন সিম্বল দিয়ে অ লিখেন তাহলে তো বুঝব না আর.....



কিবোর্ডের ব্যাপারটাও সেরকম........ আপনার লিখার ফন্ট যাই হোক না কেন আপনি যেকোন কিবোর্ডে বাংলা লিখতে পারবেন এটাই কাম্য..... আপনি জানেন ওমুক পজিশনের বাটনটা হল অমুক বর্ণ, সুতরাং সকল পিসিতে সেভাবেই আপনি টাইপ করবেন...... এখন একাধিক হলে কিভাবে আপনি সবার মাঝে সিনক্রোনাইজ করবেন ???
"অ" লিখার সময় সবাই একইভাবে লিখি সুতরাং টাইপের বেলায় কেন একই জায়গায় কি প্রেস করে "অ" লিখব না/??
কিবোর্ড তো হাতের লিখারই রূপ........

৬. ১৬ ই জুন, ২০০৯ ভোর ৪:০১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: দারুণ লিখেছ সিউল। সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে।
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: ভাইয়া সত্যটি আরো নির্মম হয়ে দেখা দিবে ভবিষ্যতে...... বাংলা ভাষার বিকাশের গ্রাফটা ৫২ এর পরে নিম্নমুখী........ আসছেন না কোন রবীন্দ্রনাথ, নেই কোন নজরুল..... ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা ব্যর্থ প্রজন্ম বলে বিবেচিত হব.......


আধুনিক যুগেও আমরা দ্বিধাবিভক্ত ভাষা সংক্রান্ত সবকিছুতেই.... :(


মিরাকল ঘটুক, বর্তমান যুগের ১৮০ ডিগ্রি টার্ন হোক এই কামনাই করি......



আমার এই পোস্ট প্রথম পাতায় যায়নি তবুও পড়েছেন জন্য ধন্যবাদ :)

৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৫
অদ্রোহ বলেছেন: আমাদের ভাষা যেন কখনো জাদুঘরে না যায়...............।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: ডিজুস আর হিন্দী এবং ট্যাস ফিরিঙ্গি হওয়ার প্রবণতা না ঠেকানো গেলে জাদুঘরেই যাবে :|

৮. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সিউল , আমি তোমার মেসেজটা মিস করে গিয়েছিলাম ভাই --- পোস্ট টা দারুন লিখেছ -- আসলেই দারুন ।

আর তোমাকে থ্যাংকসও --আমার ভাষা নিয়ে কিছু কাজ করার কথা ছিলো , সেটা ভেবেই ঐ দুই লাইন লেখা --করা হয়নি , করতে হবে । মনে ছিলো না , আলসেমিও কারণ ।

ঐ পোস্ট টাতেও মাইনাস দেয়ার মত মানুষ আমাদের ব্লগে আছে :)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: তোমার পোস্টে যে মাইনাস দিছে তার জন্য করুণা হয়....... মেজাজ খারাপ হয়না.......... সে অবশ্যই মানসিক ভারসাম্যহীন মানুষ.....


এটা পোস্ট না ঠিক, তোমার লিখাটা পড়ে মনে হল কাল্পনিক একটা কথোকথন লিখি, তাই লিখলাম আরকি....... ভাল লেগেছে জেনে আরো খুশি হলাম..... থ্যাংকস :)

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: থ্যাংকস জইন ভাই....... ভাল আছেন আশা করি :)

১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ভালো লাগার মাঝে খারাপ লাগাটাও মিশে আছে ভাই......... এতকাল পরেও বাঙলাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারলাম না আমরা

১১. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
রান০০৭ বলেছেন: প্রথমেই বলি- আপনার নিকের শেষ অংশ আমার নামের (আসল নাম) সাথে মিল আছে। সেই অর্থে আপনি আমি মিতা তাইনা? আর পোষ্টের কথা কি বলব‍!সামুতে আসি মাঝে মাঝে তাই পোষ্টটা চোখ এড়িয়ে গিয়েছিল। ১লক্ষ + দিলেও মন ভরবে না ভাই.......মন খারাপ করা পোষ্ট- এই কথার সাথে একমত নই। এটা আত্মশুদ্ধির একটা পোষ্ট বলা যেতে পারে। ১লক্ষ দিতে চাইছিলাম.......সামু একটার বেশি দিতে দিল না... /:) .....বাকিটা মনে মনে......... :) :) :)
১২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯
সিউল রায়হান বলেছেন: " সেই অর্থে আপনি আমি মিতা তাইনা?"
- :) অবশ্যই..... :)

প্লাস দিয়ে লাভ কি বলেন ??? আমরা নিজেদের ভাষার একটি স্ট্যান্ডার্ড সেট করতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা...... তবুও আমরা আশাবাদী যে এটা ঠিক হবে একসময়, কি বলেন /??
১৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭
রান০০৭ বলেছেন: প্লাস দিয়ে লাভ কি বলেন ??? আমরা নিজেদের ভাষার একটি স্ট্যান্ডার্ড সেট করতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা...... তবুও আমরা আশাবাদী যে এটা ঠিক হবে একসময়, কি বলেন /??

@সিউল রায়হান- আমিও একমত এবং আমার বিশ্বাস আমরা পারব। ৫২-তে রক্ত ঝরিয়ে আমাদের পূর্ব পুরুষ যে ভাষা এনেছে সেই ভাষার একটি সম্পূর্ণ নিজস্ব স্বকীয়তা আমরা দিতে পারব না- এ কখনো হয়না। ভাষা চর্চা শুধু ২১ ফেব্রুয়ারীতে নয়, সারা বছর জুড়েই আসল এবং অকৃত্রিম রূপে আমাদের প্রাণে আমাদের কন্ঠে বাজতে থাকবে সেই প্রত্যাশাই আমার সারা সত্ত্বা জুড়ে কামনা করি। হয়তো বেশি বলে ফেললাম- ভালো থাকুন সারা বছর জুড়ে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: আপনার ইচ্ছাটাই আমারো :)

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :) ভাল থাকবেন

১৪. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪১
নষ্ট কবি বলেছেন: আমার মতে ফোনেটিক ই আমাদের লেখার মাধ্যম হওয়ে উচিত...।
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ফোনেটিক ঠিক না, তবে ফোনেটিক লে-আউটকে অ্যাডাপ্ট করে ভাল একটা লে-আউট করা উচিত কারণ আমরা ইংরেজী কিবোর্ড বেশী ব্যবহার করি

 

মোট সময় লেগেছে ০.৯৭০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই