আমার প্রিয় পোস্ট
- জাহাজ মারা হাবিব: হাবিবুর রহমান বীরবিক্রম - এম. রহমান
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
১০ টাকা ফ্লেক্সিলোডের বিনিময়ে সামহোয়ারইনের যে কোন ব্লগারের মেইল অ্যাড্রেস বিক্রি করি 
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২৩
আমার ধারণা ভুল না হলে যেকোন একদিন এই টাইটেলের পোস্ট সামুতে দেখা যাবে.......
সংক্ষেপে বলতে গেলে বলতে হবে, সামহোয়ারইন ব্লগের সফটওয়্যার ডিজাইনে একটা বাগ আছে যেটার কারণে যে কারো মেইল অ্যাড্রেস জেনে নেয়া সম্ভব....... এক্ষেত্রে সামহোয়ারইন অথরিটি কিংবা সংশ্লিষ্ট ব্লগার কারোরই অনুমতির প্রয়োজন হবে না......সুতরাং এই বাগটার সুযোগ যে কেউ নিতে পারে
বিস্তারিত নিচে লিখছি:
-বাগ কি?
বাগ হল প্রোগ্রামের একটা খুঁত...... তাত্ত্বিকভাবে এটা ব্যাখ্যা না করে একটা উদাহরণ দেই: ধরুন আপনি একটা প্রোগ্রাম লিখলেন যেটা আপনার কাছে একটা সংখ্যা ইনপুট নিয়ে ১০০০কে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে ফলাফল দেখা্য়.....
যেমন, আপনি ইনপুট দিলেন- ১০, ফলাফল হবে: ১০০
আপনি ইনপুট দিলেন- ২০, ফলাফল হবে: ৫০
আপনি ইনপুট দিলেন- ২০০০, ফলাফল হবে: .৫
এখন আপনি যদি ইনপুট দিবেন শূণ্য তাহলে কিন্তু প্রোগ্রামটা কিছু করতে পারবে না যদি আপনি এখানে শূণ্য দিয়ে ভাগ হচ্ছে নাকি সেটা চেক করতে ভুলে যান.............. এইযে "শূণ্য দিয়ে ভাগ করা হচ্ছে"- এটা নোটিস করে সংশোধন করা হয়নি এটাই হল বাগ
বাগটা প্রথম কখন নোটিস করলাম?
- মে মাসে
এতদিনেও ঠিক হয়নি?
-না
সামহোয়ারইনে বাগটা কিরকম ও কি করছে ?
-এই বাগটার কারণে সামহোয়ারইনের সকল ব্লগারের মেইল অ্যাড্রেস জেনে নেয়া যাচ্ছে.......
মেইল অ্যাড্রেস জানলে সমস্যাটা কি ?
- আপনাদের কেউ কোন সমস্যা খুঁজে না পেলে আমি তাকে কিছু বলব না কিন্তু আমার কাছে আমার মেইল অ্যাড্রেসের দাম আছে...... আমি আমার ব্যক্তিগত একটা মেইল অ্যাড্রেস দিয়ে এই ব্লগে রেজিস্ট্রেশন করেছি....... সেই অ্যাড্রেসে যেই মেইলগুলো আসে সবই খুব গুরুত্বপূর্ণ...... এখন আমি যদি কোনদিন আমার মেইল বক্স খুলে দেখি ১ হাজার মেইল এসেছে তাহলে আমি কতগুলো চেক করব???? প্রতিদিনই যদি এতগুলো মেইল আসে তাহলে মহা মুসিবত......... আর আমার মেইল অ্যাড্রেস আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার....... সেটা পুরো পৃথিবীর সাথে শেয়ার করার আমার কোনই ইচ্ছে নাই
কোন সমস্যা বিভাগে না জানিয়ে এখানে কেন লিখছি ?
- মহাভারতের কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গেছিল জানি কিন্তু সামু'র মডারেটরদের ঘুম ভাঙ্গাতে হয় কিভাবে সেটা জানিনা তাই নিরুপায় হয়েই লিখছি এখানে....... আমি চাই ব্লগাররা আমার সাথে সুর মিলাক এবং সামু অথরিটি ব্যাপারটা ঠিক করুক....তাদের কোন সমস্যা বিভাগে জানানোর পরেও অনেক দিন হয়ে গেছে, কোনই পরিবর্তন নাই এখনো
কোন সমস্যা বিভাগে জানিয়েছি কি ? জানালে কবে ?
- দুইবার জানিয়েছি...... প্রথম যেবার নোটিস করলাম বাগটা সেইদিনই একবার ( মে মাসের ১০ তারিখ) এবং দ্বিতীয়বার কিছুদিন আগে( ১৯ জুলাই) যখন আমার একটা পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিল( সেসময় মডারেটর অনলাইনে ছিলেন নিশ্চয়ই, তাই কোন সমস্যাতে যখন কিছু লিখলাম নিশ্চয়ই দেখেছেন )
শেষ কথা, বাগটা নিয়ে বিস্তারিত বলা যাবে ?
- না, আমি চাইনা সেটার কেউ অপব্যবহার করুক..... আমি সমস্যাটা দেখে যেটা বুঝেছি সেটাতে মোটামুটি নিশ্চিত এটা নিতান্তই ভুলক্রমে হওয়া কিন্তু ভয়ঙ্কর একটা বাগ........ এই সাইটটার কোডিং অনেক উন্নতমানের, তাই সেখানে এমন একটা ভুল হওয়া নিতান্তই স্লিপ অফ পেন টাইপের মিসটেক.....
মডারেটররা পোস্টটাকে সরিয়ে দিয়ে বলতে পারেন কোন সমস্যা বিভাগে লিখে জানান......... সেক্ষেত্রে বলব,যেখানে আপনাদের জানাইলে কোন পদক্ষেপ নেন না তাহলে সেটা সাজেস্ট করেন ???
আর যদি ব্যান করে দেন তাইলে আলাদা কথা........ তবে দয়া করে বাগটা ঠিক করবেন....... কারণ ব্যান করা আইডিগুলোরও মেইল অ্যাড্রেস জানা সম্ভব
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
এমনটা হলেতো সমস্যার কথা
লেখক বলেছেন: কোন সন্দেহ নাই......... এবং অথরিটি তাদের সাজেশনমত কাজ করার পরেও সেটা নোটিস করছে না এটা খুবই দুঃখজনক
লেখক বলেছেন: এটা নিশ্চিতভাবে সবচেয়ে বেশী স্পর্শকাতর বাগভাল্লুক
ইথাক বলেছেন:
কি তরিকা বিস্তারিত বাতলান
লেখক বলেছেন: বাগটা ঠিক করুক....... এরপর বলব
এস বাসার বলেছেন:
তাড়াতাড়ি সরান, নইলে খবর আছে....
লেখক বলেছেন: সরাব না......... এবং আরো দরকার হলে বারবার লিখব......
কোন সমস্যা বিভাগে দুই দুই বার লিখছি...... কোনই খবর নাই যেহেতু সুতরাং এখন এটা অবশ্যই করব
লেখাজোকা শামীম বলেছেন:
সামান্য ডরাইলাম।
লেখক বলেছেন: আরেকটু ভয় দেখাই......... আপনার মেইল অ্যাড্রেসটা কোন স্প্যামিং সাইটে আবিস্কার করে ব্লগ লিখছেন এটার জন্যে অগ্রীম অভিনন্দন
সেলটিক সাগর বলেছেন:
পাইছি আজকে মওকা। ভাইজান, আমি কোন ইমেইল দিয়ে সামুতে এই নিক রেজিস্ট্রেশন করেছিলাম - ভূলে গেছি।
একটু জানাবেন এখানে ঐ ইমেইল আড্রেসটা ?
অগ্রিম ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে জানাতে পারি, কিন্তু এখানে সমস্যা আছে........ সেক্ষেত্রে বাগটার সোর্স কোথা্য় এটা আপনিও বুঝতে পারবেন.....
দুঃখিত, আপনাকে হেল্প করতে পারব না...... কারণ আপনাকে হেল্প করে আমি বাগটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটার উদাহরণ দেখাতে চাইনা
লেখক বলেছেন: সরানো আমার হাতে নাইরে ভাই....... মডারেটরদের বলেন
মাছিমারা কেরানি বলেছেন:
ভাইরে আমার তো মন্চায় এখন একটা ফেইক ইমেইল খুইলা নতুন করে সামুতে রেজিষ্ট্রেশন করতে... খুব ভয় পাইছি.. হাচা কথা (ভয়াবহ রকম ভয় পাওয়ার ইমো হবে)
লেখক বলেছেন: লাভ নাই...... আগের মেইল আইডিটা থেকেই যাবে........
জয় সরকার বলেছেন:
্ডরের কথা!!!!!!!!
লেখক বলেছেন: মডুদের জানান..... তাদের ঘুম ভাঙ্গুক
পাথুরে বলেছেন:
ঘুমাইতাসে এহনো...
লেখক বলেছেন: ব্যান করার টাইম হইলে অনেক তাড়াতাড়ি জেগে ওঠেন তারা......
সেলটিক সাগর বলেছেন:
আরে ভাই শুধু আমার ইমেইল আড্রেসটা দেন জানা থাকলে। এর বেশী কম তো আমি কিছু অনুরোধ করেছি কি? আর জানা না থাকলে অনুরোধ ফিরিয়ে নেয়া হল।
আর এখানে অসুবিধা থাকলে আমার নিচের ইমেইলে আমার রেজিস্ট্রেশন ইমেইলটা পাঠান, তাহলেই তো হল।
রাজর্ষী বলেছেন:
আচ্ছা ইমেইল আড্রেস চেন্্জ করার উপায় কি। আমি যেটা দিসিলাম সেটা এখন বদলানোর কোন পথ কি সামুতে আছে?
লেখক বলেছেন: জানিনা...... আছে কি ???
প্রোফাইল বলতে যা দেখায় সেখানে মেইল অ্যাড্রেস অপশনটা বদলানোর কিছু নাই
লড়াকু বলেছেন:
হুম, চিন্তার বিষয়।
লেখক বলেছেন: মডারেটররাও একটু ভাবলে হয়
মাছিমারা কেরানি বলেছেন:
@ সেলটিক সাগর: লেখক ১০ টাকা ফ্লেক্সিলোডের বিনিময়ে সামহোয়ারইনের যে কোন ব্লগারের মেইল অ্যাড্রেস বিক্রি করেন, তাকে ১০ টাকা পাঠিয়ে দিতে পারেন (বি দ্রঃ: তথ্য সুত্র: ব্লগের নাম)
লেখক বলেছেন: খোঁচানোর দরকার নাইরে ভাই........
আমি বলছি এরকম টাইটেল দেখা যাবে অন্য কারো কাছ থেকে যদি না বাগটা ঠিক করা হয়.......
পোস্টের প্রথম দুই লাইন পড়েন
একজন সুখীমানুষ বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
লেখক বলেছেন: আমিও তাই চাই....... সমাধান হওয়া জরুরী
আলিফ মাহমুদ বলেছেন:
vaijan parle amra email id ta kon to dekhi. amar kunu osubidha nai.. kon kon
লেখক বলেছেন: দুঃখিত......... বলা যাবে না......... সমস্যাটা ঠিক হোক, তখন বিস্তারিত বলব কেন বলা যাবে না
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভয় পাইছি
লেখক বলেছেন: মেইল অ্যাড্রেস স্প্যামারদের হাতে গেলে সেকেন্ডে ৪০ টা মেইল আসাও অস্বাভাবিক না
সায়েন্স জোন বলেছেন:
Noticeboard nick ar mail address ta paite mon chay. :p mail address ta 2-4 ta spam site a choray dile modu der ghum amnitey palaibow. :p lol (comment from mobile)
লেখক বলেছেন: তার দরকার হবে না..... আরিল জানাইলো তারা ব্যাপারটা দেখতিছে........ মনে হয় ঘুম ভাঙ্গছে
রোহান বলেছেন:
Sherom moja pailam
লেখক বলেছেন: মজা পাইলেন........ আর এইদিকে টেনশনে বাঁচি না....... কারণটা পরে বলব
লেখক বলেছেন: আমার মেইল দিনে ২ বার চেক করা লাগে.......... ![]()
তিথী ও টাটা বলেছেন:
মডারেটরা এইটা ঠিক করতে পারবে না পারলে এতদিনে এটা ঠিক হয়ে যেত।
লেখক বলেছেন: না না......... পারবে...... কারণ সামু'র মডারেটর টিমে যারা আছে তারা অনেক ভাল প্রোগ্রামার...... এতে আমার কোন সন্দেহ নাই...... শুধু যেটা দরকার সেটা হল তাদের সমস্যাটা নিয়ে বসতে হবে ঠিক করার জন্যে........
এতদিন বসে নাই তাই ঠিকও হয়নাই ![]()
বিডি আইডল বলেছেন:
কত যে কাহিনী বাইরাবো আরো
লেখক বলেছেন: কোন সাইটই পূর্ণাঙ্গ না....... বের হওয়াটাই স্বাভাবিক..... তবে অপব্যবহার না হওয়ার আগে বের না হলেই হয়
নুশেরা বলেছেন:
আতঙ্কের কথা। কর্তৃপক্ষ কবে সক্রিয় হবেন!
লেখক বলেছেন: তারা জানালেন তারা সক্রিয় হয়েছেন....... সমাধান হয়েছে জানার অপেক্ষা করছি
আশরাফ মাহমুদ বলেছেন:
ভয়ানক ব্যাপার। এরা কবে যে দায়িত্ববান হবে!
লেখক বলেছেন: যথাশীঘ্র হোক এটাই কাম্য
অপরিচিত_আবির বলেছেন:
বিশাল পেজগি দেখতেসি। সিউল ভাইই বাগটা ফিক্স করবার টেন্ডার দেন না কেন? মাঝখান দিয়ে টুপাইস কামানো যাবে আর মডুদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে লেখক বলেছেন: মডুদের সাথে সম্পর্কের উন্নয়ন আর তোমাদের সাথে সম্পর্কের উন্নয়ন উভয়ই ব্যস্তানুপাতিক
রাগিব বলেছেন:
এর আগে সামহয়ারের একটি সার্ভারে পর্ন ও ম্যালওয়ার ঢুকে গেছিলো (পাসওয়ার্ডও দেয়া ছিলো ডিফল্ট, ফলে ঢোকা গেছিলো সহজেই)। ঐটা বের করার পরে তা নিয়ে পোস্ট দিয়েছিলাম, কিন্তু সেন্সরশীপের খপ্পরে পড়তে হয়েছিলো। ২০০৮ এর কথা। Click This Linkএইটা সরাসরি আরিলকে জানালে কাজ হবে। আরিলের ইমেইলে মেইল করে দিতে পারো।
লেখক বলেছেন: ভাইয়া পোস্টটা পড়ে ব্যাপক মজা পাইলাম
আরিল এখানে বলেছেন এই পোস্টে যেই বাগটা বলা হয়েছে সেটা ঠিক হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুক এমনটাই আশা করি...........
নয়তো আরিলকে মেইল করতে হবে ( এবং বাগটা ব্যবহার করেই তার মেইল অ্যাড্রেস জানতে হবে....)
আরিল বলেছেন:
dear fellow bloggers, from time to time we see posts with concerns about the security of personal information and privacy related issues on somewhere in... blog. we have grown to become the largest local social media in bangladesh and our members have entrusted us with their personal email and mobile numbers to use our popular services. this is a big responsibility we take very seriously and do our best to ensure the safest possible guarding of your information.
there has been a few holes in earlier days as pointed out e.g. by you and ragib hasan, and we have applied better and better security as we have developed our services. this post, as others regarding security, is a good reminder to us about how important privacy related issues are to our members. i want to thank the author for bringing up this issue and for helping us identify an actual problem. I also want to thank the author for pointing out that the problem exists, and not informing how it is done so that it could be misused. we found the bug and a fix is being deployed within hours, whereafter i will inform you here in more details. when the feedback was received, we replied that a fix would be deployed soon. very few users could actually exploit this hole, but that is no excuse and we apologise for our delay.
somewhere in... is investing large resources to develop an interesting social media environment in bangladesh, and we need your constant support and feedback to make sure that we maintain high standards. please do inform us through feedback with details if you are concerned or sure about other issues regarding our system and be with us on our exciting journey to make bangladesh interactive.
লেখক বলেছেন: Thanks arild for quick move. This was the purpose of this post.
I'll be waiting for your feedback and if you think you need more details from me then feel free to ask me. I'll provide you some screenshots with the bug.
Last thing i'll say: Although You took 3 month to move but it's better late than never.... Best of luck. :-)
বাগসবানি বলেছেন:
সমস্যা আমিও কিছু দেখছিলাম বটে । কিন্তু সামু নিয়ে মাথা ঘামানো আমার কম্য নয় । কয়েকদিন ভাবচিলাম ও যে একটা পুস্টও দিমু। কিন্তু টাইমও পাইনা ।
এখন আমরাই যদি QA ইন্জিনিয়ার হয়ে যাই ......
লেখক বলেছেন: "এখন আমরাই যদি QA ইন্জিনিয়ার হয়ে যাই ......
"
খারাপ বলেন নাই........ হলাম না হয় ![]()
চাচামিঞা বলেছেন:
এখোনো বাগ থাকলে সেটা ঠিক করিয়ে নেওয়া উচিত।
লেখক বলেছেন: একমত....... আশা করি তারা ঠিক করবেন
নাফিস ইফতেখার বলেছেন:
ঠিক করা উচিৎ অতিসত্ত্বর। খুবই গুরুতর সমস্যা/বাগ এটা!
লেখক বলেছেন: ঠিক হইছে ![]()
নোটিশবোর্ড বলেছেন:
ঘন্টা তিনেক আগে সমস্যাটির সমাধান হয়েছে।
গ্রুপব্লগের এ্যাডমিন মডিউলে ইন্ভিটেশন সেন্ট অপশনে একটি বাগ থাকায় সমস্যাটি হচ্ছিলো।
বিষয়টি আমাদের নজরে আনায় আপনাকে ধন্যবাদ সিউল রায়হান। ধন্যবাদ সবাইকে।
লেখক বলেছেন: আপনাদেরকেও ধন্যবাদ বাগটা ফিক্স করার জন্যে.........
কাঙাল মামা বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হুমমমমমমমম
দীপান্বিতা বলেছেন:
কি ব্যাপার!!!! আর ভয় নেই তো!!!
লেখক বলেছেন: নাহ্........ আমি টেস্ট করে দেখছি এখন আর সমস্যা নাই ![]()
জনৈক আরাফাত বলেছেন:
আর ভয় নেইতো? এক্সাম বাদ দিয়ে কী করতেছো?
লেখক বলেছেন: পড়ার ফাকে ব্লগিং ![]()
লেখক বলেছেন: Yap ![]()
জাতি জানতে চায় বলেছেন:
ভাই, ঐ বাগ-ভল্লুকটা কি শুধুমাত্র গ্রুপ মেম্বারদের জন্য ছিলো নাকি, সবার জন্যই?
লেখক বলেছেন: সব মেম্বারদের জন্যেই
এমনকি যারা লগইন ব্যান তাদেরটাও জানা যাইতো
জাতি জানতে চায় বলেছেন:
খাইছে আমারে!!!
লেখক বলেছেন: না না......... কাউকেই খা্ইতে পারে নাই...... যারা যারা এই বাগটা ব্যবহার করতে পারতো তাদের কেউই এটা নোটিস করে নাই বলেই মনে হয়
উদাসী স্বপ্ন বলেছেন:
পয়লা আমিও অনেকের এমুন ইমেইল পাইছিলাম। তবে সিস্টেম এইটা ছিলো না! অন্যরকম একটা সিস্টেমে। তবে ঐটা মনে হয় বাগ না!
লেখক বলেছেন: কিরকম সিস্টেম ?? একটু ডিটেইলস বলা যাবে ????
আর মেইল যে করেছে সে বাগটা সম্পর্কে জেনে থাকলেও থাকতে পারে.....
লেখক বলেছেন: ব্লগারদের ব্যক্তিগত তথ্যের এক্সেস পাওয়ার মত স্পর্শকাতর বাগ জানলে লিখে ফেলুন
( তবে এমনভাবে লিখবেন কেউ যেন সেটার অপব্যবহার করতে না পারে, আপনার সাথে আছি )
লেখক বলেছেন: Thanks ![]()
আলফা-কণা বলেছেন:
Hi Lekhok bhy!!I want to remove my SAMU blog account. How I can do it, Please let me know............kindly...
লেখক বলেছেন: সাহায্য বিভাগে যেয়ে ফিডব্যাক পোস্ট করে দেখুন। আমি এই ব্যাপারটা ঠিক বলতে পারবো না কিভাবে করা যেতে পারে ![]()
***
যাওয়া কি জরুরী? থেকে যান অচেনা মানুষদের মাঝে, কি যায় আসে?
রেজোওয়ানা বলেছেন:
কি ভয়ংকর ব্যাপার! এখন ঠিক আছে যেনে নিশ্চিত হলাম! অনেকদিন পরে আপনাকে লগইন দেখলাম মনে হয়, ভাল আছেন তো ভাইয়া?
লেখক বলেছেন:
এখন ঠিক করা হয়েছে এটা...
ব্লগে আবার নিয়মিত হওয়ার টার্গেট নিচ্ছি
আপনি কেমন আছেন? অনেকদিন পরে এসেও পরিচিত মুখ দেখে ভালো লাগছে
আমি তুমি আমরা বলেছেন:
ভালো পোষ্ট! প্লাস++++++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন:
এতো ভয়াবহ রকমের খারাপ কথা। মডুদের হস্তক্ষেপ কামনা করছি এই বাগটি মুছে ফেলার জন্য
লেখক বলেছেন: মুছে ফেলা হয়েছে এই পোস্ট লেখার পর পরেই, এখন নিশ্চিন্ত ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















.jpg)
