আমার প্রিয় পোস্ট

২,০০০ ভিজিটর && ২মাস && ৬,০০০ পেজভিউ: সবশেষে ইনকাম= "২৫ সেন্ট" :`> /:) :-/

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

শেয়ারঃ
0 0 0

নতুন রোগে ধরসে, টাইটেলেই সব বলে দেই :( ........ যাই হোক, এখানে বিস্তারিত লিখি.....

আমার একটা সাইট আছে ইউটিউব থেকে ভিডিও খোঁজার এবং ডাউনলোড করার...... সাইটটি বানিয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্ট নলেজ টেস্ট ও প্রাকটিক্যাল কোন কাজ করে নলেজ আরো বাড়িয়ে নিতে..... সাইটটির লিংক: www.watch-and-download.info



সে ব্যাপারে মোটামুটি সফল হয়েছি বলা যায় কারণ এখন আমি আমার যেসব খুঁটিনাটি ব্যাপার জানা দরকার ছিল তার প্রায় সবই জানি...... সাইটটি বানাতে যেয়ে কত বিচিত্র অভিজ্ঞতা হল, কত কি শিখলাম...... প্রথমে শিখলাম পি.এইচ.পি, এরপর এইচ.টি.এম.এল এবং সি.এস.এস........ ডিজাইন লেভেলটা ছিল এরকম: ১) সাইটে কি কি থাকবে তা ঠিক করা ২) কোথায় কি থাকবে তা ঠিক করা, মানে কনটেন্ট পজিশনিং ৩) কোডিং স্ট্রাকচার ঠিক করা.... এক্ষেত্রে ফেসবুকের স্টাইলটাই বেছে নিলাম ৪) যেহেতু অন্যের হোস্টিংয়ে হোস্ট করতে হবে তাই ব্যান্ডউইথ কনজাম্পসন মিনিমাম হবে এই নীতিতে কোডিং করা....

এভাবেই দাঁড়িয়ে যায় সাইটটা....... আমি মনে করি ওয়েব ডেভেলপমেন্ট আমি সি/সি++ এর মত করেই শিখেছি এখন..... শুধু পার্থক্য একটাই, ওয়েব ডেভেলপমেন্টে সৃজনশীলতা দরকার বেশী কিন্তু কোডিং দক্ষতা লাগে না আর আমার মাতৃভাষায় (সি/সি++) এর উল্টাটা সত্য.....

সাইটটির কথা আমি এই ব্লগে লিখেসিলাম, ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করেছি....... ক্যানভাসিং বলতে এটুকুনই.... হাসান ভাইয়ার ফোরাম ও ব্লগে লিখেসিলাম তবে এই ব্লগে যেমন ভাল সাজেশন পেয়েছি ওখানে অতটা ভাল সাজেশন পাইনি...... কমেন্ট করে ভাল লাগা জানিয়েছেন যারা এবং আরো অনেক সাজেশন দিয়েছেন যারা সবার কাছেই কৃতজ্ঞতা জানাই :)

সাইটের সার্চিং অপশন এখন কাজ করছে না কারণ ইউটিউব ওদের এইচ.টি.এম.এল ফাইল পাল্টে ফেলায় আগের কোড কাজ করছে না, সময়ও পাচ্ছি না ঠিক করার :(

যাই হোক, ২ মাস হয়ে গেল...... গুগল অ্যানালাইটিক্স থেকে সাইটের পরিসংখ্যান:

ভিজিটর: ১,৯৭৩
পেজ ভিউ: ৬,৩৪০
ইনকাম: দশমিক শুন্য পঁচিশ সেন্ট ( মানে ২৫ পয়সা আরকি )

উল্লেখ্য ২৫ সেন্ট আসছে ৩টা ক্লিকে এবং ৩টা ক্লিকই আমার বন্ধুদের বলে ক্লিক করানো হইসে ;) ;)

ঘোষণা: সাইট থেকে যা শিখেছি তা থেকে বিশাল একটা টিউটোরিয়াল শুরু করব ১৬ তারিখের পর থেকে... শুরু হবে বেসিক এইচ.টি.এম.এল দিয়ে, শেষ হবে কোডিংয়ের নাড়িনক্ষত্র দিয়ে......... দোয়া করবেন :)

 

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি আপনার সাইটের নিয়মিত ভিজিটর।
আমি অনেক গান ওখান থেকে ডাউনলোড করেছি।

কিন্তু অনেক সময় কিছু গান ইউটিউবে থাকা সত্তেও আপনার সাইটে খুজে পায় না।

এটার সমাধান করেন।

যেমন নিচের লিংক টি আপনার সাইটে ওপেন হওয়া তো দুরের কথা খুজেই পায় না।

http://www.youtube.com/watch?v=StQ95NTLDxA

আর গানটি হল




দ্রুত এই সমস্যার সমাধান করেন।
ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: প্রথমেই ধন্যবাদ আপনি একজন রিটার্নিং ইউজার এটা জানতে পেরে :)

ভাইয়া লিংকটা কাজ করে তো........ দেখেন নিচের লিংকটা:
http://watch-and-download.info/watch.php?v=StQ95NTLDxA

ডাউনলোড লিংকটাও দেই:
সরাসরি ডাউনলোড লিংক


সার্চিং কাজ করে না কারণটা পোস্টে বলেছি :( .......

তবে সরাসরি লিংক কপি করে পেস্ট করলে কাজ করে :)

********

অনেক ভাল সমাধান বের করছি...... এই মাসটা অপেক্ষা করেন :) :)

২. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১
জামাল ঊদ্দিন বলেছেন: আপনার টিউটরিয়ালের জন্য অপেক্ষা...:)
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ও.কে...... আশা করি ভাল একটা টিউটোরিয়াল দিতে পারব :)

৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
হা...হা...হা... বলেছেন: পোষ্টের আশায় রইলাম।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :) :) নিরাশ করব না আশা করি....

৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
অদ্ভুত বলেছেন: পড়ে মজা পাইলাম ম্যান ...
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: :) সহজ সরল সত্যকথন ভাইয়া

৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
ম্যাভেরিক বলেছেন: ২৫ সেন্ট, মানে ২৫,০০০,০০০ মাইক্রো সেন্ট! সে তো অনেক হে, সিউল। :|
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ওয়াহ ভাইয়া একদম মিলিয়নার বানিয়ে দিলেন তো B-) B-) :P থেংকু থেংকু

৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: টিউটোরিয়াল দিন... বেশি পর্বে ভাগ করবেন না.. অপেক্ষায়..
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: বেশী লাগবেই :( আমি ডিটেইলস এ লিখতে চাই.......

ভাবছি কোডিং পার্টটা এক পর্বে লিখি কারণ নেট থেকে কোডিং শিখার মানুষ তেমন নাই, তারচেয়ে ডিজাইন শিখলে নিজেই থিম এডিট করে অনেকে ব্লগ বানিয়ে নিজেই কিছু করতে পারবেন....... তাই ডিজাইন লিখি ১০টা পর্বে..... কি বলেন ???

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
জনৈক আরাফাত বলেছেন: ম্যাভেরিক ভাই, সবসময় পজিটিভ মানুষ! হা হা হা!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: সহমত :)

৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
ক্যামেরাম্যান বলেছেন: শুধূ ক্লিক কেন, পেজভিউ থেকেও তো কিছু ইনকাম হওয়ার কথা। আমার খবর আরো করুন। ঠিকানা ভেরিফাই করার জন্য যে চিঠি পাঠিয়েছিল সেটা আজো আসেনি (মানে পাইনি) ১৫ ডলার ক্রস করার পর গুগল পেইড এড বন্ধ করে দিয়ে সার্ভিস এড দিচ্ছে।

তবে যা শিখেছেন, সেটা কিন্তু অমূল্য।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: খ্যাকজ......পেজ ভিউ থেকে আসছে ২ সেন্ট ;) :D

আপনি একটা কাজ করেন...... ঢাকা ভার্সিটি কিংবা বুয়েটের হলে থাকা কারো অ্যাড্রেস ব্যবহার করেন..... এসব জায়গায় পিন কোড মিস হয় না.... আমি বুয়েটে এবং হলে থাকি.... আমার পিন কোড আসছিলো ২২ দিনে..... আমার আরো ২ বন্ধুরও একি সময় লেগেছে

শেষ কথাটার সাথে ভীষণভাবে একমত :)

১০. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
আসফাকুল আমিন বলেছেন: ২৫ সেন্ট মানে ২৫,০০০০০০০০০০০০ পিকো সেণ্ট :-/ :-/ :-/ :-/ , গরিব দুখি মানুষ জনরে কিসু দান দরবার করেন ভাই
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: হবে না...... মিলিয়নার শুনতেই ভাল লাগে..... কম / বেশী চলবে না ;)

১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
ইমতিয়াজ জামিল বলেছেন: এরপর এর থেকেও সফল কিছু করবেন নিশ্চয় :) শুভ কামনা :)
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ :) :)

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: আশা করি কাজে লাগার মত কিছু লিখতে পারব..... আপনি আমার সাইটটাতে যেয়ে দেখতে পারেন, সাইটটার পুরো ডিজাইন আমার করা..... কিভাবে করলাম সেটাই লিখব মূলত.... ওতে সবই কাভার করবে :)

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: :) :)

১৪. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আগেরটা ভূল লিংক দিয়ে ফেলেছিলাম

আমার নিচের গানটি খুব দরকার...
গানটি একই কিন্তু নিচেরটা সম্ভবত পুরো গান আছে।

http://www.youtube.com/watch?v=jOXYMngMfeU

একটু সরাসরি ডাউনলোড লিংক দেন প্লিজ।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: এইটা দেখেন তো:

Click This Link

১৫. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: গুগল এডসেন্স দিয়ে টাকা ইনকাম বিশাল শ্রম এবং সময় সাধ্য। আপনার সাইটের আয়ু মাত্র ২ মাস। গুগল এডসেন্স দিয়ে টাকা কামাতে আপনাকে ব্যপক অপটিমাইজেশনে যেতে হবে। গুগুল পিআর যত বাড়বে এডসেন্স থেকে আয়ের সম্ভাবনাও তত বাড়বে। তাছাড়া এফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে ভাবতে পারেন।

টিউটোরিয়ালগুলো বেশ কাজে আসবে। ধন্যবাদ।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: এফিলিয়েট মার্কেটিং এ আমি নাই....... কোনভাবেই নাই....

আপনার আইডিটাই অনেক কথা বলছে :) অ্যাডসেন্স নিয়ে কাজ করা অনেক পরিশ্রমের কাজ এটা আমিও জানি...... আমার আসলে অবাক লাগলো ৬০০ পেজ ভিউ হল, প্রতি পেজে ২টা অ্যাড ইউনিট তবু কেউ ক্লিক করল না এই ব্যাপারটাতে ;)

অবশ্য অবাক হওয়ারও কিছু নাই, আমি নিজেও কোনদিন কোন পেজের অ্যাডে ক্লিক করি না........ :) :)

১৬. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
বাবর মোহাম্মদ বলেছেন: তারাতারি শুরু করেন ভাই...আকাইম্মা বসে আছি।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: ওকে :| :|

১৭. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এফিলিয়েট মার্কেটিং এর প্রতি আপনার অনিহার বিষয়টি একটু খুলে বলবেন কি? কাজে আসতে পারে তাই। ধন্যবাদ।
১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আরে নাহ... ব্যক্তিগত কারণে অনীহা.......

অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমার পছন্দ না কারণ এটাতে ক্রিয়েটিভিটি নাই.......এটাতে আমি বাধ্য অন্যের হয়ে কাজ করার জন্যে......
সি.এস.ই'র স্টুডেন্ট হয়ে এটা করার তাই ইচ্ছা নাই..... আমার ইচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজমেন্টের মত কোন সফটওয়ার বানানো, ওটা ব্যবহার করা নয় :)

১৮. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮
শামীমস বলেছেন: আমারও কয়েকটা ওয়েবসাইট আছে কিন্তু এডসেন্সে ভালো ফল পাচ্ছি না। তবে আপনার সাইটে যেখানে এড বসিয়েছেন সেখানে ভালো ক্লিক পাবেন না। আপনি যেখানে ভিডিও বসিয়েছেন তার ঠিক নিচে এড বসান আশা করি ফল পাবেন।
১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ভিডিও'র নিচে একটা ৭২৮ * ৯০ অ্যাড আছে তো..... :)

ক্লিক পাওয়ার তেমন কোন কারণ নাই যেহেতু আমার সাইটের ব্যবহারকারী বেশিরভাগই বাংলাদেশী..... আমি কিংবা আমার বন্ধুরা সজ্ঞানে অ্যাডে কখনো ক্লিক করিনা সুতরাং অন্যেরাও করবে না এইটাই নরমাল ;)

১৯. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৩
মোহাইমেন বলেছেন:
জাষ্ট দুইটা এড ইউনিট দিয়ে রাখছি, একটা চ্যানেলে। দুইমাসের ও কম হলো। এড এর অপটিমাইজেশনের জন্য এক সেকেন্ড ও টাইম দেয়া হয় নাই। তারপরও ৮০+ ইউএসডি আর্ন হয়েছে। একটু অনসাইট/অফসাইট টুইক করলে মিনিমাম এটা দুইগুন হবে, কিন্তু টাইম পাচ্ছি না করার। আর আপনারা ২৫ সেন্ট পেলেন!!!! অবাক হতে হয়!!!
১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আপনার সাইটের লিংকটা শেয়ার করা যাবে ??? :) দেখতাম.....

আমার সাইটের টার্গেট ভিজিটর বাংলাদেশীরা এবং অনলাইন অ্যাডভার্টাইজিং এ বাংলাদেশীরা এখনো অত অ্যাক্টিভ না তাই ক্লিক না পাওয়াই নরমাল..... আমি জানি এইটা.....

যাই হোক, সাজেশন দিলে খুশী হব....:)

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আশা করি, তাড়াতাড়িই শুরু করতে পারব........

২১. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৮
পৃথীবি বলেছেন: "সাইটের সার্চিং অপশন এখন কাজ করছে না কারণ ইউটিউব ওদের এইচ.টি.এম.এল ফাইল পাল্টে ফেলায় আগের কোড কাজ করছে না, সময়ও পাচ্ছি না ঠিক করার" - I want to learn this! How fix this? me also learning! And waitting for your tutorial!
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: সরি ভাই...... আমার রিপ্লাই মুছে ফেলতে যেয়ে আপনার কমেন্টটাই মুছে দিয়েছিলাম....

২২ নাম্বার কমেন্টে উত্তর দেয়ার চেষ্টা করেছি...

২২. ১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
সিউল রায়হান বলেছেন: কাজটা সিম্পল.......এখন ইউটিউবে সার্চ করার পরে রেজাল্টগুলো এই ফরম্যাটে থাকে: div class="video-cell *sr" style="width:19.5%"

তো পেজটার মাঝে এরকম যদি ২০টা ডিভ ট্যাগ থাকে তাহলে রেজাল্ট ২০টা...... আমাদের কাজ হবে এই ডিভ গুলোকে পার্সিং করা ( রেগুলার এক্সপ্রেশন দিয়ে)..... এরপর রেজাল্টগুলোকে পার্সিং করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করা....


আমি কোড করার সময় ডিভ ট্যাগগুলোর নাম এবং তার চাইল্ড ডিভগুলি একরকম ছিল কিন্তু এখন আরেকরকম তাই এখন আর সার্চিং কাজ করছে না :( এখন আবার নতুন করে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে যাতে নতুন ডিভ ট্যাগগুলির ফরম্যাটে রেজাল্ট পার্সিং করা যায়....
২৩. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
মোহাইমেন বলেছেন:
div parse করার দরকার নাই, নীচের এক্সপ্রেশন লিখে দিন কাজ করবে।

এটি FLV ডাউনলোড করবে -
preg_match('/"fmt_url_map": ".*?35|(.*?),.*?"/sim', $page, $match);


আর mp4 এর জন্য -
preg_match('/"fmt_url_map": ".*?22|(.*?),.*?"/sim', $page, $match);

কাজ না করলে জানাবেন। ধন্যবাদ।
২৪. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
মোহাইমেন বলেছেন: preg_match('/"fmt_url_map": ".*?35|(.*?),.*?"/sim', $page, $match);

বার হবে না, সামু ফিল্টার করেছে -

preg_match('/"fmt_url_map": ".*? 35 % 7C(.*?) % 2C.*?"/sim', $page, $match);

% এর আগে-পিছে ওয়াইড স্পেস মুছে দিন।
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: না না...... উনি আসলে সার্চিং কেন কাজ করছে না এটা জানতে চেয়েছিলেন.... সেটার রিপ্লাই ছিল ওটা.....

আপনার প্রসেসটা ঠিক আছে ডাউনলোড লিংক বের করার জন্য :)

২৫. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
টাক্কা বলেছেন: পোস্টের অপেক্ষায় আছি।
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ১৬ তারিখের বন্ধে আশা করি সব গুছিয়ে নিতে পারব, এরপরেই লিখব :)

২৬. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
মোহাইমেন বলেছেন:
সার্চিংয়ের জন্য FEED ইউজ করতে পারেন, পার্সিং এর ঝামেলা/এরর লেভেল কমে যাবে। ডিটেইলস গুগলের কোড সেকশনে পাবেন।

একটা উদাহরন:
Click This Link

start-index হলো offset , আর max-results হলো limit।

এখান থেকে XML (RSS Feed) parse করে নিন, যেটা ERROR less হবে।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ইউটিউবের এই ফিডগুলিতে সমস্যা আছে.... আমি কোডিংয়ের আগে ভালমত পড়েছি এই এ.পি.আই গুলি নিয়ে..... এগুলি রিসেন্ট ডাটা শো করে না সবসময়

আপনি নিজেও চেক করে দেখতে পারেন..... নতুন কোন শব্দ দিয়ে সার্চ দিন, দেখবেন ফিড আর মেইন পেজে আলাদা শব্দ :(

এরফলে আমাকে পেজ পার্সিং করে কাজ করতে হয়েছিল :| নয়তো এ.পি.আই থাকতে কেউ এমন ডেসট্রাক্টিভ কাজ করে বলেন ???

২৭. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫০
শয়তান বলেছেন: ইউটিউবে আরও পরিবর্তন আসবে ।বুইঝা শুইনা পরিশ্রম দেন
১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: ইয়াপ...... আমিও জানি ওরা ফ্রিকোয়েন্টলী ডিজাইন পাল্টায় এরকম প্রক্সি সাইটগুলিকে বাঁশ দিতে তাই আমি এমনভাবে কোড করে রেখেছিলাম যাতে কষ্ট বেশী একটা না লাগে :)

এই যেমন ধরেন, এখন আমাকে যে ফাইল পাল্টাতে হবে সেটার ইনপুট একটা প্লেইন এইচ.টি.এম.এল এবং আউটপুট একটা অ্যারে.......

ফলে ফাইলের রেগুলার এক্সপ্রেশনগুলি আবার লিখলেই হয়ে যাবে :( কিন্তু ইচ্ছাই করে না ঠিক করতে....... ভাবছি ডোমেইন নেম পা্ল্টাবো...... ডট কম ডোমেইন কিনি একটা, ফেসবুক ও মেটাক্যাফে থেকে ভিডিও ডাউনলোডের সুবিধা দেই.... কি বলেন ভাইয়া ???

২৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
শয়তান বলেছেন: ব্যবসায়িক প্ল্যান থাকলে ডটকম নেয়াই ভাল । আপনার ডটইনফো দেখে বুঝেছিলাম কেবল পরিক্ষানিরীক্ষাই করবেন এটা দিয়ে । এনিওয়ে যতদুর জানি ফেসবুক ভিডিওতেও পরিবর্তন আসতেছে
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: কেমন পরিবর্তন একটু আইডিয়া দিতে পারবেন ??? আমি সেইমত প্ল্যান করে ফেলি এই কয়দিনের ছুটিতে

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: B-) B-)

৭০/১০০*২৫ = ১৭ টাকা ৫০ পয়সা

 

মোট সময় লেগেছে ১.১০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই