আমার প্রিয় পোস্ট

ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি :)

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭

শেয়ারঃ
0 0 0

যদিও অ্যালগরিদমের কাজগুলি (যেমন: কার্নেল ডেভেলপমেন্ট) সবচেয়ে ভাল লাগে আমার তবুও আমি ওখানে খুব দুর্বল বলে আমার জন্য ওয়েব ডেভেলপমেন্টই পারফেক্ট...... তাই আমার নিজের নলেজ শেয়ার করে ও যদি অন্যের উপকার হয় এই লক্ষ্য নিয়ে একটি টিউটোরিয়াল শুরু করছি :)
আমাদের টার্গেট অত বড় না, গুগল সার্চের মত একটি সাইট বানানো.......মানে ওরকম দেখতে এবং ওরকম ফাংশনালিটি'র একটি সাইট বানানো আরকি

সূচনা:

যাই হোক, আমি নিজের নলেজ টেস্ট করার জন্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার একটা সাইট তৈরী করেছি...... আমি প্রমিজ করেছিলাম ওটা বানানোর সময় যা যা শিখেছি তা অন্যদের সাথেও শেয়ার করব...... সেই লক্ষ্যটা এখন পাল্টে নিয়েছি কারণ আমি দেখলাম বাংলাদেশে সি.এস.ই. ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা তারা মূলত ওয়েব নিয়েই কাজ করেন কিন্তু ভাল রিসোর্স কিংবা গাইডলাইনের অভাবে হতাশ হয়ে পড়েন আর যারা সি.এস.ই. ব্যাকগ্রাউন্ডের তাদের একটা কুইক ডকুমেন্টেশন দরকার এই বিষয়ে........... দু'টোর মাঝে সমন্বয় করে উভয়কেই উপকৃত করাই এই টিউটোরিয়ালটি'র উদ্দেশ্য :)

প্রস্তুতি পর্ব:

ওয়েবসাইটের গঠন কেমন হবে, কোথায় কি থাকবে, কোথায় ক্লিক করলে কোথায় যাবে এগুলি সব আউটপুট ডিজাইনে ডিফাইন করতে হবে এবং এই আউটপুট ডিজাইনটি হল: এইচ.টি.এম.এল...... ফলে ব্যাকগ্রাউন্ডে যেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজই ব্যবহার করি না কেন আমাদের আউটপুট দিতে হবে এইচ.টি.এম.এল দিয়ে......... আমাদের টিউটোরিয়াল যেহেতু প্রথম দিকে আউটপুট নিয়ে কাজ করবে তাই এটাতে কাজ করায় অভ্যস্ত হয়ে নিতে হবে আমাদের.......

সুতরাং আমি নিচে কিছু সফটওয়ার ও অ্যাড-অন লিখছি.... সব নামিয়ে ইন্সটল করে নিন..... না পারলে বলবেন প্লিজ.....

১) ওয়েব ব্রাউজার হিসেবে ফায়ারফক্স :
আপনি ক্রোম কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা অপেরা ব্যবহারকারী হতে পারেন, আমি সুইচ করতে বলব না তবে এটাও ইন্সটল করে নিন কারণ আমাদের কাজের সুবিধার জন্যেই একে লাগবে.... অন্য ব্রাউজারগুলিতে অত সুবিধা নেই ডেভেলপমেন্টের জন্যে

২) এলিমেন্ট ভিউয়ার হিসেবে ফায়ারবাগ অ্যাডঅন :
এটি ফায়ারফক্সের অ্যাডঅন........ এটি দিয়ে আমরা এইচ.টি.এম.এল এর বিভিন্ন এলিমেন্ট পরীক্ষা করব, জাভাস্ক্রিপ্ট কোডিং চেক করবো, সি.এস.এস চেক করব........
এর গুরুত্ব সম্পর্কে একটা কথাই বলব, যে ডেভেলপার এটার নাম শোনার পরেও ব্যবহার করেনা হয় সে এক্সট্রিম গীক একজন অথবা সে একজন নির্বোধ ওয়েব ডেভেলপার

৩) ইন্টারনেট এক্সপ্লোরারে পেজ কেমন আসবে তা দেখার অ্যাডঅন :
ফায়ারফক্স যতই ভাল হোক, উইন্ডোজ এখনো ৬০% বাজার দখল করে আছে.....সুতরাং একে অবশ্যই অবহেলা করা যাবে না আবার একসাথে ফায়ারফক্স ও এক্সপ্লোরার খোলা রেখে পি.সি. স্লো করারও মানে হয়না তাই এই অ্যাড অনটি আমাদের লাগবে

৪) এইচ.টি.এম.এল ও সি.এস.এস ও সবকিছুর এডিটর হিসেবে "নোটপ্যাড প্লাস প্লাস":
আমরা যাই লিখিনা কেন তা কোন একটি টেক্সট এডিটরে লিখতে হবেই....... নেটবিন'স অনেক ভাল তবে আমি অসাধারন এবং লাইটওয়েট একটি সফটওয়ার হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস এরই নাম বলব....... আপনারা নিজেরা অন্য কোড এডিটরে অভ্যস্থ হয়ে থাকলে এর দরকার নেই বলব

৫) ফায়ার এফ.টি.পি. অ্যাডঅন ফাইল আপলোডের জন্যে :
আমরা যাই ডেভেলপ করিনা কেন সেটাকে একটা সার্ভারে রাখতে হবে নিজের পিসি থেকে নিয়ে...... আমরা যেহেতু নিজের পিসিকে সার্ভার হিসেবে ব্যবহার করিনা তাই ফাইল আপলোড করতে হবে আমাদের এবং এজন্যে এই সফটওয়ারটি আমাদের কাজে লাগবে

আজ এটুকুনই...........ভাল থাকুন সবাই :)

 

প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: অবশ্যই :)

২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১
ইসানুর বলেছেন: চলুক....

লাইনে দাড়াইলাম।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: ওকে ওকে :)

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৫
মাতব্বর বলেছেন: ভালো উদ্যোগ, আশা করছি অনেক কিছু জানতে এবং অল্প কিছু জানাতে পারবো :) :D
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: দেখা যাক....... আমারও টার্গেট সেম...... :D

৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
অক্টোপাস বলেছেন: ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
একটি পেয়ে পরবর্তী কিস্তিগুলোর জন্য আগ্রহ বেড়ে গেল!
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: পরবর্তী গুলিও পড়বেন এবং সাজেশন দিবেন আশা করি......

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
পাপী বলেছেন: বেশী এডভান্স লেভেলের জিনিষ মনে হইতেচে!!
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: হা হা হা...... উল্টা এইটা হইল সবচেয়ে লোয়ার লেভেলের জিনিস ;)

৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০
হাইমচর বলেছেন: সঙ্গে আছি, চালিয়ে যান।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: ওকে :)

৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫২
জামাল ঊদ্দিন বলেছেন: অক্টোপাস বলেছেন: ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
একটি পেয়ে পরবর্তী কিস্তিগুলোর জন্য আগ্রহ বেড়ে গেল!
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: সাথে থাইকেন :)

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
শিবলী বলেছেন: ধন্যবাদ +
প্রিয়তে

- আশা করি পরের পর্ব দ্রুতই দিবেন।
- ধন্যবাদ আবার।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: আগামী পর্ব কালকেই আশা করি........

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: খ্যাক খ্যাক ;) তুমি তো এই লাইনের না...... তুমি ইন্টারেস্ট পাবা না......

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: সবগুলি পর্ব লিখলে আশা করি কাজের কিছু একটা হবে.......

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
প্রধান বিচারপতি বলেছেন: পর্বগুলো তাড়াতাড়ি না ছাড়লে মহামান্য প্রধান বিচারপতির আদেশ না পালনের কারনে আদালত অবমাননার অভিযোগ আনা হবে। ;)
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: তাড়াতাড়িই দিব....... এই যেমন, কালকেই থাকবে: বেসিকস এবং বিভিন্ন এলিমেন্ট এক্সেস নিয়ে :)

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪
রহমানরক্তিম বলেছেন: টাকা লাইগলে দিমো......।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: নাহ...... টাকা লাগবে না /:)

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪
ফজলুল করিম বলেছেন: দেখা যাক কতদুর যায়। এই ব্লগে আনেকেই শুরু করছে কিন্তু কেও মাগার শেষ করে নাই। যাষ্ট কলা অার মুলা।

তবে আপনারে অন্যরকম লাগতাছে।

আপনার এই সুচনায় আমার মোবারকবাদ। প্লিজ শেষ করবেন।
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬
ফজলুল করিম বলেছেন: দেখা যাক কতদুর যায়। এই ব্লগে আনেকেই শুরু করছে কিন্তু কেও মাগার শেষ করে নাই। যাষ্ট কলা অার মুলা।

তবে আপনারে অন্যরকম লাগতাছে।

আপনার এই সুচনায় আমার মোবারকবাদ। প্লিজ শেষ করবেন।
১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
ফজলুল করিম বলেছেন: দেখা যাক কতদুর যায়। এই ব্লগে আনেকেই শুরু করছে কিন্তু কেও মাগার শেষ করে নাই। যাষ্ট কলা অার মুলা।

তবে আপনারে অন্যরকম লাগতাছে।

আপনার এই সুচনায় আমার মোবারকবাদ। প্লিজ শেষ করবেন।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: ইনশাল্লাহ শেষ করব :)

১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
ফজলুল করিম বলেছেন: খাইছে ৩ বার পোষ্ট হইছে। সরি।
১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১
'লেনিন' বলেছেন: ৫নং এ ফায়ারএফটিপি হবে.. FireFTP এটা একবার আমাকে বেশ ঝামেলা থেকে বাঁচিয়েছিলো। মন্থরগতির ইনফ্রারেড দিয়ে জিপি ইন্টারনেট ব্যবহার করছিলাম গোড্যাডি'র এফটিপি। ফাইল আপলোড হচ্ছিলোই না! বেশ কয়েকটি ক্লায়েন্ট ব্যবহার করে পরে ফায়ারএফটিপিতে ট্রাই করেই দেখি প্রথম চেষ্টাতেই মাৎ।

ভালো উদ্যোগ অব্যাহত থাকে যেনো :)
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: ওহ :( ভুল হয়ে গেছে...... লিংকটা অবশ্য ঠিক আছে.... ঠিক করে দিচ্ছি :)

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: B-) B-)

১৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
জামাল ঊদ্দিন বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরারে পেজ কেমন আসবে তা দেখার অ্যাডঅন টা উবুন্টুর/লিনাক্সের জন্য নাই , কি করা যায় বলেন তো... :(
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ২১ নাম্বারেরটা ট্রাই করে দেখেন তো :(

আমার ধারণা নাই এক অ্যাডঅন অন্য অপারেটিং সিস্টেমে না চললে কি করতে হয়..... এক্ষেত্রে আমি আপনাকে বলব, আপনি http://browsershots.org/ সাইটটির সাহায্য নিন... ওখানে অসংখ্য ব্রাউজারে আউটপুট কেমন আসবে তা টেস্ট করা যায়

২০. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭
ইউনুস খান বলেছেন: শিখার জন্য লাইনে দাঁড়াইলাম ;)
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: তাই ?? ;)

২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৪
'লেনিন' বলেছেন: @জামালউদ্দীন: উবুন্তুতে ওয়াইন বা ক্রসওভার দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ থেকে সব ইনস্টল করতে পারেন। ies4linux একটি প্যাকেজও আছে। আমার একটি পুরানো পোস্টে উবুন্তু বা লিনাক্সে ইনস্টল করা যায় এমন অসংখ্য সফটওয়্যারের লিস্টের লিংক দিয়ে রেখেছি।

IEnetrenderer এর জন্য একটি এডঅন আছে ফায়ারফক্সে। সেটি দিয়ে কাজ চালানো যায় কোনো রকমে।
২২. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
স্বাধীনতার বার্তা বলেছেন: অক্টোপাস বলেছেন: ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
একটি পেয়ে পরবর্তী কিস্তিগুলোর জন্য আগ্রহ বেড়ে গেল!
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: লিখলাম পরেরটা :)

২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: মেরী ক্রিসমাস দিদি :)

২৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
সামিউর বলেছেন: ৪ নম্বর ধাপটা একটু ডিটেইলস বলেন। আমি তো কিছু ডাউনলোড করতে পারলাম না। ডাইরেক্ট লিংক দেয়া যায়না ??? অথবা কোনো বিকল্প ???
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: http://www.filehippo.com/download_notepad/ ট্রাই করে দেখুন তো.....

২৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০
'লেনিন' বলেছেন: সামিউর আরেকটা দুর্দান্ত বিকল্প আছে http://www.geany.org এটা নোটপ্যাডের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে সুবিধাজনক। এটাও পুরোপুরি ফ্রি এবং ওপেনসোর্স।
২৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪০
অনেক ভেবে চিন্তে একজন বলেছেন: "যদিও অ্যালগরিদমের কাজগুলি (যেমন: কার্নেল ডেভেলপমেন্ট) সবচেয়ে ভাল লাগে "

খেক খেক :)

০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: না ভাই, এখানে বেশী একটা চলবে না৷ আলাদা সাইটে ‍লিখবো ঠিক করেছি কারণ কষ্ট করে লিখা জিনিস হারাতে চাই না

শুভ কামনার জন্যে ধন্যবাদ

২৮. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯
জামাল ঊদ্দিন বলেছেন: সিউল ভাই , এই পোষ্টটা পরে আর দেখা হয় নি ... লেলিন ভাই যে সমাধানটা দিয়েছেন সেটাই খুজে পাওয়ায় হয়ত ...
লেলিন ভাইকেও ধন্যবাদ... :)
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: লিনাক্স আসলেই আমি চুপ :( নেট ঘেটে যা পাই তাই বলি

২৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯
মোবাইলসেট বলেছেন: ধন্যবাদ .............
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: পেন্ডিং রাখুন ধন্যবাদটা..... নিজের সাইটের কাজ অলমোস্ট শেষ.... ওটা চালু করলে তখন দিয়েন :)

৩০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১
মহসিন০৮ বলেছেন: পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি.....
৩১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৩
মহসিন০৮ বলেছেন: আপনার ওয়েব সাইট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ক লেখাগুলো এখানে পোস্ট করার জন্য অনুরোধ করছি,,, http://www.itechbangla.com/
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: আমি যে আর কোথাও লিখি না..... আর এই সিরিজ পুরোটাও তো লিখিনাই..... লিখলে তখন প্রকাশ করতে পারেন আপনার সাইটে :) ধন্যবাদ

৩২. ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০১
জাহাঙ্গীর হাবিব বলেছেন: অপেক্ষায় আছি, আরো চাই দিন ফুরোবার আগেই। অসাধারন সাহাসী পদক্ষেপ। দেইখেন ভাই, পরে না আবার ওস্তাদি মাইর দেখাইয়া আসল টিপস লুকাইয়া রাইখ্যা কইবেন ফোনে জাইনা নিয়েন অথবা ........
১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৩

লেখক বলেছেন: নিজের ব্লগ তৈরী করতে আরেকটু সময় লাগবে। এমনিতে হয়ে গিয়েছে তবে সাইডবারটা তৈরী করা হয়নি, ওটা হলেই শুরু করার ইচ্ছা আছে। :)

আর ভয় পাবেন না, আমি কোন কিছুই হিডেন রাখবো না অথবা টাকা না দিলে বলবো না এমন কিছুর সামান্যতম সম্ভাবনাও আনবো না। ওই টাইপের মানসিকতা আমার নাই

৩৩. ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৬
অনির্বাণ রায়। বলেছেন: ভাই আর গুলান কই ? লিঙ্ক টা ইট্টু দিবাইন ।
১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: likhsi ekhono, sesh hole paben :)

 

মোট সময় লেগেছে ১.১৩৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই