আমার প্রিয় পোস্ট

ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব ১: টুলস পরিচিতি ও প্ল্যানিং

২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২

শেয়ারঃ
0 0 0

আগের পর্বে (পর্ব 0: সূচনা ও প্রস্তুতি) জানিয়েছি কি কি প্রয়োজন হবে আমাদের...... এই পর্বে থাকছে টুলসগুলির ব্যবহার এবং বেসিক প্ল্যানিং....

ফায়ারবাগ ব্যবহার:
আপনারা আশা করি ফায়ারবাগ ইনস্টল করে ফেলেছেন... সফলভাবে ইনস্টল করলে নিচের ছবির ১ নং বৃত্তটির মত একটি গুবরে পোকা সদৃশ ছবি দেখতে পাবেন আপনার ফায়ারফক্সের স্ট্যাটাস বারের নিচে ডান দিকে...... এবার ক্লিক করুন ওখানে.... ছবির ২ নং অংশের মত একটি আয়তাকার অংশ ওপেন হবে.... এটি হল সামহোয়ারইন সাইটের এইচ.টি.এম.এল..... এবার ৬ নং এ দেখানো অ্যারোটাতে ক্লিক করুন এবং ওয়েবপেজে মাউস নিয়ে মুভ করতে থাকুন, দেখবেন ৩ নং আয়তাকার অংশটিক্রমাগত পরিবর্তন হচ্ছে....



এবার আসা যাক ৩ নং অংশের জন্যে...... এখানে আপনারা অনেক কিছুই লেখা দেখছেন, তাইনা ??? সব এড়িয়ে যান এখন...... শুধু যেটা নোটিস করবেন তা হল: মাউসটি যে অংশে থাকছে সেখানে আরো কিছু থাকলে তা নীল বর্ডারের মাঝে দেখাচ্ছে < div > (ডিভ ট্যাগ) এবং ডান পাশে অংশটি পরিবর্তন হচ্ছে( ৫ নং এরিয়া)

এর কারণটা বলি, প্রথাগতভাবে এইচ.টি.এম.এল টিউটোরিয়াল শুরু হয় ব্যবহারকারীকে সিনট্যাক্স শিখানোর মধ্য দিয়ে.... এইচ.টি.এম.এল. হল অনেকগুলো ট্যাগের সমষ্টি...... ট্যাগ বলতে কিছু টেক্সটের সমষ্টি বুঝায় যার শুরু ও শেষ স্পষ্টভাবে একটি শব্দ দ্বারা উল্লেখ করা হয় এবং শব্দটি টেক্সটগুলির রিপ্রেজেন্টেশন কেমন হবে তা ডিফাইন করে....যেমন: < বোল্ড > ক-খ-গ-ঘ < /বোল্ড > অর্থ হল ক-খ-গ-ঘ অক্ষরগুলিকে বোল্ড করে ক-খ-গ-ঘ দেখাতে হবে......
শেখার জন্যে ১৯৯০(ইন্টারনেটের জন্মসাল)-এ এটি ১০০% সঠিক পথ ছিল কিন্তু ২০০৯ এর শেষ প্রান্তে এসে বলা যায় ১৯৯০ সালে টিম বার্নস লি'র হাতে সূচনা হওয়া প্রজেক্ট আজ অনেক এগিয়েছে, কাঠামোবদ্ধ হয়েছে (যেকোন একটি সুন্দর স্থাপনার মত).... এবং এখন মোটামুটিভাবে বলা যায় যেকোন ওয়েবপেজই( এটাকে স্থাপনা মনে করুন) মূলত অনেকগুলি ডিভিশন ট্যাগের( এটাকে স্থাপনা'র ইটগুলি মনে করুন) সমষ্টি........ ফলে যেকোন পেজ বানাতে/এডিট করতে চাইলে আমাদের সেটার ডিভ ট্যাগগুলিকে বের করতে হবে এবং এরপর সেটার মাঝের এলিমেন্টগুলিকে তৈরী/এডিট করতে হবে....... এটাকে অনেকটা মানচিত্রে শহর খোঁজার করার মত বলা যায়......প্রথমে বিভাগ- তারপর জেলা- তারপর শহর....... ফলে প্রথাগত পদ্ধতিতে এগুতে হবে এমন কোন কথা নেই

প্ল্যানিং:
অনেক কথা লিখে ফেললাম...... এ পর্বটা আমাদের এটাই ধারণা দিল যে, আমরা যেকোন ওয়েবপেজকে এভাবে ভাগ করে নিব যে: মনিটরের স্ক্রিনটা একটা ফাঁকা জায়গা, আমরা সেই জায়গাতে একটা সুন্দর স্থাপনা বানাতে চাই ফলে অনেকগুলো ডিভ ট্যাগ ব্যবহার করে ডিফাইন করব কোথায় কি থাকবে......

এবার ২টি টেস্ট:
১) সামহোয়ারইন সাইটের উপরে যে ছবিটা আছে সেই ছবিটাকে ফায়ারবাগ অন করে সিলেক্ট করুন এবং ছবিটার লিংক বের করুন( ছবিটা সিলেক্ট করলে ফায়ারবাগ প্যানেলের ৫নং অংশে background লিখার পাশে লিখা আছে দেখবেন, ওটাই লিংক)
২) ধরুন আপনি গুগলের হোমপেজটার মত একটা সাইট বানাবেন...... কি মনে হয় আপনার ??? কয়টি ডিভ লাগবে?? মানে কয়টি অংশে ভাগ করবেন ওদের সাইটটা ???

টেস্ট গুলির উত্তর শেয়ার করবেন আশা করি......সামনের পর্বগুলির জন্যে এটা দরকার...... ভাল থাকুন সবাই :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েব ডেভেলপমেন্ট ;
প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
হা...হা...হা... বলেছেন: শোকেসে তুলে রাখলাম। আপনার লেখা শেষ হলে এক সাথে পড়ব। ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: আরো তো লিখব :) তাই শোকেসে তুলে রেখে কি করবেন /??
এই পর্বটাই রেখে দিন..... এইটা রিলেটেড সব লিখা আলাদা একটা ক্যাটাগরী তৈরী করে রেখে দিব ফলে ঐ ক্যাটাগরীতে ক্লিক করেই সব পাবেন

২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
নজরুল ফরাজী বলেছেন: ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ব্যাপক আগ্রহ
ট্রেনিং নিতে চাই কিন্তু কোন গ্রহনযোগ্য পরামর্শ পাচ্ছি না।
আপনার কাছ থেকে পরামর্শ / সহযোগিতা পেলে খুশি হতাম।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: মেইল তো করতে পারব তবে এটা জানতে হবে আপনার নলেজ কেমন এ ব্যাপারে এবং ঠিক কোন ব্যাপারে হেল্প চাইছেন ??

আমার সাধ্যের মাঝে হলে আমিতো অবশ্যই হেল্প করব :)

৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
ওসিরিস টিমোন বলেছেন: কিরে ভাই, এত দেরী কইরা দেন কেন?? একটু জোরসে দেন না। একটা পইরা বইসা থাকতে ভালো লাগে না
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: স্যরি ভাই :(

ব্যস্ততা শেষ মোটামুটি তাই আর দেরী হবে না, কালকেই আরেকটা পর্ব লিখবো....

২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: :) :)

৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
টেকনো বলেছেন: কন্টিনিউ করলে সাথে আছি।
ভাল জিনিস।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: কন্টিনিউ তো করার ইচ্ছা আছেই.....

সাথে থাকুন এবং সাজেশন দিয়েও সাহায্য করুন :)

৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
নজরুল ফরাজী বলেছেন: আমি আসলে সিরিয়াসলি শিখতে চাচ্ছি সেটা কোন প্রতিষ্ঠান থেকেও হতে পারে অথবা কোন ব্যক্তি থেকেও হতে পারে।
আমি অনেক বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে হতাশ, এখন আপনি আমাকে কেমন সহযোগিতা করতে পারেন আপনিই নির্ধারন করুন।
আর নলেজ? চলবে মনে হয়।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: সিরিয়াসলি শিখতে গেলে বলব, ভালমত প্ল্যানিং করুন আগে ক্যারিয়ার নিয়ে.....

ওয়েব ডেভেলপমেন্ট খুব সহজ জন্যে এখানে প্রতিদ্বন্দ্বীতাটাও অনেক বেশী তাই আপনাকে শুধু শিখাবে এমনটাই নয়, তার আন্ডারে কাজ করারও সুযোগ দিবে এমন কারো কাছে শিখুন.....

ব্লগে অনেকেই আউটসোর্সিং নিয়ে কাজ করে, আপনি তাদের সাথে কথা বলুন

৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
তামীম বলছি বলেছেন: বছরখানেক ধরে ফায়ারবাগ ব্যবহার করি। নতুনদের কাজে লাগবে। ভাল পোষ্ট।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ফায়ারবগ নিঃসন্দেহে ফায়ারফক্সের সেরা ৩টি অ্যাডঅনের একটি

৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
ধূসর মানচিত্র বলেছেন: চমৎকার একটি পোস্ট।অনেকের কাজে লাগবে। আমি যখন ওয়েবে প্রোগ্রামিং শুরু করি তখন ড্রিমওয়েভার দিয়ে করতে করতাম। প্রোগ্রামিং ছেড়েছি বহুদিন, এখন হচ্ছে ভুল করেছি। ফায়ারবাগ তাই আমার কাছে নতুন।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ড্রিমওয়েভার ভাল জিনিস তবে এখন যেটা হয়েছে টেমপ্লেট নিয়ে শুরু করাই সবচেয়ে সহজ কাজ কারণ এতে অনেক কষ্ট কমে যায়.....

প্রতিযোগীতামূলক বাজারে শুন্য থেকে শুরু করে ফেইলড হলে অনেক ক্ষতি তাই আমি টিউটোরিয়ালটা এমনভাবে লিখব যেন সবাই এইচ.টি.এম.এল. আর্কিটেকচারটা বুঝে যেকোন থিম নিয়ে কাজ করতে পারে.....

ফায়ারবাগটা ট্রাই করে দেখুন..... রান টাইমে ডিজাইন পরিবর্তন করার অন্যরকম মজা পাবেন :) মানে ধরেন, যদি আপনি ফ্লোট করলেন রাইটে কিন্তু দেখতে চাইছেন লেফটে ফ্লোট করলে কেমন আসে তাহলে ফায়ারবাগ ওপেন করে প্রোপার্টিটা বদলালেই পেজটা ওভাবে নতুন করে ক্রিয়েট হয়ে যাবে... আপনাকে কষ্ট করে সোর্স ফাইল এডিট করে টেস্ট করতে হবে না.....

৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
হেমায়েতপুরী বলেছেন:

---------------------------------------------------------------------------------

আজ অফিস বন্ধ, কাল মেইল করবো :-B :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: B-) B-)

ভাল রেজুলেশন পেলে ওটাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করে দিব :`>

১০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
হেমায়েতপুরী বলেছেন:

আপচুচ /:) পুলাপান কম বয়সেই ব্যাফক হারে লুল হইয়া যাইতেছে =p~ =p~
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: লোলপুরুষ আবার না হইয়া যাই :(

১১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
আমি জন বলেছেন: shokh chilo shikhar but onek kothin lage, ekta line o bujhina, ki je kori
১২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
আমি জন বলেছেন: shokh chilo shikhar but onek kothin lage, ekta line o bujhina, ki je kori
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: কোন লাইনটি বুঝেন নি এটা যদি বলতেন তাহলে ভাল হত.... আমি সহজ করে লিখার চেষ্টা করতাম

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১২
অক্টোপাস বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ।

ফায়ারফক্সের ওয়েব ডেভেলপার টুলবার নিয়ে লিখবেন না?
ওয়েব ডিজাইনার/ডেভেলপারের কাজে লাগে এমন ফাটাফাটি টুলস আর হয় না!
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ফায়ারবাগটাতেও একই কাজ হয় ;)
মাউস দিয়ে খুব সহজে ব্যবহার করা যায় দেখে দিলাম আরকি.... আপনারটাও জোশ :)

১৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৩
আশরাফুল আলম রকিব বলেছেন: +++++++++++++++++++++++++ .......... জায়গা নেই তাই
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: আবার জিগায় :``>> :``>>

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ :) :)

১৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
জামাল ঊদ্দিন বলেছেন: ফায়ারবাগে না দেখে বলছিঃ
১। উপরের লিঙ্কগুলো দেখানোর জন্য একটা ডিভ।
২। গুগলের লগো দেখানোর জন্য একটা ।
৩। টেক্সট-বক্সের জন্য আরেকটা ।
৪। টেক্সট-বক্সের পাশের লিঙ্কের জন্য আরেকটা ।
৫। বাটন দুটোর জন্য দুইটা। ( অনুমান )
৬। চেক-বক্স দুটোর জন্য দুইটা । ( অনুমান )
৭। পরের লাইনের জন্য একটা ।
৮। পরের লিঙ্ক দুটোর জন্য একটা ।
৯। ফুটারের জন্য একটা ।


মোটঃ ১১ টা । পুরোটার জন্য ১ টা । ১২ টা ।
১৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
জামাল ঊদ্দিন বলেছেন: হে হে , গিয়া দেখি হয়নাই :) :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: ১০০% ঠিক হওয়ার দরকার নাই :) প্ল্যান করতে পারাটাই আসল এই মুহুর্তে, আপনি পেরেছেন....

৩য় পর্ব লিখা কমপ্লিট হয়েছে, কাল আশা করি ব্লগে পাবলিশ করব :) শুরু করেছিলাম ২দিন আগে, স্ক্রীনশট নিয়ে কাজ করতে হয় দেরী হয়ে গেল

১৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০
িজসান বলেছেন: ধন্যবাদ...............
২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
জামাল ঊদ্দিন বলেছেন: বন্ধ করে দিবেন...... :| কি আর করা ... :|
আমি একেবারে জুনিওর ব্যাচ , '১০ এর... CE তে ...
প্রচন্ড ইচ্ছা ছিলো মেকানিক্যালে পড়ার কিন্তু আমার ৪ জন আগে এসে আটকে গেছে ... :|

প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহ অনেক কিন্তু দিক পাচ্ছিলাম না , এমনিতে সি শিখতে শুরু করেছি (পি এইচ পির লুজলি টাইপ নিয়ে জানতে গিয়ে দেখলাম , আগে সি আর সি প্লাস শিখার জন্য রিকমেন্ড করা তাই মাঝে বাদ দিয়েও আবার শুরু করেছি ) । ইন্টারমেডিয়েট লেভেলে ক্যান্টনমেন্ট হোস্টেলে থাকার কারনে ইচ্ছা থাকা স্বত্তেও কিছু করতে পারিনি ... তাই এখন নতুন থেকে সব শুরু করতে হচ্ছে ... :|
কোনটার পর কোনটা করতে হবে তার ডিরেকশন দিলে আমার কষ্ট হয়ত কাজে লাগতে পারে , কম্পিউটিং অনেকটা নেশার মত , মনে হয় না ছাড়তে পারব ...... আমার জিমেইল jamal919 এট জিমেইল ডট কম...

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ... ভালো থাকবেন ...
২১. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৫
ওসিরিস টিমোন বলেছেন: কিরে ভাই বন্ধ করবেন কেন?
আমাদের কি হবে? এমনিতেই বাংলায় এরকম কোন ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, তার মধ্যে ব্লগে এরকম কয়েকটা শুরু হইছিল, সবই অফ হইয়া গেসে। ভাবলাম আপনের টা হবে না, দেখি এইটাও অফ হইয়া যাইতাছে,
২২. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:১৩
সিউল রায়হান বলেছেন: @ জামাল && ওসিরিস:

অনেকদিন থেকেই ভাবছিলাম নিজের একটা ডোমেইন কিনবো........আমি ঠিক করেছি নতুন ডোমেইন কিনে ওখানে লিখবো... আমি আরেকটা কারণে আগ্রহ পাচ্ছি না কারণ সামু অন্য কারণে ব্যান করে দিলে তো সব যাবে :(

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানিয়ে আপনাদের জানাব.... ওখানে ফলো করবেন তাহলে আশা করি ইন্টারেস্টেড পার্সনরা এক জায়গায় থেকে সবাই কিছু শিখতে পারবো :)
২৩. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০৭
জামাল ঊদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ সিউল ভাই ... আশায় রইলাম কখন ওয়ার্‌ডপ্রেস সাইট আপ করেন ...
আবারো ধন্যবাদ আপনাকে...
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: ওকে :)

২৪. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
গিফার বলেছেন: ওরে অনেক ধন্যবাদ....আমি ও ছাত্র হইতাম চাই :)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: কেমন আছেন ভাইয়া /??? ব্লগে কম দেখি ইদানিং ???

আর হ্যা, ছাত্র হবেন আপনি??? আপনার নাম দেখেই আপনাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করলাম.......

টিউটোরিয়ালটা শুরু করবো, তবে নিজের সাইটে.....অন্য কারণে ধরেন সামু ব্যান করে দিল তখন তো সবই তো যাবে তাই নিজের ডোমেইন কিনলাম কিছুদিন আগে... ওখানে কন্টিনিউ করবো.... ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছি সাইটটা

২৫. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৩
গিফার বলেছেন: এইতো ভাই ভালো :) ব্লগে আর ভালো লাগে না আগর মানুষ ও নাই আগের মত ভালো লেখা ও দেখি না ইদানিং। :(

আরে না আমারে যেমন ভাবতেসেন ওরকম কিছুই আমি পারি না :(

হ্যা ঐটাই করেন কাজে আসবে, এইখানে টিউটরিয়াল না দেওয়াই ভালো। হাসান ভাইয়ের সাইটেও এক কপি দিয়ে রাখতে পারেন ওখানে অনেক ভালো পাঠক আছে।

হ্যা ওয়ার্ডপ্রেস দারুন জিনিষ :প সাইট বানানো কম্প্লিট হলে লিংক দিয়েন :)....
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: অবশ্যই..... আপনার পার্সোনাল ব্লগটাতেই লিংক দিয়ে আসবো :)

সিনিয়র ব্লগার হয়ে গেছেন আপনি ;)....... ব্লগ আর আগের মত নাই বলা সিনিয়র( মতান্তরে বুইড়া :P ) ব্লগারের লক্ষণ (সোর্স: নাফিস ভাইয়ের পোস্ট)

২৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
পার্থ সারথি কর বলেছেন: ওয়েবসাইট তৈরির জনপ্রিয় মুক্ত সফটওয়্যার জুমলা শেখার বাংলা বই প্রকাশিত হয়েছে। বাংলায় তৈরি এ বইয়ে জুমলা ব্যবহার করে ওয়েবসাইট তৈরির বিভিন্ন বিষয় রয়েছে। বইটি বাংলায় জুমলা ওয়েবসাইট (http://www.banglayjoomla.blogspot.com) থেকে বিনা মূল্যে নামনো যাবে।

সূত্র : Click This Link
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: ভাল জিনিস...... আগ্রহীদের কাজে লাগবে B-)

২৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: কি অবস্থা?!এর পরের পর্ব?!!! /:)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৯

লেখক বলেছেন: নিজের সাইটে.......:) কাজ চলছে......কোরটা দাঁড় করায় ফেলেছি এখন বাগ ফিক্সিং চলছে... আই.ই. পেইন দিয়ে শেষ করে দিচ্ছে

এখানে সব লিখবো না কারণ ব্যান খেলে তো সবই যাবে :(

২৮. ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:১২
হ্যাজাক বাতি বলেছেন: কোপা ভান্ডূ, কোপা, লিখতে থাক, আজকাল আমিও এই লাইন এ কাজ শুরু করসি, তোর কাস থেকে অনেক কিছু শিখার আসে, লিখতে থাক, কোপা :D
২৯. ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:১৫
হ্যাজাক বাতি বলেছেন: এতদিন অবশ্য FireFTP ব্যাবহার করি নাই, আমি একজন "নির্বোধ ওয়েব ডেভেলোপার" :-S
২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ব্লগে রেগুলার হইলা তাইলে /?? গুড গুড :) এখানে এটা কন্টিনিউ করবো না, ব্যান করে দিলে সবই যাবে

নিজের ডোমেইন কিনছি, ওখানে লিখা চলছে

৩১. ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫
মেহেদি২৪ বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ
০১ লা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: নিজের সাইটে লিখছি বাকি পর্বগুলি :) লিংক শেয়ার করবো সামনে

 

মোট সময় লেগেছে ১.৩৬১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই