আমার প্রিয় পোস্ট
- জাহাজ মারা হাবিব: হাবিবুর রহমান বীরবিক্রম - এম. রহমান
- ** রংপুরী ভাষা শিক্ষার আসর (ব্যাকরণসহ ফ্রী কোর্স) ** - একান্ত কথা
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- বাংলা সন - আিক
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- *** তিলোত্তমা কলকাতা *** - দীপান্বিতা
- কবর থেকে উঠে আসা একজন ভাষা শহীদের সাথে কথোপকথন
- সিউল রায়হান
- যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....
- সিউল রায়হান
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ছাগুরামের ইসলামোফোবিয়া (ইসলামের তলে আসল চেহারা) - আঠারো বছর বয়স
- ঈশ্বরের ঠিকানা - শতকত
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে... - শাফ্ক্বাত
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- যাহারা মনে করেন এরা রাজাকার নয়.... - মোটকা
গত দশকের সেরা ১০টি ফ্লপ টেকনোলজী প্রোডাক্ট

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
এই মুহুর্তে ইয়াহু'র হোমপেজের সিলেক্টেড চারটি নিউজের একটি হল এই নিউজটি..... নিচে পুরোটা লিখলাম.... আপনারাও দেখেন কিছু বাদ গেল কিনা
![]()
১: রোবোট আইবো (aibo):
চিহুয়াহুয়া কুকুরের মত ছোট সাইজের কিন্তু তারচেয়ে অনেক কম বিরক্তিকর বলা হয়েছে এই রোবোটিক কুকুরটিকে..... এর নির্মাতা সনি কর্পোরেশন....
এটি প্রশংসিত হয়েছে অনেকের কাছে... সনি'ও দেদারসে টাকা খরচ করেছে এর পিছনে( আইবো'র শেষ ভার্সনটি গান গাইতে পারত, ভয়েস সনাক্ত করতে পারত এবং বলতে পারত ১০০০টি শব্দ)....... কিন্তু অত্যধিক দাম( ২,০০০ মার্কিন ডলার / ১ লাখ ৪০ হাজার টাকা) এর মার্কেট লসের মূল কারণ
২: অড্রে (Audrey):
ডট কম বাবলের সময় 3Com এর Audrey অনেক জনপ্রিয় হয়ে ওঠে....... ডেস্কটপ পিসির মতই এটি ব্যবহারকারীকে ইন্টারনেট এক্সেস, মেইল করার সুবিধা, ২টি পাম-ওস ডিভাইস ব্যবহার ইত্যাদি সুবিধা দিত
তবে মেইনফ্রেম কম্পিউটার থেকে তেমন কোন ব্যতিক্রম না হওয়াতে এবং দাম অনেক (৫০০ ডলার) হওয়াতে এটি লস প্রজেক্ট হয়ে যায়
৩: কিউক্যাট (Cuecat):
প্রিন্ট মিডিয়া এবং ওয়েবের মাঝে ব্রিজ করার টার্গেট নিয়ে এটি বাজারে এসেছিল..... এর আইডিয়াটা ছিল: কিছু একটা স্ক্যান করে সেই স্ক্যান করা অংশের তথ্য খোঁজার জন্য ইন্টারনেটে যেতে হবে না, সেই ডিভাইসটাই তথ্য খুঁজে আনবে
কিন্তু স্ক্যানার-পিসি'র এই অদ্ভুত কম্বিনেশন খুব শীঘ্রই ফেইল করে এবং পরে কিউক্যাটগুলি কমদামী বারকোড রিডার হিসেবে বিক্রি হয়
৪: এইচ.ডি ডিভিডি (HD DVD):
টোশিবা কর্পোরেশন ও আরো কিছু প্রতিষ্ঠানের সমন্বিত চেষ্টায় এই ফরম্যাটের জন্ম হয়..... এর বিপরীতে ছিল সনি ও অন্যান্য প্রতিষ্ঠানের সমর্থিত ব্লু রে.....
মুভি স্টুডিওগুলি প্রথমে HD DVD কে সাপোর্ট করলেও পরে ব্লু রে-কেই সাপোর্ট করে ফলে ডিভিডি'র উত্তরসূরী এই ফরম্যাট ফ্লপ প্রোডাক্টের একটিতে পরিণত হয়
৫: এম.এস.এন সরাসরি (MSN Direct):
এফ.এম. রেডিও সিগন্যাল থেকে অনুপ্রানিত হয়ে এই প্রোডাক্টের জন্ম........ এর থিমটা ছিল যে, পোর্টেবল বিভিন্ন ডিভাইসে এম.এস.এন. এর মত আবহাওয়া, ট্রাফিক এবং অন্যান্য ডাটা প্রোভাইড করা........ঘড়িতে এসব সার্ভিস দেয়া ছিল উল্লেখযোগ্য একটি উদাহরণ
কিন্তু মোবাইলে সেটসমূহের কাভারেজের কাছে পেরে ওঠেনি এই প্রোডাক্ট.....২০০৮ সালে শেষ ঘড়িটি বিক্রি হয় এবং মাইক্রোসফট ঘোষণা দেয় ২০১১ সালে এর সার্ভিস বন্ধ হয়ে যাবে
৬: এন-গেজ (N-Gage):
মোবাইল সেট এবং পিসি গেমিং এর থিম এই দু'টি জিনিসকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা থেকে এর জন্ম....... তবে আল্টিমেটলি এটি তেমন একটা জনপ্রিয় হয়নি কারণ এটি না ছিল ফোন, না ছিল গেমিং কনসোল
তবে এরপরেও নোকিয়া এন-গেজ শব্দটির ব্যবহার করেছে তাদের অন্যান্য মাল্টিমিডিয়া সেটে এটি বেশ আশ্চর্যের ব্যাপার যেখানে তারা আগামী বছর এই সেটটিকে কবর দিতে যাচ্ছে
৭: রকার-ই-ওয়ান (Rokr E1):
অ্যাপলের আই-টিউনস সফটওয়ার দ্বারা মোবাইল ও মিউজিক এই দু'টি জিনিসকে এক জায়গায় করার থিম থেকে এই সেটের ধারণাটা এসেছিল........ তবে এটি ফ্লপ করে কারণ স্টোরেজ খুব কম ছিল, ফোনের সফটওয়ার খুবই বাজে এবং নির্মাতা মটোরোলাও
অ্যাপলের বিরুদ্ধে একই টেকনোলজী তাদের আইপড ন্যানোতে ব্যবহারের অভিযোগ আনে
ফলে এটি তেমন একটি ভাল প্রোডাক্ট হতে পারেনি আল্টিমেটলি এবং অ্যাপল তাদের মোবাইল ও মিউজিকের যুগলবন্দী করার থিম আইফোনে সফলভাবে অ্যাপ্লাই করে
৮: ডিভিডি অডিও (DVD-Audio):
হাই ডেফিনিশন ভিডিও হলে অডিও হতে দোষ কোথায় ?? এই থিম থেকে বাজারে এসেছিল DVD-Audio........ হয়তোবা টিকেও যেত কিন্তু ইন্টারনেট ডাউনলোডের কাছে মার খেয়ে যেতে হয় একে
তারপরেও কিছু সঙ্গীতপিপাসু মানুষের এর চাহিদা টিকে আছে এখনো তাই খুব অল্প পরিসরে এটি আরো কিছুদিন টিকে থাকবে
৯: আল্ট্রা মোবাইল পিসি (Ultra-Mobile PC):
কাগজের মত পাতলা কিন্তু আমাদের মোটা মোটা মনিটরে খুব হাই পারফর্মেন্সের পিসি রান করছে এটা অসম্ভব মনে হলেও এটা সম্ভব করার চেষ্টা করেছিল এই Ultra-Mobile PC.... তবে ফলাফল দাঁড়িয়েছিল এই যে: ব্যবহারিক কাজের জন্যে অপ্রতুল এবং পকেট পিসির তুলনায় খুবই বড়
ফলাফলে মার্কেট থেকে বিদায় ঘটে এদের....... তবে থিমটা টিকে যায় ভালমতই যার ফলে আজ স্মার্টফোনগুলি অনেক ভাল পারফর্ম করছে
১০: উইন্ডোজ ভিসতা (Vista):
নো কমেন্টস........ আমি ভিসতা ব্যবহারকারী ![]()
*************
অরিজিনাল লিখা: www.finance.yahoo.com/the-biggest-technology-flops-of-the-decade
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পথে-প্রান্তরে বলেছেন:
ভিস্তারে মাইনাস । মেজাজ চরম খারাপ করে দিছে । আমার ল্যাপিতে বাই ডিফল্ট এটা ইনস্টল করা ছিলো । দিছি খেদাইয়া । এখন উইন্ডোজ সেভেন.. আহ! এখান জিনিস বটে ।
লেখক বলেছেন: ভিস্তা বেশী কড়াকড়ি করে জন্যেই আমার এটা ভাল লাগে ![]()
হোদল রাজা বলেছেন:
হ! আপনার মত ভিসতা! ভিসতা ভালা পাই! (উস্তাদ লুক-জনে শুইনা মাইর না দেয়)এখন অবশ্য উইন-৭ সহ এক্কান নতুন লেপি পাইছি কাম থেইকা! প্যাকেট মাত্র খুললাম!
+
লেখক বলেছেন: ৭ জটিল করছে ![]()
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
আপনি কি কম্পিউটারে মাস্টার্স। এত তথ্য জানেন? এত তথ্য জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা......আরে এটা তো কপি করে বাংলা করা পোস্ট.... একদম নিচে দেখুন সোর্স দেয়া আছে
![]()
আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তবে আন্ডারগ্রেড লেভেলে এখনো..... মাস্টার্সে ভর্তি হতে দেরী আছে
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
১০ নম্বরটা পারফেক্ট...............
লেখক বলেছেন:
মানতে মন চায় না
স্বাধীনতার বার্তা বলেছেন:
ফ্লপ প্রজেক্ট সহ আরও কয়েকটি বিষয় নিয়ে একে একে লেখার একটা উদ্দেশ্য ছিল। কাজটা শুরু করেছিলাম Click This Link এই লেখাটা দিয়ে। ভালোই করলেন। Audrey, Cuecat, Rokr E1 আর Ultra-Mobile PC এর নাম নতুন জানলাম। আর আমার একটা পোস্ট বাতিল করলাম।আমি ভিস্তা ব্যাবহার করতাম। আমার কিন্তু খারাপ লাগে নাই। সবার কেন এত সমস্যা বুঝি নাই। তবে ভিস্তা এখন আমার কাছে ডাইনোসর যুগের জিনিস
উইন্ডোজ সেভেন আর ভিস্তা কিন্তু প্রায় একই জিনিস। শুধু ২/১টা ফিচার চেঞ্জ করেছে।
লেখক বলেছেন: আপনার লিখাটা পড়লাম....... ফাইটিং গুলি মজারই লাগলো
ডাইনোসর যুগ..... হুমমমমমমম....... ডায়লগটা জানি কে দিসিলো প্রথমে ???
![]()
ভিসতা আর সেভেনে কি কি ফিচার আছে আমার নিজের জানা নাই........ ৫১২ মেগাবাইট র্যাম নিয়ে ফিচারের খোঁজ নেয়ার সাহস নাই ![]()
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
আমু ব্লগ বাদ গেছে :``>> :``>> :``>>
লেখক বলেছেন: আমু ব্লগ টেকনোলজীতে হিট করে আবার ফ্লপ করলো কখন ??
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
দশ নাম্বারটা দেইখা মজা লাগলো। ভিস্তায় কেন পইড়া আছেন? উইন সেভেন আমার দেখা একমাত্র প্রোড্রাক্ট যার জন্য মাইক্রসফট রে গালি দেই না! বাকিগুলোর বেশিরভাগই দেখি দামের জন্য ফ্লপ খাইছে। অবশ্য রবোটের দাম অতো বেশি মনে হল না (তবে গান গাওয়া ছাড়া আর কোন কাজ না থাকলে এত পাত্তি দিয়া এইটারে পোষারও কোন মানে দেখি না!)
++
লেখক বলেছেন: ভিস্তায় সবরকম ফাইল চালাতে পারমিশন চায় এটা খুব ভাল লেগেছিল তাই আর সুইচ করা হয়নি..... আর আমাদের সফটগুলি তো ভিসতাতেও চলে..... তাই আর নতুন করে ও.এস. সেটআপ দিতে ইচ্ছা করে নাই
গত মার্চ থেকে এখন পর্যন্ত চলছে ভিসতা....... কোন অ্যান্টিভাইরাস নাই আমার পিসিতে...... বুঝলা ?? ![]()
দামের কথাটার সাথে সহমত...... আমার টাকা থাকলে আজাইরা ভাব মারতে আমিও হয়তোবা টাকা খরচ করে এসব কিনতাম ![]()
লেখক বলেছেন: উবুন্টুও ব্যবহার করে দেখেন...... ২০১৩ এর পরে সেভেন টাকা দিয়ে কিনতে হতে পারে ![]()
নিঃসঙ্গ নির্ঝর বলেছেন:
আয় হায় সিউল ভাই!! আপনে এখনও ভিসতায় বইস্যা আছেন! এইবার ঝাইড়া একটা দৌড় লাগান উইন্ডোজ সেভেনের উদ্দেশ্যে। জীবনেও ছাড়তে চাইবেন না।
কিরামাছেন?
লেখক বলেছেন: না না....... ও.এস. পাল্টাতে ডিভিডি রম লাগবে কিন্তু আমার পিসিতে তো ডিভিডি রম নাই
কেমনে সেটআপ দিব ?? সেই মার্চ থেকে এখনো ভিসতায়....... কোন সমস্যা হয়না তাই সুইচও করা হয়না
আমি আছি মোটামুটি...... এইচ.টি.এম.এল টিউটোরিয়াল লিখা শুরু করলাম..... ফলো কইরেন
আপনাকে একটা টেনিস নিয়ে সাইট বানিয়ে দেয়ার ইচ্ছা আছে
লেখক বলেছেন: হা হা হা........
এত রাগ কেন ??
লংকার রাজা বলেছেন:
হুম তুইতো ব্যাপক গ্গিয়ানী হয়া গেছিস.......
লেখক বলেছেন:
ভুই ফাঈষি
স্বাধীনতার বার্তা বলেছেন:
আমারও এন্টিভাইরাস নাই। [কথাটা বলতেই কেমন জানি একটা ভাব আসে] আবারও, ভিস্তা এখন আমার কাছে ডাইনোসর যুগের জিনিস
লেখক বলেছেন: ভাব বুইঝা-শুইনা
অ্যান্টিভাইরাস কোম্পানীতে কাজ করে বন্ধুর সামনে বললে কিন্তু খবর আছে
(ব্যক্তিগত অভিজ্ঞতা
)
ডাইনো ডাইনো যে করেন ডাইনোসরের সাইজ দেখছেন মিয়া ??? কেউ আছে ময়দানে ফাইট দেয়ার মত ???
সাইফুর বলেছেন:
হু
লেখক বলেছেন: কোনটাতে "হু" দিলেন ????
কাঙাল মামা বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হুমমমমমমমমম
লেখক বলেছেন: অন্ততঃপক্ষে সেরা ১০টি ফ্লপ প্রোডাক্টে নাই আপনি ![]()
লেখক বলেছেন: সেভেন ব্যবহার করতে ইচ্ছা করেনা...... ভিসতা'য় বেশী জ্বালায় এবং আমার ওটাই ভাল লাগে ![]()
মৃত৬৬৬ বলেছেন:
একটাও ব্যবহার করি নাই, সম্ভবত সৌভাগ্যবশত এমনকি ভিস্তুরেও। এক্সপি থেকে সরাসরি উবুন্টু। ৭ বাবাজির খুব প্রশংসা শুনি। দেখি..তেমন তাড়া নাই, ওপেনসোর্সে জন্মের আরাম।
লেখক বলেছেন: ওপেনসোর্সে জন্মের আরাম।
১০০% সহমত..... আরাম ও স্বাধীনতা
বিডি আইডল বলেছেন:
ভিস্তার পটেনশিয়াল ছিলো...কিন্তু বিল গেটসের ডেভু টিম এটারে ব্যবহার করতে পারে নাই..যেটা এখন ৭ এ পেরেছে..নোকিয়ার এনগেজ দিয়া বহু আ্যড দেখছিলাম....এটা পপুলারিটি পায় নি?
লেখক বলেছেন: এন-গেজ পপুলার হয়নি এমনটাই তো লিখা ওখানে
আমারও তাই ধারণা...... খুব মানুষ ব্যবহার করেছে.... গেমাররা সবাই পিসিতেই অথবা কনসোলগুলিতে থেকেছে, মোবাইলে আসেনি
স্বাধীনতার বার্তা বলেছেন:
ট্রান্সফর্মারস আর টার্মিনেটর নিয়া আসমু। ডাইনো ভেগে কূল পাবে না।
লেখক বলেছেন: আইসেন
ডাইনোদের সাথে এখন পর্যন্ত কেউ পারে নাই
লেখক বলেছেন: আইচ্ছা
![]()
লেখক বলেছেন: হুমমমমমমম
মুক্ত বয়ান বলেছেন:
এইসব ফাউল জিনিসপাতি থুইয়া ওয়েব টিউটোরিয়াল- ৩ দেন। কুইক। আজাইরা প্যাঁচাল পারেন!!! লেখক বলেছেন: স্ক্রীনশট নিয়ে লিখা লাগে জন্যে শুরু করেও ২দিন লেগে গেল
কালকে দিব..... আজকে লিখা শেষ হইসে ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















