আমার প্রিয় পোস্ট

গুগল VS চীন: জিতবে কে ??? লাভবান হবে কে??? ;) ;)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

শেয়ারঃ
0 0 0

সম্ভবত সবাই জেনে গেছেন এতদিনে গুগল ও চীনের দ্বন্দ্বের কথা.....ব্লগেও হয়তোবা আলোচনা হয়েছে..... রিপিট করার জন্যে দুঃখিত.....:| তবে ইস্যুটি যেহেতু এখনো লাইভ তাই আরো একটু আলোচনা করার জন্যে এই পোস্ট

ঘটনাবলী সংক্ষেপ:
৩/৪ দিন আগে গুগল তাদের অফিসিয়াল সাইটে জানিয়ে দেয় যে: চীনের মানবাধিকার সংগঠনের কিছু কর্মীর জিমেইল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালানোর ঘটনাতে(হ্যাকিং গুলির রুট চীন, চাইনিজ আইপি থেকে আক্রমন;)) গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা চীনে তাদের সার্চ ইঞ্জিন google.cn এ আর কোনরকম ফিল্টারিং করবে না........(তিয়েনআনমেন স্কোয়ার এবং তিব্বত সংক্রান্ত খবর) তারা সরাসরি বলে দেয় তারা চীন থেকে চলেও আসতে পারে........ :-/ একই সাথে গুগল এটাও বলে সাইবার অ্যাটাকটি শুধু গুগল নয় আরো ১০০টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে যদিও খুব প্রতিষ্ঠানই সেটা প্রকাশ করেছে( অ্যাডোবি ছাড়া)

চীনের প্রতিক্রিয়া চলে আসে খুব দ্রুতই.... তারা জানিয়ে দেয় তারা ইন্টারনেট ব্যবহার করতে দিতে বরাবরই উদার এবং তাদের দেশে যেকোন কোম্পানী তাদের দেশের নিয়ম মেনে ব্যবসা করতে পারে.....(এখানে মেসেজটি ক্লিয়ার- হয় সার্চ রেজাল্ট ফিল্টার করো নয়তো চীন থেকে চলে যাও /:) ) তারা এটাও বলে গুগলের অ্যাটাকটি একটি রুটিন অ্যাটাক যেটি অহরহ বিভিন্ন সাইটে হয়ে থাকে

জয়টা কার হল???
মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ব্যাপারে....... কেউ বলছেন চীনকে চ্যালেঞ্জ করে গুগল প্রমাণ করেছে তারা কাউকেই ভয় পায় না এবং তারা তাদের কোম্পানী মটো "ডোন্ট বি এভিল" এই কথাটির উপর আসা সমালোচনাটিকে বন্ধ করে দিয়ে( ২০০৬ এ চীনা সরকারের শর্ত মেনে নিয়ে যখন গুগল চীনে প্রবেশ করে তখন এই সমালোচনাটি আসে কারণ বলা হয় গুগল মানবাধিকার বিরোধী শর্ত মেনে নিয়েছে) তাদের গ্রাহকদের কাছে পজিটিভ মেসেজ পৌছে দিয়েছে :)

আবার কেউ বলছেন এতে চীনাদেরই জয় হয়েছে কারণ তারা বুঝিয়ে দিয়েছে তাদের দেশে তারা যেকোন জায়ান্টকেই নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে...... ফলে ৩৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশে গুগলের চলে যাওয়ার সিদ্ধান্তকে তারা পাত্তা দিতে রাজী নয় :-*

প্রসংগত উল্লেখ্য, চীনের মূল সার্চ ইঞ্জিন বাইদু....... তাদের শেয়ার ৬০% এবং বাকিটা অন্যান্য কোম্পানীর( আজিব সার্চ ইঞ্জিন ওটা, বাংলায় "বাংলাদেশ" লিখে কিছুই পাইনি ওটায় /:))

এই ঘটনার প্রেক্ষিতে নেয়া প্রাসংগিক ব্যবস্থা:

চীন ও গুগলের মেসেজ মোটামুটি ক্লিয়ার যে কেউই কাউকে ছাড়বে না....... কোনরকম সমঝোতার লক্ষনও দেখা যায়নি এখনো...... চীনা সরকারের অফিসিয়াল বিবৃতি এলেও আমেরিকা সরকার এখনো চুপ....... সমস্যায় পড়বে মূলত চায়না অরিজিন এবং গুগল নির্ভর কোম্পানীগুলি....... সমস্যা যেহেতু চেইন আকারে ছড়িয়ে যাবে তাই ঐ কোম্পানীগুলির সংশ্লিষ্ট কোম্পানীগুলিও বিপদে পড়তে পারে :-<

সাধারণ ব্যবহারকারীরা একটা সুবিধা পেয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে...... তা হল: জিমেইল এখন পুরোপুরি সিকিউরড লেয়ারে চলে গিয়েছে(এইচ-টি-টি-পি-এস)...... ফলে আপনার মেইল চাইলেও এখন কেউ হ্যাক করতে পারবে না........ :) আমি জানিনা গুগল এই সুবিধাটি জিমেইলে কেন দিয়েছে তবে এই ঘটনার পরেই দিয়েছে জন্যে আমার ধারণা এটাই

অন্যান্য দিকে তেমন কোন সুসংবাদ নেই কারণ এই দ্বন্দ্ব টিকে থাকার দ্বন্দ্ব, সার্ভিস রিলেটেড ফাইট না...... ফলে অন্য কোম্পানী এই সুযোগে ভাল সার্ভিস দিয়ে লাইম লাইটে আসবে, সবারই লাভ হবে এমনটা হচ্ছে না বোধ হয়

************

এই তো ঘটনা....... আপনাদের ভিউ শেয়ার করতে পারেন :)

 

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ঘ্যাটনা দেখি মারাত্মক ...
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: হা হা হা...... অতটা না, রাজায় রাজায় লড়াই আরকি :)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: কেন ভাই ??? :-* :-*

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: ওকে.....

৪. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫১
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ। এ বিষয়ে বিস্তারিত জেনে ভালো লাগলো!

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: টেংকুস ফর দ্য পিলাচ :``>>

আপনি বুয়েটের কোন ব্যাচ ??? :)

৫. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩
রাজিব খান০০৭ বলেছেন: গুগুল হার মানবেই।চীন আমেরিকা না! এরা অন্যান্য দেশের চেয়ে গুয়ার
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: একমত.......চীন তাদের নিজেদের দেশের কন্ট্রোল রাখতে ওস্তাদ.... কমিউনিজম ও পুঁজিবাদের এক অদ্ভুত শক্তি ওদের

৬. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
ধূসর মানচিত্র বলেছেন: আমার ধারণা গুগলকে সারেন্ডার করতে হতে পারে অথবা গুগলকে চায়নার দরকার নাই এবং চায়নার ও দরকার নাই। তবে চায়নার গুগলের কাছে হার মানার কোন সম্ভাবনা নাই কারণ চাইনিজরা সব নকল করতে পারে।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: গুগলকে চায়নার দরকার নাই এই মেসেজটি ক্লিয়ার......চাইনিজ গর্ভমেন্টের বিবৃতি সেটাই প্রমাণ করে

সার্চ কিংবা নেট বিজনেসে নকল শব্দটা মনে হয় অ্যাপ্লিকেবল না, কারণ দেখুন কত সোশাল নেটওয়ার্কিং সাইট আসলো গেল কিন্তু ফেসবুক দাঁড়িয়ে গেল.....
সহজ একটা উদাহরণ দেই: চীনের সর্বাধিক প্রচলিত মেসেঞ্জারের গ্রাহক কত জানেন ?? তাদের অফিসিয়াল সাইট অনুসারে এক বিলিয়ন..... হাসবেন না, এটা সত্যি এবং উইকিতে এটাকে মেনে নেয়া হয়েছে..... কিন্তু জায়ান্ট কিন্তু কিউ.কিউ. নয়, জায়ান্ট ঐ ফেসবুক কিংবা ইয়াহু মেসেঞ্জারই

আসলে আইডিয়া ফ্যাক্টর মার্কেটে যে ব্যবহারকারীর সংখ্যা দিয়ে কম কোয়ালিটির প্রডাক্ট হয়ে অন্যান্য হাই কোয়ালিটি প্রডাক্টকে বিট করা যায় চীন তাই প্রমাণ করলো....... মানে বলতে চাইছি যে, ৩৫ কোটি গ্রাহক ব্যাকআপ থাকায় চীন গুগলের মত প্রতিষ্ঠানকে টাটা বলার সুযোগ পেল...... এখানে নকল করলো না ওরা, যা করল তা হল বিজনেস(নিজের প্রডাক্টকে প্রতিষ্ঠা)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: রাজায় রাজায় লড়াই.....আমরা দর্শক মাত্র.... তাই চুপ থাকার ইমো না দিয়ে হাসির ইমো দিন ;) :)

৮. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০০
অক্টোপাস বলেছেন: '০২ ব্যাচ!
আপনি বোধহয় '০৪?

:) :) :)
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া :) কোন ডিপার্টমেন্টে ছিলেন ??? এখন কোথায় আছেন ??? বাংলাদেশ হলে গ্যাদারিংয়ে দেখিনি কেন আপনাকে ??? :| /:)

৯. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: ২ খান মন্তব্য:

গুগলের নৈতিক জয় হয়েছে বলে মনে হয়না ---কারণ তাদের প্রধান সমস্যা হ্যাকিং, সেন্সরিং না। এবারও তারা সেন্সরীং নিয়ে কিছু বলেনি।

আর জিমেইল সিকিউরড লেয়ারে মনে হয় বেশ আগেই গেছে, আমি অন্তত মাস দুয়েক আগেও দেখেছি। সবার হয়েছে কিনা তা অবশ্য জানিনা।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: নৈতিক জয় হয়েছে অর্থ এই যে: "তারা মানবাধিকার লংঘন হচ্ছে এমন খবর প্রকাশ না করে অপরাধ করছে" এই অপবাদটি থেকে বেড়িয়ে আসার সাহস দেখিয়েছে

আর সেন্সরিং নিয়ে তো সরাসরি বলেছে: "http://news.bbc.co.uk/2/hi/business/8455712.stm"

জিমেইল সিকিউরড লেয়ার আগেই গিয়েছিল তবে ১২ই জানুয়ারী, ২০১০ এ গুগল অফিসিয়ালি বলেছে এখন থেকে সিকিউরড লেয়ার ডিফল্ট হবে জিমেইলে, আগে বোধহয় অপশনারল ছিল
সোর্স: "http://gmailblog.blogspot.com/2010/01/default-https-access-for-gmail.html"

১০. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
জামাল ঊদ্দিন বলেছেন: জিমেইল একাউণ্টে হঠাত দেখি খুলতে দেরী হচ্ছে , উপরে এড্রেস বারে https:// দেখে আর পাত্তা দেইনি - সিকিউরড কানেকশন দিলে তো ভালোই :) এখন তো দেখছি কাহিনী জমজমাট!

অফ-টপিকঃ মেইলটা রিপ্লাই করেছি ভাইয়া । রিপ্লাই দিতে একটু দেরী হয়ে গেলো :|
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩

লেখক বলেছেন: কাহিনী পুরাই জমজমাট ;)

রিপ্লাইটা পড়িনি এখনো, পড়ে রিপ্লাই দিব কালকে :)

১১. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
নস্টালজিক বলেছেন: চীনের সাথে পেরে উঠবেনা গুগল।।
চীন কঠিন জিনিষ! :)
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: দেখা যাক কি হয়..... গুগলও কম যায় না..... গুগলের সামনে বিশাল চ্যালেঞ্জ এখন..... চীনের ঘটনা দিয়ে তাদের বাকি বিশ্বের সামনে এখন কোন একটি মেসেজ অবশ্যই পৌছে দিতে হবে

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: দেখলাম.... ওটার শেষে থাকা পোস্টটাও দেখলাম :) দুটোতেই প্লাস

১৩. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯
অক্টোপাস বলেছেন: আপনার ডিপার্টমেন্টেই... বায়েজিদ, রাজকুমার, সাঈদ এদের তো চিনতেন! এখন লেকচারার।

এদের একজন আবার বাল্যকালে বন্ধু! :) :)

এক স.কো. তে আছি।

দেখা হয়তো হয়েছে। অনেক ব্যস্ততায় দিন কাটাতে হয়। মাঝে মাঝে ব্লগিংয়ে আড্ডা দেই। ভার্চুয়াল আড্ডা!! এই... ;) ;) ;)
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: বায়েজিদ স্যার আমাদের ক্লাস নেন নাই তবে রাজকুমার স্যার আর অনিন্দ্য স্যার নিয়েছেন...... ০২ এর স্যাররা বস B-)

ভার্চুয়াল দেখার দিন নাই...... নেক্সট গ্যাদারিংয়ে আপনাকে অবশ্যই বুয়েটে দেখতে চাই :) ইনজাংশন জারী করা হইলো

১৪. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০
শত রুপা বলেছেন: নস্টালজিক বলেছেন: চীনের সাথে পেরে উঠবেনা গুগল।।
চীন কঠিন জিনিষ!
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: লেখক বলেছেন: দেখা যাক কি হয়..... গুগলও কম যায় না..... গুগলের সামনে বিশাল চ্যালেঞ্জ এখন..... চীনের ঘটনা দিয়ে তাদের বাকি বিশ্বের সামনে এখন কোন একটি মেসেজ অবশ্যই পৌছে দিতে হবে

১৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯
পন্ডিত বলেছেন: শেষ পর্যন্ত বিশাল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারি দেশ হিসেবে চিনেরই জেতার সম্ভাবনা বেশী
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: কি যে হবে কেউই বুঝতে পারছে না.....চীন মেসেঞ্জারে জিততে পারে নি.... তবে বিশাল ইউজার নিয়ে সার্চ মার্কেটে জিতে যেতেও পারে

১৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২
ফিউশন ফাইভ বলেছেন:
১. চীন সরকারের চাপে ইয়াহু যেমন বহু চীনা ভিন্ন মতাবলম্বী গ্রাহকের তথ্য প্রকাশ করে দিয়েছে, সেই তথ্যসূত্র ধরে চীন সরকার এদের অনেককে ধরে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত দিয়েছে, গুগল ঠিক অতোটা নত হয়নি। তবে তারাও চীনা ভাষার সার্চ ইঞ্জিনটি চালু করেছিল চীন সরকারের সমস্ত শর্ত মেনে, ফলে সেটা হয়ে উঠেছিল সেন্সরড সার্চ ইঞ্জিন। গুগল কেন হঠাৎ এতো ক্ষুব্ধ হয়ে উঠল? শ্রেফ জিমেইলের ওপর আক্রমণের ঘটনায় এতোটা ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ খুঁজে পাই না। পেছনে আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। আগামীতে হয়তো সেটা জানা যাবে।

২. গুগলকেই পিছু হটতে হবে শেষ পর্যন্ত। ৩৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার চেয়েও বেশি, উপেক্ষা করা একেবারেই অসম্ভব একটি ব্যাপার গুগলের পক্ষে।

৩. চীনা সার্চ ইঞ্জিন বাইডুতে, আমি শুনেছি, গুগলের একটা বড়ো অংকের ইনভেস্টমেন্ট আছে।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪

লেখক বলেছেন: ১) আমিও অবাক হয়েছি..... কারণ রেগুলার হ্যাকিংয়ের ঘটনা ডালভাত বড় বড় সাইটগুলি'র কাছে... কিছুদিন আগে টুইটার যখন ইরানিয়ান সাইবার আর্মি ডাউন করে দিয়েছিল তখন অ্যাটাকগুলি গুগলেও হয়েছিল তবে গুগলের কিছুই করতে পারেনি.... কিন্তু গুগল তাই বলে ওদের ইরানিয়ান সাইট অফ করে দেয়নি
অবশ্যই অনেক বড় কোন প্ল্যান আছে ওদের..... চীনের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়া কোন হঠাৎ করে নেয়া সিদ্ধান্ত হতে পারে না

২) গুগলকে পিছু হটতে হতে পারে তবে সেটা হবে বিজনেস স্ট্রাটেজী মেনেই......প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়া হাঁসকে হত্যা করবে না নিশ্চয়ই যদি না প্রতিদিন ২টি করে সোনার ডিম দেয়া হাঁস পায় গুগল....... এমন হতে পারে যে, তারা দেখেছে তাদের স্টেপগুলি ভবিষ্যতে তাদের লাভজনক হবে তাই এমন সিদ্ধান্ত নিয়েছে
ইতিহাস তৈরী গুগলের কাছে ডালভাত...... তবে এবারকার ঘটনা আগের সব ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে..... এখন সবার দেখার ব্যাপার হল ভবিষ্যতে কি হয়: গুগলের প্ল্যানে লিখা হয় নাকি গুগলের প্ল্যান ফেইল হয়

৩) আমি এমনটা শুনিনি.... থাকলে থাকতে পারে..... তেমন কোন রেফারেন্স পেলাম না

১৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
পি মুন্সী বলেছেন: এসব খবরগুলোর অনেক ডাইমেনশন - রাষ্ট্র বা পলিটিক্স, ব্যবসা, মিডিয়া, টেকনোলজি - এরকম আরও অনেক কিছু। আবার সবগুলো ট্রেড জানা লোক ফলে সামগ্রিক দিকের একটা ধারণা করতে এমন লোকের সংখ্যা কিন্তু বেশি নয়।

কাজেই এধরণের খবর নিয়ে লেখার সময় একটুও কুন্ঠিত হবার কোন কারণ নাই বলেই আমার বিশ্বাস।

আপনাকে সাহস ও উৎসাহ দিতে একথাগুলো লিখলাম।
আপনার শুভ কামনায়।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: শুভ কামনার জন্যে ধন্যবাদ :) লেবু বেশী কচলালে তিতা হয়ে যায় এই ভয়টা থেকেই মূলত ডিসক্লেইমারটা দেয়া

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: :) :D B-) :P :-P :#) B-)) =p~

১৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৫
রাজর্ষী বলেছেন: বাইডুর শেয়ার কিন্না রাখা প্রয়োজন
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: চীনে থাকলে কিনে রাখেন ;) কাজে লাগার সম্ভাবনাই বেশী

২০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১১
দীপান্বিতা বলেছেন: কাগজ়েও খবরটা দেখলাম…… চীনও কি অনেক ব্যাপারে বেশ কট্টর নাকি!


ওই! সামুতে কি কিছু কাজ চলছে নাকি!!!
'সর্বমোট হিট' কিন্তু চেঞ্জ হচ্ছে না!
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: দেখা যাক কি জিতে B-)

কাজ চলছে নাকি জানিনা দিদি, কিভাবে বলি বলেন ?? :(

২১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার পোস্ট, পইড়া মজা পাইলাম!

দেখি কি হয়!
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: আমাদের আর কি...... আমরা নিরীহ দর্শক মাত্র :|

২২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২
হাসান বলেছেন: আপনার লেখায় কয়েকটি বিষয় এলোমেলো হয়ে গেছে।

১. চীনা সরকার গুগলের রেজাল্ট ফিল্টার করে প্রদর্শণ করে, সেটা গুগলের পছন্দ নয়। তাতে গুগল অনেক টাকা থেকে বঞ্চিত হচ্ছে।

২. সাম্প্রতিক সময়ে যে হ্যাকাররা মানবাধিকার কর্মীদের একাউন্টের উপর আক্রমণ চালায়, বলা হয়ে থাকে তাতে চীনা সরকারের হাত আছে।

৩. ইতিমধ্যেই প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে হিলারী ক্লিনটন এবং হোয়াইট হাউজের একজন মূখপাত্র এই বিষয়ে মন্তব্য করেছেন।

৪. জিমেইলে HTTPS সুবিধাটি আগে থেকেই ছিল। এর মাধ্যমে সুরক্ষিত উপায়ে লগইন ডেটা আদানপ্রদান করা যায়। এতদিন সেটা ব্যবহারকারীকে সক্রিয় করে নিতে হতো। আর এখন থেকে এটা সরাসরি চলে আসে। গুগল এতদিন সরাসরি সক্রিয় করেনি, কারণ এতে করে ইমেইল আদান প্রদাণ ধীর গতির হয়ে যায়।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: ভাইয়া একটা একটা করে জবাব দেই:

১) গুগল বিরক্ত হতে পারে কিন্তু তারা জানে চীনে ব্যবসা করতে গিয়েছে এটা মেনে নিয়েই.... আর তারা যখন অফিসিয়াল বিবৃতি দেয় তখন লিখেছিল: "These attacks and the surveillance they have uncovered--combined with the attempts over the past year to further limit free speech on the web--have led us to conclude that we should review the feasibility of our business operations in China. We have decided we are no longer willing to continue censoring our results on Google.cn, and so over the next few weeks we will be discussing with the Chinese government the basis on which we could operate an unfiltered search engine within the law, if at all. We recognize that this may well mean having to shut down Google.cn, and potentially our offices in China." সো্র্স:(A new approach to China-অফিসিয়াল গুগল ব্লগ সাইট থেকে )

এখানে অর্থের কথাটি কিন্তু কোনভাবেই বলেনি তারা.... প্রচ্ছন্নভাবে চলে আসে কথাটা তবে সেটাকে অফিসিয়াল বলা যায় না

২) চীনা সরকারকে সরাসরি দায়ী করা হয়নি তবে চীনকে হ্যাকিংটার সোর্স বলা হয়েছে সরাসরিভাবেই

৩) দেখিনি.... চোখ এড়িয়ে গেছে.... লিংক দিলে ভাল হত

৪) গুগল ঘটা করে ডিফল্ট করে দিল এইচটিটিপিএস, তাও আবার ১২ তারিখেই..... এ কারণে ঘটনাটিকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি..... সাধারণ ব্যবহারকারীরা কখনোই অপশন ঘেটে অপশন সেট করে না, এটা সকল কোম্পানীই জানে.... তাই গুগলের এই স্টেপটার কোন না কোন উদ্দেশ্য অবশ্যই আছে

*********

প্রথম মনে হয় আসলেন আমার ব্লগে :) স্বাগতম ( আমিও সিসিআরের - ২৪তম ইনটেক)

২৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮
লালসালু বলেছেন: আমি কিছুই বুঝতেছি না
১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: রাজায় রাজায় লড়াই :| আমরা নাদান পাবলিক

 

মোট সময় লেগেছে ১.১১১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই