আমার প্রিয় পোস্ট

উইকিতে দেয়ার জন্যে শহীদ মিনারের ছবি চাই.......এক্ষুনি চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৪

শেয়ারঃ
0 0 0

আমি আবার টাইটেলে সব বলে দিলাম...... যাই হোক, প্রেক্ষাপট বলি তা হল: ফেব্রুয়ারীর ২১ তারিখে পুরো বিশ্ব উদযাপন করবে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"..... গর্বভরে উচ্চারিত হবে বাংলা ভাষার নাম..... দেশে দেশে লিখা হবে আমাদের বীর ভাষা সৈনিকদের নাম....... সোর্স হিসেবে কি দিবেন তারা ?? নিশ্চয়ই উইকিপিডিয়া একটা ভাল সোর্স হবে, তাইনা ???

কিন্তু আপনারা ল্যাংগুয়েজ মুভমেন্ট ডে নিয়ে উইকিপিডিয়ার http://en.wikipedia.org/wiki/Language_Movement_Day পেজে যান, দেখবেন শহীদ মিনারের ছবি'র যে লিংক আছে তাতে শুধুই কিছু লিখা....... কোন ছবি নেই..... এটা দুঃখজনক এবং অবশ্যই অতিদ্রুত ঠিক করতে হবে.....

উইকিপিডিয়ায় ছবি দেয়ার নিয়ম আছে...... সেটা হল:
■ আপনাকে ছবিটি নিঃশর্তভাবে দান করতে হবে, মানে আপনার ক্রেডিটসহ সবই আপনার থাকবে তবে এই ছবিটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে চলে যাবে ফলে দ্বিতীয় কেউ এই ছবিটি ব্যবহার করলে উইকি তথা আপনার নাম দিয়ে ব্যবহার করবেন তবে আপনি তার কাছে কোন টাকা দাবী করতে পারবেন না
■ ছবিটির সম্পূর্ণ স্বত্ত আপনারই থাকতে হবে, ওয়েব না অন্য কোন সোর্স থেকে কালেকশন থেকে কোন ছবি দেয়া যাবে না কারণ কালেকশনের ছবির স্বত্ত অবশ্যই মূল ছবিটির মালিকের

(যা লিখলাম তার ভ্যালিডিটি নিয়ে শিওর না, তবে মোটামুটি এরকমই)

যাই হোক, এগুলি বাদ দিন...... এমন কেউ অবশ্যই আছেন যার কাছে অবশ্যই আমাদের শহীদ মিনারের খুব সুন্দর একটি ছবি আছে যেটিতে কোন ব্যানার টাঙ্গানো নেই(উইকির বর্তমানটাতে আছে ) এবং লাল সূর্যটি পুরোপুরি আসছে(একদম নাক বরাবর তোলা ছবি)......এবং তিনি নিঃশর্তভাবে দান করতে চান এমনটাই বিশ্বাস করি আমি.......... আশা করি আমার ধারণা ভুল না

প্লিজ থাকলে দিন না ছবিটা....... এবং এক্ষুনি দিন...... আমার ব্রাকনেট হওয়াতে আইপি শেয়ার করতে হয় জন্যে উইকি'তে আমার আইপি থেকে আপাতত অ্যাকাউন্ট খোলা অফ :( তাই আপনাদের অনুরোধ করছি প্লিজ প্লিজ শহীদ মিনারের একটা ছবি নিজ দায়িত্বে ওখানে দিন

 

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
হেমায়েতপুরী বলেছেন: নাই আমার কাছে... থাকলে এখনই অ্যাড কইরা দিতাম। :(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: :( আমার ক্যামেরা আছে, থাকিও শহীদমিনারের কাছাকাছিই..... কিন্তু এই রাতে ছবি তুলে আনি কেমনে ???

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৯
ত্রিশোনকু বলেছেন: জন্যঃ ফেব্রুয়ারীর ১ তারিখে পুরো বিশ্ব উদযাপন করবে

পড়ুনঃ ফেব্রুয়ারীর ২১ তারিখে পুরো বিশ্ব উদযাপন করবে
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: ওহ..... স্যরি..... এক্ষুনি ঠিক করছি

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
সিউল রায়হান বলেছেন: উইকি'র বর্তমান শহীদ মিনারের ছবি:

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৪
রাগিব বলেছেন: দুঃখের ব্যাপার হলো, এই টাইপের ছবি কেউ দিতে চায় না। প্রতিষ্ঠিত ফটোগ্রাফার অনেকে আবার টাকা ছাড়া এসব কিছুতে আগ্রহী হয় না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: আমার দেশকে আমি পৃথিবীর সামনে তুলে ধরবো তাতেও বিজনেসের ধান্দা ??? প্রতিষ্ঠিত সেইসব নিম্ন মানসিকতার মানুষকে ধিক্কার

আমি নিজেই ছবি তুলে দিতে পারি কিন্তু লাভ নাই কারণ আমি চাচ্ছিলাম একদম শ্রদ্ধাঞ্জলী দিয়ে ভরে থাকা+পুরো ফোকাস নিয়ে তোলা এমন একটা ছবি কিন্তু সেটাতো ২১ তারিখের আগে পাওয়া সম্ভব না যদিনা কেউ নিজে থেকে তার আগের তোলা কোন ছবি দেয় :(

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
জামাল ঊদ্দিন বলেছেন: নাই সিউল ভাই নাই ... :(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: :( তাই তো দেখছি..... কারো কাছেই নাই

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
রাগিব বলেছেন: উপরে পোস্টে একটা কথা একটু পরিস্কার করে লিখো। "কালেকশনে ছবি থাকলেই" কিন্তু উইকিতে দেয়া চলে না। ছবিটি নিজের তোলা হতে হবে, তবেই সেই ব্যক্তি উইকিতে এটির সত্ত্ব দান করতে পারবে। ইন্টারনেট থেকে নেয়া অনেক ছবিই অনেকের কাছে থাকে, কিন্তু কপিরাইটের ব্যাপার আছে বলেই সেসব ছবি ব্যবহার করা যাবে না। কেবল নিজের তোলা ছবিই যদি কেউ মুক্ত লাইসেন্সে দেয়, তবে সেটি উইকিতে ব্যবহার করা যাবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: দিয়েছি :)

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৮
হেমায়েতপুরী বলেছেন: আমার কালেকশনে ছবি আছে... নিজের তোলা নাই।


@ রাগিব, ভালো কথা বলছেন।
৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮
িসপাহী বলেছেন: আমার সাস্ট এ তোলা শহীদ মিনারের আছে বাট রেজুল্বশন ভালোনা। সিউল ভাইকে ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: সেন্ট্রালটা দরকার :|

আপাতত কাজ চলবে তবে এবার ২১ তারিখ খুব ভাল একটা ছবি ম্যানেজ করতে হবে উইকিতে দেয়ার জন্যে :) আপনার ডিসপ্লে পিকচারটার মত সুন্দর একটা ছবিতে পুরো পৃথিবী চিনবে আমাদের শহীদ মিনারটাকে, জানবে এর ইতিহাস এটাই দেখতে চাই

 

মোট সময় লেগেছে ১.০৩৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই