কিছুদিন আগে লিখেছিলাম alldownloader.com নামে একটা সাইট বানাবো এবং সেখানে সবাই যাতে নিজের মত করে ইনকাম করতে পারে সেটার ব্যবস্থা করে দিব৷ গত কয়েকদিন আপনাদের ইনিশিয়াল ফিডব্যাকের উপর ভিত্তি করে বেশ ঘাটাঘাটি করেছি নেটে, বিভিন্ন ফোরামে আলোচনা করেছি, আপনারা বলেছিলেন সহজ করে পুরো ব্যাপারটা বুঝাতে, সব মিলিয়ে পুরো ক্লিয়ার একটা ধারণা দিতে এই ব্লগটি লিখা৷
আমার প্রাইমারী টার্গেট হল এটাকে ব্লগস্পট এবং মিডিয়াফায়ারের একটা মিক্সচার হিসেবে ফেসবুক স্টাইলে প্রচার করা.......
মনে করুন, সাদাত ভাইয়া তার কালেকশন থেকে খুব ইউনিক একটা গান শেয়ার করলো...... আমি আমার হল ল্যান থেকে কোন একটা মজার ভিডিও নেটে দিলাম...... ফাইলগুলির কথা বাংলায় লিখলাম, বাংলা ভাষায় কন্টেন্ট ইনডেক্স এখনো অত বেশী না ফলে যেকেউ বাংলায় ওই গানটা বা আমার মজার ভিডিওটা লিখে সার্চ করলে আমাদের সাইটটার কথাই পাবে ও এই সাইটটা ভিজিটও করবে......
আমাদের প্রত্যেকের পেজে অ্যাড শেয়ার করা হবে ফেসবুক স্টাইলে......যেমন, আপনি একটা ফেসবুক অ্যাপ্লিকেশন বানালেন যেটায় অ্যাডসেন্স আছে, আমিও সেরকম একটা বানালাম যেটায় আমার অ্যাডসেন্স আছে......... এখন ফেসবুকের একজন ব্যবহারকারী আমাদের ২টা অ্যাপ্লিকেশনই ব্যবহার করলেন, ফলে আলাদা আলাদাভাবে আমাদের ২জনারই অ্যাড দেখানো হল যেখানে ফেসবুক আমাদের অ্যাড দেখানোর প্ল্যাটফর্ম তৈরী করে দিল...........
এভাবে আমরা সবাই ব্লগস্পট স্টাইলে নিজের ভূবনে থেকে কিছু লিখে বা শেয়ার করে, মিডিয়াফায়ারে আপলোড করে তার লিংকটা শেয়ার করলাম এবং গড়ে তুললাম সবচেয়ে বড় ডাউনলোড লিংক কালেকশনের সাইট......... এভাবে একে অপরকে ভিজিটর সাপোর্ট দিলাম, নিজের অ্যাড বসিয়ে লাভও পেলাম..... তাইনা ??? অনেকটা, "লেখকরাই পাঠক- লেখকরাই ডেভেলপার" এমনটা......... একা একা আমরা খুব বেশীদূর যেতে পারবো না, কিন্তু একত্রে ??? অবশ্যই অনেকদূর যেতে পারবো
এখন সমস্যাগুলি:
১) কন্টেন্টগুলির কপিরাইট কার থাকবে /???
উত্তর: যিনি আপলোড করবেন তার
২) ধরা যাক ২জনের অ্যাকাউন্টে অ্যাডসেন্স আছে, এখন একজন যদি ব্যান খেয়ে যান তাহলে কি হবে???
উত্তর: সবাই ব্যান খাবেন যেহেতু এটা ফেসবুকের মত পপুলার সাইট না........ অ্যাডসেন্স মামা এটাতে কঠিনভাবে একমত যে নতুন সাইটগুলিরে যতভাবে বাঁশ দেয়া যায় দিবে কিন্তু হিট সাইটগুলিকে আবার ছেড়ে দিবে
৩) সাইটের নীতিমালা কি ????
উত্তর: ঠিক করিনাই..... আগ্রহীদের নিয়ে ঠিক করা হবে........ তবে পর্ন বাদে সবই অ্যালাউড আপাতত
৪) ফাইল শেয়ারে ব্যান্ডউইথ অনেক লাগবে, এর অভাবে সাইট যদি ডাউন হয় ?? উত্তর: কোডিং এমনভাবে করা যাতে ব্যান্ডউইথ কম লাগে........ প্লাস কোন ফাইল হোস্ট করবো না আপাতত, শুধু ডাউনলোড লিংক দেখাবো অন্য কোন সাইট থেকে
৫) দেশী কপিরাইটওয়ালা কন্টেন্টের কি হবে ?? উত্তর: মিউজিক ডট কম কিংবা পোলাপাইন ডট কমের ডাউনলোড লিংকটা শেয়ার করা হবে, বাকিটা তারা দেখবে
***********
আপাতত এইতো.....আমার সাইট তৈরী শেষের দিকে...... আপনাদের সাজেশন কাম্য........ ভাল থাকবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

