somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ পড়ার আগে একটা অ্যালার্ট প্রয়োজন

০৯ ই মার্চ, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্ট লেখক ফকির ইলিয়াস অথবা এস.এম.রায়হান না হলে আমি কখনোই কার লেখা পোস্ট সেটা চিন্তা করে তারপর পোস্ট পড়িনা৷ (এদেরটা সরাসরি বাদ, নতুন কিছুই পাওয়া যাবে না এদের ব্লগে।) কিন্তু এখন মনে হচ্ছে এই লিস্ট আরো লম্বা করতে হবে কিছু মানুষের জন্যে৷ কাউকে দোষ দিচ্ছি না, তবে তাদের পোস্টের কিংবা ব্লগের টাইপটাই এমন৷ তাদের টাইপ বলতে গেলে নিচের পয়েন্টগুলি আসবে:

১) প্রিয় পোস্ট কয়েকশ:

এসব ব্লগারের পোস্টে গেলে আমার ব্রাউজার কান্নাকাটি শুরু করে দেয়৷ কারণ তার প্রিয় পোস্ট এতই বড় পেজ লোড করতে খবর হয়ে যায়৷ তারউপর ঝামেলা হল পেজ লোড হলেও কন্টেন্টের অংশ নীল ব্যাকগ্রাউন্ডে এসে থাকে (অনেক নিচে গেলে নরমাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় তবে তার ৩০০ বছর আগেই ব্লগ কন্টেন্ট শেষ)৷ সেইসব ব্লগাররা কি নিজেদের ব্লগ কোনদিন ওপেন করেন ??? করলে কিভাবে করেন ??

২) অ্যানিমেটেড ছবি দিয়ে ভর্তি:

আজকে কার জানি ব্লগে গেলাম৷ ও মা গো..... এতগুলা অ্যানিমেটেড ছবি যে পেজ লোড হতে দিয়ে মনে হয় চাঁদ থেকে ঘুরে আসা যাবে৷ সেই ছবিগুলি কেউ যেই ব্লগেই দেয়া হবে সেটাই স্লো হয়ে যাবে

৩) মাইক্রোব্লগিং:

"আজকে মন খারাপ" এটার নিচে কয়েকটা ডট৷ ভাবলাম পোস্ট মনে হয় এরনিচে, ওপেন করে দেখি নিচে আর কিছু নাই৷ মাইক্রোব্লগিংয়ের জন্যে সামহোয়ার. . . .মন্দ না /:)

৪) ডয়েচ ভেল অথবা রেডিও তেহরানের অথবা অনলাইন নিউজ সাইটের নিউজ:

সরাসরি কপি করে পেস্ট করা পোস্ট৷ ঠিক আছে, এক দু'দিন না হয় মানলাম, কিন্তু পোস্টদাতার আগের সব পোস্টগুলি দেখে পুরো টাশকি৷ সারাজীবনই একি টাইপের পোস্ট৷ ডয়েচ ভেলের পোস্ট কপি করে দেয়ার রেট কম, কিন্তু মাশআআল্লাহ রেডিও তেহরান তো মনে হয় আগে এই ব্লগে নিউজ রিলিজ দেয় তারপর নিজেদের সাইটে পাবলিশ করে।

৫) সাইয়া পোস্ট:

এ ধরনের পোস্টের উদাহরণ হল অপি আক্তারের পোস্ট৷ সাম্প্রতিক মন্তব্য লিস্টে কোন পোস্টের টাইটেল দেখে পড়তে গেলে টাশকি৷ কমেন্টের পর কমেন্ট, আমার ব্রাউজারের অবস্থা শেষ পেজ লোড করার জন্যে৷ সাইয়া নিকটা যার তারও কোন লজ্জা শরম নাই, মেয়ে সেজে সমানে উত্তর দিয়ে যাচ্ছে

*********

এইসব পেজে একটা অ্যালার্ট দেয়া হোক /:) /:)
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×