আমি এই মুহুর্তে একজন অপরাধী.......... আমার মডারেশন স্ট্যাটাস:
আপনার উপর নজর রাখা হচ্ছে
উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।
যাই হোক, কারণটা বলার জন্যে আমার এই পোস্ট লিখা..... আমি গত বছর জুন/জুলাই মাসে একটা ব্লগ লিখেছিলাম সামহোয়ারইনের একটা বাগ নিয়ে..... অনেকেই কমেন্ট করেছিলেন সেই পোস্টে.... বাগটা কিরকম ছিল বলি, আপনারা যারা গ্রুপ অ্যাডমিন আছেন তারা যদি কন্ট্রোল প্যানেলে যেয়ে নতুন সদস্যকে আমন্ত্রণ জানানোর জায়গায় কোন সদস্যের আইডি লিখে দিতেন তাহলে পেন্ডিং আমন্ত্রণের জায়গায় তার মেইল অ্যাড্রেস শো করতো......... এটা বাগ কেন ?? কারণ: আমি চাইলেই আপনার মেইল আইডি জেনে নিতে পারছি আপনাকে না জিজ্ঞেস করে এবং এই সুযোগটা সামহোয়ারইন সাইট করে দিচ্ছিল ওদের অজান্তেই
আমি বাগটা ধরতে পারি গত বছর মে মাসে, ব্লগ টিমকেও জানাই....... তারা আমাকে মেইল দিয়ে জানান তারা এটা ঠিক করবেন, এরপুর জুন মাসেও যখন তারা এটা ঠিক করেন নাই তখন আমি ব্লগে এটা নিয়ে লিখি......... ব্লগে কিন্তু আমি ডিটেইলস লিখিনাই কারণ একজন কম্পু সাইন্সের স্টুডেন্ট হিসেবে এটা অবশ্যই আন-এথিক্যাল হত, বরং যাদের বললে কাজ হত (ব্লগ ডেভেলপমেন্ট টিম) তাদেরকেই মেইল করে বলেছিলাম ব্যাপারটা.......পুরো ঘটনা ১ বছর আগে এই সময়ে
**************
আমি সেই ব্লগ লিখার পরে মি.আরিল্ড নিজে আমাকে ধন্যবাদ জানান বাগটা নিয়ে বিস্তারিত না লিখার জন্যে এবং তারা সেটা ঠিক করেন.......
************
গত ২দিন মেইল দেখিনাই........ আজকে মেইল চেক করে দেখি লিখা: "যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।" এবং ব্লগে দেখি আমি ওয়াচে.........
মি.আরিল্ড আমাকে জবাব দিতে হবে কেন আমাকে এই কথা বলা হল ??? কি কল্পিত কিংবা মিথ্যা পোস্ট ছিল সেটা ??? আপনি নিজে ব্লগ টিমের পক্ষ থেকে দোষ স্বীকার করে এখন সেটা নিয়ে কেন এই কথা বললেন ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



