আমার প্রিয় পোস্ট

রোকেয়া কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম রিলেটেড আরো কিছু পরিকল্পনা

১০ ই জুন, ২০১০ রাত ১০:৫৮

শেয়ারঃ
0 0 0

বিশ্বকাপের ভীড়ে এখন অন্যান্য পোস্ট কারো নজরে আসার কথা না…. যাই হোক, সেটা সমস্যা না। রোকেয়া কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম নিয়ে বর্তমানে কি কাজ করছি সেটারই একটা ধারাবাহিক আপডেটমূলক পোস্ট এটা। প্রতি সপ্তাহে গুগল সার্চিংয়ে কোন না কোন ইমপ্রুভমেন্ট করে, কোন ফিচার যোগ করবেই এবং সেটা নিয়ে লিখেও…..গুগলব্লগ যেহেতু আমার প্রিয় ব্লগগুলির একটা তাই ওদের স্টাইলে আমিও ভাবছি একটা রেগুলার আপডেট মূলক পোস্ট লিখে ফেলি

কিবোর্ডের কাজটা খুব সহজ, আবার খুব কঠিন। সহজ এই সেন্সে যে, অলরেডি অনেকগুলি কিবোর্ড আছেই সুতরাং ওদের মত একটা বানালেই হয়। কিবোর্ডের ইনপুট নিতে হবে, সেটা কোন অক্ষর চেক করে সেইমত প্রোগ্রামকে নোটিফাই করলেই হবে……

কঠিন পার্টটা হল, এই জিনিসটাকে পারফেক্ট করা+বিজ্ঞানসম্মত করা+মানুষের কাছে সহজে পৌছাতে পারে এমন করে তৈরী করা….. আমি শুরু করেছি কিবোর্ড দিয়ে তবে আমার ইচ্ছা একটা কমপ্লিট প্যাকেজ তৈরী করে এরপরেই থামবো। কমপ্লিট প্যাকেজ মানে:

১) খুব সহজ/ সেরা কোন একটা কিবোর্ড লেআউট
২) ভয়েস টু টেক্সট ফ্যাসিলিটি
৩) টেক্সট টু ভয়েস ফ্যাসিলিটি
৪) বানান পরীক্ষক
৫) বাংলা ডিকশনারী
৬) ছাপার অক্ষর / হাতের লিখা সনাক্তকারী এরমাঝে

আলাদা আলাদা করে বেশ কয়েকটি’র কাজ হয়েছে, এরমাঝে ওপেন সোর্স জিনিসগুলিকে আমি এক প্ল্যাটফর্মে, একটা সফটওয়ারে নিয়ে আসতে চাই…… আমার লক্ষ্য এটাই…

টপিকে ফেরত আসি, আপাতত যেই কাজগুলি করেছি কিবোর্ড নিয়ে:

১) ডাটা জেনারেশন ফেজ শুরু হয়েছে, আপাতত চেষ্টা করছি অঙ্কুর.org এর ফাইলটাকে একটা ফরম্যাটে নিয়ে যেতে (একটু ধাক্কা খেতে পারেন কারণ পোর্টেবল ফাইল ফরম্যাট মানে তো পিডিএফ, আমি তাহলে কি করতে চাইছি ?? উত্তর: তেমন কিছু না, এটাকে এক্স-এম-এল এ ট্রান্সফার করে দিব যাতে পিসি-মোবাইল-ওয়েব/ডেস্কটপ অ্যাপ্লিকেশন-স্মার্টফোন সবাই একইভাবে অ্যাক্সেস করতে পারে….doc ফাইল ডাটাবেজে নেয়ার কোড রেডি করে রেখেছি, আরো কিছু ফরম্যাট নিয়ে কাজ করতে হবে (যেমন: এক্সেল, এইচটিএমএল)। কাজগুলি সহজ বলে ফেলে রাখলে হবে না,করতে হবে….

২) কিবোর্ড নিয়ে অনেক কাজ হয়েছে, সেগুলির সামারি করে এবং বেটার একটা অ্যাপ্রোচ প্রপোজ করার চেষ্টা করছি, এই মাসের মাঝেই ফাইনাল বুঝা যাবে এই অ্যানালাইসিস নিয়ে কতদূর যাওয়া যাবে…. এখন আটকে আছি ant colony optimization প্রবলেম এর ভ্যারিয়েন্স নিয়ে

৩) কিবোর্ডের সফটওয়ার তৈরীর জন্যে কোড দেখছি বেশ কিছু তবে রান করা হয়নি তেমন একটা। মনির ভাইয়ের কোডটা রান করতে পারলাম না, কোন একটা সমস্যা হয়েছে যেটা ধরতে পারছি না….

৪) আমি একা এতগুলি সফটওয়ারের কাজ করতে পারবো না……. অফিসের ফাঁকে এত সময় আমি কখনোই পাব না + আমার সববিষয়ে জ্ঞানার্জন করাও সম্ভব না…… একটা সফটওয়ার বানাতে কি পরিমাণ ধৈর্য্য লাগে সেটা যারা কোড লিখে কোন সফটওয়ার বানিয়েছে তারাই শুধু জানে……. আমি তাই প্ল্যান করছি আমেরিকা-ইউরোপের মত ফান্ডিং করে কোন স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে কাজটাকে এগিয়ে নিব……. মানে আমরা একটা ফান্ড গঠন করলাম এবং সেই ফান্ডের টাকাটা কোন ভার্সিটির কোন একটা টিচারকে দিলাম…. তিনি সেই টাকার ৩০% রাখবেন ও তার স্টুডেন্টদের ক্লাস প্রজেক্ট হিসেবে সেই কাজটা দিয়ে কাজটা করিয়ে নিবেন এবং সবশেষে বাকি ৭০% টাকা স্টুডেন্টরা পাবে ( আমার ধারণা ভুল না হলে নর্থ আমেরিকান ভার্সিটিগুলিতে স্কলারশীপের ধারণা এটাই, তাইনা ??)

৫) ভাষা নিয়ে এ ধরনের কাজকে শুধু ওপেন সোর্স রাখলেই হবে না, পাশাপাশি ক্লোজড সোর্সও রাখতে হবে এটা আমি জানতাম না….. আজকে জানলাম….. সেইমত একটা লাইসেন্স ডকুমেন্ট লিখতে হবে….
এর কারণ হল ওপেন সোর্সের জিনিস কোডে আপনি যদি পরিবর্তন করে তাহলে আপনি অবশ্যই সেই পরিবর্তিত জিনিসটি ওপেন রাখতে বাধ্য…. এখন যদি এমন হয় যে, সেই পরিবর্তিত অংশটি ওপেন রাখলে আপনার সিকিউরিটি বা এজাতীয় খুব বড় কোন সমস্যা সেক্ষেত্রে আপনি কি ওপেন সোর্স জিনিস নিবেন ?? অবশ্যই না…. একারণে এসব ঘটনা ট্যাকল দিতে ক্লোজড সোর্সও থাকবে ওপেন সোর্সও থাকবে…..

তবে ওপেন+ক্লোজড যেটাই হোক না কেন সারাজীবন সবকিছুই ফ্রি থাকবে এবং যেকারো সেটাতে এক্সেস থাকবে…….. ভাষা নিয়ে কোন ব্যবসা চলবে না….

**********

এইতো আজ এ পর্যন্তই….. পোস্টে মাথা ধরায় দিয়ে থাকলে দুঃখিত …… ভাল থাকবেন

 

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ রাত ১১:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই জুন, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ......

আপনার আইডি'টা মজার :) :)

১০ ই জুন, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: থেংকু ভাইয়া :D

৩. ১০ ই জুন, ২০১০ রাত ১১:২০
মু আ হাকিম নিউটন বলেছেন: আপনার কাজ এগুচ্ছে শুনে আনন্দিত হলাম।

৫ নম্বরের বিষয়টি কি বলেছেন বুঝতে পারলাম না। ধরুন লিনাক্স, এর কি কোন অংশ ক্লোজড রয়েছে!

আপনি কোথাও বলেছেন অপটিম্যাল লে-আউটগুলো বিজয়ের কাছাকাছি যায়। এটা কি ভিত্তিতে বলেছেন সে বিষয়ে জানতে চাই। আর সেখানে কি কি বিষয় বিবেচনা করা হয়েছে।
১০ ই জুন, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: স্যার এটা লিনাক্স দিয়ে কিভাবে বুঝানো যাবে সেটা তো জানি না তাই অন্য একটা উদাহরণ দিয়ে বলি.....

ধরুন, একটা কোড মডিউল আছে সিকিউরিটি অ্যালার্ম বেজড ক্যামেরার.... কোডের পুরোটাই ওপেন সোর্স, মানে ডিভাইস ড্রাইভার থেকে শুরু করে হিউম্যান এন্ড ইউ.আই. পর্যন্ত সবই ওপেন.....

এখন কেউ যদি সেই মডিউল ব্যবহার করতে চায় গেম কনসোলে তাহলে তার অনেক লাভ কারণ ডিভাইস কানেক্ট করা + ইউজারকে ফ্রন্ট এন্ডে নোটিফাই করা এগুলি সে করতেই পারছে সেই কোড দিয়ে......

কিন্তু তাকে অথেনটিকেশন অংশটি নিজের মত করে লিখতে হবে কারণ গেম কনসোলে অথেনটিকেশন (হতে পারে সেটা সিডিরম চেক বা রেজিস্ট্রি কি চেক ইত্যাদি ইত্যাদি) যেভাবে হবে ঠিক সেভাবে নিশ্চয়ই সিকিউরিটি অ্যালার্মে নাই........

সুতরাং তাকে মডিউলটার সিকিউরিটি সাব-মডিউলে পরিবর্তন করে নিতে হবে এবং সেটা ওপেন সোর্সে রাখতে হবে, কিন্তু এখানেই সমস্যা........ কারণ গেম কনসোল নির্মাতা অবশ্যই চাইবেন না অথেনটিকেশন অংশ ওপেন রাখতে, তিনি চাইবেন সেটা হিডেন রাখতে.......

এখন যদি এমন সিস্টেম করা যেত যে, তিনি কোডটা নিবেন+ব্যবহার করবেন কিন্তু সেটাতে পরিবর্তন করলে সেটাকে উন্মুক্ত করতে তিনি বাধ্য না ( মানে ক্লোজড সোর্স ফ্যাসিলিটি আরকি) তাহলে কিন্তু তিনি প্রডাক্টটিকে ব্যবহার করতে পারতেন........


এমন ক্ষেত্রগুলি'র জন্যেই আসলে ক্লোজড সোর্স এবং ওপেন সোর্স উভয়টাই রাখতে হবে.....

৪. ১০ ই জুন, ২০১০ রাত ১১:২৬
শূণ্য উপত্যকা বলেছেন: সঙ্গে থাকার চেষ্টা করব
ভাল উদ্যোগ++++
১০ ই জুন, ২০১০ রাত ১১:৩৫

লেখক বলেছেন: সবাই মিলেই কাজ করতে হবে....... আশা করি সবসময়ই আপনাদের হেল্প পাওয়া যাবে :)

৫. ১০ ই জুন, ২০১০ রাত ১১:২৯
শূণ্য উপত্যকা বলেছেন: সঙ্গে থাকার চেষ্টা করব
ভাল উদ্যোগ++++
১০ ই জুন, ২০১০ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭. ১০ ই জুন, ২০১০ রাত ১১:৫৩
মু আ হাকিম নিউটন বলেছেন: হমম, বুঝতে পারছি আপনি কি বলেছেন। কিন্তু ওপেন সোর্স ব্যবহার করে ক্লোজড সোর্স কিছু তৈরী করে ব্যবসা করা যাবে না এ রকম কিছু আছে বলে জানা নেই, এটা শুধু যথোপযুক্ত লাইসেন্সের বিষয়। তবে এ্যালগোরিদম নয়, কীএর উপরে তে নির্ভর করতে হবে -- এটাতে একমত হলে (একমত হলে বলছি এ কারণে যে এগুলোতে ফিলোসফিক্যাল ডিবেট চলে আসে) সিকিউরিটি মডিউলও ওপেন সোর্স করতে সমস্যা থাকার কথা না!

যা হোক আমি নিম্নের বিষয়ে জানতে চাই। আমি নিজেও লে-আউটের কোয়ান্টিটিভ ইভালুয়েশন নিয়ে কাজ করছি। আমাদের দেশে সমন্বয় করে অনেকে মিলে কাজ করার বিষয়ে কার্যকর ভাবে এগিয়ে যাওয়া দরকার। আমরা সাধারণত নিজে নিজে কাজ করতে পছন্দ করি।

আপনি কোথাও বলেছেন অপটিম্যাল লে-আউটগুলো বিজয়ের কাছাকাছি যায়। এটা কি ভিত্তিতে বলেছেন সে বিষয়ে জানতে চাই। আর সেখানে কি কি বিষয় বিবেচনা করা হয়েছে। কোন রেফারেন্স থাকলেও দিবেন বলে আশা করছি।
১১ ই জুন, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: স্যার সেটাই বললাম....... ওপেন সোর্সের পাশাপাশি ক্লোজড সোর্স লাইসেন্সও রেখে দিব পুরো প্রজেক্টের...... একটা হবে এম.আই.টি লাইসেন্সে এবং আরেকটা ফ্রি-ওয়ার লাইসেন্সে.....

আমার কিবোর্ড থিসিস ও সেটায় পরবর্তী কাজের সময় এমন রেজাল্ট পেয়েছিলাম, আমি তাহলে ওটা আপনাকে আজকে মেইল করে দিব :)

৮. ১১ ই জুন, ২০১০ রাত ১২:১১
অপ্রয়োজন বলেছেন: আমেরিকান ভার্সিটি গুলোতে ফান্ডিং অনেক এভাবেই আসে। করা যায়, কিন্তু ফান্ড পুলটা গঠন হবে কিভাবে? সোর্সের চিন্তাও তো রাখতে হবে। সাথে আছি তা নিয়ে প্রশ্ন নাই ... বাংলা কম্পিউটিং এর সাথে সাধ্যমতন তো আছিই।

ভাষা নিয়ে কোন ব্যবসা চলবে না -------- বলার অপেক্ষা রাখে না।

ওপেনসোর্সের ব্যবসা তো সাপোর্টে (ক্যানোনিকাল ... রেড হ্যাট ইত্যাদি তো তাই করে জানতাম)। তাছারা মডিউল/এ্যাডঅন এর ব্যপারতো আছেই (জুমলা, ড্রুপাল, পিএইচপিবিবি)। এ্যান্ড্রয়েডের ধারনাও তো সেরকমই ... বেজ যা আছে ফ্রি ... প্রপাইটরি এ্যাডঅন / এ্যাপ্লিকেশন বিক্রি করা যায় বা এ্যাড সাপোর্টেড করা যায়, এবং সেটা ওপেনসোর্ড হতে হবে না (উদহারন টা সম্পূর্ন খাটে না, কাছাকাছি আর কি)। তাছারা ফক্সিট রিডার বা এফডিএম মতন ও হতে পারে, এক কোনায় ছোট একটা এ্যাড, যেটা কোনোভাবেই মূল কাজে বাধা দেয় না।
১১ ই জুন, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: ভাইয়া, ফান্ড আসবে যারা দিতে চায় তাদের কাছে...... ব্লগ সাইটগুলিতে প্রচারণা চালাইলাম আর দেশের ভার্সিটিগুলি'র সি.এস.ই. ডিপার্টমেন্ট হেডের কাছে মেইল করে প্রপোজাল দিলাম....... এরপর সেখান থেকে "প্রফেসর+তার স্টুডেন্ট" এর উপর বেজ করে সিলেকশন করলাম.......... ব্যাপারটা এভাবে হতে পারে, কি বলেন ?? :)

আপনার উদাহরণটা বুঝতে পারছি..... অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন টাইপেরই কিছু একটা করলে সুবিধা হবে

৯. ১১ ই জুন, ২০১০ রাত ১২:২৫
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: নিজের কাছেই খারপ লাগছে এই রকম একটা মহ্ৎ কাজে কুনু ভাবেই সাহায্য কর্তে পাললাম না.... :(
১১ ই জুন, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: হা হা হা...... কেন পারবেন না ??? সবাইকেই এগিয়ে আসতে হবে নিজের জায়গা থেকে, আপনার জায়গাটা হতে পারে সমর্থন দিয়ে :)

১০. ১১ ই জুন, ২০১০ রাত ১২:৩৪
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: কিবোর্ড তো আগেই শুনেছি , সাথে

২) ভয়েস টু টেক্সট ফ্যাসিলিটি ৩) টেক্সট টু ভয়েস ফ্যাসিলিটি ৪) বানান পরীক্ষক ৫) বাংলা ডিকশনারী ৬) ছাপার অক্ষর / হাতের লিখা সনাক্তকারী

সত্যিই বিশাল একটা কাজে হাত দিয়েছেন । আপনাকে লাল সালাম । চালিয়ে যান, থামবেন না । আপনার কাজ দেখে আসলেই ভাল লাগছে :D
১১ ই জুন, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: এগুলি আলাদা মনে হলেও ভীষণভাবে ওভারল্যাপিং কাজ কিন্তু ;)

২ এবং ৩ একভাবে হবে এবং বাকি ৪টা একভাবে....... কিবোর্ডের কাজের উপরে বেজ করে একটা প্রাইমারী ডিকশনারী বিল্ড হবে এবং তার উপর বেজ করে পরীক্ষক হবে...... এগুলি বেজ করে ছাপা'র অক্ষর সনাক্তকারীর প্রাইমারী ভার্সনটা দাঁড়াবে..... ওটা দিয়ে আমরা সংসদ বাংলা অভিধানটাকে পড়বো এবং কমপ্লিট একটা ডিকশনারী+বানান পরীক্ষক পাবো

দোয়া করবেন যেন এই প্ল্যানটা সাকসেসফুল হয় :|

১১. ১১ ই জুন, ২০১০ রাত ৩:৫৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমার এক বন্ধু ৪র্থ বর্ষে ভয়েস টু টেক্সট কনভার্টার বানিয়েছিলো। এটা সম্ভবত বেশি কঠিন, টেক্সট টু ভয়েসের চাইতে। পুরোটাই ডিজিটাল সিগনাল প্রসেসিং আর র‌্যান্ডম সিগনাল প্রসেসিং নিয়ে, আমার নিজের বেশি ধারণা নেই। তাকে একদিন জিজ্ঞাসা করায় আমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলো, এবং তার কাজের বহর দেখে তব্ধা খেয়েছিলাম।

তোমার এই ব্যাপারে কারো সাথে যোগাযোগ, কথাবার্তা না হলে আমাকে জানিও। আমি ওকে জিজ্ঞাসা করে দেখবো।

আর বাকি সব কাজের জন্যে অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। ভাবতেই গর্ব হচ্ছে, অনেক বছর পরে তুমি যখন অনেক পরিচিতি পাবে, আমি বলতে পারবো যে আমি ওকে অনেক বছর ধরেই চিনি! :)
১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ভাইয়া কি যে বলেন..... :-/ আমি মোটেও ওই মাপের কেউ না, হতেও পারবো না কোনদিন..... তবে সর্বোচ্চ চেষ্টা করবো নিজের ভাষায় এসব সফটওয়ার কমপ্লিট করার...

আপনি কি সানি ভাইয়া'র কথা বললেন ?? উনারা সম্ভবত এই টাইপের কোন একটা কাজ করেছিলেন

১২. ১১ ই জুন, ২০১০ দুপুর ১২:১০
সাফির বলেছেন: ভাল উদ্যোগএগিয়ে যান . . . . . . . . .
১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৩. ১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫১
অপ্রয়োজন বলেছেন: কমপ্লিট প্যাকেজের মধ্যে ট্রান্সলেটর নাই? (ইংলিশ টু বাংলা)
১২ ই জুন, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: ট্রান্সলেটর বানানোর ক্ষমতা আমার নাই :( অন্য কোন এক্সট্রিম লেভেলের কোডারকে এগিয়ে আসতে হবে.....

তবে ওয়েব বেজড একটা ট্রান্সলেটর প্রোভাইড করা যাবে যদি গুগল ট্রান্সলেটরে বাংলা চলে আসে :)

১৪. ১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
রাহাজানি বলেছেন: ব্রাক ইউনি তে tts নিয়ে কাজ হচ্ছে।এখানে
১২ ই জুন, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: লিংকটার কথা জানি আমি..... এটাকে সফটে অবশ্যই ইনক্লুড করবো

১৫. ১২ ই জুন, ২০১০ রাত ১:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: না। আমি আমার আরেক বন্ধুর কথা বলছিলাম, ওর নাম হেম। আজকে দেখা হয়েছিলো ওর সাথে কিন্তু মনে পড়ে নি বলে জিজ্ঞাসা করা হয় নি। সানি কাজ করেছিলো মনে হয়, আমি বিস্তারিত জানি না।
১২ ই জুন, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ভাইয়া নেক্সট টাইম উনার সাথে কথা বলে অবশ্যই জানাবেন :) আমার মেইল আইডি: mas@জিমেইল

১৬. ২২ শে জুন, ২০১০ সকাল ১১:২৬
জামাল ঊদ্দিন বলেছেন: ভাইয়া , ডিকশনারির জন্য জন্য ইনপুট পত্রিকার অনলাইন সংস্করণ থেকে নেয়া যায়না ? যদিও বানান ভুল প্রায় থাকেই না - তবুও একটা একটা করে চেক করে ...

অ.ট. কেমন আছেন ?
২৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আমার যেই ফ্রেন্ডটা এই কাজটা করছে ওর প্ল্যান সম্ভবত এটাই। তবে এটা দিয়ে ট্রায়াল কাজ করা হবে, আসল ডিকশনারী আসবে সংসদ বাংলা অভিধানকে কোন একটা ও.সি.আর. দিয়ে পার্স করে এরপরে :|

এইতো আছি...... রিপ্লাই দিতে অনেক দেরী হল, কেমন আছো ?? :)

১৮. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:১৩
টেকি মামুন বলেছেন: সিউল ভাই একখান অফ টপিক মারতে আইছি কুংফো পান্ডা কি আপনার প্রিয় মুভি নাকি ??
২৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আবার জিগস B-) B-) আমার মোস্ট ফেভারট মুভিগুলির একটা

১৯. ৩০ শে জুন, ২০১০ রাত ৯:৪১
টেকি মামুন বলেছেন: সিউল ভাই কুংফু পান্ডা আমার মোস্ট ফেভারিট মন খারাপ থাকলেই এই সিনেমাটা দেখি ।জোসসসসসসসসসসস
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: Yesterday is a history
Tomorrow is a mystery
And today is a gift, That is it is called present. B-) B-) B-)

Buddy, I (huhhh, huhhh), I am the dragon warrior B-)

এই সিনেমার প্রতিটা ডায়লগই আমার মুখস্থ......... চরম চরম && চরম

২০. ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১০
রাগ ইমন বলেছেন: রোকেয়া কি বোর্ড একটি স্বয়ংসম্পূর্ণ সফল মাধ্যম হয়ে উঠুক।
২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: থ্যাংকস আপু...... কিবোর্ডের কোডিং অনেকটাই শেষের দিকে, আসা করি সামনের মাসে একটা আলফা ভার্সন রিলিজ দিতে পারবো....... আর এর পরে থাকবে স্পেলচেকার আর ভয়েস কমান্ডের ব্যাপারটা

২১. ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৫
সাদাচোখ বলেছেন:
রায়হান ভাই,

আমি নিচের পোস্টে একটা বাংলা টাইপিং টিউটরের কথা লিখেছিলাম।

বাংলা ইউনিকোড টাইপিং টিউটর নিয়ে একটি প্রস্তাবনা।

এটাকেও মনে হয় আপনার এই প্যাকেজে রাখা দরকার।
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :) মাথায় রাখবো

 

মোট সময় লেগেছে ২.৮১০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই