আমার প্রিয় পোস্ট

এবার বিদায়ের পালা ...

ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি

২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:২১

শেয়ারঃ
0 0 0

সিনেমাবোদ্ধারা মাত্রই স্বীকার করবেন ম্যুভি ভাল লাগা-না লাগার ব্যাপারটা মুডের ওপর অনেকটাই নির্ভর করে।মেজাজ উত্তুঙ্গে থাকলে রোমান্টিক ম্যুভি যেমন ঠিক রোচেনা,ঠিক তেমনি খুব ফুরফুরে মেজাজে কমেডির চেয়ে ভাল বোধহয় বোধহয় আর কিছু হতে পারেনা।সে যাকগে,পছন্দের ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক।আর একথা বলাই বাহুল্য,সব ধরনের ম্যুভিরই আলাদা কিছু বিদগ্ধ দর্শক আছেন।আজ তাই তিনটি পুরোপুরি ভিন্ন ঘরানার ম্যুভি নিয়ে কিঞ্চিত বাতচিত করব।


12 Angry Men ঃ




সন্দেহাতীতভাবে সর্বকালের সেরা কোর্ট্-রুম ড্রামাগুলোর একটা।খুবই খুবই সাদামাটাভাবে শুরুর হওয়া একটা সিনেমা যে কতটা রোমাঞ্চকরভাবে শেষ হতে পারে,তারই একটা ধ্রুপদী নিদর্শন এই ম্যুভি।কেবলমাত্র একটি ছোট্ট সেটে একটি মামলাকে কেন্দ্র করে বার জন বিচারকের যুক্তি -পালটা যুক্তির ওপর ভর করে এই সিনেমার কাহিনী এগিয়ে গেছে ।মজার ব্যাপার হল,আবহসংগীতের তেমন কোন ব্যবহার ছাড়াই নির্মিত এই ম্যুভিতে মূল মূল চরিত্রগুলোর মধ্যে সবাই( মি.ডেভিসের ভূমিকায় হেনরি ফন্ডা ছাড়া )নামপরিচয়হীন ছিল। হলফ করে বলতে পারি,একবার দেখতে বসলে অসাধারণ সংলাপের এই ছবি থেকে আপনি চোখ সরাতেই পারবেননা।ও হ্যাঁ,আরেকটি কথা,বিচারের ক্ষেত্রে অনেক সময় যুক্তি তর্কের চেয়ে যে মানবীয় আবেগ মুখ্য হয়ে ওঠে,সেটাও এই ম্যুভিতে দেখতে পাবেন বটে।



২)Stranger Than Fiction ঃ


[img|http://media.somewhereinblog.net/images/thumbs/severedimentia_1245912382_1-stranger-than-fiction.jpg


ধরুন আপনি একজন সাধারণ,খুবই সাধারণ মানুষ।কিন্তু হঠাৎ করে একদিন আবিষ্কার করলেন ,আপনি লেখকের কল্পনার একটি চরিত্র বৈ আর কিছু নন,তখন কেমন হবে বলুন তো?এই সিনেমায় একজন আটপৌরে নাগরক হ্যারল্ড ক্রীকের(উইল ফেরেল) জীবনে ঠিক তাই ঘটেছিল।নাটকীয়ভাবে বদলে যায় ক্রীকের জীবন কাহিনী।এরপর ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা।কমেডি ঘরানার এই ম্যুভিটি মোটামুটি সনাতন হলিউডি ছবি হলেও একটি কথা বলতেই হবে,একই সাথে নির্মল বিনোদন আর ভাবনার খোরাক এই ছবিতে আপনি পাবেনই।


৩) Carlito's Wayঃ




স্কারফেস খ্যাত আল পাচিনো ও ব্রায়ান ডে পালমা যুগলবন্দীর আরেকটি গ্যাংস্টার ম্যুভি।ডে পালমার স্কারফেস আর দ্যা আনটাচেবলস এর আড়ালে এই ম্যুভিটি তেমন একটা নজর না কাড়তে পারলেও অনেক বোদ্ধাই স্বীকার করেন,ডে পালমা এবং অতি অবশ্যই আল পাচিনোর সেরা কাজগুলোর আরেকটি।সদ্য জেল থেকে ছাড়া পাওয়া একজন গ্যাংস্টার পুরনো জীবনে ফেরত না যেতে বদ্ধপরিকর হলেও কিভাবে পাকেচক্রে সে আবার সেই অন্ধকার জগতে তলিয়ে যায়,সেটাই এই ছবির উপজীব্য।গ্যাংস্টার ম্যুভি যাদের ধ্যানজ্ঞান,তাদের জন্য মাস্ট সী।





 

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: 12 angry men দেখিনাই। বাকিদুটো দেখেছো। কার্লিতোস ওয়ে খুবই প্রিয় ছবি।রিভিউ ভালো হয়েছে। +
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: 12 angry men এখনই দেখে ফেলেন,জটিল ছবি,আর জানেন তো শুভ কাজে দেরি করতে নেই :)।ভাল লাগার জন্য ধন্যবাদ।

২. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৮
শাওন৩৫০৪ বলেছেন: 12 angry men দেখার জন্য খুঁজাখুঁজি করতাছি,..
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ব্যাপারটা হল,আমিও এটা ডাউনলোড করিনি,তবে দেখি খোঁজাখোঁজি করে দেখি লিঙ্ক পাই কিনা।

৩. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:১৩
বাঙ্গাল বলেছেন: প্রিয়তে... রাখলাম। মুভি গুলান খুজতে হবে। একটা দুইটা লিঙ্ক দিলে আরাম হইত। হেহে
খাটি বাঙ্গাল...খিতে দিলে...শুইতে চায়... হেহে।
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: লিঙ্ক দেওয়ার জন্য অতিশয় জোরদার প্রচেষ্টা চালানো হচ্ছে,পাইলেই জানানো হইবেক :)

২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।দেখি চেষ্টা করে.........।

৬. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৮
অপরিচিত_আবির বলেছেন: 12 Angry Man গতকাল দেখলাম। আমার দেখা সেরা মুভিগুলোর একটা। কার্লিটোস ওয়েটা দেখা হয় নি, তবে পাচিনো যেহেতু আছেন তবে অচিরেই দেখা হয়ে যাবে আশা করি।
২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: দ্যাখে ফেল,আর মতামত জানা।

০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: অতিশয় প্রীত হলাম :)

৮. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৬
ফারহান দাউদ বলেছেন: 12 angry men শুধু এই ৩টার মাঝেই না, সর্বকালের সেরা ম্যুভিগুলোরই একটা। কার্লিটো'স ওয়েটাও বেশ, যদিও আল পাচিনোর অভিনয় বাদে টিপিক্যাল গল্প। মাঝের টা দেখি নাই।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: 12 angry men দেখে আমি বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম।শুধুই ভাবছিলাম,এটা কি দেখলাম !!! কার্লিটোস ওয়ে যথারীতি আলি পাচিনোর ক্যারিশমায় উজ্জ্বল,আর হালকা ম্যুভি হিসেবে স্ট্র্যানজার দেন ফিকশন ভালই,(ভুল বললাম,বেশ ভাল)

৯. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: তোমার রিভিউগুলো আমার পছন্দের কারণ ........... তুমি ঘটনা বল না , জাস্ট একটা হিন্টস দাও , সেজন্য থ্যাংকস

মাঝেরটা দেখিনি , দেখতে হবে
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: মেহরাব ভাই,আমি এমনিতেই অনেক লম্বা,ধন্যবাদ দিয়ে আর ছোট কইরেননা :)।মাঝেরটা মাস্ট সী না,তবে দেখে মজাই পাবেন ।(একটা কথা বলার লোভ সামলাতে পারলামনা,এই ম্যুভিটা বিইং জন মালকোভিচের কাছাকাছি ঘরানার।)

১১. ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৩
কিষান বলেছেন: তিনটাই চমৎকার ছবি। ব্রায়ান ডে পালমা একটা জিনিয়াস পরিচালক। সে তুলনায় তার বেশি নামডাক হয় নি

 

মোট সময় লেগেছে ০.৯৩৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বামন নই,তাও কেনো জানি চাঁদটাকে ছুঁতে পারছিনা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই