শীতের শেষে ঝরে পড়া শুকনো পাতা
আর বসন্তের ফোটা ফুলের সুঘ্রাণ;
একই সাথে উড়িয়ে নিয়ে এ জীর্ণতা
বৈশাখ নিয়ে আসে নবীনের আহবান।
অসাম্প্রদায়ীকতা নিয়ে বর্ষ বরণ
আর বাঙ্গালীর চেতনার হালখাতা;
সব স্বতাসদ্ধ। বৈশাখের আগমন
নতুন চেতনা দিয়ে শেখায় একতা।
বট বৃক্ষের ছায়াতলে মিলন মেলা,
সুরে সুরে বাঙ্গালার গানে দিন পার;
ছোটরা হাসি মুখে ওঠে নাগর দোলা!
সব কিছু শেষ হলে মনের ভেতর
বৈশাখের চেতনা নিয়ে ফিরি ঠিকই;
তারপর কাটে দিন, আগের মতই!!
(সনেট কবিতা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



