আলাদা করে ভালোবাসা দিবস--- আমি ঠিক কমফোর্ট ফিল করি না। আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার জন্য উপযুক্ত। তারপরও মানুষ নানা আয়োজন করে। নাটক হয়, পত্রিকার স্পেশাল ইস্যু বেরোয়। যেমন- সাপ্তাহিক ২০০০। সেখানে সাংবাদিক ও লেখক শেখ সাদীর একখানা লেখা পড়লাম। লেখার শিরোনাম: প্রেম মনস্তত্ত্ব।
এতে তিনি প্রেমের যৌনতা ও অ-যৌনতা নিয়ে কথা বলেছেন। বলেছেন নারী-পুরুষ ছাড়াও অন্যরকম প্রেমের কথা। এই রচনায় একটি লাইন আমার ভালো লেগেছে। সেটি হলো:
"ধর্মীয় সাধনাকে অতিক্রম করে প্রেম ও প্রেমনির্ভর শৃঙ্গার পরষ্পর সমান্তরাল এগিয়ে গেছে।"
ঐতিহাসিকভাবে মানুষের মনে প্রেমের বিস্তারকে বোঝাতেই ঐ লাইনের অবতারণা। ভালো লাগলো।
আসছে ভালোবাসা দিবসে আপনরা নতুন কইরা ভালোবাসার মনস্তত্ত্ব বুইঝা লন। যাতে সামনের দিনগুলা কাজিয়া ছাড়া পাড় করতে পারেন। সেই আশা কইরা এবং ব্যাবাক ব্লগারগো ভালোবাসা দিবসে অনেক অনেক আগুন গরম ভালোবাসা জানাইয়া...খোদা হাফেজ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


