মেলানকলি

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৯

শেয়ারঃ
0 0 0

চলে যাচ্ছে আমাদের গাড়ি
ভ্যাকুয়াম ক্লিনারের মতো
গিলে ফেলছে দুপাশের চারণভূমি
গমের ক্ষেত অথবা ধু ধু বালুরাশি
অর্গানের বাজনা বিরক্তিকর
বেজেই চলছে তার সাথে ....

তার সাথে মুখে হাসি হাসি
হাসি মেখে হেনরি শেফিল্ড
সে বাজায় চেলো কোনো
কমদামী জাজব্যান্ডে
দৈনিক চুক্তিতে
যার স্যাক্সোফোন আমার
উনিশ বছরের
কচকচে হৃদয় মুচড়ে ধরে
মোচড়াতে থাকে
ফোটায় ফোটায় ভালোবাসা
উবে যায়
জাজের বাজনায়
হেনরির চোখে ফোটা ফোটা জল

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২২
কালপুরুষ বলেছেন: দারুন লাগলো। চমৎকার!

এখন আমারো শুনতে ইচ্ছে করছে গ্রুভার ওয়াশিংটন অথবা কেনী রজার্স। নিদেন পক্ষে বব জেমস্।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: আমারো

৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪
তাজা কলম বলেছেন: ...................
যার স্যাক্সোফোন আমার
উনিশ বছরের
কচকচে হৃদয় মুচড়ে ধরে
মোচড়াতে থাকে
ফোটায় ফোটায় ভালোবাসা
উবে যায়
জাজের বাজনায়
হেনরির চোখে ফোটা ফোটা জল

+++++++++++++ ওহ্ দারুণ।
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: :)

৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
হেমায়েতপুরী বলেছেন:
আমি জানিনা কেন ভাল লাগলো। খুব ভাল লিখেছেন।
১০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনি তো ভালো বিদেশি কবিতা লিখতে পারেন।
সুন্দর
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: কবিতার দেশী বিদেশী করতে পারেন?

১১. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
আহমেদ দ্বীন পিন্টু বলেছেন: একটাই নতুন কবিতা দেখলাম।

একটা প্রশ্ন : হেনরি কি চেলো বাজায় না স্যাক্সোফোন? দুটো একসাথে বোধহয় সম্ভব না।
১২. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
বিষুন বলেছেন: বাহ ! চমৎকার লাগল ।
ভাল থাকুন ।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: যাক আপনি অন্য কিছু নিয়েও যে লিখতে পারেন, দেখে ভালো লাগলো।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: "অন্য কিছু" মানে কী?

 

মোট সময় লেগেছে ১.০২৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিচ্ছু বলবো না!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই