এই কিছুদিন

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩০

শেয়ারঃ
0 0 0

বলার কিছু
পাচ্ছি না
এই যন্ত্রণাটা
জ্বালিয়ে মারে
এই কিছুদিন

করার কিছু
মনের মতো
অন্তত নেই
মনের মতো
করতে কিছু
দিন গুনেছি
প্রতিটা দিন
সকাল বিকাল
রাত-দুপুরে
এই কিছুদিন

পড়ার মতো
কবিতারা
পালিয়ে গেছে
দল বেঁধে সব
পালাতে চায়
হরিণ শিশু
বিড়াল হয়ে
উড়াল দিয়ে
পৃষ্ঠা পৃষ্ঠা
কবিতারা
পালিয়ে গেছে
এই কিছুদিন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২
রাতমজুর বলেছেন:
ট্রিপটিন ২৫ এমজি - ঘুম ও হবে, নার্ভও শান্ত হবে, পরিক্ষীত।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: আর যদি ঘুমাতে না চাই? ;)

৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
নীল ভোমরা বলেছেন: আহা... বেশ বেশ! ভারি মজার লেখা-তো!
৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
বিপ্লব কান্তি বলেছেন: দিনকয়েক আগে আপনার লেখা "ব্রা" কবিতাটি অনেক হিট হলো।

"কৃষ্ণসর্পের পোঁদ" নামের একটি লেখা বেশ হিট হয়েছিলো কয়েক মাস আগে।

যাই হোক এটা সত্যি ভিতরে কিছু থাক আর না থাক ? দু একটা সেই রকম শব্দ বসিয়ে দিতে পারলে ব্লগে অনেক কিছুই হিট হয়ে যায় :) :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: কি জানি?!

৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০
কৌশিক বলেছেন: আমার চেয়ে আপনার কবিতায় কেন বেশী কমেন্ট? আমার কবিতা কি আপনার চাইতে খারাপ হইছে? তবে কেন এই অত্যাচার! জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আপনার কবিতা দেখছি এখনই। আমারটা মোটেও আপনার থেকে ভালো হয় নাই। :)

৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
সাধারণমানুষ বলেছেন: কিচ্ছু বুঝি নাইক্কা..।:(
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: আমিও না :(

৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: বেশি লিখছেন ইদানীং। কম কম লিখুন যাতে সব কিছু ভালভাবে বুঝতে পারি। আগের কবিতাগুলোর রেশও কাটেনি এখনো।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: হি হি লাভলু ভাই এখন আসলে লিখছিই না। মেলানকলি বাদে বাকি সব কয়টা তিনচার মাস আগের। আবার একটা ডুব মারবো।

৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২
রাতমজুর বলেছেন:
নো আইডিয়া।

ঘুমোতে না চাইলে আমার কাজে দেয় সিগ্রেট, কড়া চা, ল্যাপটপ আর ওয়র মুভি।

তবে এখন রেয়ার, এমনিতেই ঘুম কম।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: আমি আপনার চা, সিগারেট, ওয়র মুভি বাদ দিয়ে ব্লগে বসে আছি।

একটু পরে ফাঁক পেলে আব্বুর থেকে একটা সিগারেটও মেরে দিতে পারি ;)

১০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
রথে চেপে এলাম বলেছেন: স্টাইলটা দারুন লেগেছে :) খুব সুন্দরও হয়েছে :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: থ্যাঙ্কস

১২. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪২
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো কবি।

শুভ কামনা রইলো।

 

মোট সময় লেগেছে ১.০৯০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিচ্ছু বলবো না!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই