আমার কিটি আমার মতোই লক্ষীমেয়ে

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৫

শেয়ারঃ
0 0 0

জন্ম থেকে পুতুল খেলি
আমি ছিলাম একটা পুতুল
ছোট্ট ছিলাম বলে হয়তো
পুতুল বলে ডাকতো সবাই-

বড় হয়েও পুতুল খেলি
পুতুলগুলি আমার সাথে
আমার মতো বড় পুতুল;

বড়রাও সব পুতুল খেলে
বড় পুতুল ছোট পুতুল
আমার মতো জ্যান্ত পুতুল
ওরা সবাই নিজেও পুতুল
বড় পুতুল বুড়ো পুতুল
থাকলে একা আয়না দেখে
নিজের সঙ্গে পুতুল খেলা;

জন্ম থেকে পুতুল খেলি
এ্যাত্তো বড় আর হবো না
যত্তোবড় হলে আমার
পুতুলগুলি বুড়িয়ে যাবে।
পুতুলবুড়ি হারিয়ে গেলে
কবিতাগুলি ফুরিয়ে যাবে।

 

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: দেখেছি

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: হবে কেউ

৪. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪১
দুঃখবিলাস বলেছেন: রাবিশ!
এটা কি? :(



মাইনাস
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: মেনি থ্যাঙ্কস

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: থ্যাঙ্কস আপু

৯. ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
বৃত্তবন্দী বলেছেন: কথাগুলো ভালো লাগলো, কিন্তু ওভারঅল কেন জানি ভালো লাগছে না...
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: হুম এটাতে একদম পাকামি নেই। আমার বয়সোচিত কবিতাই লিখেছি। তাই হয়তো মজা লাগেনি ;)

১০. ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
শাওন৩৫০৪ বলেছেন: মজাছেতো....সোন্দোর....
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ;)

১১. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩০
কালপুরুষ বলেছেন: এটা তোমার একদমই আলাদা ধরণের লেখা। আমার কছে ভাল লাগলো। একটা ছন্দ ছন্দ ভাব আছে লেখাটার মধ্যে।
১২. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: যদিও আপনারে লক্ষী মেয়ে মনে অয় না।
১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আপনার ধারণা ঠিক। আমি অলক্ষি। দেখেন না এবার জেনারেল থেকে ওয়াচে নিয়েছে।

১৩. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
রাসেল ( ........) বলেছেন: কে যে কেনো কবিতা ভালোবাসে বুঝি না। উৎসাহ দেওয়ার মানুষ অনেক দেখি।
২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আপনি কেনো বাসেন? ;)

 

মোট সময় লেগেছে ০.৯৯৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিচ্ছু বলবো না!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই