somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সেইফ হয়েছি <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" />]]> http://www.somewhereinblog.net/blog/shaaque/29076493 http://www.somewhereinblog.net/blog/shaaque/29076493 2010-01-11 19:20:43 পদোন্নতি হলো http://www.somewhereinblog.net/blog/shaaque/29043874 http://www.somewhereinblog.net/blog/shaaque/29043874 2009-11-15 14:49:12 ধর্ম না ভাষা?
এই হলো পোস্টের লিঙ্ক

সবাই ভালো থাকবেন।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29042639 http://www.somewhereinblog.net/blog/shaaque/29042639 2009-11-13 01:17:48
ভেরি ফানি
বাই এভরি বডি !]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29041966 http://www.somewhereinblog.net/blog/shaaque/29041966 2009-11-12 00:11:29
আমার কিটি আমার মতোই লক্ষীমেয়ে আমি ছিলাম একটা পুতুল
ছোট্ট ছিলাম বলে হয়তো
পুতুল বলে ডাকতো সবাই-

বড় হয়েও পুতুল খেলি
পুতুলগুলি আমার সাথে
আমার মতো বড় পুতুল;

বড়রাও সব পুতুল খেলে
বড় পুতুল ছোট পুতুল
আমার মতো জ্যান্ত পুতুল
ওরা সবাই নিজেও পুতুল
বড় পুতুল বুড়ো পুতুল
থাকলে একা আয়না দেখে
নিজের সঙ্গে পুতুল খেলা;

জন্ম থেকে পুতুল খেলি
এ্যাত্তো বড় আর হবো না
যত্তোবড় হলে আমার
পুতুলগুলি বুড়িয়ে যাবে।
পুতুলবুড়ি হারিয়ে গেলে
কবিতাগুলি ফুরিয়ে যাবে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29041405 http://www.somewhereinblog.net/blog/shaaque/29041405 2009-11-11 00:25:10
এই কিছুদিন পাচ্ছি না
এই যন্ত্রণাটা
জ্বালিয়ে মারে
এই কিছুদিন

করার কিছু
মনের মতো
অন্তত নেই
মনের মতো
করতে কিছু
দিন গুনেছি
প্রতিটা দিন
সকাল বিকাল
রাত-দুপুরে
এই কিছুদিন

পড়ার মতো
কবিতারা
পালিয়ে গেছে
দল বেঁধে সব
পালাতে চায়
হরিণ শিশু
বিড়াল হয়ে
উড়াল দিয়ে
পৃষ্ঠা পৃষ্ঠা
কবিতারা
পালিয়ে গেছে
এই কিছুদিন। ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29040762 http://www.somewhereinblog.net/blog/shaaque/29040762 2009-11-09 23:30:57
গ্রীষ্মের পদাবলী ৮ সেই সাথে তুমিও।
গ্রীষ্ম চলে গেলেই
নিভে যেতে হবে?
ফায়ারপ্লেসে একগাদা
লাকড়ি ঢুকালেই কি
মাঝখানে উলের দেয়াল ভুলে
ভেতরের সব তাপ
গাছ কাটা ভাঁপে
ভুলে থাকা যায়?

৬/০৯/০৯

গ্রীষ্ম শেষ হয়ে গেছে। পদাবলীরও ছুটি। ২০১০ এর মে মাসে হয়তো আবার শুরু হবে। কিংবা আর কখনোই হবে না <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29040530 http://www.somewhereinblog.net/blog/shaaque/29040530 2009-11-09 15:49:57
গ্রীষ্মের পদাবলী ৭ ওরকম বন্ধু একটার বেশীও হতে পারে
এমনটা আমার বন্ধুদের অনেকেই বলে
যারা বলে তারাও আমার বন্ধু
কিন্তু ওরকম বন্ধু নয়
যেরকম চাই
এরকম
এই বৃষ্টি এই রোদের দুষ্টু দুষ্টু দিনে ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29040455 http://www.somewhereinblog.net/blog/shaaque/29040455 2009-11-09 13:36:43
গ্রীষ্মের পদাবলী ৬ রোদ আর বালু
ভালোবাসছিল আমাকে
দুষ্টছেলেরা সমুদ্র ফেলে
আদেখলার মতো
আমাকে চোখ দিয়ে খাচ্ছিল
আমি হাসিমুখে
ওদের সামনে গিয়ে দাড়ালাম
বললাম
সার্ফিঙে যাবে?
ওরা কিসের ভয়ে যেন
দৌড়ে পালিয়ে গেল! ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29039894 http://www.somewhereinblog.net/blog/shaaque/29039894 2009-11-08 15:50:13
মেলানকলি ভ্যাকুয়াম ক্লিনারের মতো
গিলে ফেলছে দুপাশের চারণভূমি
গমের ক্ষেত অথবা ধু ধু বালুরাশি
অর্গানের বাজনা বিরক্তিকর
বেজেই চলছে তার সাথে ....

তার সাথে মুখে হাসি হাসি
হাসি মেখে হেনরি শেফিল্ড
সে বাজায় চেলো কোনো
কমদামী জাজব্যান্ডে
দৈনিক চুক্তিতে
যার স্যাক্সোফোন আমার
উনিশ বছরের
কচকচে হৃদয় মুচড়ে ধরে
মোচড়াতে থাকে
ফোটায় ফোটায় ভালোবাসা
উবে যায়
জাজের বাজনায়
হেনরির চোখে ফোটা ফোটা জল
]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29039617 http://www.somewhereinblog.net/blog/shaaque/29039617 2009-11-08 02:09:24
গ্রীষ্মের পদাবলী ৫ বিরাট ফোয়রাটিতে
খুব করে ভিজেছিলাম
সেদিন
খুব গরমে পড়েছিলাম
সুতোয় বোনা
জামা আর শর্টস,
মা খুব বকেছিল
আমি নাকি
রাস্তাঘাটে
সবকিছু
দেখিয়ে বেড়াই,
বোকা হয়ে বলেছিলাম
কী দেখালাম?
কী দেখিয়ে বেড়াই?
মা বলেছে
তুই একটা মেয়ে
বুঝিস না?
আমি বলেছি
কী বুঝবো?
মা কেঁদেছে
দু:খে নয় অভিমানে
অভিমানের কান্না আমি
ক'বছরে খুব চিনেছি। ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29039320 http://www.somewhereinblog.net/blog/shaaque/29039320 2009-11-07 15:44:20
গ্রীষ্মের পদাবলী ৪ দুবছর আগে মা বলেছিল
একা একা সৈকতে যেও না
তোমার এখনো চুমু খাবার বয়স হয়নি
আমি বলেছিলাম কী হয় একা গেলে?
একা গেলেই চুমু খেতে হবে কেন?
আর খেলেই বা ক্ষতি কী?
চুমুই তো খাবো কাউকে
আর সে আমায়
কামড়ে তো আর দেবে না ! ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29039256 http://www.somewhereinblog.net/blog/shaaque/29039256 2009-11-07 13:59:28
গ্রীষ্মের পদাবলী ৩ দুষ্টছেলেদের সাথে
ফুসুরফুসুর করে
কী এতো ভাবো?
চোরের মতো তাকাও কেন?
সোজাসুজি চোখ মেলতে পারো না?
আমি কি বলেছি,
আমাকে দেখো না?
আর বললেই তুমি শুনবে কেন? ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29039175 http://www.somewhereinblog.net/blog/shaaque/29039175 2009-11-07 11:55:41
গ্রীষ্মের পদাবলী ২ আমার পিছু পিছু এসে
ড্রেসিংরুমের দরজায় থেমে গেলে
হায়রে দুষ্টছেলে
এরকম ফ্যান্টাসির দিন ফুরিয়ে এলো
এখনো মুখচেপে থাকো যদি
আরো একটা শীত এসে
লেপমুড়ি দেবে তোমার মাথায়
পুল থেকে উঠতেই অন্যকেউ
হয়তো আমার হাত ধরে
তোমাকে ছেলেদের ড্রেসিংরুম দেখাবে ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29038959 http://www.somewhereinblog.net/blog/shaaque/29038959 2009-11-07 00:19:35
গ্রীষ্মের পদাবলী ১ তোমার চোখ
আমার মসৃন পায়ে
এবং
ঘামে ভেজা মসৃন
টি-শার্টের কোথায়
গ্রীষ্ম আমাকে
তোমার চোখের মাপে
বানিয়েছে
এমনটা ভাবতেই
ভালোবাসি ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29038814 http://www.somewhereinblog.net/blog/shaaque/29038814 2009-11-06 19:14:25
কাঠ ভালোবাসা যায়?
হয়তো যায় -
শুধু
মসৃন করে কাটা
কিংবা
ভালোলাগা
পুরুষালি রুক্ষতায়
কিংবা
একটা মৃত গাছের
মৃত অঙ্গ
কিংবা
একটা জীবিত গাছের মৃত অঙ্গ
শুধু একখন্ড কাঠ হিসাবে-

আমি কি যথেষ্ট উদার হয়েছি
শুধু একখন্ড নিস্তেজ কাঠ ভালোবাসার মতো?]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/29038446 http://www.somewhereinblog.net/blog/shaaque/29038446 2009-11-06 00:45:10
হোয়াইট ক্রিসমাস বরফের কুচি
চোখে ছিল ফাগুনের নরম আগুন
তার আঁচে নড়েচড়ে আমাদের
হিমযূগ জুড়ে
ভালোবাসাবাসি
কম্বলে-পুলোভারে-ওভারকোটে
আমাদের নরম নরম চুমুর ওম]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28887006 http://www.somewhereinblog.net/blog/shaaque/28887006 2008-12-24 01:17:14
থার্মোডিনামিক্স সেতুর গোড়ায় এসে
মুচড়ে মুচড়ে যায়
দুমড়ে চুষে খায়
হিম ডোবানো
তুষারকুচি
আমরা
গলতে
গলতে
জমতে
থাকি
সেতু
সাঁকো
সিড়ির ফাঁকে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28884977 http://www.somewhereinblog.net/blog/shaaque/28884977 2008-12-19 22:25:23
প্রথম তুষার আমাদের ওভারকোটগুলি
ঠায় দাঁড়িয়ে ছিল
ঝকঝকে রোদে জমে থাকা
তুষারের ঝিলিকে
ওরা আবার পাশাপাশি চলমান হয়]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28875331 http://www.somewhereinblog.net/blog/shaaque/28875331 2008-11-28 11:52:47
হেমন্তের শেষে তোমাকে চুমু খাবো
পথচারীরা
অবাক চোখে দেখবে
দুটো ওভারকোটের
জড়াজড়ি]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28872158 http://www.somewhereinblog.net/blog/shaaque/28872158 2008-11-21 16:24:48
মেঘ হাঁসের ছানা থির থির কাঁপে
একটু উষ্ণতার সন্ধানে
চেয়ে থাকে
চাতকী যেমন চায়
মেঘের পানে]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28868173 http://www.somewhereinblog.net/blog/shaaque/28868173 2008-11-12 16:24:17
বেলা পোহানো শরৎ নরম রোদে আমি
ন্যাড়া গাছ
শুকনো প্রহরে
ভেঁজা অনুপান
যা কিছু সরস
চেয়ে থাকে ডালে ডালে
শুকনো বাকলে
আমার অদেখা রসে
আর্দ্র হতে থাকে
শেষ শরতের রোদ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28867773 http://www.somewhereinblog.net/blog/shaaque/28867773 2008-11-11 18:48:01
ডুব সাঁতার সাঁতার কাটে মেপল লীফের
আঁকে বাঁকে
আমাকে অনেক চুমু খায়
ভালোবাসে
ভেঁজা রোদে ডুবসাঁতার
আমি ভালোবাসি ]]>
http://www.somewhereinblog.net/blog/shaaque/28866803 http://www.somewhereinblog.net/blog/shaaque/28866803 2008-11-09 18:52:49
খুব মজা লাগছে http://www.somewhereinblog.net/blog/shaaque/28866800 http://www.somewhereinblog.net/blog/shaaque/28866800 2008-11-09 18:52:10