সরকারি প্রতিষ্ঠান, কিছু বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানে নিয়োমিত জাতীয় পতাকা টানানো হয়। কিন্তু সবাই কি এর ব্যাবহার সঠিকভাবে করছে ? মনে হয় না। এটা দেখার কি কেউ আছে ? তাও মনে হয় না।
সেদিন গজারিয়া থানার(মুন্সিগজ্ঞ জেলার) সামনে দিয়ে যাচ্ছিলাম। থানায় উড়ন্ত পতাকার দিকে চোখ গেল। িনজের কাছেই যেন নিজে লজ্জা পেলাম। পতাকাটার রঙ জ্বলে বিবর্ণ হয়ে, কিযে রঙ ধারন করেছে তা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এটা কি করো নজরে পরে না ? একটা নতুন পতাকা এতই দুষ্প্রপ্য । আর পুলিশ যদি নিজেদেরটাই দেখেও না দেখে তবে অন্যগুলোর বেলায় কি হবে ?
কত কষ্ট করে পাওয়া এই পতাকর কতইনা অবহেলা করছি আমরা!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



