আমার প্রিয় পোস্ট

একটা পুরোনো সংবাদ

১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

শেয়ারঃ
0 0 0

১৯৮৫ সালের ২৩ ফেব্রুয়ারী "নিপুন" নামক একটি সাপ্তাহিক "মায়ের চোখে রওশন এরশাদ" নামক একটি প্রবন্দ্ধ ছাপায়। সেখানে রওশন এরশাদ এর মা বলেন, রওশন এরশাদ খুব ভাল ছাত্রী ছিলেন। গাইবান্দ্ধা কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় লেফটেনেন্ট এরশাদ তার ছবি দেখে বিয়ের প্রস্তাব দেয়। ১৯৫৫ সালের সেই সময় এরশাদের পিতা মেয়েপক্ষের কাছে যৌতুক দাবি করে। মেয়ে পক্ষ পরে টাকা দেয়নি। এ খবর এতটুকুই।

প্রেসিডেন্ট এরশাদ সাহেব উক্ত পত্রিকার এই অংশের আপত্তি করেন। তার চিন্তা ছিল, তার মা এই খবর দেখলে মনে কষ্ট পাবেন। আর বিভিন্ন লোক এটা নিয়ে মজা করার সুযোগ পাবে। তাই তিনি নির্দেশ দিলেন পত্রিকাটি বন্দ করতে হবে। সমস্যা হলো, সহজভাবে আইনতঃ পত্রিকাটি বাজেয়াপ্ত করা যায় না। বিশেষ ক্ষমতা আইনে বাজেয়াপ্ত করলেও জনপনের মধ্যে কৌতুহল বেড়ে যায়। তখন প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিলেন পুরো ১৫ হাজার কপিই কিনে ফেলতে হবে। তখন দেখা গেল ৫ হাজার কপি ১৫টি জেলায় পাঠানো হয়েছে। এ সকল জেলাগুলোর প্রশাসনকে নির্দেশ দেয়া হলো, পত্রিকাটির বিক্রি বন্দ্ধ রাখতে। এদিকে প্রেসিডেন্ট ভবনে পািরবারিক অশান্তি শুরু হয়ে গেছে। সন্ধায় জানা গেল ২০ কপি প্রেসক্লাব ও বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে গেছে এবং সেগুলো উদ্ধার করা যাবে না। তাহলে দেড় লাক্ষ টাকা খরচ করে অবশিষ্ট পত্রিকা কিনে কি লাভ হলো?

নিরুপায় হয়ে সবাই তখন প্রেসিডেন্টকে বোঝালেন যে, ছোট পত্রিকার এই গুরত্বহীন খবর কেউ হয়ত পরবে না। আর একে বাজেয়াপ্ত করলে খবরটি আরো গুরত্ব পেয়ে যাবে। এরশাদও তাই মেনে নিলেন।


এই খবরটা আবার জানা যায় দৈনিক ইনকিলাব(১৯.০১.০৫) পত্রিকা থেকে।

 

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
প্রবাস কন্ঠ বলেছেন: ঘটানটি জেনে মজা পাইলাম +
৪. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
ক্যামেরাম্যান বলেছেন:
যৌতুক দ্যায় নাই বইলাই কি সে বাচ্চার বাপ হয় নাই ???
:)
৫. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২২
মো. তারিক মাহমুদ বলেছেন: মজা পাইলাম...++
@ক্যামেরাম্যান
কি যে কন না ভাই!!! লাগলে দেশের সব বাচ্চা কিন্না হালাইবো... তয় খালি হাসিনা-খালেদার বাচ্চাগুলা কিনতে পারবো না...

@লেকক
আচ্ছা, বেদিশা আপায় এরশাদ ভাইরে কত কৌতুক... থুক্কু যৌতুক দিছে, এইটা কি জাননের কোন ব্যবস্থা আছে... বেদিশা ভাবী, ২০০০-এ একটা ধারাবাহিক লেখতেআছিলো... ঐখানের কোন মজার তথ্য জানলে share কইরেন...
৬. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২২
সুন্দর সমর বলেছেন: হায় হায়
এ ভাবে সত্য
দেরিতে হলে
প্রকাশ পাইয়া যায়!

 

মোট সময় লেগেছে ১.০১০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন আত্বতৃপ্ত মানুষ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই