আমার প্রিয় পোস্ট

জেলাসমূহের নামকরণ (পর্ব-২)

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪

শেয়ারঃ
0 0 0

গত পর্ব

সব কিছুর নামকরণের একটা বিশেষ কারণ থাকে বা বিশেষ কোন পরিস্থিতির কারনেই কোন স্থান, কাল বা পাত্রের নামকরন করা হয়। বিভিন্ন জেলার নামকরণ কিভাবে হলো, তার প্রচলিত ধারণাগুলো নিচে দেয়ার চেষ্টা করলাম। এ পর্বে দেখুন-

চট্টগ্রামঃ অনেকের মতে চীনের রাজকীয় দলিলে চট্টগ্রামকে বলা হয়েছে চাঠিকার। খ্রিষ্টীয় সপ্তম শতকের শেষ দিকে চীনা পর্যটক ইচিং বৌদ্ধ ধর্মীয় জ্ঞান আহরনের জন্য এখানে আসার পর থেকে চট্টগ্রাম নাম শুরু হয়। এর প্রাচীন নাম ছিল ইসলামাবাদ।

কক্সবাজারঃ ক্যাপ্টেন হীরন কক্স এর নাম থেকে কক্সবাজার নাম হয়।

খাগড়াছড়িঃ অসংখ্য খাগড়া গাছ ছিল ছড়ার তীরে। এই খাগড়া গাছ আর ছড়া থেকে নাম হয়েছে খাগড়াছড়ি।

বান্দরবানঃ অসংখ্য বানর শঙ্খ নদী পার হতো। এ দৃশ্য দেখতে বাঁধের মত মনে হতো। এ থেকে নাম হয়েছে বান্দরবান।

রাঙ্গামাটিঃ মৃত্তিকার রং রক্তিম বা রাঙ্গা হওয়ার কারনে নাম হয়েছে রাঙ্গামাটি।

ফেনীঃ ফনী রাজার নামানুসারে ফনী, পরে ফেনী নাম হয়েছে। অন্য মতে মৌর্য বংশের শাসনামলে চীনা পর্যটক ফাহিয়েন ভারত সফরের এক পর্যায়ে এখানে একদিন অবস্থান করেন। পওে ফাহিয়ানের নামানুসারে কালক্রমে ফাহিয়ানী থেকে ফেনী নামকরণ হয়।

কুমিল্লাঃ কমলান্ক নগর থেকে কুমিল্লা নামের উৎপত্তি। অনেকে মনে করেন কুমিল্লা নামের একজন মুসলিম সেনা নায়কের নামানুসারে কুমিল্লা নামকরণ হয়।

চাঁদপুরঃ জমিদার চাঁদ রায়ের নাম থেকেই চাঁদপুরের উৎপত্তি। কেউ বলেন দরবেশ চাঁদ ফকিরের নামানুসারে চাঁদপুর হয়েছে।

লক্ষীপুরঃ রাজা লক্ষী নারায়ণের নাম অনুসারে লক্ষীপুর নামকরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়াঃ সেন বংশের রাজত্বকালে এ এলাকায় কোন ব্রাহ্মণ না থাকায় রাজা লক্ষণ সেন কয়েকটি ব্রাহ্মণ পরিবার এ এলাকায় পাঠান। এই ব্রাহ্মণদের বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি।

নোয়াখালীঃ প্রচীন নাম ভুলুয়া। ভুলুয়া নদীতে চলে যাওয়ার কারনে চর জাগে। সেখানে নতুন খাল খনন করলে নাম হয় নোয়াখালী।

রাজশাহীঃ মুর্শিদকুলী খানের সময়ে এক ব্রাহ্মণ জমিদার রাজস্ব আদায় করতেন। তাকে রাজা উপাধি প্রদান করা হয়েছিল। এ রাজার রাজ এবং বাদশাহীর ’শাহী’ নাম যুক্ত হয়েই রাজশাহী নামটি হয়েছে।

পাবনাঃ বিখ্যাত পুন্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উৎপত্তি। আবার কেউ কেউ মনে করেন. দুর্ধর্ষ ডাকাতের নামানুসারে এই এলাকার নাম পাবনা হয়।

সিরাজগঞ্জঃ নবাবী আমলে জমিদার সিরাজ চৌধুরীর নামানুসারে সিরাজগঞ্জ নামকরণ হয়।

বগুড়াঃ সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র বগরা খানের নামানুসারে বগুড়া নামকরণ হয়। বগরা খান ছিলেন স্বাধীন বঙ্গের শাসনকর্তা।

নাটোরঃ কয়েকজন বালিকার নৃত্য থেকে নাট্যপুর। পর্যায়ক্রমে নাট্যপুর, নাট্রর থেকে অবশেষে নাটোর।



......চলবে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুরোনো পত্রিকা থেকে ;
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কষ্ট করে যে কাজটি করছেন তা সত্যিই চমৎকার.. ধন্যবাদ আপনাকে..
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও..

২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮
সাদাকালোরঙিন বলেছেন: চমৎকার সংগ্রহ । কোন ভাবনা চিন্তা ছাড়াই প্রিয়তে।
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯
কক বলেছেন: প্রিয়তে নিলাম....চমৎকার পোস্ট।
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: দারুন এবং প্রয়োজনীয় পোষ্ট!
ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭
ঈশান৭২৮৫ বলেছেন: দারুন পোস্ট। প্লাস
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১
অবয়ব বলেছেন: চমৎকার!! দুই পর্ব মিলে ৩২টা জেলার নামকরণ জানা হয়ে গেল। পরের পর্বের অপেক্ষায়।
++++++++++++
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ইনশাল্লাহ বাকীগুলাও পাবেন, আশা করি। ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: হুম..

৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮
নিম গাছ বলেছেন: নাটোরঃ কয়েকজন বালিকার নৃত্য থেকে নাট্যপুর। পর্যায়ক্রমে নাট্যপুর, নাট্রর থেকে অবশেষে নাটোর। আপনার দেয়া এই তথ্যগুলো সঠিক না বেঠিক জানি না।

পর্তুগীজ নাবিকরা যখন চলনবিলের এই অঞ্চলে তাদের জাহাজ নিয়ে চলাচল করতো তখন এই অঞ্চলে এসে গভীর পানি হতে উঠে এসে কম পানিতে জাহাজ নোঙ্গর করাতে আদেশ দেয় তাদের ভাষায় নঠর নঠর বলে তা থেকেই নাটর-নাটোর।
২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আমার তথ্যগুলো যুগান্তর থেকে নেয়া।

২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৪
ভ্রমন কারী বলেছেন: চমৎকার। ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ওয়েলকাম...

 

মোট সময় লেগেছে ০.৯৪১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গঠনমূলক সমালোচনা করুন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই