আমার প্রিয় পোস্ট

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

পুকুর ভরা ভালোবাসা

০৭ ই জুন, ২০০৯ রাত ১০:২৩

শেয়ারঃ
0 0 0

তুই আমারে পুকুর দিলি
আমি দিলাম নদী
সমুদ্রটাই দেবো পুকুর
বড় করিস যদি

তুই দিলি এক টুকরো মেঘ
আর আমি গোটা আকাশ
আকাশ ভরা তারার দিকে
মুগ্ধ চোখে তাকাস

অনেক ভেবে হাসনা হেনার
গন্ধ দিলি তুই
তোকে দিলাম বাগান ভরা
গোলাপ বেলি জুঁই

মাটির প্রদিপ তুই দিলি আর
সুর্য দিলাম আমি
তবু আমার কাছে তোর ওই
প্রদিপ খানিই দামি,

ভালোবাসি ভালোবাসি
বন্ধু তোরে অনেক বেশি
নাইরে কোন ছল্

তোর কি চাই আর বল্ কি নিবি
আমায় সুধু সঙ্গ দিবি
থাকবি পাশে বল্ ।।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আমারও

০৭ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: ত্যাঙকু ত্যাংকু

৩. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:০৫
ভাস্কর চৌধুরী বলেছেন:



+
তোর কি চাই আর বল্ কি নিবি
আমায় সুধু সঙ্গ দিবি
থাকবি পাশে বল্ ।।

////////////////////////////////////////////////////////////////////////দারুন হয়েছে।


ভালো লাগল।
ভালো থাকুন।
১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ভালো থাকুন আপনিও

৪. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১০
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: অনেক ভেবে হাসনা হেনার
গন্ধ দিলি তুই
তোকে দিলাম বাগান ভরা
গোলাপ বেলি জুঁই
++++++++++++
৫. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৬
ফিরোজ-২ বলেছেন: ভালো লাগল।
ভালো থাকুন। +++
৭. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:২৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: পুকুর কৈলাম চুরি হৈই যাতি ফারে...... কুব খিয়াল কৈরা...
১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: হ্যা

কুব খিয়াল কৈরা...

৮. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:২৭
শাওন৩৫০৪ বলেছেন: বাহ, দুইজনেই দ্যখি চালাক....সবই ফ্রি ফ্রি জিনিষদেয়া নেয়া হইলো...নিজের খরচ হইলো না কিছুই...;)
৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
খুশবু বলেছেন: ঝালমুরি খাইলে ঠোঙ্গা ফ্রি

 

মোট সময় লেগেছে ০.৯২৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সহজ সরল শাদামাটা !!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ