somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সি, এন, জির সিটে বসে ভালোবাসা বিতরন চোখ পরার পরে ।
সেখানে দেখো গেল এক যুগল ওয়েষ্টার্ন ষ্টাইলে ভালোবাসা বিনীময় করছে ।তাদের চুমু খাওয়ার দৃশ্য দেখে মনে হয়, তারা এটা জানেইনা যে তাদের আশপাশে কেউ আছে, অথবা জানলেও ভাবখানা এমন যে- (আমার চুমু আমি খাবো, যেখানে খুশি সেখানে খাবো, তাতে কার কি ? )দৃশ্য দেখে আমার মুখ আপনা থেকেই হা হয়ে গেল, পাশের সিটের ভদ্রলোক বললেন- আরে মুখে মাছি ঢুকবে যে, হা করে আছেন কেন ?
আমি হাত দিয়ে ভদ্রলোক কে সি, এন জির দৃশ্য দেখালাম,
তিনি কিছুই না এমন ভাব করে বললেন - আরে মশাই আপনি কোথায় আছেন !
এটা দেখে অবাক হওয়ার কি আছে ? আজ ১৪ই ফেব্রুয়রী, ভালোবাসা দিবস, যে কারনে প্রেমিক যুগল ভালোবাসা বিতরন করছে ।

ভদ্রলোকের কথায় আমার নিজেকেই বোকা মনে হলো, সত্যিই তো এখন কি আর লুকিয়ে ভালোবাসার দিন আছে,দেশ ডিজিটাল হয়েছে না ! যে দেশে লোকজন ভালোবাসা দিবস উদযাপন করতে ১ দিনে ফুল, গিফ্ট আর ডেটিংয়ে কোটি কোটি টাকা ব্যায় করে সে দেশে এসব দৃশ্য দেখে অবাক হওয়ার কি আছে !

তবে কষ্ট হয় ভালোবাসার যথা যোগ্য মর্যাদা না দেখে ,আমি যতটুকু বুঝি ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকাদের ভালোলাগার বিষয় না, ভালোবাসার পরিধি অসিম ।

মা- বাবার প্রতি সন্তানের ভালোবাসা ,সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা ,ভাইয়ের প্রতি বোনের ভারোবাসা , বোনের প্রতি ভাইয়ের ভারোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভারোবাসা, সর্বপরি সৃষ্টার প্রতি সৃষ্টির ভারোবাসা, এগুলোই তো ভালোবাসার প্রধান উপাদান ।
ভালোবাসা দিবসে আমরা তো পারি সি এন জির সিটে বসে ভালোবাসা বিতরন না করে
এসব স্থানে আমাদের ভালোবসার প্রকাশ ঘটাতে ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29541203 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29541203 2012-02-14 15:38:02
আমার ভ্যালেন্টাইন আগত ভ্যালন্টোইন স্বরনে

যখন আমি স্কুলে যাই
বয়স চৈদ্দ ক্লাশ নাইন
তখন থিকাই খুইজা বেড়াই
কোথায় আমার ভ্যালেন্টাইন !

ফেব্রুয়ারির চৈদ্দ তারিখ
তোমার আমার ঠিকানা
বোটানিক্যাল, বলদা গার্ডেন
রমনা পার্কের সীমানা,

এমন স্লোগান অনেক দিছি
পাইনা কোথাও তোমার লাইন
সবাই ঘোরে জোড়ায় জোড়ায়
কোথায় আমার ভ্যালেন্টাইন ?

চৈদ্দ তারিখ কম গেলনা
বয়স এখন টুয়েন্টি নাইন

তোমার দেখা পাওয়ার পরে
শশুর বাড়ি যাওয়ার পরে

মনে হলো কোথায় আবার
এইতো আমার ভ্যালেন্টাইন !! ]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29540260 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29540260 2012-02-13 12:03:42
দেখুন তো এদের চেয়ে আমরা ভালো আছি কিনা !
এজন্য আল্লাহর কাছে আমাদের দুনিয়াতে এই দোয়াটাই বেশি করা উচিত যে তিনি যেন আমাদের সুস্থ রাখেন।
দেখুন তো আমারা এদের চেয়ে ভালো আছি কিনা ?











]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29536183 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29536183 2012-02-06 20:32:54
যেই ছবিটা প্রতিদিন একবার দেখা উচিত !

যেতে যখন হবেই তখন প্রস্তুত হয়ে যাওয়াটাই কি ভালো না ? ]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29534765 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29534765 2012-02-04 10:13:46
লেখা দিন
আমার ব্লগার ভাইদের থেকে কিছু লেখা চাই, পত্রিকার নাম- উরন চন্ডি ইমেইল এ অথবা ব্লগের লেখার লিং দিন, খুশি হবো, সাথে কন্টাক্ট নাম্বার পেলে ভালো হয় ।
ধন্যবাদ

সুমন আহমাদ স্বাধীন

সিদ্দির গন্জ নারায়ন গন্জ ।

ইমেইল - ]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29520701 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29520701 2012-01-11 20:56:24
মৃত্যর আস্বাদ ! জয়ের নেষায় মত্ত
বাংলা মায়ের বাধ্য ছেলে
হিসেব নাই তা কত্তো

লাশের পাহার দুপায়ে সরায়ে
নিজেরাও নিলো মৃত্য জরায়ে

জয়ের স্বাদ কি
একদিন তাই-
পেয়ে গেল ওরা সত্য !

শুধু কি জয়ের স্বাদ ?
ওটা ছিল মাকে ভালোবেসে নেয়া-
মৃত্যর আস্বাদ !]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29501817 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29501817 2011-12-13 10:01:36
লিটল ম্যাগ এর নাম চাই , সাথে লেখাও !
আর হ্যা, সাথে একট্ লেখা , সামুতে পোষ্ট করা গল্প ,কবিতা, ছড়া, ফিচার সব বিষয় । ইমেইল
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29499365 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29499365 2011-12-09 12:51:45
লেখা চাই !
প্রথম বারের মতো একটা লিটল ম্যাগজিন প্রকাশ করার দুঃসাহস করেছি
আপনারা আপনাদের লেখা গল্প ,কবিতা, ছড়া, প্রবন্ধ দিয়ে সহযোগিতা করুন ।।

ইমেইল -


]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29498962 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29498962 2011-12-08 19:58:09
গরম গরম ভালোবাসা ! একটা চুমু ভীষন গভীর তোর ঐ ঠোটের লালে,
আমার ঠোটের অনেক চুসু পাঠাবো তোর পিছে
দুষ্ট কিছু চুমু যাবে গলার থেকে নিচে !

ওখানটাতে অনেক চুমু করবে উরোউড়ি
গরম গরম ভালোবাসার আনন্দ সুরসুরি

খুব সাহসি দুইটা চুমু তোর ঐ বুকের ভাজে
ঝাপিয়ে এসে পরলে জানি ঢাকবি দু চোখ লাজে
তাই বলে কি আমার চুমু থামিয়ে দেবে খেলা
বরং তখন জমবে দারুন আমার চুমুর মেলা

বুকের থেকে চুমু তখন নামবে নিচে আরো
আমার চুমু আমার মতো ধার ধারেনা কারো !

একটু একটু করে চুমু পেয়ে যাবে নাভী
চুমুর অনেক সাহস জানিস, সব খানে ওর দাবী
নরম চুমু গরম চুমু হাজার চুমুর ঝাজে
ভীষন সুখে দিক হারাবি গোলক ধাঁধাঁর মাঝে

লালচে চুমু হলদে চুমু
দারুন স্বাদের সবুজ চুমু
শান্ত চুমু ক্লান্ত চুমু
গোলাপ রংয়ের অবুঝ চুমু

রাখবে তোকে ঘিরে,

কেমন করে ভুলুব নিখাদ
আমার চুমুর চমকানো স্বাদ
আসবেই ফিরে ফিরে ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29489064 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29489064 2011-11-23 20:43:58
শংকিত অল্প নাকি অনেক বেশি
বুঝিস না তাই সারাক্ষনই

থাকিস বুঝি শংকিত !

ইচ্ছে হলে বুকের ভিতর
দেখতে পারিস নিষেধ কি তোর
আর কেউ নাই তোর ছবিটাই

সবুজ রংয়ে অংকিত ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29460065 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29460065 2011-10-04 19:23:37
নায়িকা ! এফ ডি সি তে থাইকা
শরীরটারে ঝুলায় যেমন কাঠাল ঝোলে পাইকা

যতই থাকুক চিকন ফিগার
কিনবা রোগা শুটকি
বছর গেলেই বাচ্চা হাতি
বিশাল দেহি মুটকি

নরম শরীর গরম থাকে
কাপর পরে অল্প
আমি তুমি - তুমি আমি
বাংলা ছবির গল্প ।। ]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29421616 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29421616 2011-07-28 17:35:53
আর জীবিত থাকা গেলনা ! এক- জীবিত , দুই মৃত, আর তিন হচ্ছে বিবাহীত,

অনেক চেষ্টা করেও আমি আর জীবতি থাকতে পারলাম না,


মা -বাবার কথা রাখতে গিয়ে গত ২৫শে মার্চ ...............

সম্ভবত আরো একটা যুদ্ধে নামতে হলো.......................................


সকল বন্ধুদের কাছে দোয়া প্রার্থি, এবং আমার মতো যারা অনেক আগেই জীবিতদের তালিকা থেকে বাদ পরেছেন তেমন বন্ধুদের কাছ থেকে পরামর্শ প্রার্থি ।


]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29358195 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29358195 2011-04-06 20:05:36
সম্ভবত খোদার কাছে করবো প্রতিবাদ ! মিটবে কি আর স্বাধ

সম্ভবত খোদার কাছে
করবো প্রতিবাদ

নিয়ে তোরে বারে বারে
যেন ফিরে আসি

তুই কি জানিস তোরে আমি
কত্ত ভালোবাসি ?

]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29324029 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29324029 2011-02-10 23:04:41
আমার পরেছে কি দায় ? দু হাজার দশ
তোমাকে জানাবো বিদায় ?

আমি কি পেয়েছি
ভাঙা মন ছাড়া
আমার পরেছে কি দায়!

চোখে মুখে ভয়
শুধু পরাজয়
পেটে ব্যাথা ছিল ক্ষিধায়,

যেতে চাও যাও
আমি হাসি মুখে
তবু জানাবো না বিদায় ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29299625 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29299625 2010-12-31 20:04:06
কাজল পরা চোখ কাজল পরা চোখ

ইচ্ছে করে কাজ ভুলে যাই
তুই ছাড়া সব আজ ভুলে যাই
দেখবে যে সেই ঘায়েল হবে
জলদি এ চোখ রোখ্

কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ

আকাশ ছিল একলা একা
মেঘ ছিল সব শাদা
তোর কাজলের রং মেখে মেঘ
পড়লো ঋনে বাধা

সেই থেকে ঐ মেঘের সারি
রং পেয়ে হয় রং বাহারি
তোর কাজলের রং মাখা মেঘ
দেখছে সকল লোক

কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ

তোর চোখে চোখ পড়লে পলক
যায়না ফেলা মোটে
তোর দুটি চোখ হবেই সেরা
সব প্রেমিকের ভোটে

তোর দুটি চোখ আড়াল হলে
ছুটবে মিছিল দলে দলে
বসবে সভা শহর জুড়ে
নামবে দারুন শোক

কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29278412 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29278412 2010-11-26 19:23:53
সম্ভাবনা একলা বা খুব ভিড়ের মাঝে
তোকেই ভাবি সকল কাজে,

তবু বলিস আমার নাকি
তোর প্রতি খুব কম ভাবনা

ঠিক আছে তোর কথাই রবে
ভাবনা আরো বড়,ই হবে
এইটা জেনে রাখিস তবে,

বাড়বে আমার শহর ছেড়ে
পাবনা যাবার সম্ভাবনা ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29266837 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29266837 2010-11-04 21:45:03
স্বাধীন এবং ছড়া দুই মিলে এক যেমন পেয়াজ
এবং ডালের বড়া

ছড়া এবং স্বাধীন
সুযোগ পেলেই ছন্দ নিয়ে
নাইচা বেড়ায় তা ধিন

স্বাধীন যখন হাটে
ছড়াও তখন সাথেই থাকে
রাস্তা কিনবা মাঠে

যখন স্বাধীন খায়
এমন ভাবে খায় যেন তার
স্বাদটা ছড়াও পায়

স্বাধীন যখন ভাবে
ভাবনা যেদিক ছড়াও সেদিক
ঠিক সাথে দৌড়াবে

স্বাধীন যখন ক্লান্ত হয়ে
দেয় বিছানায় ঘুম
ছড়াও তখন সঙ্গে থাকে
হয়না কোথাও গুম

ক্লান্তির ঘুম সহজ করে
দেয় ছড়া গান গেয়ে
ঘুম থেকে রোজ জাগে স্বাধীন
ছড়ার সিড়ি বেয়ে

তাই স্বাধীনের ছড়ার সাথে
এত্তো বেশি ভাব

খাবার খেতে দিন বা না দিন
ছড়ার সাথেই থাকবে স্বাধীন
ক্ষতি যদি হয় কিছু হোক
নাই প্রয়োজন লাভ
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29263575 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29263575 2010-10-29 14:25:01
তুলশী পাতা হাতটা আমার হাতে নিলেই
একটু খানি ছুঁয়ে দিলেই

লজ্জা রাঙা মুখে বলিস
এই কি হচ্ছে , অসভ্য !

এমনটা কি শুধুই আমি
এই জগতে কজন স্বামি
করেন না কোন পাগলামি

দুধের ধোয়া তুলশী পাতা
কজন আছে ক,সভ্য

]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29259371 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29259371 2010-10-22 15:01:29
ভালোবাসার হাল খাতা না হয় যদি নাই হবে
তুই যেটা চাস সেটাই তো হয়
আজ ও না হয় তাই হবে

আজকে দেখা করতে হবে
এইটা ছিলো তোর চাওয়া
আমার তো তুই যেমন বলিস
তেমন সুরেই গান গাওয়া

ফাঁকি দেয়ার স্বভাবটা শ্রেফ
তোর বেলাতেই আমার না

জেনে রাখিস পথটা আমার
চলার জন্য্ থামার না

আমায় যতই দিবি ফাঁকি
কি ততটাই পরবে বাকি
কৈফিয়তের লাল খাতা

একটা সময় বসবে বাকি
ভালোবাসার হাল খাতা ।।।

]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29251582 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29251582 2010-10-08 20:41:07
তোর হাসিটা বাঁকানো একটু খানি বাঁকানো
তবু আমার চোখ থাকে তোর
হাসির দিকে তাকানো

নির্ভরতা কম থাকে তোর
টানা চোখের ভাষাতে
তবু আমার মন সারাক্ষন
তাকে তোরই আশাতে

তোর বলা সব কথা গুলো
কেমন যেন খাপছাড়া
মনটা তবু তোকেই ভাবে
দিন রাত পরিমাপ ছাড়া

আমায় নিয়ে তুই কি ভাবিস
আমার সেটা নাই জানা

ভাবনাটা তোর যা খুসি হোক
সত্যি এটা, আমার দু চোখ
কাউকে না আর খুজবে তোকেই
আমার শুধু তাই জানা ।।


]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29251531 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29251531 2010-10-08 18:57:53
একটা তারার খোজে... হাত দিয়ে কি আকাশ ছোঁয়া যায় কখনও

চেষ্টা এমন যে করে সে নিখাত বোকা
ধোকা তো সে খেতেই পারে

যেতেই পারে বাধন হারা মনটা ছুটে
লুটে নেয়ার সাধ্য কি তার একটুও নেই
যেইখানে তার ভালোলাগার বিষয় গুলো

ধুলো মাখা পথ ধরে আর কতটা দিন হাটতে হবে
খাটতে হবে গাধার মতো চাঁদা ছাড়া অল্প খেয়ে

পেয়ে যাবো ভেবে ভেবেই সময় কাটে
ভবের হাটে হয়না পাওয়া তবু ভাবি
যত্তো দাবি সবটা না হোক
একটা কিছু হয়তো পাবো

পথ হারাবো তার পরে যেই দিকে খুশি
স্বপ্ন পুষি বুকের মাঝে

সকাল সাঝে খুব বেশি নয়
একটা শুধু
একটা তারার খোজে
অনেক রাত জেগেছি.........]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29235675 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29235675 2010-09-05 20:54:23
বন্ধুরে তুই একটা হলুদ পাখি তোকেই শুধু চাই
সত্যি আমার তুই ছাড়া আর
কিছুই চাওয়ার নাই

তোকে পেলে মেনে নেবো
সকল রকম ক্ষতি
বন্ধুরে তুই রঙ্গিন প্রজাপতি

বন্ধুরে তুই নীল আকাশের তারা
তোকেই শুধু দেখি
তোকে দেখেই ভালোবাসার
সরল কাব্য লেখি

কবে তোকে কাছে পাবো
এই ভেবে হই সারা
বন্ধুরে তুই নীল আকাশের তারা

বন্ধুরে তুই একটা হলুদ পাখি
তোকেই শুধু ভাবি
তোকে ভেবেই দিন কাটাবো
যতো দুড়েই যাবি

একদিন ঠিক ধরবো তোকে
সেই আশাতেই থাকি
বন্ধুরে তুই একটা হলুদ পাখি
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29214372 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29214372 2010-08-03 19:03:07
আমি কেন সবার মতো হবো নিয়ে কেন চিন্তা এতো করো
দূষ্ট খোকাটাকে দিয়েই তো মা
তোমার কোমল আচঁল খানি ভরো

তোমার খোকার দোষটা সবাই দেখে
দেখেনা কেউ খোকার মাঝে বড়
হবার যেসব স্বপ্ন জমা আছে
একদিন তার সবটা হবে জড়ো

তখন তুমি দেখে নিয়ো মাগো
ঐ যে দুরের আকাশটাকে ছোব
কষ্ট তোমার ঘুচে যাবে সাথে
আমার সকল নালিশ গুলো ধোব,

একটু বেশি ছুটোছুটি করে
এখন না হয় আমার সময় কাটাই
তাই বলে মা ছিড়তে কি আর পারো
তোমার ভালোবাসায় বাঁধা নাটাই

তোমার চাওয়া সবার মতো হয়ে
একটু যেন ভালো কিছু করি
ইচ্ছে আমার অনেক বড় মাগো
তেমন ভাবেই নিজকে যেন গড়ি

আমি কেন সবার মতো হবো ?
বরং সবাই আমার মতো হোক

আমার এই আমিকে আমি
গড়বো এমন শক্ত করে
আমার দিকে সবার যেন
আটকে থাকে চোখ !

আমি কেন সবার মতো হবো
বরং সবাই আমার মতো হোক ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29209536 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29209536 2010-07-28 16:27:35
বদলে যাবার আহ্ববানে তুইও দিলি সারা ! ভেবেছিলাম বদলাবেনা তোর ঐ দুটি চোখ,

বদলে যাবার আহ্ববানে তুইও দিলি সারা
তারা সুখি হয় কিরে খুব
বদলে গেছে যারা ?

একটা সবুজ সম্পর্কের সুতো টেনে ছিড়ে
সুখি হওয়া যায় কি তাতে
কেউ সুখি হয় কিরে

যাদের ভেবে বদলে গেলি হয়তো তারাই স্বজন
আমার মতো বুঝবে তোকে
আছে এমন কজন ?

নদী যদি হয় পাহার আর মরুভুমি বন
আমি জানি তবু আমার
বদলাবেনা মন

সুখ সন্ধানী নইরে আমি
রং মাখা নাই গায়,

স্বার্থপর এই জগৎ ঘুরে
আবার যদি আসিস ফিরে
আগের মতোই থকবো তখন
উঠিস আমার নায় ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29189784 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29189784 2010-07-01 21:48:42
একটা মজার খেলা ! খেলবে নাকি রাজনিতী

মান যা আছে লুকিয়ে রেখে
লজ্ঝা শরম ভুলতে হবে
গাধার পিঠে চরে আবার
তাকেই ঘারে তুলতে হবে

ছাড়তে হবে সকল খানে
সকল রকম লাজ নিতী

সোজা পথে চলার কথা
মাথা থেকে ফেলতে হবে
আটার বদল ভুষি দিয়ে
নরম রুটি বেলতে হবে

শিখতে হবে সময় মতো
গুটিয়ে থাকার ভাজ নিতী

যখন তখন প্রয়োজনে
নিজকে বদল করতে হবে
বিপদ বুঝে জায়গা বদল
করেই দ্রুত সরতে হবে

জানতে হবে রং বাহারি
নানা রকম সাজ নিতী

গদিতে যে বসেন তাহার
সকল কথাই মানতে হবে
আবার নিজে কাজ না করেও
খাওয়ার নিয়ম জানতে হবে

ভুলতে হবে কাজ করে খাও
এমন কঠোর কাজ নিতী

ব্যাবসা করো চাকরি করো
এমন সুযোগ কই পাবে
রাজ নিতী তে উপরে ওঠার
দারুন সহজ মই পাবে

জনগনের মুখের খাবার
নিজের মুখে নিয়ে আবার
মুখ ঘুরিয়ে বলতে হবে
এসো গড়ি সম্প্রিতি

দারুন মজার খেলারে ভাই
খেলবে নাকি রাজনিতী !



]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29184197 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29184197 2010-06-24 16:47:54
অসহ্য এক ধাঁধাঁয়.... ঝাপসা সৃত্বির ঝাপি
বর্ষা এলেই জল কতো তার
ব্যর্থ হিসেব মাপি

বর্ষা যেন আর কারো নয়
বর্ষা আমার একার
বর্ষা মানেই আমার সময়
পেছন ফিরে দেখার

একটা সময় বর্ষা ছিল
সব,চে আপন জল
বর্ষার সাখথ এখন আমার
সখ্যতা দুর্বল

বর্ষা আগে কাঁদতো একাই
এখন আমায় কাঁদায়
মেঘ বালিকার তৈরি করা
অসহ্য এক ধাঁধায় ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29176958 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29176958 2010-06-14 20:40:14
সে যেন এক পাখির মতো একটা ছোট দ্বীপ আছে
দ্বীপের মাঝে যে থাকে তার
কপালে এক টিপ আছে

টিপের রংটা কালো

গোলাপ রংয়ের হাসিটা তার
পূর্ন চাঁদের আলো

আমার মনের দ্বীপের সাঝে
সেই ষোরশির চুল খোলা
কাজ শুধু তার ফুলের বনে
সারাটাক্ষন ফুল তোলা

তার পরনে হালকা বেগুন
রংয়ের শাড়ি জমকালো
সুর্য সে রং দেখেই ভিষন
লজ্জা পেয়ে চমকালো

সেই দ্বীপে রোজ দুপুরে

ঝুমুর ঝুমুর ছন্দ তোলে
তার দু পায়ের নুপুরে

তার দু চোখের দৃষ্টিতে

আমার মতো উদাস পথিক
হারায় কাব্য সৃষ্টিতে

সে যেন এক পাখির মতো
তাকেই শুধু ভাবি
দ্বীপ বাসিনীর হাতেই আমার
ভালোবাসার চাবি

অপেক্ষাতেই থাকি

জোর করে নয় সেচ্চায় কবে
আসবে আমার পাখি ।।]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29174990 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29174990 2010-06-11 21:24:36
পাশের বাড়ির বালিকায় পাশের বাড়ির বালিকায়
দেই না সারা ভাবি যদি
বাবার কাছে গালি খায়,

চিঠি দিয়ে রাগ করে খুব
চিঠির জবাব না লিখায়
কেমনে বলি প্রবলেম আছে
তার জবাবে হ্যা লিখায়

তবু অনেক ভাবেই
ডাকে পাশের বাড়ির বালিকায়

এইটা তারে কেমনে বোঝাই
প্রেম করা তো এখন সোজাই
কিন্তু আমি নাম বাড়াতে
চাই না প্রেমের তালিকায় ।।

]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29172414 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29172414 2010-06-07 21:58:34
নীল ঘোড়া ! একটা দারুন তিল ছিল
তিল দেখে রোজ হাজার জোড়া
চোখ সেদিকেই মিল ছিল

আমার মতো হ্যাবলা কান্ত
চোখ জুড়ে যার ভয় ভরা
তার কি সাহস হয় কখনও
তিল ছোঁয়া মুখ জয় করা

তবু আমার অনিচ্ছাতেও
চোখ জোড়া তোর মুখ খোজে
তোর তিলে চোখ রেখে এ মন
শেষ না হওয়া সুখ খোজে

হাজার জোড়া চোখের মাঝে
আমার চোখে চাইলি তুই
আমার মতো সরল টা কি
জিতলো না ঠকাইলি তুই

তোর ঐ তিলের ফাঁদে আমি
আটকে দেখি আলো নাই
আগেই ছিলাম ভালো এখন
এক্কেবারে ভালো নাই

সুখ নারে ভাই সুখ না ওটা
লাগাম ছাড়া নীল ঘোড়া
যতই বোঝাই ততই ছোটে
অবাধ্য এ মন পোড়া ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29155634 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29155634 2010-05-15 21:09:26
বাঙ্গালী ব্রেইন তার ব্রেইন প্রায় ড্যামেজ হওয়ার পথে

তার দেশে এর সুচিকিৎসা না হওয়াতে সে আমেরিকা গেলেন চিকিৎসা করাতে , ডাক্তার তাকে তার ব্রেইন চেন্জ করার পরামর্শ দিলেন,
রোগি জানতে চাইলেন এতে কত টাকা খরচা হতে পারে ।

ডাক্তার জানালেন- আপনি যদি আমেরিকান ব্রেইন নিতে চান , তবে দিতে হবে পন্চাশ হাজার টাকা, আর যদি জাপানি ব্রেইন নিতে চান তবে দিতে হবে
এক লাখ টাকা আর যদি বলেন আপনি বাঙ্গালী ব্রেইন নিবেন তাহলে দাম পরবে পাঁচ লাখ টাকা ।

রোগি তাজ্জব হয়ে জানতে চাইলেন- বাঙ্গালীদের ব্রেইন এত বেশি দাম কেন ?

ডাক্তার বললেন- বুঝলেন না, জাপানি এবং আমেরিকান ব্রেইন তো ইউজ হয়ে গেছে, আর বাঙ্গালী ব্রেইন একদম ইউজ হয় নাই, ওরা ব্রেনকে একদমই কাজে লাগায় না, ঈশ্বর ওদের ব্রেইনে যা দিয়েছেন তা সবই জমা রয়ে গেছে ।


]]>
http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29135569 http://www.somewhereinblog.net/blog/shadhinsuman84/29135569 2010-04-15 19:32:14