০২. অবশেষে ভাবলাম, এভাবে তো আর বিস্তারিত তথ্য জানা যাবেনা। এক কাজ করলে কেমন হয়? কাউকে প্রশ্ন করি দেখি কোন লাভ হয় কিনা। অগত্যা অপরিচিত এক ব্যক্তিকে প্রশ্ন করলাম “আচ্ছা ভাই এখানে কি হয়েছে? এত লোকের সমাগম কেন হঠাৎ?
সে বলছে “আর কয়েন্না ভাই! ঐ ব্যাটা এই স্কুলের একটা ম্যায়ারে ধইর্যা নিয়নের সুম ধরা খাইছে। তাকে অনুরোধ করলাম বিস্তারিত জানানোর জন্য।
০৩. সে পুনরায় মুখ খুল্ল। সে বলতে লাগলো "আইজক্যা সকাল বেলা দনি পাড়ার আব্দুলের ম্যায়া স্কুলে আহার সুম ঐ ব্যাটা ধইর্যা নিয়া গেছিলো, আর দুই ল ট্যাকা চাইছিলো মেয়ের বাপের কাছে ফোন কইর্যা। তয় ঐ ম্যায়ারে বেশি দুর নিবার পাড়ে নাই। নবীনগর গিয়া জ্যাম পড়ছিলো। ঐ সময় ম্যায়াডা পলায়া আইছে। নইলে কি যে, অইতো আইজক্যা? আল্লায় জানে! আপনি জাইন্যা অবাক অইবেন যে, এলাকার মাতব্বর শ্রেণী পুলিশের তাড়াইয়্যা দিছে"। এতটুকু বলে লোকটা চুপ হয়ে গেল। ল্য করলাম বয়স্ক লোকটার চোখে বিন্দু বিন্দু জল জমাট হয়ে আছে, এখনি যেন ঝরে পড়বে ...
০৪. এবার মন দিলাম বিচার কার্যের দিকে। ল্য করলাম, বিচার প্রায় শেষের দিকে। অনেক মানুষ চলে গেছে, অল্প কিছু মানুষ রয়েছে। যারা ভিআইপি পারসন। সবাই চাতক পাখির ন্যায় চেয়ে আছে প্রধান বিচারকের মুখের দিকে বিচারের রায় শুনার জন্য। কেউ বলছে " লোকটাকে পুলিশে দেওয়া উচিৎ" আবার কেউ কেউ বলছে " ওরে তো জবাই করা উচিৎ" অনেকটা সময় এভাবে অতিবাহিত হওয়ার পর বিচারক সাহেব তার রায় দিলেন। তিনি বল্লেন "ঐ ব্যাটা! যা মাপ চাগা, আর যদি এই রকম করসত তোর বিচার খুব কঠিন অইবো"। লোকটা ঐ মেয়ের বাবার কাছে মা চেয়ে চলে গেল।
০৫. এ ধরনের বিচার দেখে মনটা আমার কেঁদে উঠলো। ইচ্ছে করছিলো ঐ লোক এবং ঐ সব মাতব্বরকে শেষ করে দেই। বিদায় করে দেই এ দুনিয়া হতে চিরদিনের জন্য। কিন্তু কিছুই করতে পারলামনা। শুধু প্রশ্ন করে গেলাম এ জাতির উদ্দেশ্যে...
এ বিচার কি যথেষ্ট ঐ লোকটির জন্য?
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



