আমার প্রিয় পোস্ট

shadow_lit@yahoo.com

হারাবো বলে পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জ্বেলে সতর্ক...

০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

শেয়ারঃ
0 9 0

অনেকদিন ধরেই চিন্তাটা মাথায় ছিলো, আজকে মনে হল ব্লগে দিয়ে দেখি... আমি জানি অনেকের মধ্যেই এটা আছে...

সকালে প্রিয় শিল্পী অর্ণবের হারিয়ে গিয়েছি গানটা শুনছিলাম।

হারাবো বলে পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জ্বেলে সতর্ক...পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি...
এই লাইনটাতে এসে আটকে গেলাম। আসলেই তো! শহরে আটকে গেছি। পালানোর কোনো পথ নেই। জোর করে ভুলে থাকা চিন্তাটা আবার মাথা চারা দিয়ে উঠলো...এই দম বন্ধ করা শহরে আর কত! দিন যত যাচ্ছে শহরের অবস্থা আরো খারাপই হচ্ছে...

আমি ছোটবেলা থেকে পুরান ঢাকায় বড় হয়েছি। এখানকার বাড়িঘর, মানুষ, দোকানপাট, জীবন যাপন আমি ছোট বেলায় যেরকম দেখতাম, আর এখন যা দেখি, খুব কষ্ট লাগে! আমাদের পাশের বাড়িগুলার কথাই বলি, আগে আমাদের বাসা, আর পাশের দুইটা বাসার মাঝে ৩ ফুট উঁচু দেয়াল দেয়া ছিলো, আমরা ছোটো থাকতে অনায়াসে দেয়াল টপকে পাশের বাসায় খেলতে যেতাম (ওদের সুন্দর একটা উঠান ছিলো, বেশ বড়...)। আশেপাশের বাসার পিচ্চিপাচ্চিরা সবাই দল বেধে খেলতাম...কত মজার ছিলো সময়টা! এখন এমন সময়, বাচ্চারা পাশের বাড়িতে খেলতে যাবে কি, ওখানে কে থাকে তাও ঠিক মত জানেনা!

আমাদের বাসার দক্ষিনের বাড়িটা ভেঙে ৬ তলা এ্যাপার্টমেন্ট হচ্ছে, পশ্চিমের বাড়িটাও ভাঙছে, ওটাও ৬ তলা হবে... আগে একটা সময় মাঝে মাঝে ছাদে বসে বিকালে সময় কাটাতাম, এখন ছাদে উঠলে মনে হয় উঁচু বিল্ডিং গুলা তাকিয়ে আছে! বিকালের রোদ ছাদে পৌছানোও বন্ধ হয়ে যাবে, পাশের বাড়িটা উঠে গেলে... আর দক্ষিনের বাতাস তো আগেই বন্ধ! :(
নতুন ঢাকাতেও একই অবস্থা...তবে পুরান ঢাকার চেয়ে ভালো। এখানে কেউ এক ফুট যায়গাও ছাড়েনা বাড়ি করার সময়। আর যত দিন যাচ্ছে তত মানুষ বারছে, বাড়িঘর উঁচু হচ্ছে, আরো ঘিন্জি হচ্ছে, শহর কুৎসিত হচ্ছে...

আগে আমরা কত মজার মজার রূপকথার গল্প শুনতাম, পড়তাম। ঠাকুরমার ঝুলি নামটাই এখনকার বাচ্চারা শোনে না। ওরা দেখে পোকেমন, বেনটেন, ব্যাকুগন আরো কত কি! আমি পারসোনালি ফ্যান্টাসি কার্টুন অপছন্দ করি না, মিয়াজাকির প্রায় সব গুলা মুভি আমি দেখেছি, এবং অনেক গুলা আমার কালেকশনেও আছে। কিন্তু আমাদের ফ্যান্টাসী গুলা কি ওদের চাইতে কোনো অংশে কম ছিলো? আমরাই যদি নিজেদের জিনিস নিজেরাই ফেলে দেই, পরের প্রজন্ম পোকেমন দেখবেনা তো কি দেখবে?? হতাশ লাগে ইদানিংকার ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ানোর ধুম দেখলে... পরিচিত একজনকে দেখলাম "বাংলা সাহিত্য" কে "বেংগালি লিটারেচার" নামে নিজের বাচ্চাকে শেখাচ্ছে। এই বাচ্চাটা যদি বড় হয়ে দেশকে নিয়ে নাক শিটকায়, সেটাকি তার দোষ হবে না তার বাবা/মার? এগুলা নিয়ে অন্য একটা পোস্টে বলবো, এই পোস্ট টা মূলত এই বিষয়ের জন্য লিখছি না...আমি ঢাকা শহরের জীবন ধারনের মান নিয়ে চিন্তিত। আমরা যেভাবে বেঁচে আছি সেটাকে টিকে থাকা বলা যায়, বাঁচা বলা যায় না।

দিন দিন শহরটা পিপিলিকার শহরে রূপান্তরিত হচ্ছে। পিপড়ার মত মানুষ গিজ গিজ করছে শহরময়। যেখানে যেতে ১০ মিনিট লাগার কথা সেখানে যাচ্ছি ১ ঘন্টা লাগিয়ে... আজ থেকে ১০ বছর পরে কেমন হবে এই শহরের চেহারা? যানযট, বিদ্যুত সমস্যা এগুলো নিয়ে নাহয় সরকারকে একচোট গালাগালি করলামই, কিন্তু দিন দিন মানবিক গুনাবলী গুলা যে উঠে যাচ্ছে সেগুলার জন্য কাকে দোষ দেব? ভালো কিছু করার সময় আমরা এক হতে পারিনা, কিন্তু খারাপ কাজের জন্য "সিন্ডিকেট" কত সহজেই না হয়ে যাচ্ছে...
স্বাধীনতার ৩৮ বছর হয়ে গেল, আজো আমরা সামান্য বাসের লাইনে দাড়ানো শিখতে পারলাম না!

গত মাসের ২৫ তারীখে একটা ডানাকাটা পরীর বাবা হয়েছি, আমার জীবনের সবচে আনন্দের দিন ছিলো সেটা। ও যখন ঘুমায়, আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি আর আপনা আপনি চোখ দিয়ে পানি পরতে থাকে টপটপ করে... বড্ড ভুল সময়ে পৃথিবীতে আসলি মা...




_____________________________________________
বি: দ্র: আমি বানান ভুল করি অনেক, দয়া করে শুধরে দিবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চিন্তাভাবনাভয় ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
তামিম ইরফান বলেছেন: অনেক অনেক অভিনন্দন:):):)
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব! :)

২. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫
সোনালীডানা বলেছেন: আপনাকে অভিনন্দন।পরীটার জন্য শুভকামনা।:)
বেড়ে উঠুক আপন শুদ্ধতায়...
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।
বেড়ে উঠুক আপন শুদ্ধতায়... কথাটা ভালো লেগেছে :)

৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
তারিক মাহমুদ (তারিক) বলেছেন: অনেক ভালো বলছেন। আপনার ডানাকাটা পরিটা অনেক ভালো থাকুক।

আসলে আমাদের এই যাত সমস্যা, সবই কোন না কোন ভাবে রাজনৈতিক সম্যাস। মানে এইটি রাষ্ট্রের সব সমস্যাই রাজনৈতীক ভাবে সমাধান করতে হয়। এটা ছাড়া উপায় নাই। তাই আমাদের, যার আমরা আমাদের প্রতিবেশ-পরিবেশ, প্রকৃতি ইত্যাদি নিয়ে ভাবি; যারা আমরা এই দেশে থাকতে চাই, এবং চাই আমাদের পরর্বতি প্রজন্ম এই মাটিতে বাচবে, এই আলো-বাতসে বেড়ে উঠবে, তাবে তার নিশ্চয়তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। এই কোন বিকল্প নাই। একা একা এই কাজ সম্ভব না। আমাদের কোন না কোন ভাবে হোক অল্প পরিসরে একত্রিত হতে হবে। জানেন তো, বিন্দু বিন্দু জাল কনা...............

ধন্যাবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
অন্যরকম বলেছেন: "গত মাসের ২৫ তারীখে একটা ডানাকাটা পরীর বাবা হয়েছি, আমার জীবনের সবচে আনন্দের দিন ছিলো সেটা। ও যখন ঘুমায়, আমি মাঝে মাঝে তাকিয়া থাকি আর আপনা আপনি চোখ দিয়ে পানি পরতে থাকে টপটপ করে... বড্ড ভুল সময়ে পৃথিবীতে আসলি মা..." - তীব্র প্রতিবাদ... ছালু! তোমার এই বক্তব্যের সাথে একমত হতে পারলাম না! আমি তুমি যা পারি নাই, আমাদের যেই ব্যর্থতা, সেইটা আমাদের এই ডানাকাটা পরীরাই করবে.... তাদের দিকেই আমরা তাকিয়ে আছি!!!!!


এটা ছাড়া সম্পূর্ণ পোস্টে +! :)
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: আমরা ওদের জন্য খেলার উঠান রাখিনাই, ওদের জন্য অনুসরন করার মতো দৃষ্টান্ত রাখতে পারি নাই। ওরা একা একা সব করবে? আমরা কি করলাম?

৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
অন্যরকম বলেছেন: হয়ত! কিন্তু কেন জানি মনে হয় ধ্বংস স্তুপের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে!
আমাদের একটা উঠান ছিল, মাঠ ছিল- যেখানে বৃষ্টিতে কাদা জমতো, সেই হাঁটু কাদায় আমরা ফুটবল খেলতাম, ডানো দুখের টিনে কংকরের ঢালাই দিয়ে রোলার বানাতাম, সেটা দিয়ে ক্রিকেটের পীচ তৈরী করতাম! তারাবীর নামাগ পড়তে গিয়ে অর্ধেক পড়েই পেপে চুরি করতে যেতাম..... এইগুলাই এখন রুপ কথা... এগুলাই ওদেরকে শুনাতে হবে, সময় দিতে হবে..... একদিন তারা আবারো এই ধ্বংষ স্তুপের মাঝে ঘুরে দাড়াবে।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: পেপে চোর! =p~

৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
মানুষ বলেছেন: ওকে উঠোন দিতে না পারো, উঠোনের গল্প শুনিও, উঠোনের স্বপ্ন দিও। তুমি যা পারোনি সে তা করে দেখাবে, দেখে নিও।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: তাই যেন হয় :)

৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
আলী আরাফাত শান্ত বলেছেন: এখনি শুনতেছিলাম অর্নবের গানটা:(

দারুন একজন বড় মানুষ হোক ও!
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: হুমম...

৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
জেরী বলেছেন: বাবুটা কেমন আছে ভাইয়া?
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: ভালো আছে...২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টাই ঘুম... :)

৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
অন্যরকম বলেছেন: আমার শোনা এইটা অর্ণবের সেরা গান!!!!!!!!!!
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আমার সবচে পছন্দ "একদিন তোর কথা শুনবে নদী"
আহা কি গান! আহা!

১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩
সাইফুর বলেছেন: ছালু..পোষ্টের ফিলিংসটা টের পেলাম
আর শেষ প্যারাটার জন্য বলি..ভাতিজির জন্য সবসময়ের ভালোবাসা , দোয়া আর শুভকামনা
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: থ্যাংক্যু প্রিয় সাইফু :)
পোস্টে আসলে অনেক দিনের জমে থাকা কিছু কথার ছিটেফোটা লিখেছি...সব লিখতে গেলে সিরিজ হয়ে যাবে :)
আর তোমরা সবাই আমারে হতাশাবাদী ভাববা।
আমি হতাশাবাদী হইতে চাইনা...

১১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
তারার হাসি বলেছেন:
অনেক ভাবার মত একটা পোস্ট।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ভাবনাটা মনে হয় ঢাকাবাসীদের মধ্যে কমন...

১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
শূন্য আরণ্যক বলেছেন: মনে ছুয়ে যাবার মতো একটা পোস্ট ।

আমারো একি চিন্তা হয় --

এই গানটা আমার খুব প্রিয় -- প্রোফাইলেও প্রথম থেকে সাজিয়ে রেখেছি ।

~~~

তবে প্রত্যেক প্রজন্মের নিজস্ব ভালো লাগার স্থান আছে ।

পজেটিভ চিন্তা করাই ভালো ।

এমনটা না -যে ঐগানটা শুনে বিষন্ন হই না ।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: "তবে প্রত্যেক প্রজন্মের নিজস্ব ভালো লাগার স্থান আছে । "
এটা আমি মানি...কিন্তু ভালো লাগার দেশীয় দিক গুলা আমরা হারিয়ে ফেলছি।
আমাদের সময়ে কিন্তু নতুন অনেক কিছু এসেছে, যা আগের প্রজন্ম মানতে পারেনি...যেমন ব্যান্ড সংগীত। কিন্তু তাতে কিন্তু দেশীয় ছোঁয়া ছিল। এখন কিন্তু বাংলাকেও ইংরেজী তে উচ্চারনের ধুম লেগেছে। এগুলা মানতে পারিনা দেখে নিজেকে অনেক ব্যাক ডেটেড মনে হয় :)

পজিটিভ কিছু দিক তো অবশ্যই আছে... এখনকার একটা স্কুলের বাচ্চা কিন্তু আমাদের সময়ের একই ক্লাসের একটা বাচ্চার চাইতে অনেক স্মার্ট...নি:সন্দেহে।

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

গ্রামে ফিরে যেতে হবে ! (বিকল্প)

অ ভি ন ন্দ ন পিতৃত্বের !

ছায়ার আলোকে অনেকদিন পর দেখে ভালো লাগছে ।
০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: হুঁমম...গ্রামে ফিরে যেতে হবে...
আমি অবশ্য সিরিয়াসলি চিন্তা করে রেখেছি, ইলেক্ট্রিসিটি, পানি, গ্যাস আর ইন্টার্নেট পেলে সুদুর ভবিষ্যতে যেকোনো একটা জেলা শহরে পারি জমাবো। আরেকটা নতুন আইটেম যোগ হবে কয়েক বছর পরে...স্কুল!
আর মনে হয় যাওয়া হলো না রে ভাই!

ধন্যবাদ আপনাকেও :)

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
জেরী বলেছেন: কয়েকটা মাস ঘুমালেই শান্তি এদের জন্য.....সজাগ থাকলে কান্না করে....যার ফলে এরা অবুঝ হয়ে আমাদের কিছু বুলতে পারে না আর আমরাও বুঝের হয়ে ও বুঝি না
..........................................................................

বাবুটা অনেক কিউটি:)
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: :)

১৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬
সাদা কালো এবং ধূসর বলেছেন:
গত মাসের ২৫ তারীখে একটা ডানাকাটা পরীর বাবা হয়েছি, আমার জীবনের সবচে আনন্দের দিন ছিলো সেটা। ও যখন ঘুমায়, আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি আর আপনা আপনি চোখ দিয়ে পানি পরতে থাকে টপটপ করে... বড্ড ভুল সময়ে পৃথিবীতে আসলি মা...


নিশ্চয়ই সে ঠিক থাকবে নাইলে আমরা সবাই এতদিন ধরে কিসের জন্য তৈরি হয়েছি, এটাই তো আমাদের যুদ্ধ। আরো অনেক কিছু বলার ছিলো, কিন্তু বলতে পারছি না।

বাবুটির জন্য অনেক ভালোবাসা।
০৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৫
েজবীন বলেছেন: তুমি যে দারুন লিখতে জানো, পড়তে পড়তে ভাবছিলাম.... অনুভূতির খুব গুছিয়ে যত্নে সাজাইছো, লাগছিলো ..আরে কথাগুলোতো মনেই ছিলো শুধু ছালু'র মতো করে আনতে পারিনি... ভালো লাগছে...

আর বাবুনিটার কথাটা জেনে ভালো লাগাটা হয়েছিলো অনেক... ঝামেলায় ছিলাম নইলে দেখে আসতাম পরীটাকে... :)
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: এখনো তো আসতে পারো :)

১৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯
েজবীন বলেছেন: দেখবা যেকোন দিন চলে আসছি... খালি তোমার বাড়ি'র এলাকা পরিচিত না... তাই এখনো যাইনি.... পিচ্চির নানু বাড়ির এলাকা পরিচিত... ওইখানে আসতে পারি... :)
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: ও ঐখানেই আছে...আরো দুই সপ্তাহ থাকবে... :)
আসার আগের দিন কল দিয়ো একটা...তাইলে আমিও থাকবোনে ;)

১৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪০
জয়িতা বলেছেন: ডানাকাটা পরীটার জন্য অনেক আদর আর শুভকামনা।শুদ্ধতম মানুষ হিসেবে বেড়ে উঠুক।পরীর বাবাটার জন্য অভিনন্দন।তবে মিষ্টি খাওয়াইলা না বলে তুমার নামে পরীর কাছে বিচার দিব।
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: হা হা! তোমরা না আইলে মিষ্টি ক্যামনে খাবা? :)

১৯. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
একরামুল হক শামীম বলেছেন: পায়ে পায়ে হারানোর জায়গা খুঁজে মরি....

ডানাকাটা পরীটা পৃথিবীর সবটুকু ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক।

শুভকামনা এবং অভিনন্দন।
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: থ্যাংক্যু শামীম :)

২০. ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
সুবিদ্ বলেছেন: ভালো লাগলো পড়ে........শুভকামনা
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২১. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
রিমি (স. ম.) বলেছেন: আমাদের জীবনের লক্ষ্য কমতে কমতে হয়ত কেবল টিকে থাকাতেই এসে দাঁড়িয়েছে। শুভকামনা আপনার মেয়ের জন্য।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১৭

লেখক বলেছেন: হুমম অনেকটা তাই...

ধন্যবাদ :)

২২. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
অপ্‌সরা বলেছেন: বাহ যেমন সুন্দর লেখা তেমন সুন্দর বাবুটা।
০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৬
মানবী বলেছেন: ‌আল্লাহ্'র রহমতে খুব ভালো খবর, অনেক অনেক অভিনন্দন ছায়ার আলো আর ছায়া সঙ্গীনিকে!

এমন একটা সুখবর আমি এতোদিন পর জানলাম!! এই পোস্টের সময় দীর্ঘদিন ব্লগের পাতা ওপেন করার সময় ছিলোনা!

" বড্ড ভুল সময়ে পৃথিবীতে আসলি মা..."
- এভাবে বলতে নেই ভাইয়া.. ইনশাহ্ আল্লাহ্ এই পরী ও তার মতোরা সময়টা শুধরে নিবে, সুন্দর আনন্দময় নিরাপদ জীবন হবে ওদের।


ছোট্ট মামনিটার জন্য অনেক অনেক দোয়া।

 

মোট সময় লেগেছে ০.৯৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যখন কাম কাজ নাই
একেবারে ইজি
লুঙ্গিটা কাঁচা মাইরা
বসি নিয়া সিজি।
ক্যামেরার কারসাজি
আঁকি হিজিবিজি
ডিস্টার্ব কইরো না কেউ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ